এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | ২৩ মে ২০১৫ ০০:১৯296280
  • ওটা নিয়ে গেছি যে। বদলে এটা দিয়ে কাজ চালিয়ে নিন। buy one get one অফার ছিল -
  • সে | ২৩ মে ২০১৫ ০০:১৮296279
  • ওঁ যো দেবাগ্নৌ, যো অপ্‌সু, যো বিশ্বম্‌ ভুবনম্‌ ...
    এই গানটা আছে কারো কাছে?
    এর বাংলাটা
    যিনি অগ্নিতে যিনি জলেতে
    যিনি শোভন এ ক্ষিতি তলেতে
    যিনি তৃণ তরু ফুলে ফলেতে
    তাঁহারে নমস্কার...
  • সে | ২৩ মে ২০১৫ ০০:১৩296278
  • ওটা দিয়ে রাঁধছি।
  • Div0 | ২৩ মে ২০১৫ ০০:০৮296277
  • আর এত রাতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে কে স্যালাড ড্রেসিং করবে! যাই হোক, বোতলটা নিলাম :)
  • Div0 | ২৩ মে ২০১৫ ০০:০৫296276
  • কী জানতে চাইলি? :-S
  • Abhyu | ২৩ মে ২০১৫ ০০:০১296274
  • ধুর। কি জানতে চাইলাম কি উত্তর দিল!
  • Div0 | ২৩ মে ২০১৫ ০০:০১296275
  • এখনই করতে পারিশ (হানুদাইশ)। নইলে কাল যখন খুশী।
  • Div0 | ২৩ মে ২০১৫ ০০:০০296273
  • বলবান।
  • সিকি | ২২ মে ২০১৫ ২৩:৫৯296272
  • সান্দাকে উইকেন্ডে কখন ফোন করলে পাওয়া যেতে পারে?
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৫৮296270
  • বলশালী মানে কি রে?
  • সে | ২২ মে ২০১৫ ২৩:৫৮296271
  • Div0 | ২২ মে ২০১৫ ২৩:৫৭296268
  • 'মতামত দিন' বাটনটাকে একটু বলশালী করার সময় এসেছে। সামান্য একটা নীরিহ অন-বাটন-ক্লিক ইভন্ট বা একটা এজেন্ট রান করানো...
  • hzbz | ২২ মে ২০১৫ ২৩:৫৭296269
  • আমিই শুধু রইনু বাকি।
    যা ছিল তা গেল চলে, রইল যা তা কেবল ফাঁকি॥
    আমার ব'লে ছিল যারা আর তো তারা দেয় না সাড়া--
    কোথায় তারা, কোথায় তারা, কেঁদে কেঁদে কারে ডাকি॥
    বল্ দেখি মা শুধাই তোরে-- আমার কিছু রাখলি নে রে,
    আমি কেবল আমায় নিয়ে কোন্ প্রাণেতে বেঁচে থাকি॥
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৫৫296267
  • মিস খাম্বাজ রাগ নিয়ে ন্যাড়াদার একটা প্রবন্ধ আশা করছি।
  • hzbz | ২২ মে ২০১৫ ২৩:৪৫296264
  • ওগো পুরবাসী,
    আমি দ্বারে দাঁড়ায়ে আছি উপবাসী॥
    হেরিতেছি সুখমেলা, ঘরে ঘরে কত খেলা,
    শুনিতেছি সারা বেলা সুমধুর বাঁশি॥
    চাহি না অনেক ধন, রব না অধিক ক্ষণ,
    যেথা হতে আসিয়াছি সেথা যাব ভাসি--
    তোমরা আনন্দে রবে নব নব উৎসবে,
    কিছু ম্লান নাহি হবে গৃহভরা হাসি॥

    রাগঃ মিস খাম্বাজ
    তালঃ কাহারবা
    রচনাকাল (বঙ্গাব্দ)ঃ ১২৯৭
    রচনাকাল (খৃষ্টাব্দ)ঃ ১৮৯০
  • hzbz | ২২ মে ২০১৫ ২৩:৪৪296262
  • আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা।
    রাজত্ব করা এ কি তামাশা পেয়েছ।
    জানিস না কেটা আমি।
    ঢের ঢের জানি-- ঢের ঢের জানি--
    হাসিস নে হাসিস নে মিছে,যা যা--
    সব আপন কাজে যা যা, যা আপন কাজে।
    খুব তোমার লম্বাচওড়া কথা!
    নিতান্ত দেখি তোমায় কৃতান্ত ডেকেছে!
  • hzbz | ২২ মে ২০১৫ ২৩:৪৪296263
  • চির্বির করছে? খাটাখাটনি করে নে আবার লিখব।
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৪১296261
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৪০296260
  • কঠিন লোহা কঠিন ঘুমে সুচিত্রার একটা অসাধারণ রেকর্ডিং ছিল, ইউটিউবে পেলাম না।
  • hzbz | ২২ মে ২০১৫ ২৩:৩৯296259
  • চোখ যে ওদের ছুটে চলে গো --

    ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে, দলে দলে গো॥

    দেখবে ব'লে করেছে পণ, দেখবে কারে জানে না মন--

    প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো॥

    আমায় তোরা ডাকিস না রে--

    আমি যাব খেয়ার ঘাটে অরূপ-রসের পারাবারে।

    উদাস হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালে

    চোখদুটোরে ডুবিয়ে যাব অকূল সুধা-সাগর তলে গো॥
    রাগ: খাম্বাজ-বাউল
    তাল: দাদরা
    রচনাকাল (বঙ্গাব্দ): মাঘ, ১৩২৬
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1920
    স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৩৮296258
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৩৭296256
  • আরেকটা উদাহরণ মনে পড়ল -

    তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি
    সকল খেলায় করবে খেলা এই আমি

    প্রথমে উত্তম পুরুষ, পরের বার প্রথম পুরুষ।
  • hzbz | ২২ মে ২০১৫ ২৩:৩৭296257
  • নৃত্যের তালে তালে, নটরাজ, ঘুচাও ঘুচাও ঘুচাও সকল বন্ধ হে।

    সুপ্তি ভাঙাও, চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে॥

    তোমার চরণপবনপরশে সরস্বতীর মানসসরসে

    যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে

    ঢেউ তুলে দাও, মাতিয়ে জাগাও অমলকমলগন্ধে হে॥

    নমো নমো নমো--

    তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥

    নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া,

    বিশ্বতনুতে অণুতে অণুতে কাঁপে নৃত্যের ছায়া।

    তোমার বিশ্ব-নাচের দোলায় দোলায় বাঁধন পরায় বাঁধন খোলায়

    যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,

    অন্ত কে তার সন্ধান পায় ভাবিতে লাগায় ধন্দ হে॥

    নমো নমো নমো--

    তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥

    নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু,

    পদযুগ ঘিরে জ্যোতিমঞ্জীরে বাজিল চন্দ্র ভানু।

    তব নৃত্যের প্রাণবেদনায় বিবশ বিশ্ব জাগে চেতনায়

    যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,

    সুখে দুখে হয় তরঙ্গময় তোমার পরমানন্দ হে॥

    নমো নমো নমো--

    তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥

    মোর সংসারে তাণ্ডব তব কম্পিত জটাজালে।

    লোকে লোকে ঘুরে এসেছি তোমার নাচের ঘূর্ণিতালে।

    ওগো সন্ন্যাসী, ওগো সুন্দর, ওগো শঙ্কর, হে ভয়ঙ্কর,

    যুগে যুগে কালে কালে সুরে সুরে তালে তালে,

    জীবন-মরণ-নাচের ডমরু বাজাও জলদমন্দ্র হে॥

    নমো নমো নমো--

    তোমার নৃত্য অমিত বিত্ত ভরুক চিত্ত মম॥
  • hzbz | ২২ মে ২০১৫ ২৩:৩৬296253
  • কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে।
    লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গোপন, ওগো, তায় জাগাইনু রে॥
    পোষ মেনেছে হাতের তলে যা বলাই সে তেমনি বলে--
    দীর্ঘ দিনের মৌন তাহার আজ ভাগাইনু রে॥
    অচল ছিল, সচল হয়ে ছুটেছে ওই জগৎ-জয়ে--
    নির্ভয়ে আজ দুই হাতে তার রাশ বাগাইনু রে॥

    রাগঃ বাউল
    তালঃ দাদরা
    রচনাকাল (বঙ্গাব্দ)ঃ আষাঢ়, ১৩১৮
    রচনাকাল (খৃষ্টাব্দ)ঃ ১৯১১
    স্বরলিপিকারঃ অনাদিকুমার দস্তিদার
  • pi | ২২ মে ২০১৫ ২৩:৩৬296254
  • উত্তম উত্তর হইলেন ? উত্তম। উত্তম।
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৩৬296255
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৩৫296252
  • বানানভুল, উত্তম পুরুষ হত!
  • Abhyu | ২২ মে ২০১৫ ২৩:৩৪296249
  • অসম্ভব প্রিয় সব গান।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত