এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৫ মে ২০১৫ ২৩:০১297121
  • এদিকে এগুলো পড়ুনঃ
    Some of the Most Shocking Food Controversies
    http://food.ndtv.com/food-drinks/beyond-maggi-noodles-some-of-the-most-shocking-food-controversies-765138

    ...In the year 2012, The Centre for Science & (CSE) tested 16 popular brands including Nestle's Maggi noodles, McDonald's, KFC, Haldiram's aloo bhujia and PepsiCo's Lay's potato chips and accused most of these companies of misleading the public through wrong claims and insufficient labeling. The story was reported and published by The Economic Times....

    জানিনা, এগুলোর কতগুলো সত্যি, কতগুলো জুজু বা জাস্ট কোন ব্যাচে কন্টামিনেশনজনিত ব্যতিক্রম।
    আগে মনে হত এগুলো সব ঠিক, কিন্তু এই মনো সোডিয়াম গ্লুটামেন্ট নিয়ে এত পরস্পরবিরোধী রিপোর্ট পড়ে একটু খুঁতখুঁত করছে। কুমুদিকে আর বলবো না, এ নিয়ে তো আর লিখবে না !
  • Bhagidaar | ২৫ মে ২০১৫ ২৩:০০297119
  • আমি এক্সপি ভিস্তা সেভেন তিনটেই ব্যবহার করেছি। একটা থেকে অন্যটায় ট্রানসিট করতে কোনো অসুবিধে হয়নি, সবই ইনটুইটিভ। উইন্ডোজ ৮ তার থেকে অনেকটাই আলাদা। আমাকে কদিন পরেই ল্যাপি বদল করতে হবে। ভাবছি এই উইন ৮ এর চক্কর কাটাতে ম্যাক কিনব কিনা।
  • pipi | ২৫ মে ২০১৫ ২২:৫৯297117
  • ও পাই, বিভিন্ন দেশের ম্যাগি মসলার টেস্ট আলাদা আলাদা তো! তুমি খেয়াল করনি বোধহয়। জার্মানী থাকতে সুপারমার্কেট থেকে গাদা গাদা ম্যাগি কিনে তারপর কি অবস্থা! না পারি গিলতে, না পারি ফেলতে। একদম ঝাল টক মশলা বিহীন ব্ল্যাণ্ড টেস্ট! ডাচ সুপারমার্কেট থেকে ম্যাগি কিনেও সেম হাল হয়েছিল। দেশি ছেলেপুলেদের ঐজন্য দেশি গ্রসারি স্টোর ছাড়া উপায় থাকে নাঃ-)
    আম্রিগার গ্রসারী স্টোরে ইউজুয়ালি র‌্যামেন থাকে, ম্যাগি না। তাও খুঁজেপেতে কিনে খেয়েছি। দেশের মশলার টেস্টের ধারপাশে নেই। তবে জার্মান মশলার চেয়ে বেটার। অ্যাটলিস্ট পিয়াঁজ রসুন গুঁড়োর আভাসটুকু পাওয়া যায়ঃ-)
  • শ্রী সদা | ২৫ মে ২০১৫ ২২:৫৯297118
  • অরণ্যের প্রাচীন প্রবাদ যে মাইক্রোসফট উইন্ডোজের অল্টারনেট ভার্সানে ঝোলায়। নাইন্টিএইট ভালো ছিল, মিলেনিয়াম জালি, আবার এক্সপি ভালো, ভিস্তা জালি, সেভেন ভালো এইট জালি, এইরকম। সেই হিসেবে টেনটা ভালো হওয়া উচিত।
  • dc | ২৫ মে ২০১৫ ২২:৫৭297116
  • এক্সপি টাও বহুত ভালো ওএস ছিল। তবে ৭ শিখতেও আমার খুব একটা অসুবিধে হয়নি, মোটামুটি ম্যানেজ করে নিয়েছিলাম। আর এক্সপি আর ৭ এর একটা বড়ো তফাত হলো, ৭ এ প্রায় কিছুই নিজেকে ইন্স্টল করতে হয়না। যা কিছুই ল্যাপিতে লাগাই, টুক করে নিজেই ইনস্টল করে নেয়। এক্সপিতে অনেক সময়ে সিডি থেকে ইনস্টল করতে হতো, সেটায় ঘেঁটে যেতাম। কিন্তু ৮ টা যে কি জিনিষ, কোথায় যে কি থাকে কিসুই বুঝিনা। আর এক্সপি আর ৭ এর মাঝখানে আরেকটা এসেছিল ভিস্টা বলে, ওটাও নেড়েচেড়ে দেখিনি।
  • শ্রী সদা | ২৫ মে ২০১৫ ২২:৫৫297115
  • উইন্ডোজ এইটে সেভেনের মতো স্টার্ট মেনু - http://www.classicshell.net/
    খুব উপকারী জিনিস, আমি গত বছরখানেক ইউজ করছি। ফ্রী।
  • potke | ২৫ মে ২০১৫ ২২:৫৩297114
  • ঘটনা, এক্ষপি অসা!
  • Arpan | ২৫ মে ২০১৫ ২২:৫২297113
  • তৈজসপত্র মিক্সার ব্লেন্ডার সবই রাখে।
  • pipi | ২৫ মে ২০১৫ ২২:৫১297111
  • পাই, ম্যাগি মসলা দিয়ে অন্য নুডল করে দেখেছি। ধুউউউউস!
  • pipi | ২৫ মে ২০১৫ ২২:৫১297112
  • অ্যাঁ!! আমি যে বড় আশা নিয়ে বসে ছিলাম ১০ এর আশায়, সে মোলাসেসে ঝুড়ি ঝুড়ি স্যাণ্ড!! সেও ঐ ৮ এর মতন আপদ বালাই?
    বললে বিশ্বাস করবেন না, এই ৮ এর গেরোয় পড়বো না বলে দশ দশটি বছর আমার হেঁপো রুগী হেইচপি পিসিকে আঁকড়ে পড়েছিলুম। তার ছিল এক্ষপি। আহা কি জিনিস! তার অক্ষয় স্বর্গ লাভ হোক। অমন চমৎকর ওঅস দুটি দেখলাম না। ওপাসে আপিসের ডেস্কটপে ছিল ৭। ঘরে বাইরে দুটিকে মিলিয়ে দিব্যি সুখে সংসার করছিলাম। হেনকালে ইউনির যমদূত এসে আপিসের পিসিকে ৮ এর গয়না পরাতে এল। বাবা বাছা করে, ভ্জুং ভাজুং দিয়ে যাও বা নিরস্ত করলাম, কিন্তু বাড়ির জনের ভবসমাধি ঠেকানো গেল না। অগত্যা ৮ এর গেরো। তাও, কেনার আগে বাজার ঢুঁড়ে ফেলেছিলাম একটি যহোকতাহোক ৭ এর জন্য। বিভিন্ন কাস্টমাস সার্ভিসে যোগাযোগ করে কাকুতি মিনতি অবধি। কেউ বলে হবে না, কেউ আবার কাস্টম বিল্ড ল্যাপু বলে এমনি দাম হাঁকল যে চোখে সর্ষেফুল, কানে কটকট কত কিছু ধরে গেল!
    উপায় না দেখে শেষমেষ এই লেনোভোর এক আখাম্বা ৮ ওলা ইঁট। সেই থেকে ল্যাপুর সাথে আমিও ঐ ধেইতানাচন নেচে চলেছি। স্টার্ট বাটন নাই, কাজেই সেখানে গিয়ে যে অ্যাপগুলো খুঁজব সে উপায় নাই। যাই করি সব নাক বেড় দিয়ে কান ধরা টাইপ। গোদের উপর বিষফোঁড়া, থেকে থেকে মাল ডেস্কটপ মোড থেকে চোখ উল্টিয়ে অ্যাপ মোডে পালাতে যায়। টাইপ করতে করতে কার্সর যদি ডান দিকে গেল তো ব্যস! নেচে নেচে আয় মা শ্যামার মতন কারা যেন নেচে নেচে ঘরে ঢুকতে চায়। মাইরি, এমান রাইট উইং পাব্লিকের সাথে ঘর করা বহুত চাপেরঃ-(
  • dc | ২৫ মে ২০১৫ ২২:৫০297110
  • ম্যাগি বানানোর সময়ে লাস্ট এক মিনিট স্প্রিং অনিয়ন লম্বালম্বি চিরে ঝোলের মধ্যে ফেলে দিলেও বেশ ভাল্লাগে। ম্যাগির যে কতো রেসিপি আছে!
  • potke | ২৫ মে ২০১৫ ২২:৪৮297107
  • নীলগিরি বেশ দামী জায়গা, sometimes exorbitantly so

    চিং নুডল পাড়ার দোকানেও পাওয়া যায়।
  • pi | ২৫ মে ২০১৫ ২২:৪৮297108
  • বিগবাস্কেটে তৈজসপত্রও পাওয়া যায় নাকি ? গ্রসারি স্টোর না ?
  • sinfaut | ২৫ মে ২০১৫ ২২:৪৮297109
  • কচ্চি দাবেলি খুবই ভালো খেতে।
  • Arpan | ২৫ মে ২০১৫ ২২:৪৬297106
  • ভালো করে কষিয়ে আলু ফুলকপি ক্যাপ্সিকাম আর পেঁয়াজের একটা মাখামাখা জিনিস নামালাম। এইবার ম্যাগি একটু সেদ্দ করে নেড়েচেড়ে মশলা আর সস দিয়ে নামাবো।

    আহা, প্রাণদায়ী। ঃ)
  • pi | ২৫ মে ২০১৫ ২২:৪৩297105
  • শুধু আটা না। বলছে, "We use hydolysed groundnut protein, onion powder and wheat flour to make Maggi Noodles sold in India
    এমনিতেও আটা ম্যাগিটাই বোধহয় আটা দিয়ে, বাকি তো ময়দা।
    ওদিকে এও বলছে, এসব উপাদানই contain glutamate. We believe that the authorities' tests may have detected glutamate, which occurs naturally in many foods,

    তবে এটাও জানা ছিল না, একেক দেশের ম্যাগির নুডল ও মশলা নাকি একেকরকম ভাবে তৈরি হয়! তারমানে বিভিন্ন দেশের ম্যাগি বিভিন্নরকম খেতে হবে !
  • dc | ২৫ মে ২০১৫ ২২:৪২297104
  • হ্যাঁ লুরুতেও তো নীলগিরি আছে। চিং এর নুডল আর সুকিয়কি সস দুটৈ কিনে ফেলুন। সসটা দিয়ে যেকোন গ্রিলড বা স্টিমড খাবার খেতে ভাল্লাগে।
  • Bhagidaar | ২৫ মে ২০১৫ ২২:৪১297103
  • তবে এদেশে কড়াই পাওয়া যায়না, সেটা আমি দেশ থেকে এনেছি। :((((
  • Arpan | ২৫ মে ২০১৫ ২২:৪০297102
  • পোটকে@১০ঃ৩৭ ঃ))))))
  • Bhagidaar | ২৫ মে ২০১৫ ২২:৩৯297101
  • হলধর বাউরা দেশে এসে বাসনপত্র কিনবে কেন? এখানে কি হাঁড়ি-ডেচকি পাওয়া যায়না?
  • Arpan | ২৫ মে ২০১৫ ২২:৩৮297100
  • সার্চ বাটন আছে জানি, তবে ঘরে কী নুডল আসবে সেসব ট্রিভিয়াল জিনিস নিয়ে আমি মুখ খুলি না, রাহুল পিএম হতে পারবে কিনা এইসব বড়সড় বিষয়ে অবশ্য অন্য কথা ... ঃ))
  • potke | ২৫ মে ২০১৫ ২২:৩৭297098
  • ওগুলো আমরা হলধর বাউ দের জন্য ছেড়ে রেখেছি, দেশে এসে কেনেন ওনারা ঃ)
  • Bhagidaar | ২৫ মে ২০১৫ ২২:৩৭297099
  • ম্যাগি তো ভাজা থাকে। অন্য নুডুল কি ভাজা থাকে ডালডায়?

    তবে এটা সত্যি ম্যাগি কে টেনে নামাবার অনেক অনেক প্রচেষ্টা হয়েছে, ম্যাগি ভেজিটারিয়ান নয়, ম্যাগি তে পর্ক থাকে ইত্যাদি ইত্যাদি। এবং এই ইন্টারনেট-এর যুগেও তাতে ম্যাগির বিক্রিতে ভাঁটা পড়েনি।
  • | ২৫ মে ২০১৫ ২২:৩৫297097
  • হ্যাঁগা আপনারা আর দোকানে গিয়ে তৈজসপত্র কেনেন না!!! কি কান্ড!
  • potke | ২৫ মে ২০১৫ ২২:৩৪297095
  • মিনসে, বিগবাস্কেটে সার্চ বাটন ইউস করেন মহায়!
  • | ২৫ মে ২০১৫ ২২:৩৪297096
  • রাইস নুডলও ভালো। ক্যাতক্যাতে হয় না, মানে ভুলে গিয়ে একটু পরে নামালেও শক্তমতও থাকেঃ)
  • dd | ২৫ মে ২০১৫ ২২:৩২297094
  • চিংএর লুডুল সর্বত্র পাওয়া যায়, লুরুতে।

    আর চিংএর একটা সস আছে"সুকিয়াকি" (sukiyaki)সস। উটি দিয়ে রান্না করলে অতি উৎকৃষ্টো টেস্ট হয়।
  • Arpan | ২৫ মে ২০১৫ ২২:৩১297093
  • ডিসি, আমি লুরুতে। নীলগিরি এখানেও আছে। তবে আজকাল দোকানে গিয়ে গ্রসারিজ কেনা হয়ে ওঠে না। দেখি বিগবাস্কেট রাখছে কিনা।
  • Arpan | ২৫ মে ২০১৫ ২২:২৮297090
  • ম্যাগির আসল ইউএসপি তো ম্যাগি মশলায়।

    উইন্ডোজ ৮ সইত্যের খাতিরে কই ঐ ধেইতানাচনের মত কিছু না। খালি স্টার্ট বাটন নেই বলে লোকে অ্যাপ খুঁজে পায় না।

    তা মোবাইলেও তো স্টার্ট বাটন থাকে না।
  • - | ২৫ মে ২০১৫ ২২:২৮297091
  • @ পাই, ১০ঃ২১ পিএম, ম্যাগী মনে হয় মোটা আটা দিয়ে তৈরী। অন্য নুড্ল পাতলা বলে তাড়াতাড়ি গলে বা ক্যাতক্যাতে হয়ে যায় মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত