এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৮ মে ২০১৫ ২৩:০৪297929
  • কুমু যে সেদিন টই য়ে আমাকে ক দিলো- এখন এত ম্রিয়মান হয়ে পড়েছে কেন?
  • byaang | ২৮ মে ২০১৫ ২৩:০৪297930
  • কুমুদি আমি দেখেছি তোমার পোস্ট। এখানে আসতুম আড্ডা দিয়ে হাল্কা হতে। হি হি হা হা যত আকর্ষণ করত, আর কোনো কিছু ততটা করত না। তা আজকাল জানছি উহা এই বাড়ন্ত বাচ্চা সাইটের বেড়ে ওঠার পথে বিঘ্ন ঘটাচ্ছে। তাই যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করছি। তা নয়তো কি আর দেখি নি যে আতোজ আর অভ্যু রাতবিরেতে আমাকে হাঁক পেড়ে ডাক দেয় ভাটানোর জন্য। কিন্তু আমি বেসামাল হয়ে কখন কি বলে ফেলি, তাই লাগাম টানাই ভালো।
  • শ্রী সদা | ২৮ মে ২০১৫ ২৩:০৩297928
  • মতিকন্ঠ বন্ধ হয়েছে নাকি ? সাইট তো খুলছে ?
  • | ২৮ মে ২০১৫ ২৩:০১297927
  • ডিসি র বলা এই সব ভাড়াবাড়ি কোথায় পাওয়া যায়? আমি জানতে ইচ্ছুক। ১১ মাসের কড়া এগ্রিমেন্ট আর অগ্রিম আজ থেকে ১৪ বছর আগেও সল্টলেকে চাইতো। আমরাই ছিলাম। নিউটাউনে বাড়িভাড়া খুব বেড়ে গেছে, তবে হতে পারে দিল্লি,মুম্বাইএর চেয়ে কম।
  • | ২৮ মে ২০১৫ ২৩:০০297926
  • ক্ষি কনফিউজিং! 'আমি' ইন্ক্লুডেড এদিকে 'আমরা' এক জিনিষ না।

    কুমু দেখেছি তো। আমি তো গুরু, সচল, সকালে 'এই সময়', Indian Express কিছুটা TOI ঢাকা ট্রিবিউন, আরো সময় থাকলে আবাপ কিম্বা এবেলা এইসবই দেখি। আর ফেবুতে খান দুই গ্রুপ খুব ক্লোজলি ফলো করি। তার মধ্যে একটায় আমি একাই ভারতীয়। সেখানে তুমি চাইলে তোমাকে দ্বিতীয় ভারতীয় হিসেবে অ্যাড করতে পারি। তবে ওখানে বাংলায় না লিখলে লোকজন ভারী রেগে যায়।

    তবে হ্যাঁ মতিকন্ঠ বন্ধ হয়ে থেকে একটু ফাঁকা লাগে। মতিকন্ঠরে মিসাই।

    কথা হল হরেদরে লোকজন সর্বত্র একই কিসিমের। সেই একই টাইপের ব্যপার। কোথাও একটু দমবন্ধ লাগলে ছোট্ট করে ব্রেক দিই,
  • | ২৮ মে ২০১৫ ২২:৫৭297925
  • ছুটিইইইইইইইইইইইইই

    তাই বলে ভাববেন না, দুহাত পা তুলে নেত্য করবো। জীবন এখন ওনার সঙ্গে সকাল-বিকেল ঝগড়া( পড়ুন তর্ক) করেই কাটবে।
  • Tim | ২৮ মে ২০১৫ ২২:৫১297924
  • আজ একটা নতুন ফ্রেজ শিখলাম। আপনারা (আমি ইনক্লুডেড) এর মানে আমরা এক জিনিস না। ঃ-)
  • - | ২৮ মে ২০১৫ ২২:২১297923
  • রাত হয়ে গেছে। তাই আইনানুযায়ী এখন তিনি অক্সা। তো, উনার 28 May 2015 -- 07:40 PM-এ একটি নক্সাকাটা "ক" দিলুম। ঃ-)
  • kumu | ২৮ মে ২০১৫ ২২:২০297922
  • সিকির বাড়ীর এরিয়া সম্বন্ধে কিছু আইডিয়া আছে।ভাড়া ওর থেকে বেশীই হবে।
    আমার ৭ ৪৩ কেউ দেখল না?সোসেন ব্যাং দমু??আর কোন সাইট পেলে গুরুর পাশাপাশি সেখানেও ঘুরে ফিরে এক্ষপি জড়ো করতাম।
  • aranya | ২৮ মে ২০১৫ ২২:০০297921
  • বেশ। রাত্তিরে ট্রাই নেব দেখার
  • sosen | ২৮ মে ২০১৫ ২১:৫৯297920
  • অরণ্যদা,রিমিদির ফেবুতে লিং আছে ঃ)))
  • aranya | ২৮ মে ২০১৫ ২১:৫৬297919
  • কুট্টি গাম-কে বকেছে! লিঙ্ক চাই
  • sosen | ২৮ মে ২০১৫ ২১:৪৪297918
  • আপ্নারা কি কেউ আকাদার গামড্রপকে বকুনি দেওয়ার ভিডো দেখলেন? সে যে কিইইই মজাদার!
  • dc | ২৮ মে ২০১৫ ২১:১৯297917
  • :d
  • byaang | ২৮ মে ২০১৫ ২১:১৮297916
  • সিকির লজ্জা নেই, না? লোকজনকে সেক্লুদেদ ফীল না করালেই নয়? অন্য লোকের বাড়ির ভাড়া কত, শুধু সেটা বললেই হত। নিজের বাড়ির ভাড়া কত সেটা এখানে লেখা খুব দরকার?
  • Div0 | ২৮ মে ২০১৫ ২১:১৭297915
  • ঊমেশ, মনে হয় বরিভিলি (পশ্চিম) মানে মন্ডপেশ্বর রোডের দিকে টু বেডরুম বারো প্লাস মেইন্টেন্যান্সে পাওয়া যাচ্ছিল, মানে ফেব্রুতেও। পুণে নইলে মুম্বই - এ দুটোর একটা গতি।

    পুণে না হলেই বাঁচি। এয়ারপোর্ট মানে বিমাননগর পেরিয়ে কল্যাণীনগরে যা ভাড়া শুনলাম তাতে ঢাকের দায়ে মনসা বিকিয়ে যাবে। আর ভাবতে বসেছিলাম পুণে লুরুর চাইতে সস্তা পড়বে এবং টিকাও। হিঞ্জেওয়াড়ি থেকে ইয়েরওয়াড়া ডেলি প্যাসেঞ্জারি করে মরতে চাই না। তবে কেউ যদি কোরেগাঁও পার্কের দিকে সস্তায় একটা ঠাঁই খুঁজে দেয় তাইলে হয়ত দেখতাম। নইলে বরিভিলি বা দহিসর। আর শেষরক্ষা হল না :-(
  • সিকি | ২৮ মে ২০১৫ ২১:১২297914
  • থানে, বোরিভালিতে ১০/১৫ হাজারে ঘর?

    আমার গাজিয়াবাদের ঘর এখন ভাড়া দিলে ২০হাজার টাকা পাবো মাসে মাসে, ১১ মাসে টেন পার্সেন্ট ইনক্রিজ।
  • unclamp samples ebb | ২৮ মে ২০১৫ ২০:৫৪297913
  • বছর তিনেক আগে টালিগঞ্জ নেতাজীনগর/রাণীকুঠি এলাকায় বাড়িভাড়ার খোঁজ করেছিলাম। বারো-পনেরোর কমে ভালো (অবশ্যই সাবজেক্টিভ) কিছু দেখিনি। সল্টলেকে (সারদাতীর্থের দিকে নয়) আরো বেশি ছিলো। এসএম কবেকার কথা বলছেন?
  • unclamp samples ebb | ২৮ মে ২০১৫ ২০:৫৩297912
  • বছর তিনেক আগে টালিগঞ্জ নেতাজীনগর/রাণীকুঠি এলাকায় বাড়িভাড়ার খোঁজ করেছিলাম। বারো-পনেরোর কমে ভালো (অবশ্যই সাবজেক্টিভ) কিছু দেখিনি। সল্টলেকে (সারদাতীর্থের দিকে নয়) আরো বেশি ছিলো। এসএম কবেকার কথা বলছেন?
  • dc | ২৮ মে ২০১৫ ২০:৫১297911
  • মুম্বাইতে তো আরো বেশী বটেই!
  • সে | ২৮ মে ২০১৫ ২০:৫০297910
  • বিবিসি ওয়ার্ল্ড নিউজ। খুব আবেগ নিয়ে বক্তৃতা দিচ্ছে। ক্ষমতা কিছুতেই ছাড়তে চায় না।
  • সে | ২৮ মে ২০১৫ ২০:৪৮297909
  • টিভিতে লাইভ স্পীচ দিচ্ছে ব্লাটার। বিবিসি দেখুন!
  • ঊমেশ | ২৮ মে ২০১৫ ২০:২৬297908
  • তাহলে তো মুম্বাই এর ভাড়া অনেক বেশী।
    থানে বা বোরিভিলি তেও এখন 2BHK ১০-১৫ হাজারে এ পাওয়া মুস্কিল।
  • dc | ২৮ মে ২০১৫ ২০:০৮297907
  • চেন্নাই-ব্যাঙ্গালোরে বাড়ি ভাড়া কলকাতার তুলনায় ভয়ংকর রকম বেশী। চেন্নাইতে একটু ভালো এরিয়া হলে ২ bhk ইন্ডিপেন্ডেন্ট হাউসে অনায়াসে দ্শ থেকে পনেরো হাজার চেয়ে বসবে। ২ bhk ফ্ল্যাট হলে সেটা কুড়ি বা কুড়ির একটু ওপরে। আর এখানের আরেকটা সমস্যা হলো ডিপোজিট। পনেরো হাজারের বাড়ি ভাড়াতে বাড়িওলা খুব সরল মুখে বলে দেবে দশ মাস বা বারো মাসের ডিপোজিট দিতে হবে। মানে একটু ভালো জায়গায় ভাড়া থাকতে হলে আপনাকে দেড় থেকে দু লাখ অ্যাডভান্সের বন্দোবস্ত রাখতে হবে।
  • kumu | ২৮ মে ২০১৫ ১৯:৪৩297906
  • সিকি ছুটি নিয়ে বেড়াতে গেল।আমার তো তা সম্ভব না,নানা কারণে।
    অন্য কোন সাইট আছে?একটু গল্প গুজব করার জন্য?
  • a x | ২৮ মে ২০১৫ ১৯:৪১297905
  • এখানে বন্যার রিয়ালিটি এইবার সিংক ইন করছে। মেয়ের ক্লাসের একটা পরিবার সমস্ত জিনিস হারালো। ছাতি সমান জল ছিল ঘরের ভেতরে।
  • a x | ২৮ মে ২০১৫ ১৯:৪০297904
  • আরে অত গায়ে মাখেন কেন আপ্নেরা, আসবেন, বকবেন, চলে যাবেন।
  • sosen | ২৮ মে ২০১৫ ১৯:৩৪297903
  • সিকিকে আমি কিন্তু সেটাই বলি। ছুটি নাও। বিশেষ করে নেট থেকে।
  • kumu | ২৮ মে ২০১৫ ১৯:২১297902
  • অক্সিজেনের অভাবটা বোধহয় একেবারে ভুল না।গুরুতে আজকাল খুব ভেবেচিন্তে লিখতে হচ্চে।সেই বহতা নদীচরিত্রটা কমে গেছে।
    সাফোকেশন-
  • sm | ২৮ মে ২০১৫ ১৮:৫১297901
  • সব্বাই কে অসংখ্য ধন্যবাদ, নিজের মতন উত্তর দেবার জন্য।
    ধরুন কলকাতা সিটির আসে পাশে, যেমন দম দম (৪০০০-৫০০০), লেকটাউন(৬০০০), সল্ট লেক(৬-৭০০০)
    মোটামুটি ভাবে ভালো লোকেশন, লোকজন ঠিক ঠাক, ট্রান্সপোর্ট ভালো। মেট্রোর সুযোগ আছে বা হবে।
    নিউ টাউন (৫-৬০০০) আর রাজার হাট (৩-৪০০০), যদিও মেট্রো চালু হবে অদূর ভবিষ্যতে, মেন সিটি থেকে দুরত্ব বেশি। তবে সম্ভবনা ময়।
    কলকাতার ভিতরে, শ্যাম বাজার(৬-৭০০০), বালি গঞ্জ(৮-১০০০০),গড়িয়াহাট ( ওই), ভবানীপুর (৮-৯০০০), ফুল বাগান(৭-৮০০০)। এই সব জায়গা বসবাসের জন্য বেশ ভালো। তবে মুশকিল হলো তৈরী ফ্ল্যাট খুব কম এভেলেবেল।
    এইসব অঞ্চলে গত ৫-৬ বছর প্রায় ১৫ শতাংশ করে দাম বেড়েছে।
    ভাড়ার চাহিদা আছে, তবে রেট খুব কম(১০- ২০ পার স্কোঅর ফিট)।

    অন্যান্য সিটি গুলোতে যা বুঝলুম, খুব আউট স্কার্ট ছাড়া, দাম কলকেতার চেয়ে যথেষ্ট বেশি। ট্রান্সপোর্ট দিল্লি ছাড়া অত ভালো নয়। সিটি লাইফ পেতে গেলে প্রচুর মূল্য দিতে হবে।
    তবে রিটার্ন অত পাওয়া যাবে কি? বাড়ি ভাড়া কি কলকেতার থেকে অনেক বেশি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত