এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২১ মে ২০১৫ ০০:৩৬295650
  • আজকাল আর কেউ কাউকে কিছু উপহারও দেয় না। ঃ(
  • a x | ২১ মে ২০১৫ ০০:৩৫295649
  • নধর শিশু পড়লাম প্রথমবার।
  • একক | ২১ মে ২০১৫ ০০:৩৪295647
  • তা ভালো করেচেন :)
  • I | ২১ মে ২০১৫ ০০:৩৩295646
  • এখন আর ঠিকানা নিয়ে লাভ নাই। গেরস্ত জেগে গেছে।
  • I | ২১ মে ২০১৫ ০০:৩২295645
  • আমার সাবধান করে দেয়া কর্তব্য, তাই বল্লাম। একই ইস্কুল শেকলে পড়তেন, তায় আবার ধুতিও বাদ পরে নি। নইলে আমার আর কী !
  • byaang | ২১ মে ২০১৫ ০০:৩১295644
  • সেই বাড়ির ঠিকানাটা দিন না? বড় টানাটানি যায় আজকাল মাসের মাঝামাঝি থেকে।
  • একক | ২১ মে ২০১৫ ০০:৩০295643
  • আমার কেমন একজায়গায় কাঠকুটো জড়ো করে আগুন জ্বলচে দেকলেই মনে হয় আহা একটা নধর শুওর বা নিদেনপক্ষে মুরগি সেঁকে নি। হোম টোম আমার কম্ম না :(
  • I | ২১ মে ২০১৫ ০০:২৯295642
  • চুপ করেন ! কখনো শুনেছেন, ছোট একটি বাচ্চাকে তার বাড়ির এক যুবাপুরুষ চুপকে চুপকে বীয়রের নেশা করাচ্ছে আজ তিনটি মাস হয়ে গেল? আর সে খোকাও আলমারি খুলে তার হাতে থোক থোক হাজার টাকার নোট তুলে দেয় মৌতাত জমাবার জন্যে? আর ক্যান ক্যান বীয়র খেয়েও খোকার কিচ্ছুটি হয় না?
  • byaang | ২১ মে ২০১৫ ০০:২৭295641
  • কোনো পড়ার মত টই আছে কি? থেকে থাকলে টইয়ের নামটা একটু বলে দিন না আপনারা? নিজের থেকে কোনো টই খুলে দেখতে সাহস হয় না আজকাল।
  • a x | ২১ মে ২০১৫ ০০:২৫295640
  • এমনই উপকারের লিস্টি যে ৫ মিনিটে শেষ হয়ে যায়! হু!
  • byaang | ২১ মে ২০১৫ ০০:২৪295639
  • আর একককে কিছু বদসঙ্গ ছাড়াতেই হবে দেখছি। নয়তো দামড়া মিনসেগুলো কচি ছেলেটাকে বিষিয়েই ছাড়বে।
  • I | ২১ মে ২০১৫ ০০:২২295638
  • ভ্যাট! ভৈরব চক্কোত্তি মাসে একবার করে বিরজা হোম করতেন। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রুগী ভালো হয়ে যায়।
  • byaang | ২১ মে ২০১৫ ০০:২১295637
  • অ্যাত্তো সন্দেহবাতিক যে কী বলব। বাজে বাজে কথা বলতে আমার দায় পড়েছে। আমি সেই মহিলাকে বুঝিয়ে দিলাম, যে ইন্দোডাক্তারের থেকে কী কী উপকার পাওয়া যেতে পারে।
  • a x | ২১ মে ২০১৫ ০০:১৯295636
  • শোনেন বেশি বকেন না। একটা লোক দু দুটো ইরাক ডিপ্লয়মেন্ট ঘুরে এসে নিজেরই দেশের নিজেদেরই লোকের হাতে মার খেয়ে মরে গেল। এর চেয়ে মজার কথা শুনেছেন?
  • একক | ২১ মে ২০১৫ ০০:১৭295634
  • সেত সন্ন্যাসের আগে করে। আমি কেন করবো :( এমনিতে কাছা ছাড়া ধুতি পর্তুম বলেই ব্রহ্মচারী বন্ধুরা আওয়াজ দিত :/
  • I | ২১ মে ২০১৫ ০০:১৭295635
  • খুব বাজে বাজে কথা বললে বুঝি?
  • byaang | ২১ মে ২০১৫ ০০:১৬295633
  • আজ আমি আরেকজন মহিলার সাথে ইন্দোডাক্তারের উপকারিতা নিয়ে পাঁচ মিনিট আলোচনা করলাম।
  • I | ২১ মে ২০১৫ ০০:১৫295632
  • আরে ধুর, খান তো ! অত মানামানি করতে গেলে আবার চলে নাকি? লীলা মজুমদারের সেই রাঁধুনী মহিলার গল্প জানেন না? কি যেন নাম ছিল-মনে পড়েছেঃ আমোদিনী। যুদ্ধের পরে কলকাতা শহরে টিনড মাছ খুব সুলভ ও শস্তা হয়েছিল। আমোদিনী সেসব কিনে খাচ্ছে দেখে লীলা মজুমদার ভয় পেয়ে জানতে চেয়েছিলেন ওগুলি তারিখ-অতিক্রান্ত কিনা। আমোদিনী বলেছিল-কী জানি মা, অত জানিনে, হবেও বা। তবে আমরা গরীব মানুষ, অত বাছাবাছি করলে কি আমাদের চলে?

    এই আমোদিনীর নুড়নুড়ে ভাজা লীলাপিসি তাঁর রান্নার বইতে অমর করে রেখে গেছেন। একদিন রেঁধে খেলেও তো পারো।
  • I | ২১ মে ২০১৫ ০০:১০295630
  • একক, বিরজা হোম কক্ষনো করবেন না। ঐ করতে গিয়ে বিভুতিভূষণের একটি ক্যারেক্টার হেব্বি কেলিয়ে গিয়েছিল।

    একককে আর যেন কি বলার ছিল।
  • a x | ২১ মে ২০১৫ ০০:১০295631
  • কিন্তু ম্যাগি খাওয়া যাবে কি যাবে না? সর্বত্র তৈরি ম্যাগিতেই কি লেড না কোনো একটা জায়গাতেই পাওয়া গেছে? বাড়িতে দুই গাবদা প্যাকেট ম্যাগি রয়েছে। এই ব্যাপারটার মীমাংসা করে দিলেই আপাতত চলবে।
  • শ্রী সদা | ২১ মে ২০১৫ ০০:০০295629
  • পাইদি, লিনাক্সে চলে এসো। খুব সিরিয়াসলি বলছি, এইসব খুচরো ঝামেলা একদম থাকবে না। আর এখন উবুন্টু জাস্ট যা তা বানিয়েছে, আমার উবুন্টুর গুই বেশী সহজ লাগে উইন্ডোজ 8.1 এর তুলনায় ঃ)
    ঐ শর্টকার্ট ক্রিয়েট এর ভাইরাসটা খুব কমন, আমার বাড়ির ডেস্কটপে প্রায়ই হত, গতবার বাড়ি গিয়ে ডুয়াল বুটে লিনাক্স দিয়ে এসেছি, আর বলেছি পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক প্রথমে লিনাক্সে চেক করে নিয়ে তারপরে দরকার হলে উইন্ডোজে খুলতে।
  • a x | ২০ মে ২০১৫ ২৩:৫৮295628
  • জুতোর তলাটা আস্ত খুলে গেল।
  • Atoz | ২০ মে ২০১৫ ২৩:২৭295627
  • সারোগেট মাদার। বাইরে থেকে ভাড়া করে আনতো বা রাজবাড়ীর সখী দাসী পরিচারিকা- এরাই বা সংখ্যায় কম কী? আলাদা পয়সাও দিতে হলো না, কাজও মিটে গেল। ঃ-)
  • একক | ২০ মে ২০১৫ ২৩:২৪295626
  • কলসি খোলা টা সম্ভবত বিফোর টাইম সিসেরিয়ান এর প্রচেষ্টা। আর মাল্টিপল কলসি টা আলাদা আলাদা রেন্টাল মাদার। কাউন্ট হচ্ছে সর্বদা প্রধান মহিষীর একাউন্টে।
  • Atoz | ২০ মে ২০১৫ ২৩:২১295625
  • আর ফটাফট কলসী খুলে ফেলার ব্যাপারে নিষেধ খুব ছিল, কারণ এই করতে গিয়ে গরুড়ের ভাই অরুণ আর পুরো ডেভেলাপডই হলো না, বিনতা কলসী খুলে ফেলেছিল। তাই দুই নম্বর কলসী আর খোলে নি, যথাসময়ে গরুড় ফুল্লি ডেভেলাপড হয়ে হুহুঙ্কার দিয়ে বার হয়। ঃ-)
  • b | ২০ মে ২০১৫ ২৩:২০295623
  • অতোজ মনে করিয়ে দিলেন। যাই পয়েন্ট কাউন্টার পয়েন্ট পড়ি গে।
  • pi | ২০ মে ২০১৫ ২৩:২০295624
  • দাসী গর্ভে জন্মানো সন্তানরা বেশ ধর্ম, ন্যায়পরায়ণ। এটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার। অবশ্য স্যাম্পল সাইজ ছোট।
  • Atoz | ২০ মে ২০১৫ ২৩:১৮295622
  • এদের একেবারে সেই ব্রেভ নিউ ওয়ার্ল্ডের কেস। হাজারে হাজারে মানবশিশু সব জেস্টেশন বটলে জন্মাচ্ছে, স্ট্যাক ধরে ধরে বার হচ্ছে, নামকরণ সব হচ্ছে সেন্ট্রাল ডেটাস্টেশন থেকে। পুরো কারখানা কান্ড! ঃ-)
  • b | ২০ মে ২০১৫ ২৩:১৭295620
  • ১০১।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত