এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • anirban | ২৭ মে ২০১৫ ০৩:২৮297480
  • তাপসদা, ওটা বেকশেল না ক্যালভিনো?
  • kk | ২৭ মে ২০১৫ ০৩:২৩297479
  • অভ্যু, রেসিপির জন্য থ্যাংকিউ।বানাবো এবং জানাবো। :)
  • Abhyu | ২৭ মে ২০১৫ ০৩:২২297478
  • বুঝতে পেরেছি। উনি স্কুলটা সরকারী হয়ে যাবার পর ইউনিভার্সিটিতে চলে যান, না? তাই আমাদের পড়ান নি। ওনার মেয়ে আমার দাদার ব্যাচমেট ছিল, আর ওনার ছেলে আমার থেকে দু বছরের বড় ছিল।
  • Atoz | ২৭ মে ২০১৫ ০৩:১৮297477
  • ডাঙ্গার জন্য এবং দাঙ্গার জন্য। ঃ-)
  • কলম্বাস | ২৭ মে ২০১৫ ০৩:১৬297476
  • সেদিন ছিল বৃহস্পতিবার। আগের চেয়েও আরো বেশী পানি, চারিদিকে পানি, শুধু পানি। হঠাৎ একজন নাবিক দেখল পানিতে গাছের ডাল ভেসে আসছে। ডালে একদম সরস বেরী। ডাংগা!! খুব কাছে কোথাও রয়েছে ডাংগা!! তাদের হতাশ মনে আবারও জেগে উঠল আশা। কলম্বাস ঘোষনা দিলেন যে প্রথমে ডাংগা দেখবে, সেই লাভ করবে মূল্যবান উপহার সামগ্রী। সবাই অধীর হয়ে আছে ডাংগার জন্যে।
  • aranya | ২৭ মে ২০১৫ ০৩:১৪297475
  • ক্লাস টু-ই তো, নাকি ফাইভ? ভুগোল সার, নাম-টা লিখতে চাই না। পুরনো এক্সপেরিমেন্টাল স্কুলের পাশে বাড়ী ছিল
  • Atoz | ২৭ মে ২০১৫ ০৩:১২297474
  • আজকের গুগল ডুডল কী যে সুন্দর! মহাকাশে গিয়ে ওয়েটলেস হয়ে উড়ে উড়ে জিনিস এনে এনে রাখছে। ঃ-)
  • tapas | ২৭ মে ২০১৫ ০৩:১১297473
  • পেটার বিকসেলকে এই মহাদেশ লাইনে কেউ চ্যলএন্জ করল না।
  • Atoz | ২৭ মে ২০১৫ ০৩:০৯297472
  • ওহ। তাহলে ঐ ভূগোলের স্যর এর নিজেরই কোনো প্রবলেম ছিল মানসিক, তাই একটা অজুহাত বার করেছিলেন মনে হয়।
  • Abhyu | ২৭ মে ২০১৫ ০৩:০৭297471
  • ক্লাস টুতে? মর্নিং স্কুলে স্যার? আমাদের সময় নিশ্চয় উনি ছিলেন না। আর ঐটুকু বাচ্চাদের পেটানো...
  • Abhyu | ২৭ মে ২০১৫ ০৩:০৬297469
  • কলিদি, চিকেনটা করে বোলো কেমন লাগল। আমার দিব্যি লাগে। খুব সহজে বানানোও যায়।
  • aranya | ২৭ মে ২০১৫ ০৩:০৬297470
  • বেঞ্চের সাইডে বসে ছিলাম, স্যার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওনার ধারণা আমার পা ওনার গায়ে ঠেকে গেছিল, আমি কিছু বুঝতে পারি নি
  • quark | ২৭ মে ২০১৫ ০৩:০৩297468
  • মানুষের সৃষ্টিশীলতার একেবারে অন্যএকটা দিক দেখার দুর্মূল্য সুযোগ হ'ল আজ। ভারতীয় হওয়ার সুবাদে নৃত্য, গীত, চিত্র ইত্যাদি শিল্পমাধ্যমের সাথে পরিচয় বহুকালের এটা যেমন সত্যি, এ ছাড়া আর অন্য ধরণের শিল্পকলা সম্বন্ধে বিশেষ ধারণা ছিল না এও ততটাই সত্যি। ছোটবেলার খেলার উপকরণ আর খেলার ছলে আনন্দ পাওয়াকে যে মানুষ এইভাবে শিল্পের জায়গায় নিয়ে যেতে পারে, আর প্রায় দুশো মানুষকে এক ঘন্টার বেশি সময় বাকরুদ্ধ ক'রে রাখতে পারে, এ জিনিস না দেখলে বিশ্বাস হ'ত না।

    সব কনফারেন্সেই একটা সন্ধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ধরণের কিছু একটা থাকেই, সে বাজনা হোক, অপেরা বা অন্যকিছু। এখানেও তেমনই কিছু ভেবেছিলাম। কেউ কেউ বলেছিল "ম্যাজিক শো"। হ্যাঁ, ম্যাজিকই বটে। এতগুলো মানুষকে যে লোকটা তার হাতের কারসাজিতে মন্ত্রমুগ্ধ ক'রে রাখতে পারে সে ম্যাজিশিয়ান নয় তো কী?

    কী দেখলাম তার বর্ণনা করতে পারব এমন ভাষা সত্যিই নেই। তাই এখানেই দেখুন -

  • Atoz | ২৭ মে ২০১৫ ০২:৫৯297467
  • মহা মহা মহাদেশ। এক্কেবারে সেই উত্তরমেরুর কাছ থেকে লম্বা হয়ে মহাসমুদ্রের ভিতর দিয়ে সো ও ও জা দক্ষিণ মেরুর কাছ অবধি চলে গিয়েছে। ডাইনে বামে উচ্ছল জলধিতরঙ্গ। ঃ-)
  • tapas | ২৭ মে ২০১৫ ০২:৫৬297466
  • আমেরিকা কি মহাদেশ না?
  • Atoz | ২৭ মে ২০১৫ ০২:৫৪297465
  • পা কি অসাবধানে লেগে গেছিল? দৌড়ে যাচ্ছিলেন, দেখতে পান নি এরকম কেস?
  • anirban | ২৭ মে ২০১৫ ০২:৫২297464
  • আমেরিকা নামে কোনো দেশ নেই।
  • aranya | ২৭ মে ২০১৫ ০২:৪৫297463
  • আতোজ, তোমার প্রশ্ন-টা পরে দেখেছিলাম, উত্তর দেওয়া হয় নি।

    ছোটবেলা ভাল কেটেছে, তবে বাবা অসুস্থ ছিলেন বলে একটা দুঃখ ছিল।

    ক্লাস টু-তে ভুগোল স্যার একবার চোরের মার মেরেছিলেন, তার গায়ে পা লেগে গেছিল, তাও প্রণাম করি নি বলে। ভয়ানক পিটুনি খেয়েছি, সেই একবারই। আর কয়েকবার ছোটখাট
  • Atoz | ২৭ মে ২০১৫ ০২:১৭297462
  • অভ্যুগারু---কী চমৎকার !!!! ঃ-)
  • kk | ২৭ মে ২০১৫ ০২:১১297460
  • হয়*
  • kk | ২৭ মে ২০১৫ ০২:১১297461
  • অভ্যু,আমি যদ্দুর জানি 'গারু' শব্দটা অনেকটা 'বাবু'র মত ইউজ জয়। যেমন অভ্যুগারু।
    ইয়ে,তোমার ছোলা-টমেটো দিয়ে চিকেন বেকের রেসিপিটা সর্ষেবাটায় দেবে নাকি?
  • Abhyu | ২৭ মে ২০১৫ ০২:০৩297459
  • আচ্ছা গারু(?) garu, গরু না, মানে কি কেউ জানো? সাউথ ইন্ডিয়ান কোনো ভাষায় - ভাই/দাদা/বাবু/স্যার জাতীয় কিছু হওয়া উচিত।
  • Atoz | ২৭ মে ২০১৫ ০১:৪৩297458
  • ব্যাংদি কি আছো?
  • potke | ২৭ মে ২০১৫ ০১:২৫297457
  • আলেপ্পিতে থাকব্না,বুঝলা।ডে-ট্রিপ, ক্যানাও রাইড নিয়ে ফিরে আসব।

    আমার কলোনিয়াল টাউনের ওপর একটু ব্যাথা আছে, এদিকে হোয়াইট সুপ্রিমেসিস্ট ও নই, কি যে করি!
  • 4z | ২৭ মে ২০১৫ ০১:১৯297456
  • মিনসের দল (ব্যাংদির হয়ে প্রক্সি দিয়ে গেলাম)
  • potke | ২৭ মে ২০১৫ ০১:১৮297455
  • পয়েন টেকেন।
  • Arpan | ২৭ মে ২০১৫ ০১:১২297454
  • বুঝলে, ভালো করে নেড়েচেড়ে দেখলাম সব সাইটই ওই ইউজার স্টোরিটেলিঙের ওপরে চলছে। অন্য দিক দিয়ে কেউ অ্যাটাক করে নাই (এখনো)।

    হুম্ম্ম।
  • Arpan | ২৭ মে ২০১৫ ০১:০৮297453
  • ব্যাম্বু লাগুন।
  • potke | ২৭ মে ২০১৫ ০১:০৬297452
  • প্রিস্টিন এমারেল্ড?
  • Arpan | ২৭ মে ২০১৫ ০১:০৩297451
  • ওকে, খুঁজে দেখে পাঠিয়ে দিচ্ছি।

    ওখানে গেরিলারা এক সময় ঝাঁকে ঝাঁকে জাহাজে করে নামত। অচ্ছেদ্দা কোরো না!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত