এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ৩০ মে ২০১৫ ১৪:১৪298531
  • সিকি, ওয়ে টু গো, চ্যাম্প।
  • সিকি | ৩০ মে ২০১৫ ১৪:০৯298529
  • পাঠানকোট আরো আশি। জম্মু আরো দুশো। বিকেলের মধ্যে জম্মু ঢুকে যাবো আশা করছি।

    গরম কমছে এইবারে।
  • potke | ৩০ মে ২০১৫ ১৩:৫৯298528
  • ঋভুর স্কুল আর আমার ছেলের স্কুল এক, আলাদা শহর। বেশ ভালো লাগে আমার স্কুলটা,খুব কম্প্যাশনেট।
  • Bratin | ৩০ মে ২০১৫ ১৩:৩৮298527
  • হালকা দিবানিদ্রা দিতে গেলুম
  • kumu | ৩০ মে ২০১৫ ১৩:০৭298526
  • কিকি ও ঋভুকে অনেক অনেক শুভেচ্ছা ও আদর।তোমরা দুজনে অনেক দূর যাও,পৃথিবী ও জীবনকে দেখো নিজেদের মত করে।
  • Bratin | ৩০ মে ২০১৫ ১৩:০৫298525
  • এখানে শবর দেখলাম।সেরকম আহামরি মনে হল না।চলেবেল। আজ ও ই ব্যোমকেশ অছে টিভি তে।দেখবো
  • san | ৩০ মে ২০১৫ ১২:৫৯298524
  • ওদিকে আপনারা কেউ তো নির্বাক দেখলেন না। এরপর হয়তো বলবেন শজারুর কাঁটাও দেখবেন না। আর আমায় তনু ওয়েডস মনু রিটার্নস ও দেখতে হল :-( :-( শজারুও দেখতে হবে, এত রকম চাপ জীবনে ঃ-/
  • kiki | ৩০ মে ২০১৫ ১২:৫০298522
  • থ্যাঙ্কস অক্ষ। ও ওর মত ভাবে ভালো থাকুক। এটুকুই। ঃ)
  • san | ৩০ মে ২০১৫ ১২:৫০298523
  • ঋভু সত্যিই খুব লাকি যে এরকম টিচারদের পেয়েছে। ভাল রেজাল্ট কতো স্কুলে হয়, এরকম গল্প কমই কানে আসে।
  • a x | ৩০ মে ২০১৫ ১২:৪৮298521
  • তোমাদের দুজনকেই অনেক অভিনন্দন। অনেক কিছুর মধ্যে দিয়ে দুজনে গেছ, সব কিছু তো সংখ্যা দিয়ে মাপা যায়না। ও ঠিকই দাঁড়িয়ে যাবে, চিন্তা কোরোনা।
  • kiki | ৩০ মে ২০১৫ ১২:৪৫298520
  • শ্রী শ্রী অ্যাকাডেমি
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১২:৪৩298519
  • দিয়ে কাজ নেই। আমি তো চিনিও না।
  • a x | ৩০ মে ২০১৫ ১২:৪২298518
  • কিকি, কোন স্কুল? খুব ভালো লাগল শুনে।
  • Arpan | ৩০ মে ২০১৫ ১২:৪১298517
  • খোলাপাতায় নামধাম আর দিলাম না। ঃ)
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১২:৩৯298516
  • সত্যি না? আমরা তো ঐ গল্পই শুনেছিলাম
  • san | ৩০ মে ২০১৫ ১২:৩৭298514
  • এক ঝটকায় অপ্পনের বয়েস পাঁচবছর কমে গ্যালো, কোথায় খুশি হবে তা না !
  • Arpan | ৩০ মে ২০১৫ ১২:৩৭298515
  • যাগ্গে, ছেলেটিকে ভালো করেই চিনতাম। আমাদের সেকশনেই ছিল।

    মনে হয় ফার্স্ট হওয়ার গল্পটা ওটা রাকৃমির একটা আর্বান লিজেন্ড।
  • Arpan | ৩০ মে ২০১৫ ১২:৩৩298513
  • বাওয়া, এই কোয়ালিটির ডেটা নিয়ে তোমাকে কে স্ট্যাটিস্টিশিয়ান করেছে গা!!
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১২:৩০298512
  • আমি ৯৪ মা। প্পন তো ৯৬ না ৯৭?
  • Arpan | ৩০ মে ২০১৫ ১২:২৯298511
  • মেলা ভাট বোকো না, আমিও তোমার থেকে ২-৩ বছরেরই বড়।
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১২:২৭298509
  • প্পন এ অন্য লোক, আমাদের থেকে ২-৩ বছরের বড়ো
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১২:২৭298510
  • ব্যাঙাচি অসাম। এই প্রথম শুনলাম ছেলে মায়ের অ্যাকসেস রেস্ট্রিক্ট করতে পারে। অ্যাদ্দিন উল্টোটাই জানতাম।

    ও হ্যাঁ বলতে ভুলে গেছি, আমি অর্কুটে ছিলাম, আর কিছুতেই না।
  • kiki | ৩০ মে ২০১৫ ১২:২৬298507
  • আর আমার ফেবু তে কি হয়েছে, গাম্পুর ভিডিও আমিও দেখতে পেলুম্না। কোনো ভিডিও ই দেখা যায় না। ঃ(
  • Arpan | ৩০ মে ২০১৫ ১২:২৬298508
  • অভ্যু, সে ফার্স্ট হয়েছিল নাকি!!!

    (আমাদের ব্যাচ কাজেই একটু আধটু চিনতামও)
  • kiki | ৩০ মে ২০১৫ ১২:২৪298506
  • পাই,
    থেঙ্কু। দেখবো। সেভ করে রাখলাম।

    আসলে আমার বাঁদরটা অন্য শ্রেনীর। তাকে জোর করে কিছু করানো যাবে না। আমি তাকে মাত্র একমাস চেপে ধরে পড়াশুনা করিয়েছি ( কোন জল মেশানো নেই)। টেস্ট অবধি ফেল করে এসেছে, স্রেফ পড়া করতে ভালো লাগে না বলে। অথচ কম্পিউটার ভালো লাগে বলে, সেটা নিয়ে আমাদের কোনদিন মাথা ঘামাতে হয়নি, তাতে 97% নিয়েও এসেছে বিনা আয়াসে। গিটার যখন খুশী হয়ে বাজায় তখন মনে হয় ওকে কোন চেষ্টাই করতে হচ্ছে না, লম্বা আঙুল গুলো অনায়াসে তারে খেলে বেড়ায়, সেই হতচ্ছাড়াই নাকি সিক্সথ গ্রেডে ফেল করেছে, মানে ওর টিচারের কথায়।স্রেফ ভালো লাগছেনা বলে বাজাতো না। ছমাস হয়ে গেলো, এখন ও অবশ্য সে রেজাল্ট হাতে পেলাম না, টিচার ও এমনি।

    ঋভুদের স্কুল সত্যি দারুন। মানে এতদিন ছিলো অন্তত। ওরা ফার্স্ট ব্যাচ গেলো, আর ওরা সবাই অন্য স্কুল থেকে ক্লাস সেভেনে এসে এই স্কুলে ভর্তি হয়েছিলো। স্বভাবতই ক্রীম বাচ্চারা আসেনি। এই ছাঁটা বাচ্চাদের (যেমন ঋভু তো পুরো শামুকের খোলের মধ্যে ঢুকে গিয়েছিলো, আগের স্কুলের বাচ্চাদের টরচারে, ওর মনে হয়েছিলো ও কোনদিন ও কিছু পারবে না, আর আমিও ভালো মা ছিলাম না) কোন চাপ না দিয়ে এরা তৈরী করেছে, ফিফটি পারসেন্ট বাচ্চা নাইনটি পার্সেন্টের উপর নম্বর তুলে এনেছে। ঋভুর বেস্ট অফ ফাইভে এইট্টি ফাইভ পার্সেন্টের কিছু বেশি। আই সি এস ই হিসাবে মোটেই ভালো নয়, কিন্তু আমার ছেলে যেরকম ছিলো তার তুলনায় ঠিক আছে, আর ও এমন ই বাচ্চা, ভালোবেসে এগোলে ওকে খুব কম জনের ছোঁয়ার সাধ্য থাকবে। আর ভালোবাসার জিনিস না পেলে একটুও সেদিক ঘেঁষবে না। আর অবশ্যই ওদের ক্লাস সেভেন থেকে যিনি ক্লাস টিচার ছিলেন, (কেবল এইটে অন্য কোন স্যর ছিলেন, তিনিও খুব ভালো টিচার, ইনফ্যাক্ট বেশিরভাগ টিচার ই খুব ভালো ছিলেন) মিসেস গার্গী ব্যানার্জী, আমি মনে হয় চির কৃতজ্ঞ থাকবো ওনার কাছে, কি ভালোবেসে যে উনি বাচ্চাগুলোকে দেখতেন, আজ আমার স্বাভাবিক বাচ্চা প্রায় ওনার জন্যই। আমি রেজাল্ট এর দিন বিকালে ওনাকে ফোন করছি, তখন আমি একা প্রিন্সেপ ঘাটে বসে আছি, আমার দুচোখ দিয়ে অঝোরে জল ঝরছে, উনিও ভীষন ইমোশনাল। এখন ও ভালো টিচার অনেক আছেন। আর ঋভুর বাড়ীর ইংলিশ টিচার, দীপাঞ্জলী ম্যাম, উনি পৈলানে ক্লাস থ্রীর ক্লাস টিচার ছিলেন। এইধরনের টিচারদের ঋভু পেয়েছে, যাঁরা কেবল ভালোবেসে ওকে টেনে নিয়েছে।এবং ওনাদের এটা স্বভাব, ভালোবেসে পড়ান, বাচ্চাদের ও আপন করে নেন।
  • | ৩০ মে ২০১৫ ১২:২২298504
  • হে হে অভ্যু তো আর ফেবুতে নেই তাই জানে না ব্যাঙাচি কীভাবে মাঝে মাঝে ব্যাঙের নেট অ্যাকসেস রেস্ট্রিক্ট করে দেয়। দ্যাখো গে এখন বোধহয় রেস্ট্রিক্ট করা আছে।
    :-)))

    এককালে টুংকাই ফ্যান ক্লাব খোলার প্রস্তাব হয়েছিল গুরুতে, এবারে ব্যাঙাচী ফ্যান ক্লাব খোলা হলে আমি এটারও লাইফ মেম্বার হয়ে যাব।
  • sosen | ৩০ মে ২০১৫ ১২:২২298505
  • এই সব লোকেরা যে কারা যারা জেদ করে ফার্স্ট হতে পারে?
    ঃ( আমি জেদ করে বড়োজোর একবেলা না খেতে পারি ঃP
    ড্যাশের অতো দুঃখিত হবার ও সরে যাবার কোনো কারণ দেখলাম না।
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১২:১৮298503
  • ব্যাঙদির এক্সট্রা হীরের দুলগুলোর বিলিব্যবস্থা হয়েছে না খচে গিয়ে সেই প্রকল্পও বিশ বাঁও জলে?
  • Abhyu | ৩০ মে ২০১৫ ১২:১৭298502
  • নরেন্দ্রপুরেও একবার ওরকম হয়েছিল - একজন খুব ভালো ছাত্রকে টিসি দেওয়া হয়, সে অন্য একটা স্কুল থেকে (সেন্ট জেভিয়ার্স?) হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়। জেদ চেপে গিয়েছিল।
    (টিসি না দিয়েও উপায় ছিল না, এই গবা শোন শোন - এই ভাবে তরুণদাকে ডেকেছিল সামনাসামনি)
  • | ৩০ মে ২০১৫ ১২:১৩298501
  • যে বেচারীদের টিসি দেওয়া হত, তাদের ওপরে কি পরিমাণ চাপ পড়ত ভাবো!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত