এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ২৭ মে ২০১৫ ১২:১১297600
  • সাবুর পাঁপড় তো এমনি এমনি খাই। অন্য পাঁপড় খেতে হতে সঙ্গে চাটনি মাস্ট।
  • | ২৭ মে ২০১৫ ১২:০৯297599
  • পাঁপড়ে আমার ও হালকা ব্যথা আছে।
  • dc | ২৭ মে ২০১৫ ১২:০৫297598
  • পাঁপড় তো আমিও ইনভলান্টারিলি খাই, এ আবার নতুন কথা কি? পাঁপড় ভাজার সময় থেকে শুরু করে লাস্ট টুকরোটা পড়ে থাকা ওবধি ইনভলান্টারিলি খেয়েই চলি।
  • kiki | ২৭ মে ২০১৫ ১২:০৪297597
  • কোথায় যেন দেখলুম সিকি বাইকে লাদাখ চল্লো, এইযে আমাকে নিয়ে যাবার কথা ছিলো, গুরু ভাইরা যখন বাইকে লাদাখ যাবে, তার কি হলো? অ্যাঁ?
  • সে | ২৭ মে ২০১৫ ১২:০৩297596
  • আমার মে ও অমন ইন্‌ভল্যান্‌টারিলি খায়, মশলা।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১২:০১297593
  • ওহো, কাল রাতের পড়া করার পরে -

    পম্যা - ব্যাংক থেকে প্রতি রাতে এসেমেস আসে - দিনের শেষে অ্যাকাউন্টে কটি সিকি আধুলি পড়ে আছে সেটা জানায়। আর কার্ড সোয়্যাপ করলে বা টাকা ইথড্র করলে বা জমা পড়লে তো এসেমেস আর মেল আসেই। সমস্ত কিছুই নেটব্যাংকিংয়ে গিয়ে এনেবল বা ডিসেবল কর যায়।

    কিন্তু এইটা আইসিআইসিআই কীভাবে ক্যালকুলেট করে জানি না, এনেবল বা ডিসেবল করার অপশনও দেখি নি, অ্যাকাউন্টে এক লাখ এক টাকা থাকলেও রাতে আর এসেমেস আসে না দৈনিক ব্যালেন্সের খবর জানিয়ে। এক লাখের থেকে এক টাকা কম থাকলেই এই অ্যালার্টটা আসে :)

    অভ্যুকে - গারু হল তামিল আর তেলুগু ভাষায় "বাবু"।
  • de | ২৭ মে ২০১৫ ১২:০১297594
  • আমাদেরো গরিমা আচে - সিবিএসই গরিমা - আবার পিছিয়ে গেছে রেজাল্ট বেরোনো - ক্ষী বোর্ড!!

    বাড়িতে এককৌটো পাঁপড় ছিলো - আজ কৌটো খালি দেখে মেয়েকে জিগালাম। বল্লো "ওই ইন্ভোলান্টারিলি খেয়ে ফেলেছি"। পাঁপড় খাওয়া ইন্ভোলান্টারি অ্যাকশন, কোনোদিন শুনেছেন?
  • সে | ২৭ মে ২০১৫ ১২:০০297591
  • আজ সকালে ছজন অ্যারেস্টেড। বিশাল কেলেঙ্কারী। একশ মিলিয়নের ওপরে ঘাপলা।
  • সে | ২৭ মে ২০১৫ ১২:০০297592
  • ফিফা নিয়ে অ্যারেস্ট শুরু হয়ে গেছে।এই হচ্ছে স্থানীয় সংবাদ। ব্লাটার কি আর অ্যারেস্ট হবে?
  • Arpan | ২৭ মে ২০১৫ ১১:৫০297590
  • আরে লোকে অবসর ভেঙে ফিরে আসে না? বিখ্যাত লোকেরা হামেশাই করে।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১১:৪৩297589
  • দশ নয়, আট।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১১:৪১297587
  • সিকি পঁচাশি সালে সেকেন্ড হবার দশ বছর পরে আবার কেন মাধ্যমিক দিতে গেল?
  • ন্যাড়া | ২৭ মে ২০১৫ ১১:৪১297588
  • হনুকে ফোনে টাইপ করে একটা জিওগ্রাফি চটি লিখতে উদ্বুদ্ধ করা হোক।
  • - | ২৭ মে ২০১৫ ১১:৩৫297586
  • কুড়কুড়েগরিমা না থাকলেও কুড়ি গরিমা তো আছেই!
  • Arpan | ২৭ মে ২০১৫ ১১:৩৪297585
  • হ্যাঁ? সিকিই কি ৮৫ সালে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল? ক্ষী ক্ষান্ডো!

    অথচ দেখেছ ছেলেটার এতটুকুও বয়স বা কুড়কুড়েগরিমা নাই!!
  • - | ২৭ মে ২০১৫ ১১:৩২297584
  • নানা অভ্যু আপনার নাম ডিসক্লোজ করে নাই।
    আমার বুদ্ধিগরিমা দিয়ে বুঝে নিয়েই কংগ্রা দিলুম ঃ-)
  • - | ২৭ মে ২০১৫ ১১:৩০297582
  • ১১টা২৯ বলা হল ১১টা ২৫-কে।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১১:৩০297583
  • লেপ্পচা!
  • - | ২৭ মে ২০১৫ ১১:২৯297581
  • সিকিকে কনগ্র্যা! মাধ্যমিকের পর দেওয়া হয়নি বলে এখনই দিলাম।
    খুব দেরী হয়ে গেলো কি? ঃ-)
    দেরীতে চলার গরিমাটুকুই তো বাঙালীর সেশ সম্বল!
  • dc | ২৭ মে ২০১৫ ১১:২৭297580
  • এসব আবার কি, আত্মগোপনের গরিমা নাকি?
  • সিকি | ২৭ মে ২০১৫ ১১:২৫297579
  • হ্যাঁ, আমার নামটা কিন্তু কোনওমতেই ডিসক্লোজ করিস না ওখানে। ;-)
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১১:২৩297578
  • মাধ্যমিকের টইতে একজনের নাম বলতে হাত নিশপিস করছে। কিন্তু খবরটা সে নিজে এখানে লুকিয়ে রেখেছে, ফাঁস করা যাবে না।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১১:১৫297576
  • না না থাক বলতে হবে না, একটু বাজে মতো প্রশ্ন হল।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১১:১৫297577
  • সুদই ১৪% ? আসল কতো ছিল??
  • lcm | ২৭ মে ২০১৫ ১১:১৪297575
  • রেট্গরিমা, লোঙ্গরিমা...
    সে যুগে নিয়েছিলুম, ১৪% সুদে।
  • সিকি | ২৭ মে ২০১৫ ১১:১২297573
  • আমার মোটরসাইকেলগরিমা।

    আপাতত ছাঃ অফিসকে নিয়ে গরিমান্বিত হবার একটা ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
  • ন্যাড়া | ২৭ মে ২০১৫ ১১:১২297574
  • ও। পোনেরো। তাও অতি উত্তম রেট। তবে অত রেটগরিমা দেখিও ন।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ১১:১১297572
  • শুরু হল লোনগরিমা।
  • lcm | ২৭ মে ২০১৫ ১১:১০297571
  • পোনেরো। অ্যাভেক্স।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত