এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ০২ জুন ২০১৫ ১৪:২৬298830
  • প্রেজেন্ট প্লীজ।
  • Lama | ০২ জুন ২০১৫ ১৪:২৩298829
  • ব্রতীন, আমি আছি। তোমার ওপরের ফ্লোরে
  • মনোজ ভট্টাচার্য | ০২ জুন ২০১৫ ১১:৪৭298828
  • কোথায় ছিলে দেবদূত !

    একদিন রাস্তায় বেরিয়ে বিজন ফুটপাথ ধরে হাঁটছে। একটা রাস্তা পার হবেন - হঠাৎ শুনলেন কেউ বলছে – দাঁড়াও ! আর এক পা বাড়িও না – দেওয়াল ভেঙ্গে পড়ছে।

    বিজন থমকে দাঁড়ালো। প্রায় সঙ্গে সঙ্গে – কয়েক হাত আগেই বাড়ির পাঁচিলের একটা চাপড়া ওপর থেকে খসে পড়ল। - বেশ থতমত খেয়ে একটু দাঁড়িয়ে আবার চলতে লাগল। বেশ খানিকটা যাবার পর বড় রাস্তার ক্রশিং পার হবে – এমন সময় আবার সে শুনতে পেল – থামো থামো ! একদম এগিও না। এক্ষনি গাড়ি চাপা পড়বে।

    বিজন আবার থমকে দাঁড়িয়ে পড়ল। আর হুশস করে একটা গাড়ি ওর ডান দিকে ঘেঁসে চলে গেল। - সত্যি তো ! আর একটু হলেই ও চাপা পড়ত গাড়িতে ! খুব জোর বেঁচে গেছে !

    কিন্তু কে ওকে বারবার সতর্ক করছে !

    সে চেঁচিয়ে বলে উঠল – কে তুমি ! আমাকে বারবার সাবধান করছ ! কোথায় তুমি !

    আমি হলাম তোমার দেবদূত। তোমাকে সারাক্ষণ সামলে নিয়ে যাওয়াই আমার কাজ ! – সে আবার সেই স্বর শুনল।

    তাই নাকি ! – বিজন শ্লেষ দিয়ে বলে উঠল। তুমি যদি দেবদূতই হও - তাহলে আমার বিয়ের সময় তুমি কোথায় ছিলে –! তখন তো বাঁচাতে এলে না !

    মনোজ ভট্টাচার্য
  • কুম্ভকর্ণ | ০২ জুন ২০১৫ ১০:৫৩298826
  • সরি, সন্ন্যাসে।
  • কুম্ভকর্ণ | ০২ জুন ২০১৫ ১০:৫৩298827
  • একমাত্র বাণপ্রস্থে গেলে হাফ্ছুটি। আর সন্যাসে ছুটি। আপনারা তবু চতুরাশ্রম মানবেননা।
  • | ০২ জুন ২০১৫ ১০:৩৭298825
  • সেটাই.. ঃ((
  • Binary | ০২ জুন ২০১৫ ১০:৩০298824
  • ছুটি কি আর এমনি মেলে ? তার ওপর, মেয়ের ইস্কুল, বউ এর ছুটি সব একসাথে হয় না
  • | ০২ জুন ২০১৫ ১০:২৭298823
  • একটু বেশী দিনের ছুটি নিয়ে দেশে কাটিয়ে যাও বাইনারী দা। ভালো লাগবে।
  • Binary | ০২ জুন ২০১৫ ১০:২৬298822
  • অভ্যু কানে সুরসুরি দাও ঘুম পাবে না
  • | ০২ জুন ২০১৫ ১০:২৫298820
  • তোমাদের মতোন বয়েসে কত রাত অবধি জেগে থাকতুম অভ্যু ঃ)
  • Binary | ০২ জুন ২০১৫ ১০:২৫298821
  • খবর কুশল মঙ্গল, তবে কিনা ম্লেচ্ছ দের দেশ আর ভালো লাগে না
  • | ০২ জুন ২০১৫ ১০:২৪298818
  • ভাটপাতা কেমন ফাঁকা ফাঁকা। সবাই গেল কই?
  • Abhyu | ০২ জুন ২০১৫ ১০:২৪298819
  • আমি আছি তবে আধা ঘুমন্ত। একটু পরে পুরো ঘুমিয়ে যাবো।
  • | ০২ জুন ২০১৫ ১০:২২298817
  • আমি তো আছি বাইনারী দা। কী খবর বলো? কেমন আছো?
  • Binary | ০২ জুন ২০১৫ ১০:১৯298816
  • এলুম, বেশি পেছনে যাব না। কে কে ভাটাচ্ছে দেখি। বোতিন মেময়ের লিখবে নাকি ?
  • A | ০২ জুন ২০১৫ ০৯:০৭298815
  • আরেকটি। টিভি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফ কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে অর্ধ ভারতীয় ও অর্ধ ইতালীয় হিসেবে আখ্যায়িত করেছেন। ক্যাটরিনার বক্তব্যকে বিজেপি সমর্থন করে বলছে কোটি কোটি ভারতীয়ের অন্তরের কথা ক্যাটরিনা কাইফ তাই উচ্চারণ করার সাহস দেখিয়েছেন।
    Born in Hong Kong, Kaif and her family lived in several countries before she moved to India.
  • Bratin | ০২ জুন ২০১৫ ০৮:৪৯298814
  • ঃ))
  • A | ০২ জুন ২০১৫ ০৮:৪৬298813
  • জোক অফ দা মিলেনিয়াম। রাহুল গান্ধী বলেছেন শুধু কংগ্রেস প্রেসিডেন্ট হবেন। বিয়েই করবেন না। কারণ রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান চান।
  • S | ০২ জুন ২০১৫ ০৭:২৫298811
  • বায়োলজিকাল ইভলুশন যখন ঢুকেছে তখন হীরভ ঢুকলো বলে বেল্ট টইতে।
  • a x | ০২ জুন ২০১৫ ০২:৩১298810
  • ?
  • | ০২ জুন ২০১৫ ০১:০৭298809
  • কি সাংঘাতিক!আইআই এন লেখাও শেখায়! শায়েরি। জানতেন?
  • Div0 | ০২ জুন ২০১৫ ০০:১০298808
  • সোসেনকে একটা কথা বলার ছিল। পটকেদা'কেও। রিল্যাক্স!
    ডেসপারেশন, ফ্রাস্ট্রেশন, স্যুডো ফুলফিলমেন্ট - শব্দগুলো আশাকরি রিলেট করতে পারবি/পারবে।
  • bhagidaar | ০২ জুন ২০১৫ ০০:০১298807
  • -- ও দুইটাই হয়? আর এতজ লতা মঙ্গেশকরের উইকি এন্ট্রির নিচে ওনার বায়োগ্রাফির নাম দেখেছিলাম মনে হয়।
  • Atoz | ০১ জুন ২০১৫ ২৩:৫৬298806
  • চন্দ্রশোভা বা চন্দ্রসভা, যাকে বঙ্কিম কইতেন বৃহচ্চন্দ্রমন্ডল।
  • Div0 | ০১ জুন ২০১৫ ২৩:৫৫298805
  • এটা তো চাঁদের বাইরের বৃত্তটা নিয়ে বলা? মানে ওটার পরিধি কম-বেশী হওয়ার সাথে বৃষ্টির সম্পর্কের।
  • bhagidaar | ০১ জুন ২০১৫ ২৩:৪৪298804
  • -- শোভা না সভা
  • Atoz | ০১ জুন ২০১৫ ২২:৪৪298803
  • "দূর শোভা নিকটজল/ নিকট শোভা দূর জল", এইটা শুনে একজন ক্ষেপে গিয়ে বলেছিল "এইসব ধাঁধা যে দেয় তাকে একবার হাতের কাছে পেলে--%*&%$"
    ঃ-)
  • Atoz | ০১ জুন ২০১৫ ২২:৪০298802
  • "কলা রুয়ে কেটোনা পাত/ তাতেই কাপড় তাতেই ভাত"
    এটাকে একজন ব্যাখ্যা করতো এইভাবে, কলাপাতায় রুইমাছের ঝোল দিয়েছে, এই কলাপাতা ছিঁড়ো না, ঝোলভাতে কাপড় মাখামাখি হয়ে যাবে।
    ঃ-)
  • Atoz | ০১ জুন ২০১৫ ২২:৩৭298801
  • "যদি বর্ষে মাঘের শেষ/ ধন্য রাজার পুণ্য দেশ"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত