এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৮ মে ২০১৫ ১৮:৪৯297900
  • অক্সিজেনের অভাব হলে দিদিকেও একবার কনসাল্ট করতে পারো।

    অনুব্রত জানে। তুমিও তো বাচ্চা ছেলেই।
  • d | ২৮ মে ২০১৫ ১৮:২৬297899
  • সিকিকে আমি টেরনিঙ দিতে পারি। চাও তো বইলো।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৮:১৬297898
  • এমেল্সি বা হোয়াটেভার। ফ্র্যাংকলি, কদিন আগে পর্যন্ত বাস্তব জগতের টানাপোড়েনে অতিষ্ঠ হয়ে অক্সিজেন নিতে গুরুচণ্ডালীতে আসতাম, আজকাল গুরুচণ্ডলীর ইন্টেলেক্ট লেভেল এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখানে এলেই খুব ডাউন লাগে, নেহাত অভ্যেসের বশে আসি আর নাক গলাবো না ভেবেও নাক গলিয়ে ফেলে পরে পস্তাই।

    আমার বোধ হয় নেটদুনিয়া থেকেও একটা লম্বা ছুটি নেওয়া দরকার। অ্যাটলিস্ট গুরুচণ্ডালী থেকে। এর ইন্টেলেক্টের ভার আমি আর জাস্ট নিতে পারছি না। অক্সিজেন পাচ্ছি না আর।
  • Tim | ২৮ মে ২০১৫ ১৮:০৯297897
  • সিকি মনে হয় নেট থেকে দূরে থাকলেই হহপা এমেল্সি বা হোয়াটেভার এড়াতে পারবে। মানে প্রতিমাসে তো আর বাইকে পাহাড় যেতে পারবেনা, পরের বার থেকে ঐটে ট্রাই করতে পারে। ঃ-)
  • se | ২৮ মে ২০১৫ ১৭:৫৩297896
  • ওহ! দেখিনি।
    দু'র ছেলেকে অনেক আদর ভালোবাসা আশীর্ব্বাদ। কল্যান হোক, খুব বড়ো মানুষ বনুক।
  • Bratin | ২৮ মে ২০১৫ ১৭:৩৭297895
  • ঃ))
  • Arpan | ২৮ মে ২০১৫ ১৭:৩৪297894
  • ব্যাঙের গল্প শুনে মনে পড়ল। কলকাতার বংসন্তান, আইসিএসসি না সিবিএসসি ভুলে গেছি, তার বাংলা পরীক্ষায় "খয়ের খাঁ" দিয়ে বাক্যরচনা এসেছিল। পেপারে ছাপার ভুল আছে ধরে নিয়ে সে ছেলে অনেক ভেবে চিন্তে খাতায় লিখে এসেছিল - "অনেক তো পান খেলি, এবার খয়ের খা"!
  • | ২৮ মে ২০১৫ ১৭:৩০297893
  • দে, মুনিয়াকে অনেক ভালোবাসা আর অভিনন্দন।
    বাবামাকে অনেক শুভেচ্ছাঃ)

    আমাদেরটির আজ এলিমেন্টারির শেষ দিন।আগষ্টে জুনিয়ার হাইতে যাবে।যদিও ওর স্কুল বদলাচ্ছে না কিন্তু কেমন একটা সময়ের ঘন্টা শুনতে পাচ্ছি - আর মাত্র ছ-সাত বছর পরে কলেজ যাবে!!
  • se | ২৮ মে ২০১৫ ১৭:২৪297891
  • দে'র মে'কে অনেক শুভেচ্ছা ও আশীর্ব্বাদ। খুব বড়ো হোক ভালো মানুষ হোক।
  • pi | ২৮ মে ২০১৫ ১৭:২৪297892
  • মুনিয়াকে অনেক আদর আর অভিনন্দন।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৭:১৯297890
  • বাচ্চাদের হাফ ডায়ামক্স দেবে। বড়রা একটা করে। আজ থেকে শুরু করো, তিনদিন টানা নাও।
  • unclamp samples ebb | ২৮ মে ২০১৫ ১৭:১৪297889
  • হুঁ, ডায়ামক্স, অক্সিজেন সিলিন্ডার। একজন সত্তর+, আরেকজন প্রায় সত্তর - কাজেই এইটা দরকার হতেই পারে।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৭:১১297888
  • আশা করি সমস্ত প্রিকশন নিয়ে এগচ্ছো। ডায়ামক্স ইঃ।

    হ্যাপ্পি জার্নি।
  • unclamp samples ebb | ২৮ মে ২০১৫ ১৭:০৮297887
  • আমরা চারজন, বাবা-মা, দিদিরা তিনজন।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৭:০৪297886
  • ন'জন????

    দুই ফ্যামিলি মিলে যাচ্ছো নাকি?
  • j | ২৮ মে ২০১৫ ১৬:৪৪297885
  • দারুণ খবর, রসগোল্লা খেলাম !
  • Bratin | ২৮ মে ২০১৫ ১৬:৩৬297884
  • ঃ)))
  • byaang | ২৮ মে ২০১৫ ১৬:৩৪297883
  • বাঃ বাঃ দারুন খবর। অনেক অভিনন্দন আর আদর দে-কন্যাকে।
    কিকি-পুত্র আর দু-পুত্রকেও অভিনন্দন আর আদর।
    এই সেদিন অব্দি যাদের কথা শিশুটকে লেখা হত, আজ তারা একটা পাশ দিয়ে দিল।

    আমার আর চার বছর। অবশ্য যদি ভগবান চান, তবেই চার বছর। তা নয়তো আরো কত বছর কে জানে! আজ ওনাকে এবছরের আইসিএসইর বাংলার পেপার দেখিয়ে দুটো বাক্যরচনা করতে বললাম। প্রথমটা ছিল সোনার পাথরবাটি। তা উনি প্রথমে জিগালেন, "ছোটো বাক্য চাও, নাকি বড়?" গা চিড়বিড়ানি হজম করতে করতে বললুম "যাহয় বল, ছোটো, বড় যা হবে হোক।"
    হতচ্ছাড়াটা বলল "না, তোমার তো সব কিছুই আবার বেশি বেশি চাই, তাই জেনে নিলাম।"
    হাতের নিশপিশানি কন্ট্রোল করতে করতে একটা কটমটে চাউনি দিলাম। উনি বললেন "আচ্ছা বলছি। টেবিলের উপর একটা সোনার পাথরবাটি রাখা আছে।"

    আমার তখন ডোডোতাতাইয়ের সেই সুখের পায়রার বাক্যরচনা মনে পড়ে গেল। ছাত্রটির দিদিমা তখন সোনার পাথরবাটি কেন হতে পারে না তা বোঝানোর চেষ্টা করছিলেন। কিন্তু নাতির এঁড়েতক্কোর সাথে বেশিক্ষণ এঁটে উঠতে পারলেন না। নাতি বললেন "পাথরবাটিটার উপর গোল্ডপ্লেটিং করা থাকতেই পারে।"
    তারপর থেকে দিদিমার মুখটা কেমন একটা হয়ে আছে।
  • Bratin | ২৮ মে ২০১৫ ১৬:২৩297881
  • এ কীরে ভাই সবাই কেমন বেড়াতে যাচ্ছে!! ঃ((
  • unclamp samples ebb | ২৮ মে ২০১৫ ১৬:২৩297882
  • নাঃ এইবার গুষ্টিশুদ্ধু সবাই। ন'জন।
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৬:১৫297880
  • :)
  • sinfaut | ২৮ মে ২০১৫ ১৬:১২297879
  • এটা কী উচিত হচ্ছে? এত বেড়ানো? একাই যাচ্ছো?
  • unclamp samples ebb | ২৮ মে ২০১৫ ১৬:০৯297878
  • উফ্‌ আমার আর দুই বছর পরে।

    এদিকে আপিসে আর মাত্র দুই ঘন্টা থাকতে হবে, মেরে এনেছি প্রায়। তাপ্পর লম্বাআআআআআ ছুটি, আর পাহাড়, আর ...

    আমি আজ অবধি কখনো দশ দিন ছুটি নিই নাই, কেউ বিশ্বাস করবে?
  • sinfaut | ২৮ মে ২০১৫ ১৬:০৮297877
  • দুরন্ত খবর। দে দি ও মেয়েকে অনেক অভিনন্দন।
  • Div0 | ২৮ মে ২০১৫ ১৬:০১297876
  • দেবুদি' আর চ্যাম্পিয়ন দু'জনকেই অনেক অনেক কনগ্র্যা। দারুণ অ্যাচীভমেন্ট! :)
  • সিকি | ২৮ মে ২০১৫ ১৫:৫৮297875
  • ম্যাগনাম হলে আমিও আছি। :)

    আমার আর পাঁচ বছর পর।
  • Arpan | ২৮ মে ২০১৫ ১৫:৫৬297874
  • কনগ্রা, কনগ্রা।
  • quark | ২৮ মে ২০১৫ ১৫:৫০297873
  • হুম! সেই পুঁচকিটা বড় হয়ে গেল ...... দারুণ ব্যাপার।
  • unclamp samples ebb | ২৮ মে ২০১৫ ১৫:৪৭297872
  • ম্যাগনাম।

    (আমাকেও একটু দেবেন কেমন?)
  • sosen | ২৮ মে ২০১৫ ১৫:৩৯297871
  • নাইন্টি ফাইভ, খুব ভালো! চকোলেট!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত