এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ০২ জুন ২০১৫ ২১:০৪298890
  • আপনারা এত যোগবিয়োগ কচ্ছেন ক্যানো ? ১০০০ টাকা জাল হলে সিস্টেমে মোট ক্ষতি কখনও ১০০০ টাকার বেশি বা কম হতে পারে নাকি ? অসম্ভব !
  • Div0 | ০২ জুন ২০১৫ ২১:০৩298889
  • :-)))
  • A | ০২ জুন ২০১৫ ২১:০২298888
  • ধরলাম দোকানদারের ক্যাশবাক্স এ ২০০০ টাকা ছিল।
    পাশের দোকান থেকে টাকা নিয়ে ৩০০০ টাকা হল।
    মহিলাকে দেবার পার ২৮০০ টাকা হলো।
    পাশের দোকান টাকা নিয়ে গেল ১০০০। কাশ এ ১৮০০ টাকা রইল।
    লস = ২০০ টাকা।
    এছাড়া স্টক থেকে সাড়ি গেল ২০০ টাকার। দাম পেলে cash এ ২২০০ টাকা হত।
    এখন লস ২২০০ - ১৮০০ = ৪০০ টাকা।
  • একক | ০২ জুন ২০১৫ ২০:৫৯298887
  • আর সেকেন্ড স্টেপের লস ৮০০।
  • Bratin | ০২ জুন ২০১৫ ২০:৫৮298886
  • আমার ওনসাইটের সাথে কল চলছিল। পরে দেখেছি আমাকে অন্ততঃ আধ খানা ফিশ ফ্রাই দিয়ে হবে না গলে খেলবো না ঃ((
  • একক | ০২ জুন ২০১৫ ২০:৫৭298884
  • তাতে আলাদা করে কী ? প্রথমে সেল একাউন্ট টু ক্যাশ একাউন্ট, তারপর ক্যাশ টু ডেটর একাউন্ট। ব্যাস। শাড়ি কাউন্টেড বলেই তো ২০০ প্রথমবারের লস। শাড়ির ভ্যালু ২০০।
    এবার আমাদের মাথায় একটা ফিসিকাল শাড়ি ঘুরছে তাই তো ? :) ওটা স্টক টু সেল একাউন্ট। মানে মোদ্দা কথা ২০০ লস ধরে দেখুন বাকি সব দুইদুই মিলে যাচ্ছে।
  • kumu | ০২ জুন ২০১৫ ২০:৫৭298885
  • এই জিনিস আবার ৪ স্টেপে বুঝতে হয়!!
    ১০০০ টাকার নোট জাল ছিল তাই ১০০০ লস।
  • Bratin | ০২ জুন ২০১৫ ২০:৫৫298883
  • জাল নোটের বদলে যে ৮০০/টাকা পেল সেটা আসল
  • Div0 | ০২ জুন ২০১৫ ২০:৫৩298882
  • ও না না পরে আবার ঠিক উত্তর দিয়েছে অক্সদা' :)
    '-', এতজ আসা পর্যন্ত ওয়েট করা হল না, এটা দেখার আগেই উত্তর পোস্ট করে ফেলেছি।

    অনেকরকম স্টেপ হতে পারে। একটা ঊমেশ লিখেছেন, যেটা সহজ। অন্যটা -
    ১) কাপড়ের দাম ২০০ টাকা। কাপড় গেছে মানে -২০০ (লোকসান)
    ২) ১০০০ টাকা পেয়েছে অন্য দোকানীর থেকে ০ টাকা মূল্যের নোট ভাঙিয়ে মানে +১০০০ (লাভ)
    (এই পর্যন্ত প্রথম দোকানদার -২০০+১০০০=+৮০০ টাকা লাভে রয়েছেন)
    ৩) মহিলাকে ৮০০ টাকা ফেরত দেন। মানে এইপর্যন্ত লাভের ৮০০ টাকা থেকে ৮০০ টাকা চলে গেল। এখন লোকসান ০।
    8) দ্বিতীয় দোকানী এসে নিজের ১০০০ টাকা ফেরত নিয়ে যান।

    মানে ফাইন্যাল লোকসান ১০০০ টাকা।

    (সঠিক উত্তরদাতাদের জন্য ফিশ ফ্রাই)
  • A | ০২ জুন ২০১৫ ২০:৫১298880
  • শাড়ি টাও যে গেল?
  • একক | ০২ জুন ২০১৫ ২০:৫১298881
  • দুটো স্টেপ। প্রথমে ডেটর কে মাল দিচ্ছে কিন্তু ক্যাশে ২০০ ঢুকছেনা(বা ব্যাড ডেট টেকনিকালি) কারণ ২০০ পার্ট টা জাল। এরপর ৮০০ ফেরত দেওয়ার সময় রিয়ালাইস হচ্ছে ৮০০ পার্ট টা জাল। দুবার ঠকে মোট ১০০০ ঠকছে।
  • Bratin | ০২ জুন ২০১৫ ২০:৪৭298878
  • ১০০০।
    যে নোট টা জাল সেই ১০০০ টাকাই লস।

    বাকি টা টেন কেয়ার করা হয়েছে
  • A | ০২ জুন ২০১৫ ২০:৪৭298879
  • ভার্জিনিয়া টেকের ফ্র্যালিন লাইফ সায়েন্স ইনস্টিটিউটের একটি বৈজ্ঞানিক পরীক্ষার রিপোর্টে প্রকাশ, নারী মশককুলের লিঙ্গ পরিবর্তন করে দিতে পারলেই, অনেকটা জ্বালাযন্ত্রণা কমে যাবে। বিজ্ঞানীরা জানিয়েছেন, মশার শরীরে এক ধরনের জেনেটিক সুইচ আছে। যার নাম নিক্স। ইডিস এইজিপ্টি মশার শরীরে নিক্স ইনজেক্ট করা হলে, সেগুলি পুরুষ হয়ে যায়। গবেষণাগারে মহিলা মশার উপর করা এই পরীক্ষা চলাকালীন ৩ ভাগের ২ ভাগ মশাই পুরুষে রূপান্তরিত হয়। যে মুহূর্তে নিক্স সরিয়ে নেওয়া হয়, পুরুষ মশাগুলি ফের মহিলা মশা হয়ে যায়। পরীক্ষাগারে সফল এই গবেষণার পর বিজ্ঞানীরা বলছেন, নিক্সের সাহায্যে মহিলা মশা নির্মূল করে দেওয়া সম্ভব হতে পারে। ফলে পাকাপাকিভাবে চিকুনগুনিয়া, ডেঙ্গি বা ইয়ালো ফিভারের মতো মশাবাহিত ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। উল্লেখ্য, পুরুষ মশা নাকি এই সব রোগের বাহক নয়। তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, পরীক্ষাগারে সফল হলেও, এই প্রযুক্তি কার্যকর করতে এখনও হয়তো কিছুটা সময় লাগবে।

    নেটে পেলাম.। এটা কিন্তু জোক। :))))
  • anandaB | ০২ জুন ২০১৫ ২০:৪৪298877
  • ঠিক কথা, ওটা তো নিজের পকেট থেকে যাই নি, তাহলে ১২০০ ই হবে

    জাস্ট ভাবছিলাম, সেক্ষত্রে অন্য দোকানি effectively ২০০ টাকা পেল তাই তো?
  • Div0 | ০২ জুন ২০১৫ ২০:৪১298874
  • প্রথম দোকানদারের মোট ১০০০ টাকা লোকসান। ঊমেশ ঠিক উত্তর দিয়েছেন।
    অক্সদা'র টা ঢিল ছিল। কেন না পরে কারেকশন ক'রে ভুল উত্তর দিয়েছে :P
  • Arpan | ০২ জুন ২০১৫ ২০:৪১298875
  • এইবার ভাবুন মহিলা ১০০ টাকার দুটো জাল নোট দিলে কত লস হত?
  • Arpan | ০২ জুন ২০১৫ ২০:৪১298876
  • ৮০০ টাকা তো ধার করা।
  • anandaB | ০২ জুন ২০১৫ ২০:৩৮298872
  • এইটা শীর্ষেন্দু -র একটা কিশোর উপন্যাস -এ ছিল না ? গোঁসাইবাগানের ভূত খুব সম্ভবত

    আমার ধারণা মোট ক্ষতি ২০০০ টাকা,

    ২০০ টাকার শাড়ি + ৮০০ টাকা মহিলাকে দিলেন ফেরত হিসেবে (সবটাই ব্যয়, কোনো আয় নেই যেহেতু ১০০০ টাকার নোট্ টা জাল)
    প্লাস অন্য দোকানদার কে ১০০০ টাকা দিতে হল (এখানেও কোনো আয় নেই)
  • - | ০২ জুন ২০১৫ ২০:৩৮298873
  • যাঃ, উত্তর এসে গেলো।
    অংকে সেই তেরো-ই থেকে গেলো, হে!
  • সে | ০২ জুন ২০১৫ ২০:৩৭298871
  • ব্রুস জেনর টা গত দুদিন ধরে টিভিতে দেখাচ্ছে।
  • - | ০২ জুন ২০১৫ ২০:৩৬298869
  • শাড়ির ২০০। সেতো ভোগে গেলই।
    আবার পাশের দোকানী থেকে যে ১০০০ টাকা এনেছিলো তার ৮০০-র সঙ্গে ২০০ নিজের থেকে ওরিজিনাল টাকা পুরো করে দিতে হয়।
    তাই ৪০০ টা ক্ষতি তেমনই তো মনে হল।
    আন্দাজে ঢিল মারি নাই, ডিভো।

    আর "একটু" অপেক্ষা না, আতোজ আসা অবধি অপেক্ষা করলে ভালো। নইলে বেচারী অঙ্ক ঘেঁষা মানুষ, দুঃখ পেতে পারে।
  • Arpan | ০২ জুন ২০১৫ ২০:৩৬298870
  • ১২০০ টাকা।

    লিঙ্কডিনে ঘুরছিল এটা।

    এইটা ভালো জিনিস (হাতে সময় থাকলে) ঃ)

    http://dynamo.dictionary.com/
  • A | ০২ জুন ২০১৫ ২০:৩৪298868
  • ব্রুস জেনর যা ছিলেন

    যা হয়েছেন
  • a x | ০২ জুন ২০১৫ ২০:৩৩298867
  • এইবার প্রশ্ন তাইলে শাড়ি? নকল মহিলা লাভ করলেন শাড়ি প্লাস ৮০০ - ইকুয়াল টু ১০০০। তাইলে একজনের ১০০০ লাভ হলে আরেকজনের ১০০০ লস হওয়া উচিৎ। ওয়াই ১২০০। দিস ইস আ কেস অফ মিসিং ২০০। অ্যান্ড কামস ডাউন টু শাড়ি। হেন্স প্রুভড ইউ গাইস আর ডেস্টিনড টু বি সানন্দা।

    গুড মর্নিং, গুড বাই।
  • সে | ০২ জুন ২০১৫ ২০:৩২298866
  • বাঃ, শাড়ীটার দাম যে দুশো টাকা! সেটা?
  • সে | ০২ জুন ২০১৫ ২০:৩১298865
  • হুম্‌ ঠিক। ১২০০।
  • ঊমেশ | ০২ জুন ২০১৫ ২০:২৯298863
  • ১০০০ টাকা,
    মহিলা টা যা নিয়ে গিয়েছেন সেটাই লোকসান। অন্য দোকানদার এর সাথে কোনো লোকসান ডিল হয়নি।
  • a x | ০২ জুন ২০১৫ ২০:২৯298864
  • যে আটশো নিয়ে গেল ক্রেতা সেতো ঐ নকল ১০০০-এর অংশ - ওটা ক্যাশবাক্স থেকে বার করে দিতে হয়নি। গিভেন বাই আদার দোকানী।
  • সে | ০২ জুন ২০১৫ ২০:২৮298862
  • আমি অঙ্কে বরাবরই কাঁচা!
  • a x | ০২ জুন ২০১৫ ২০:২৭298861
  • শাড়ি গেল, ২০০ টাকার। আর নকল ১০০০ রিপ্লেস করতে হল - ১২০০। এর বেশি এখন আর ভাবতে পারবনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত