এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ২৭ মে ২০১৫ ১২:৫৩297629
  • বাঃ সিকি ভালো করে ঘুরে আসুন আর লিখুন, আর পারলে ছবি তুলে এখানে পোস্ট করে দেবেন।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১২:৫২297628
  • unclamp samples ebb | ২৭ মে ২০১৫ ১২:৫১297627
  • পোস্টপেইড
  • kumu | ২৭ মে ২০১৫ ১২:৪৯297626
  • মুঠোয় করে চাপ দিয়েই ডিমসেদ্দর খোলা ছাড়াই।তবে ছাড়ানোর পর ডিম একটু ধুয়ে নিলে ভালো,কারণ খোলার অণু পরমাণু লেগে থাকে।অনসূয়াকে বোলো গ্রেট লেডিজ থিংক অ্যালাইক।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১২:৪৮297625
  • ইয়ে - তোমার পোস্টপেড নাম্বার তো? নইলে লে-তে কিন্তু কাজ করবে না।

    পৌঁছে ফোন করব, আশা করি দেখা হয়ে যাবে।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১২:৪৭297624
  • :) অনেককিছু এখনই লিখে ফেলতে ইচ্ছে করছে। এত বেশিদিন ধরে নারচার করেছি স্বপ্নটাকে - কিন্তু হাতে আর মাত্র আড়াইদিন সময়।

    ঠিক কেন এই জীবনটা বাঁচছি, তার ঠিকঠাক একটা কারণ খুঁজে পাচ্ছি না অনেকদিন হল। বিভিন্ন কারণে অসম্ভব ডিপ্রেশনে ভুগছি। ভার্চুয়াল জগতে বেশি সময় কাটাবার প্রভাবই হবে হয় তো, তো সেই ভার্চুয়াল জগতও ইদানিং আর পোষাচ্ছে না। মোদ্দা কথা যে আমি-কে আমি চিনতাম, সেই আমি হারিয়ে যাচ্ছে। নিজের ভেতরে ডুবকি মেরে নিজেকেই আর চিনতে পারছি না।

    রাস্তায় বেরনোটা আমার খুব দরকারি হয়ে পড়েছে তাই, জাস্ট একটা ট্রিপ করার জন্য নয়, নিজেকে খুঁজতে বেরোচ্ছি। নিজেকে খুঁজে পাওয়াটা খুব দরকার, নিজের সারভাইভ করার তাগিদেই। আমি বেরোচ্ছি জাস্ট নিজেকে খুঁজে পাবার জন্য, বেড়ানোটা উপরি।
  • | ২৭ মে ২০১৫ ১২:৪৪297623
  • বিত্ত না ধন? ঃ)
  • potke | ২৭ মে ২০১৫ ১২:৪২297622
  • ন্যাড়াদা/লসাগুদার কথায় বিত্তগরিমা প্রকাশ পাচ্ছে।
  • unclamp samples ebb | ২৭ মে ২০১৫ ১২:৪১297621
  • ভ্রমঙ্গরিমা এবং বপুগরিমা।
  • Tim | ২৭ মে ২০১৫ ১২:৪০297619
  • প্লাস্টারগরিমা অটুট। ডাঃ কইলো আরো সাদ্দিন।
    সোসনগরিমাও অক্ষত, আপিসেই আছি। এদিকে নেটগরিমা চৌচির। তাই এস্কেপগরিমায় ভরসা করে আপাতত কাটলুম।
  • unclamp samples ebb | ২৭ মে ২০১৫ ১২:৪০297620
  • সিকির সাথে লে-তে হয়তো দেখা হয়ে যাবে। হেলমেট থাকবে কিন্তু বাইক আর আরোহীর প্রোপোর্শন দেখলেই বোঝা যাবে :-p
  • san | ২৭ মে ২০১৫ ১২:৩৫297618
  • বাঃ এইবারে মনমতো ট্যুর হোক। তবে বাপু গতবারের লেখাটা জম্পেশ হয়েছিল কিন্তু সবমিলিয়ে, বললে হবে না :-D
  • de | ২৭ মে ২০১৫ ১২:৩৩297617
  • বাঃ!! ক্ষী ভালো! সাবধানে যেও - সর্ষের অপেক্ষায় রইলাম!
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১২:৩২297616
  • ভ্রমণগরিমা
  • সিকি | ২৭ মে ২০১৫ ১২:৩১297615
  • দে - না। এক সেমি সর্দার যাবে সাথে। আশা করছি এবারেও একটা মুচমুচে সর্ষে উপহার দিতে পারব ফিরে এসে। :)
  • সিকি | ২৭ মে ২০১৫ ১২:৩০297614
  • ডিমসেদ্ধর খোলা ছাড়ানোর সবচে শর্টকাট প্রসেস হল - যদি খোলাটাকে প্রিজার্ভ না করার থাকে, তা হলে ঠুকে টুকে ডিমের খোলাটাকে চারধার দিয়ে ফুটিফাটা করে ফেলুন, এইবরে একটা টুকরো ধরে টান মারলেই বাকিগুলো খুলে আসবে। তিরিশ সেকেন্ড।
  • de | ২৭ মে ২০১৫ ১২:২৯297613
  • সিকি, হ্যাপ্পি জার্নি!! একাই যাচ্চো?
  • সিকি | ২৭ মে ২০১৫ ১২:২৮297612
  • কিকি, কাল সক্কাল সক্কাল একটা টেস্ট রাইড মেরে এসেছি, ড্রাই রান যাকে বলে, অফিসের ভিড় পেরিয়ে আইএসবিটি কাশ্মীরি গেট পেরিয়ে আজাদপুর মণ্ডির নোংরা গ্যাঞ্জাম পেরিয়ে এন এইচ ওয়ানে গিয়ে চণ্ডীগড় কারনালের সাইনবোর্ড দেখে আবার ফেরার পথ ধরেছি।

    ছুটি অ্যাপ্রুভ হয়ে গেছে কাল, লাগেজ গোছানো মোটামুটি শেষ, লাগেজের ওপরে তোমার বসার জায়গা হয়ে যাবে, বান্‌জি কর্ড দিয়ে তোমার কোমরে কষে বেঁধে দিলেই হবে।

    যাবা নাকি?
  • de | ২৭ মে ২০১৫ ১২:২৬297611
  • ও বাবা, এতো জন ইন্ভোল্যান্টারিলি খাবা দাবা করে/করেন! ঃ)

    আরেকটা প্রোজেক্ট আছে - ডিমসেদ্ধ ছাড়ানো! সকালবেলা ব্রেকফাস্ট আর রান্না করা, ডাব্বা ভরা, ফল কাটা - এইসব নানা কাজে ব্যস্ত থাকি বলে ক'দিন ডিমসেদ্ধর খোসা ছাড়াতে বলছিলাম মেয়েকে। তা প্রথম দিন একটা ছুরি নিয়ে অত্যন্ত সুক্ষ্মভাবে টোকা মেরে মেরে ঠিক মাঝখান দিয়ে ডিমের খোসাটাকে একলাইন করে ভাঙ্গলো। তারপরে দুদিকের খোসায় টান দিয়ে ঠিক আধখানা করে খোসাদুটো বেরিয়ে এলো আর মাঝের ডিমটা ইন্ট্যাক্ট রইলো। এই কাজটায় পার ডিম দু/তিন মিনিট করে লাগচে, ঐ সময়ে আমার সবগুলো ছাড়ানো হয়ে যাবে। সেটা বলার পরের দিন দেখি পুরো ডিমসিদ্ধকে মুঠোয় করে চটকানোর মতো করে একটা চাপ দিলো। আমি ফল কাটতে কাটতে দেখছি আর ভাবছি পুরো মাখিয়ে ফেলবে নিশ্চয়ই। কিন্তু দেখলাম পুরো ডিমসেদ্ধর খোসাটা ছোটছোট টুকরোয় ভেঙ্গে গেলো আর তারপরে বেশ চামড়া ছাড়ানোর মতো করে খোসা ছাড়ানো হোলো। এইটা অবিশ্যি তাড়াতাড়িই হয়েছে। কিন্তু ডিমসেদ্দো এতো রকম ভাবে ছাড়ানো যায়, এটাই জানা ছিলো না। ঃ)

    বেশী সময় লাগছে বলে কমপ্লেন করলে অবশ্য শুনতে হচ্চে, - তুমি নন-ইনোভেটিভ কাজগুলো করাচ্ছো আমাকে দিয়ে, আমাকে যে চেষ্টা করে সেগুলোকে ইনোভেটিভলি করতে হচ্চে, সেটা দেখচো না? ঃ)
  • সে | ২৭ মে ২০১৫ ১২:২২297609
  • মনের সুখে পাঁপড় খা। আমি এট্টু কাজ সেরে আসি।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১২:২২297610
  • আরো সমৃদ্ধি
  • সে | ২৭ মে ২০১৫ ১২:১৯297608
  • ওগুলো ইস্কুল লাইফের পরে খাইনি। কিন্তু সাবুর পাঁপড় এখনো খাই। ঝাল পাঁপড় বা মশলা পাঁপড় পুড়িয়ে/সেঁকে একটু আধটু ঐ তেঁতুলের চাটনীতে চুবিয়ে, ব্যস্‌ ঐ অবধিই।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১২:১৭297606
  • ব্যাঙদি কই গেল?
  • | ২৭ মে ২০১৫ ১২:১৭297607
  • হ্যাঁ। ও গুলো ই।
  • সে | ২৭ মে ২০১৫ ১২:১৬297605
  • ফাঁফা সিলিন্ডার টাইপ্‌স্‌ দেখতে? খেয়েছি তো।
  • | ২৭ মে ২০১৫ ১২:১৫297604
  • আরে চিপস না। লম্বা লম্বা হতো।আঙুলের মতো দেখতে। ৫ পয়সা করে দাম ছিল।
  • সে | ২৭ মে ২০১৫ ১২:১৪297603
  • ওগুলোতো চিপ্‌স্‌!
  • | ২৭ মে ২০১৫ ১২:১২297601
  • আর আলুর পাঁপড়, যে গুলো স্কুলে পড়তে আঙুলে গলিয়ে খাওয়া হতো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত