এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • A | ০২ জুন ২০১৫ ২১:৪৯298919
  • এটা অংক নয় fallacy । স্বর্নেন্দু লিখে দিয়েছেন। একটু কনফিডেন্স ফিরে পেলাম। :))))
  • san | ০২ জুন ২০১৫ ২১:৪৯298920
  • এককের দ্বিতীয় লাইনটার মানে বুঝিনি
  • sswarnendu | ০২ জুন ২০১৫ ২১:৪৮298917
  • আমি ফিশফ্রাই পাব না পরেরটার জন্য?
  • san | ০২ জুন ২০১৫ ২১:৪৮298918
  • হোটেলওলা ২৫ পেয়েছে আর ২ বাকি পড়ে আছে, মোট হল ২৭, সেটা ৩ জন ১০-১ অর্থাৎ ৯ করে দিয়েছে।
  • T | ০২ জুন ২০১৫ ২১:৪৫298915
  • সোসেনদি কি আর লিখবে না? তাহলে ব্যাপারটা খুবই খারাপ হল।
  • sswarnendu | ০২ জুন ২০১৫ ২১:৪৫298916
  • ২৭ দিয়েছে, দোকানি নিয়েছে ২৫, ২ পড়ে আছে... ২৭ + ২ টা নিছক ভুলভাল হিসেব দেওয়া গুলিয়ে দিতে
  • একক | ০২ জুন ২০১৫ ২১:৪৪298913
  • সমস্যাটাকে আরেট্টু রং দেওয়া যাক :) ভদ্রমহিলা জাল নোট ধরিয়ে বললেন এটা আটশ টাকা ভ্যালুর হাজারের জাল। দোকানদার ৬০০ আসল ফেরত দিলেন। এবার পাশের দোকানদার এই হাজারের জাল নোট সাতশো জাল টাকা দিয়ে নিলো যার ভ্যালু ৫০০ টাকা। মহিলা ইতিমধ্যে ফিরে এসে বললেন শাড়ির পাড় পেঁজা ফেরত নিন এবং দুশো আসল টাকা ফেরত নিয়ে চলে গেলেন। শাড়ি দোকানদারের লস কত ?
  • sswarnendu | ০২ জুন ২০১৫ ২১:৪৪298914
  • ঐটা 25 আর 2 27 হয়েছে, 27 আর 2 29 নয় :)
  • Div0 | ০২ জুন ২০১৫ ২১:৩৪298912
  • আর একটা দিই? এটা ক্লাসিক।

    ----------------------

    তিন বন্ধু মিলে একটা হোটেল রুমে চেক-ইন করে। রুমের চার্জ ৩০ টাকা প্রতিদিন। তো, বন্ধুদের প্রত্যেকে ১০ টাকা ক'রে নিজের নিজের ভাগ দেয়। হোটেলওয়ালা পরে দেখে ভুল অ্যামাউন্ট চার্জ করা হয়ে গেছে, আসল ট্যারিফ ২৫ টাকা প্রতিদিন। এর নিষ্পত্তি করতে তিনি ওই তিনবন্ধুকে ৫ টাকা ফেরত দেন। বলেন নিজেদের মধ্যে ভাগ করে নিতে। এবার বন্ধুরা ওই ৫ টাকা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে গিয়ে বিপাকে পড়ে। তারা আপাতত ওই ৫ টাকা ভাঙিয়ে নিজেরা ১ টাকা করে নেয়। বাকি পড়ে থাকে ২ টাকা। তার মানে এখনও পর্যন্ত তারা মাথাপিছু ৯ টাকা করে দিয়েছে। মানে মোট ২৭ টাকা। এদিকে অবশিষ্ট রয়েছে ২ টাকা (যেটা এখনও ভাগ করা যায়নি)। মানে ২৭+২=২৯ টাকা। এদিকে তারা মোট ৩০ টাকাই দিয়েছিল। ১ টাকা কোথায় গেল?
  • Div0 | ০২ জুন ২০১৫ ২১:৩২298911
  • আরে এই কনসেপচুয়্যাল স্টেপগুলোই নিউম্যারিক্যালি লিখেছি।
  • san | ০২ জুন ২০১৫ ২১:২৯298909
  • কোথায় স্টেপ জাম্প রে বাবা ?

    ১। সিস্টেমের মোট ক্ষতি একদম ১০০০ টাকা।
    ২। মহিলার বা দ্বিতীয় দোকানীর কোনো ক্ষতিই হয় নি।

    অতএব - প্রথম দোকানীর ক্ষতি ১০০০ টাকা।
    এখানে ভুল কোথায় ?
  • hzbz | ০২ জুন ২০১৫ ২১:২৯298910
  • সবাই মন দিয়ে অঙ্ক কর বুদ্ধির বিকাশ হবে।
  • একক | ০২ জুন ২০১৫ ২১:২৭298908
  • না স্যানের এপ্রচ্টাও ঠিক তো। সিস্টেমের ভেতরে আদৌ ঢুকছেনা। মানি মার্কেটের বেসিসে ধরে ১০০০ টাকা জাল ইনপুট মানে ১০০০ লস খাবে সিস্টেম ভেতরে যাই ঘন্ট পাকাক।

    আবার দোকানদার যদি সিস্টেমের মধ্যেই মানি ভ্যালু নিগশিয়েত করার চেষ্টা করে ? অর্থাত বড়বাজারে গিয়ে ১০০০ এর জাল নোট ধরিয়ে ৪০০ আসল নোট নিয়ে এলো। তখনও ওই বাইরের সিস্টেম থেকে ৪০০ ঢুকছে ধরে ৬০০ লস হবে।
  • Bratin | ০২ জুন ২০১৫ ২১:২৬298907
  • দুশ্টু স্যারে রা স্টেপ জাম্প করার জন্যে কত নম্বর কেটে নিয়েছে ঃ((
  • A | ০২ জুন ২০১৫ ২১:২২298906
  • একক, আমার ক্যালকুলেশন একটা স্টেপ এ ভুল। ১০০০ কারেক্ট অন্স্বের।

    ধরলাম দোকানদারের ক্যাশবাক্স এ ২০০০ টাকা ছিল।
    পাশের দোকান থেকে টাকা নিয়ে ৩০০০ টাকা হল।
    মহিলা ৮০০ টাকা নিলেন.। মহিলাকে দেবার পার ২২০০ টাকা হলো। (এটা ভুল করেছিলাম )।
    পাশের দোকান টাকা নিয়ে গেল ১০০০। কাশ এ ১২০০ টাকা রইল।
    লস = ৮০০ টাকা।
    এছাড়া স্টক থেকে সাড়ি গেল ২০০ টাকার। দাম পেলে cash এ ২২০০ টাকা হত।
    এখন লস ২২০০ - ১২০০ = ১০০০ টাকা।

    আমাকে আরেকবার মাধ্যমিক দিতে বললে পারবনা মনে হচ্ছে। :)))
  • Div0 | ০২ জুন ২০১৫ ২১:২১298904
  • ই ক্ষি! কনসেপ্ট বোঝাবি কি দিয়ে!
    আর আমি ভাবতাম স্টেপ জাম্প করার জন্য পেটানি খালি আমারই বরাদ্দ ছিল :-/
  • Bratin | ০২ জুন ২০১৫ ২১:২১298905
  • আচ্ছা। আদ্দেক পেয়েছি ;)
  • Bratin | ০২ জুন ২০১৫ ২১:১৯298903
  • ডিভো, আমি নির্ভুল উত্তর দিয়েছি।আমার ফিশ ফ্রাই দাও সিগ্গরি।ঃ)
  • san | ০২ জুন ২০১৫ ২১:১৮298902
  • ফাঁকিবাজি না হাতি। যে জিনিস কনসেপচুয়ালি বোঝা যায় তা খামোখা গুণে গুণে বার করার কি আছে :-)
  • সে | ০২ জুন ২০১৫ ২১:১৭298901
  • এনিওয়ে, এখন কাটছি। নইলে হাউজওয়াইফের স্যালারী কাটা যাবে :-(
    আরো অনেক কাজ বাকি।
  • সে | ০২ জুন ২০১৫ ২১:১৫298900
  • মাছভাজা ভালো। কী মাছ?
  • সে | ০২ জুন ২০১৫ ২১:১৩298898
  • নাঃ, ঐ পোড়া ডাল সায়ন্তনকে খেতে দিতে পারবো না।
    আরো ক্ষতি, রান্নার পাত্রের তলায় ধরে যাওয়া ডাল মেজে ঘষে তুলতে হবে।
  • Div0 | ০২ জুন ২০১৫ ২১:১৩298899
  • স্যান ফাঁকিবাজি করে উত্তর দিয়েছে (কুমুদির দিকে শুধু একটা হিমশীতল চাউনি দিলাম) তার স্যানের মাছভাজা ভয়েড। সে'র পুড়ে যাওয়া মুসুরির ডালের বিনিময়ে ওই মাছভাজাটি রইল। ইচ্ছে হলে ওটা থেকে আদ্ধেক বোতিন্দাকে দিতে পারো।
  • একক | ০২ জুন ২০১৫ ২১:১২298896
  • মহিলাকে দেবার পার ২৮০০ টাকা হলো।"

    ---এখানটা কী বলছেন বুঝতে পারছিনা। ওই দুশো টাকা ভ্যালুর জিনিশ লস কে আপনি ক্যাশ থেকে একচুয়ালাইস করছেন কিভাবে। ওটাতে সেল একাউন্ট লস খেয়ে বসে আছে কারণ ক্যাশে ২০০ ঢোকেনি। ২০০ ক্যাশ বেড়িয়ে গ্যাছে এমন নয়। বেরোচ্ছে পরে। দুই মিলে টোটাল লস ১০০০ হচ্ছে। আপনি যেরকম বলছেন কাইন্ডলি যদি স্টেপ ধরে লেখেন। হয়ত আমার বুঝতে ভুল হচ্ছে।
  • - | ০২ জুন ২০১৫ ২১:১২298897
  • হায় হায়, সানন্দার কানে কানে পড়েন্নাই!!
  • সে | ০২ জুন ২০১৫ ২১:১১298894
  • একটা কথা চুপি চুপি জানিয়ে যাই, সানন্দা ম্যাগাজিনটার নাম শুনেছি অনেকবার কিন্তু চোখে দেখিনি কখনো।
  • - | ০২ জুন ২০১৫ ২১:১১298895
  • সে :-D
    আপনি এইবার একটা লোকসানের অংক দ্যান ডিভোরে! সেটাই হবে ঠিক-ঠিক প্র-তি-শো-ধ!!
  • সে | ০২ জুন ২০১৫ ২১:১০298893
  • এই যোগ বিয়োগ কত্তে গিয়ে রান্না পুড়ে গ্যালো! ক্ষতি হলো রান্না করা মুসুরির ডাল + পরিশ্রম + সময়।
  • san | ০২ জুন ২০১৫ ২১:০৮298892
  • কঠিন করে ভাবতে হলে এইভাবে ভাবুন। মহিলা নগদ ৮০০ টাকা পেলেন এবং ২০০ দামের শাড়ি পেলেন এর বিনিময়ে যা দিতে হল তার ভ্যালু নিল। ওনার লাভ ১০০০ টাকা। দ্বিতীয় দোকানীর কোন লাভ বা ক্ষতি ই হয় নি। সুতরাং মহিলার ১০০০ টাকা লাভ মানে প্রথম দোকানীর ক্ষতি ১০০০ টাকা। সিম্পল।
  • Bratin | ০২ জুন ২০১৫ ২১:০৭298891
  • একজ্যাক্টলি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত