এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • - | ২৪ মে ২০১৫ ১০:০৬296821
  • ভাগীবাবু, ষষ্ঠীতে প্রাপ্তিযোগ কেমন ছিলো?
  • Bhagidaar | ২৪ মে ২০১৫ ০৯:৫৪296819
  • সোসেন 08:47 AM-এ ওটা বাংলা লিখেছে?
  • sosen | ২৪ মে ২০১৫ ০৯:৩৮296818
  • না না স্টেটমেন্ট ঃ)
  • lcm | ২৪ মে ২০১৫ ০৯:২৩296817
  • অনেক এয়ারপোর্ট-রেঁস্তোরা রাত বারোটার আগে বন্ধ হয়ে যায়, কোনো বার-কাম-রেস্তোরা থাকে রাত একটা/দেড়টা অবধি। ভেন্ডিং মেশিন থাকে...
  • Abhyu | ২৪ মে ২০১৫ ০৯:১৯296816
  • আটলান্টায় খুব ভালো কাঁচা আম পাওয়া যায়। ম্যাক্সিমাম এক দেড় ই্ঞ্চি - গায়ে আঠা লেগে আছে - কি ভালো চাটনি হয়!
  • সিকি | ২৪ মে ২০১৫ ০৯:১৫296815
  • হেথায় কাঁচা আমকে 'আমি' বলে কোনও কোনও সব্জিওলা।
  • sinfaut | ২৪ মে ২০১৫ ০৯:১৩296814
  • কাঁচা আমি ব্যাপারটা কী কাঁচা বায়োলজীর সাথে কানেক্টেড?
  • - | ২৪ মে ২০১৫ ০৯:১১296813
  • রেসিডেন জামাই বলতে একজনই -- ভাগী জামাই। কুমু কী কী আশীব্বাদী উপহার দিলেন জানার জন্য দম বন্ধ করে বসে আছি ঃ-)
  • সিকি | ২৪ মে ২০১৫ ০৯:০১296812
  • যাই হোক, গুরুর রেসিডেন জামাইদের হ্যাপ্পি জামাইষষ্ঠী।
  • সিকি | ২৪ মে ২০১৫ ০৯:০০296811
  • ইহা কি স্টেটমেন্ট নাকি বিস্ময়!
  • sosen | ২৪ মে ২০১৫ ০৮:৪৭296809
  • থাকে না টিথ্রি তে খোলা খাবার দোকান রাত্তিরবেলা!
  • সিকি | ২৪ মে ২০১৫ ০৮:৪৭296810
  • আমিও তাই জানি এবং দেখেছি একাধিকবার। এই শিপিয়েমের লোকগুলো এত্ত অপপ্রচার করে না ...
  • কুমু | ২৪ মে ২০১৫ ০৮:৪০296808
  • প্রতিবাদ।ইন্টারন্যাশনালের বাইরের দোকান ২৪ঘন্টা খোলা থাকে।ডোমেস্টিকের বাইরেও।
  • Abhyu | ২৪ মে ২০১৫ ০৩:৩৭296807
  • নন্দ বসু একটু চুপ করিয়া আছেন, তারপর বলিতেছেন, -- ও-সব তো বলে বটে! ঈশ্বর কি পক্ষপাতী? তাঁর কৃপাতে যদি হয়, তাহলে বলতে হবে ঈশ্বর পক্ষপাতী?

    শ্রীরামকৃষ্ণ -- তিনি নিজেই সব, ঈশ্বর নিজেই জীব, জগৎ সব হয়েছেন। যখন পূর্ণ জ্ঞান হবে, তখন ওই বোধ। তিনি মন, দেহ বুদ্ধি, দেহ -- চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। তিনি আর পক্ষপাত কার উপর করবেন?

    নন্দ বসু -- তিনি নানারূপ কেন হয়েছেন? কোনখানে জ্ঞান, কোনখানে অজ্ঞান?

    শ্রীরামকৃষ্ণ -- তাঁর খুশি।

    অতুল -- কেদারবাবু (চাটুজ্যে) বেশ বলেছেন। একজন জিজ্ঞাসা করেছিল, ঈশ্বর সৃষ্টি কেন করলেন, তাতে বলেছিলেন যে, যে মিটিং-এ তিনি সৃষ্টির মতলব করেছিলেন, সে মিটিং-এ আমি ছিলাম না। (সকলের হাস্য)

    শ্রীরামকৃষ্ণ -- তাঁর খুশি।

    এই বলিয়া ঠাকুর গান গাইতেছেনঃ

    সকলি তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি।
    তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে করি আমি।
    পঙ্কে বদ্ধ কর করী, পঙ্গুরে লঙ্ঘাও গিরি,
    কারে দাও মা! ব্রহ্মপদ, কারে কর অধোগামী।।
    আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী।
    আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি।।

    “তিনি আনন্দময়ী! এই সৃষ্টি-স্থিতি-প্রলয়ের লীলা করছেন। অসংখ্য জীব, তার মধ্যে দু-একটি মুক্ত হয়ে যাচ্ছে, -- তাতেও আনন্দ। ‘ঘুড়ির লক্ষের দুটো-একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি’। কেউ সংসারে বদ্ধ হচ্ছে, কেউ মুক্ত হচ্ছে।

    “ভবসিন্ধু মাঝে মন উঠছে ডুবছে কত তরী!”

    নন্দ বসু -- তাঁর খুশি! আমরা যে মরি!

    শ্রীরামকৃষ্ণ -- তোমরা কোথায়? তিনিই সব হয়েছেন। যতক্ষণ না তাঁকে জানতে পাচ্ছ, ততক্ষণ ‘আমি’ ‘আমি’ করছ!

    “সকলে তাঁকে জানতে পারবে -- সকলেই উদ্ধার হবে, তবে কেহ সকাল সকাল খেতে পায়, কেহ দুপুর বেলা কেউ বা সন্ধ্যার সময়; কিন্তু কেহ অভুক্ত থাকবে না! সকলেই আপনার স্বরূপকে জানতে পারবে।”

    পশুপতি -- আজ্ঞা হাঁ, তিনিই সব হয়েছেন বোধ হয়।

    শ্রীরামকৃষ্ণ -- আমি কি, এটা খোঁজো দেখি। আমি কি হাড়, না মাংস, না রক্ত, না নাড়ীভুঁড়ি? আমি খুঁজতে খুঁজতে ‘তুমি’ এসে পড়ে, অর্থাৎ অন্তরে সেই ঈশ্বরের শক্তি বই আর কিছুই নাই। ‘আমি’ নাই! -- তিনি। তোমার অভিমান নাই! এত ঐশ্বর্য। ‘আমি’ একেবারে ত্যাগ হয় না; তাই যদি যাবে না তবে থাক শ্যালা ঈশ্বরের দাস হয়ে। (সকলের হাস্য) ঈশ্বরের ভক্ত, ঈশ্বরের ছেলে, ঈশ্বরের দাস, এ-অভিমান ভাল। যে ‘আমি’ কামিনী-কাঞ্চনে আসক্ত হয়, সেই ‘আমি’ কাঁচা আমি, সে ‘আমি’ ত্যাগ করতে হয়।

    অহংকারের এইরূপ ব্যাখ্যা শুনিয়া গৃহস্বামী ও অন্যান্য সকলে সাতিশয় প্রীতিলাভ করিলেন।
  • Atoz | ২৪ মে ২০১৫ ০৩:২০296806
  • শ্রীরামকৃষ্ণের মতন লোক খুব কম দেখলাম। সব কিছু কেমন সোজা সোজা করে সহজভাবে এমন করে বলেন যে একেবারে আছড়ে মাটিতে পড়ি।
    নরেন গিয়ে উদ্বেলহৃদয়ে থরথর অবস্থায় জিগ্গেস করে, "আপনি ঈশ্বরকে দেখেছেন?"
    উনি বলেন, "হ্যাঁ দেখেছি।" একেবারে সোজা সরল টু দ্য পয়েন্ট উত্তর।
    নরেন এই এতখানি চোখ করে রুদ্ধশ্বাসে অবাঙ মানসগোচর আদিত্যবর্ণং তমসোপরস্তাৎ অণোরণীয়ান মহতোমহীয়ান জ্বলৎজ্বল জ্বলৎজ্বল ধ্মমৎধ্বম ধা ছলাৎছল ছলাৎছল রণৎ রণ্বা শোনার অ্যান্টিসিপেশন নিয়ে কোনোরকমে বলে, "ক্কী ক্কী কীরকম দেখলেন?"
    উনি নির্বিকারে বলে, "এই তোকে যেমন দেখছি।"
    যাঃ
    মাটিতে আছড়ে পড়ে গেলাম। নরেনের সঙ্গে আমিও।

    আর ঐ কালো মেঘে একসারি সাদা বক উড়ে যাওয়া। আরে, কোথায় অ্যালিয়েন হাইপারশিপ টাইপের কিছু একটা হবে, তা না শুধুই বলাকা। ধানক্ষেতের আলে আমিও পড়ে যাই।

    ঃ-)
  • Abhyu | ২৪ মে ২০১৫ ০২:৪২296805
  • ভাটে আজ লোক নেই?
  • Arpan | ২৪ মে ২০১৫ ০১:৩৮296804
  • হ্যাঁ, অ্যান্টি অ্যাবর্শন ল-এর উপর রেফারেন্ডাম আরো জরুরি ছিল।
  • Abhyu | ২৪ মে ২০১৫ ০১:১৯296803
  • ঐ গলি দিয়ে ঢোকার আগে তোমার একটু ফাঁকা মাঠে চরে নেওয়া উচিত ছিল। যেহেতু থ্রু চেকিন তাই ভেবেছে যতো তাড়াতাড়ি হয় লাগেজ জমা করে দিতে চাও। তা সে লাগেজ জমা করেও খেয়ে নিতে পারতে।
  • unclamp samples ebb | ২৪ মে ২০১৫ ০১:১৭296801
  • লাগেজ নিয়ে কাস্টমস দিয়ে বের করে আবার একটা গলি দিয়ে ঢোকালো। আগেরবার তো এমন দেখিনি। তাও আমার কলকাতা অবধি থ্রু চেকিন ছিলো।
  • 4z | ২৪ মে ২০১৫ ০১:১৭296802
  • তার মানে তুমি ইন্টারন্যাশনাল থেকে বেরিয়েই সাত তাড়াতাড়ি ডোমেস্টিকে ঢুকে পড়েছো।
  • Abhyu | ২৪ মে ২০১৫ ০১:১১296800
  • বাইরের গুলো ২৪ ঘন্টা খোলা থাকে তো! ইন্ট্যারন্যাশানাল থেকে বেরোতেই যেগুলো থাকে।
  • unclamp samples ebb | ২৪ মে ২০১৫ ০১:০৯296799
  • ধুর। ফুডকোর্ট বন্ধ, দিল্লী দরবার না কী একটা দোকান - সেও বন্ধ। এখন একটা কোস্টা কফি খুলেছে, তাতে ছ্যাতরানো কেক আছে শুধু।
  • 4z | ২৪ মে ২০১৫ ০১:০০296798
  • অ্যাঃ ক্ষী বলে খাবার পাওয়া যায় না! পাওয়া যায় তো। দাম কিঞ্চিত হেঁ হেঁ টাইপ বটে কিন্তু পাওয়া যায়।
  • Abhyu | ২৪ মে ২০১৫ ০০:৫৯296797
  • ইন্ট্যার্নয়াশান্যালে বেরোনোর পর খেয়ে ডোমেস্টিকে ঢোকা উচিত ছিল। এখনো বেরিয়ে খেয়ে আসতে পরো। আলু পরোটা বা ধোসা।
  • unclamp samples ebb | ২৪ মে ২০১৫ ০০:৫৫296796
  • টিথ্রী। লুফৎহানসায় এসে এখন জেটের জন্যে বসে আছি।
  • সিকি | ২৪ মে ২০১৫ ০০:৩৭296795
  • ক্ষী যে বলে! কোন অ্যার্পোর্ট? টিথ্রি না টিওয়ান? কোন ফ্লাইট?
  • quark | ২৪ মে ২০১৫ ০০:৩১296794
  • অ্যাঁ! সেকি?
  • Atoz | ২৪ মে ২০১৫ ০০:২৫296793
  • এইসব সময়ের জন্য গামছায় চিঁড়ে বেঁধে নিয়ে যেতে হয়। চিপিটক জলে সিক্ত করে শর্করা সহযোগে খেতে হয়। ঃ-)
  • unclamp samples ebb | ২৪ মে ২০১৫ ০০:১৯296792
  • লাজওয়াব দিল্লীর বিখ্যাত অ্যারপোর্টে রাত্তির বারোটায় কোনো খাবার পাওয়া যায় না, অথচ প্লেনটেন চলে। পেটে কিল মেরে বসে থাকা ছাড়া উপায় নাই।
  • Atoz | ২৪ মে ২০১৫ ০০:১৫296791
  • আমাদের এক বন্ধু গাইতো-

    মাঝে দুই তব দেখা পাই
    চির দুই কেন পাই না?

    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত