এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:৫৯295862
  • নাঃ বন্ধুবান্ধবদের বাড়ি নেমন্ত হলে অম্নি হয় না। কিন্তু উদিকের সব নেমন্তবাড়িই ওরকম। এই সতেরো বছর পরেও।
  • I | ২১ মে ২০১৫ ২০:৫৮295859
  • হবে না জানতাম। এই গরমে কিস্যু হবে না। ইপিস্তোরে বর্ষা আগমন অব্ধি অপিক্ষে করতে হবে।

    কিন্তু কী হবার কথা হচ্চে?
  • a x | ২১ মে ২০১৫ ২০:৫৭295857
  • কিন্তু রোববার গান আঁকা শিখতে যেতে এত অসুবিধেই বা কিসের? আমি সেটাও বুঝলাম না।
  • | ২১ মে ২০১৫ ২০:৫৭295858
  • এদিকে কুমুর পাঁচটা নতুন জুতো দেখে আমি বাড়ী এসে আজ জুতোগুলো গুনে ফেলেছি। নাঃ বলব না। তবে নতুন নাই একটাও।
  • I | ২১ মে ২০১৫ ২০:৫৬295854
  • নেমন্ত বাড়ির আবার ওরম-সেরম কি? সব নেমন্ত বাড়িই একরম।
  • pi | ২১ মে ২০১৫ ২০:৫৬295855
  • টি, থ্যাংকু। কিন্তু কোনোটা দিয়েই হল না। ঃ(
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:৫৬295856
  • অমন নেমন্তবাড়ি আম্মো যেতে চাইনা বলে চাদ্দিক থেকে গাল দেয়।
  • a x | ২১ মে ২০১৫ ২০:৫৫295853
  • ওরম নেমন্ত বাড়ি আমি লাস্ট গেছি বছর ২০ আগে। সত্যি সত্যি সত্যি।
  • a x | ২১ মে ২০১৫ ২০:৫৩295849
  • শ্রেণি (পিছিয়ে পড়ন না নাকি?) শ্রেণি মানে অ্যান্টিকুইটি ব্লু, জ্যাক ড্যানিয়েলস উইথ গঙ্গাজল ছিটে।
  • I | ২১ মে ২০১৫ ২০:৫৩295850
  • তাও ভাগ্গিস আমারে বেনারসী-সিঁদুর-শাখা-নোয়া-পলা কিচ্ছু পরতে হয় না। কক্ষনো পরি নাই। লসাগুদা তাও নাস্তিক মানে না। ভেউ ঃ(
  • byaang | ২১ মে ২০১৫ ২০:৫৩295851
  • অপূর্ববাবুর লেখাটা কি ওনার নিজের? মানে আগেই ওটা গুচর সাথে সম্পর্কবিহীন একজনের থেকে হোয়াট্সয়্যাপে পেয়েছিলাম কিনা, তাই জিগালাম। হোয়াটসঅ্যাপে খুব ঘুরছে।
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:৫৩295852
  • পিনের কী দরকার? গরিমা এম্নিতেই দুখী - চটকও পালিএ গেসলো আর তাপ্পর গরিমা ছারপোকার কামড় খেয়েছিলো।
  • sosen | ২১ মে ২০১৫ ২০:৫২295848
  • নেমন্ত গিয়ে যা গরম লেগেছে আর কইবেন না, কালও আছে। আবার এসি হল ছিল না ঃ(
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:৫০295846
  • আজকাল ক্লাস ওয়ান থেকেই ওলিম্পিয়াড আর স্পেলবী। লোকে পাঠায়ও।
  • I | ২১ মে ২০১৫ ২০:৫০295847
  • অমা। পিসিমা আবার শ্রেণীটেনি কোত্থেকে নিয়ে আসে ! বলছি নেমন্ত গেলে তো সেই দাঁত ছরকুটে হাসতে হবে, হাত কচলে হেঁ হেঁ করতে হবে আর এক কোণে সেঁধিয়ে থাকতে হবে সেই ভয়ে যাই না। শ্রেণী মানে কি গা ?
  • sosen | ২১ মে ২০১৫ ২০:৪৯295845
  • হ্যাঁ যারা গরিমায় পিন দ্যায় তারা আদৌ সিরিয়াস নয়। গরিমায় পিন দেবেন্না
  • | ২১ মে ২০১৫ ২০:৪৮295844
  • কি ভাগ্যিস কিছু বছর আগে জন্মে গেছিলাম! অপূর্ববাবুর লেখা পড়ে মনে হল ভাগ্যিস!!
  • T | ২১ মে ২০১৫ ২০:৪৫295843
  • ছি ছি ছি...গরিমা, পিন, ছজোড়া জুতো এইসব নিয়ে আলোচনা চলছে। ছি ছি ছি এ কি সানন্দা পেয়েচে সব। কোথায় সেই রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ নিয়ে প্রবন্ধ, কোথায় সেই তারকোভস্কির মিরর ছবিতে প্রতিসারিত সত্যের ফুটে ওঠা নিয়ে আর্টিকল, কোথায় অবনী লাহিড়ী ও চল্লিশের বাম ঐতিহাসিক ভূলভ্রান্তি নিয়ে পর্যালোচনা, তা না, স্রেফ জুতো মুতো আর গরিমা।

    নিদেনপক্ষে জুতোর সুকতলার কেমিক্যাল কম্পোজিশন নিয়েও কিছু একটা...

    ছি ছি ছি...লোকে কি ভাবছে সে খেয়াল আচে?
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:৪২295842
  • নেমন্ত খেয়ে এসে লিখলে পরে ঐ গরিমা...
  • a x | ২১ মে ২০১৫ ২০:৪০295841
  • দুইবছরে একটা নেমন্ত? তাও যাবনা? গেলে আমার শ্রেণি বদলে যাবে, হ্যাঁ ইন্দো?
  • unclamp samples ebb | ২১ মে ২০১৫ ২০:৩১295840
  • কিন্তু গরিমার ব্যাপারটা খুব ট্র্যাজিক - চেয়ারভর্তি ছারপোকা।
  • অপূর্ব নাথ | ২১ মে ২০১৫ ২০:২৩295838
  • গত রোববার কচিকাঁচাদের মেধা অন্বেষণ পরীক্ষার ইনভিজিলেশনের নেমনতন্ন ছিলো। বাড়ির কাছাকাছি-ই একটা স্কুলে। মেধা অন্বেষণ ব্যাপারটাই হাস্যকর। কারো মেধা খোঁজার আমরা কোন হরিদাস ? যার-যার মেধা ঠিকঠাক আলো-হাওয়া-জল পেয়ে সময় মতো পত্রপুষ্পে বিকশিত হয়। "আয় তোর মুণ্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে"-- এটা নেহাত-ই মেধা ঘেঁটে দেওয়ার প্রাপ্তবয়স্কজনিত তদারকিপনা। সে যাই হোক, বড়োরা বড়ো-বড়ো ভুল করবে না তো কি ছানাপোনারা করবে ? উপরোধে ঢেঁকি গিলতে গিয়েছিলুম সেই দিন।

    ক্লাস ওয়ান-টু-থ্রি-ফোর, এদের মেধা অন্বেষণ ! বাপ-মায়েদের উইহ্ কী টেনশন !! কতো নাচন ! যেন ছেলে-মেয়ের ক্রুসেড চলছে ! কানে আসছে কী কী পড়েছে, কাকে কোনটা পড়ানোই গ্যালো না, কে শুধু কার্টুন দ্যাখে, কে ভূমিকম্পের ইতিহাস প্রায় পুরোটাই জানে, ইত্যাদি ইত্যাদি।
    অন্বেষণ শুরু হলো। আমি ছিলুম ক্লাস টু-এর একটা ঘরে। ঘরভর্তি যেন ফুলের মেলা ! আহা ! নাম, রোল, স্কুলের নাম, ক্লাস কী সুন্দর তৎপরতায় লিখে ফেল্লো ! আমি ওই বয়সে ভোঁদাই ছিলুম। প্রশ্নপত্রেই উত্তর লেখার জায়গা। মাথা চুলকে, সিলিং-এ চেয়ে, নাক খুঁটে, গাল খামচে, টাই চিবিয়ে, নখ দাঁতে কেটে চুপচাপ উত্তর লিখে যাচ্ছে ! হঠাৎ কানে এলো একটা হাল্কা ফুঁপিয়ে কাঁদার শব্দ। প্রথমে ভেবেছিলুম হাসছে বুঝি। পরক্ষণেই বুঝলুম কাঁদছে কেউ। এদিক-ওদিক চেয়ে দেখি এক চশমাটা পরা ফুটফুটে ভদ্রলোক কেঁদে, নালঝোল মেখে আকুল হচ্ছেন। কাছে গেলুম।
    --"কাঁদছিস ক্যানো রে বাবু ?"
    কোনো উত্তর দেয় না। শুধু কাঁদে। আমি এবার আরো কাছে গিয়ে মাথায় হাত রেখে বল্লুম, "কী হয়েছে ? কাঁদছো ক্যানো ? শরীর খারাপ করছে ?"
    তীব্র ভাবে মাথা দু'দিকে ঝাঁকিয়ে জানান দিলো, না, তার শরীর খারাপ করছে না।
    --"তা'হ'লে ?"
    --"এটা পারছি না। " উড্ পেন্সিলের গোড়ার দিকটা দিয়ে একটা প্রশ্ন নির্দেশ করে। গলায় তখনও কান্না জমে আছে। আশেপাশের তার সতীর্থরা লেখা থামিয়ে তাকিয়ে আছে, কথা শুনছে। আমি তাদের লিখতে ব'লে উড্ পেন্সিলের গোড়া স্পর্শ করা প্রশ্নটায় নজর দিলুম। সহজ প্রশ্ন। সাতটা বারের নাম লেখা আছে, সাথে বলা আছে "কোনটি তোমার ছুটির দিন ?"
    আমি বল্লুম, "লেখো, ছুটির দিন কোনটা তোমার ?"
    --"পারছি না। "
    --"কোন দিন তোমায় পড়াশোনা করতে হয় না ?"
    --"রোজ করতে হয়। "
    বুঝলুম বলতে ভুল হচ্ছে, "কোন দিন তোমায় স্কুল যেতে হয় না ?"
    --"রোজ হয়। "
    --"মানে ?! সান ডে ?!"
    --"যেতে হয়। মরনিং-এ ড্রয়িং আর ইভনিং-এ সুইমিং থাকে। "
    কাঁদছে তখনও। বুঝলুম কোন স্কুলে পড়ে। বেশ বড়ো স্কুল। বড়োলোকের স্কুল।
    আমার দিকে তাকিয়ে আছে ক্লাস টু-এর ঋতব্রত রায়। চশমার কাঁচের ওপাশে চোখ দু'টোয় অসহায়, কাতর দৃষ্টি। বছর সাতেকের এক দেবদূত সমাজ-সংসার বাপ-মায়ের বিদঘুটে ভালোকরার ইচ্ছের পাল্লায় পড়ে তার সাত রাজার ধন এক মাণিক সারা হপ্তার একটা ছুটির দিন খুইয়ে বসে আছে। এই পাপের হিসেব কে রাখবে ? এই পাপের ক্ষমা না-থাকা উচিত। ...
  • pi | ২১ মে ২০১৫ ২০:২৩295839
  • এদিকে সুমন বঙ্গবিভূষণ ঃ)
  • pi | ২১ মে ২০১৫ ২০:২১295837
  • ভয়েসের মত এবার মনে হচ্ছে গরিমায় পিন আটকে যাবে। :P
  • I | ২১ মে ২০১৫ ১৯:৫০295836
  • এক লিডিয়াতে রক্ষা নাই গরিমা দোসর! তার ওপর ব্যাঙ আবার বিয়ে করবে বলেছে!!
  • aka | ২১ মে ২০১৫ ১৯:৪৮295835
  • এছাড়াও আমার দু দু খানি শ্যুট (একটিতে আমি ঢুকি না) ও দুখানা স্পোর্ট্স জ্যাকেট আছে।আরো বললে ছখানি প্যান্ট ও চারটে জামা আছে। আর আছে অসন্খ্য টিশাR্ট অনেকগুলো দিউড়ে পাওয়া।
  • aka | ২১ মে ২০১৫ ১৯:৪৬295834
  • বোঝো!!! নেই!!!
  • byaang | ২১ মে ২০১৫ ১৯:৪৪295833
  • কিন্তু, মানে, শুধু গরিমা থাকলে কী হবে? তোর কি ইসেগরিমাও আছে?
  • aka | ২১ মে ২০১৫ ১৯:৪২295832
  • আমার সাকুল্যে ছজোড়া জুতো - আমারও গরিমা আছে।
  • kumu | ২১ মে ২০১৫ ১৯:২৫295831
  • আমারো রান্নার লোক নাই তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত