এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৬ মে ২০১৫ ১৪:৪৫294810
  • সেঞ্চুরি এগ কিরে? একশোটা ডিমের ওমলেট?
  • Blank | ১৬ মে ২০১৫ ১৪:৪১294809
  • সেন্চুরি এগ টা আদা দিয়ে খেতে বেশ। জেলিফিশ টা স্বাদ নেই। ডাকটাং বরং ভালো। চিকেন নাকলস ও ঠিক ঠাক। স্কুইড ইংক নুডলস খুব ভালো।
    আর ওয়ালড ভিলেজ, অ্যানসেসটোরাল হল, তাও টেম্পল - দারুন সুন্দর।
    ব্যাস হংকং শেষ।
  • T | ১৬ মে ২০১৫ ১৪:০৪294808
  • ট্রেনে করে আসছিলুম। আমার উল্টোদিকের সিটে এক ভদ্রমহিলা তার ছোট্ট মেয়েকে নিয়ে। বাঙালী। বাচ্চাটা একটু চুপচাপ প্রকৃতির। তাকে খাওয়ানো ঘুম পাড়ানো, শাসন করা, বায়নাক্কা সামলানো, সবই জটিল রকম বাংলিশে চলছে। তা সে কিছু নয়। অমন কতই হয়।

    আমি একসময় তাকে তার নাম জিজ্ঞাসা করলাম। বাচ্চাটা বিরক্ত হয়ে জানলা দিয়ে 'চাদ্দিকে কত রক্‌স পড়ে আছে' সেই সব দেখতে লাগল। তখন তার মা খুবই গম্ভীর স্বরে বললেন, বলো শিনি, তোমার নাম শিঞ্জিনি সামান্থা, বলো বলো।

    সামান্থা শুনে একটু যখন অবাকই হচ্ছি, তখন মনে হ'ল সামন্ত বোধহয়। লেজটুকু কিছুতেই খসাতে পারছে না।
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১৪:০০294807
  • ঐ যে সেদিন ছবির স্কোপ ডিফাইন করার গপ্পো বলছিলাম - তার একটা সুবিধা এইখানে, লেন্সের সংখ্যা কমে যায়। তাও অবিশ্যি একটা লেন্স ভরেও আবার রেখে দিলাম, বেশি লোভ ভালো নয়।

    তবে শেষ মুহুর্তে আবার ব্যাগে ভরে ফেলতেও পারি।
  • Tim | ১৬ মে ২০১৫ ১৩:৫০294806
  • কেসিদা কিন্তু হেব্বি ফর্মে। পুরো আইপিএল ঃ-)
  • pi | ১৬ মে ২০১৫ ১৩:২৮294805
  • দুটো আলাদা করে নিলেও।একসাথে ওজন করায়। কপাল মন্দ থাকলে।
  • pi | ১৬ মে ২০১৫ ১৩:২৬294804
  • আমাকেও জ্বালায়। ল্যাপির ওজন মিলিয়েই লিমিট।
  • Div0 | ১৬ মে ২০১৫ ১৩:২৩294803
  • ফ্লাইটে ল্যাপির ব্যাগের আলাদা করে ওজন দেখে নাকি! ও তো ল্যাপটপ ব্যাগ প্লাস একটা হ্যান্ডব্যাগ/ ব্যাকপ্যাক নেওয়া যায়। ব্যাকপ্যাক সাত কিলো লিমিট। ল্যাপীর জন্য আলাদা করে কিছু উল্লেখ দেখিনি। এবার ল্যাপি এবং ব্যাকপ্যাক কনসলিডেট করে নিলে অন্য কথা।
  • Arpan | ১৬ মে ২০১৫ ১৩:০৭294802
  • পাড়ার দোকানে দিলেও ওরা ঐ চাঁদনী থেকেই ঠিক করিয়ে আনে। ঐজন্য এক দুদিন পরে সারাইয়ের এস্টিমেট দেয়।
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১৩:০৪294801
  • তাও অবশ্য এসএসডি ওয়ালা গুলো দেবে না। ওগুলো খারাপ হলে নাকি সারানো যায় না, তাই ওগুলো বারণ। কিন্তু হাডি ওয়ালা গুলোও এখন বেশ পাতলা আর দুই কিলোর কম।
  • Tim | ১৬ মে ২০১৫ ১৩:০১294800
  • হুঁ আলট্রাবুকগুলো কি হাল্কা। ঐ দিয়ে অনেকটা ওজন বাঁচে।
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১২:৫৬294799
  • ইচ্ছে হলে কিছু করার নেই।

    সেই জন্যেই তো চাইছি ল্যাপটপটা খারাপ হোক, ডিস্ক নয় - তাইলে ডেটা যাবে, ডিসপ্লে বা মাদারবোর্ড কিছু একটা বিগড়ে যাক। ওয়ারান্টিত বাইরে চলে গেছে, কাজেই নতুন কিনে দেবে, আর এখন আমি আলট্রাবুক পেতে পারি:-p
  • Tim | ১৬ মে ২০১৫ ১২:৫২294798
  • ক্ষি ডিস্ক্রিমিনেশন! তবে আমি কিছুই নেই এমন ভাব করে দাঁড়ালেও ধরে, যদি ধরার ইচ্ছে হয়। অথচ ক্যামেরা লেন্স আর ল্যাপটপ নিয়ে ওজন সাত কেজির নিচে আসতেই চায়্না।
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১২:৪৮294797
  • ওরা বডি ল্যাঙ্গুয়েজ দেখে। ব্যাগ নিয়ে এমনভাবে দাঁড়াতে হয় যেন ওটার ওজন বড়জোর তিন চার কিলো:-p

    পিঠ বাঁকলেই ওজন করাবে।
  • Tim | ১৬ মে ২০১৫ ১২:৪৫294796
  • অজ্জিদ্দা, তোমাকে ফ্লাইটে আটকায়না? হ্যান্ড ব্যাগেজ নিয়ে তো ওদের বায়নাক্কার শেষ নাই।
  • Abhyu | ১৬ মে ২০১৫ ১১:৫৪294795
  • ল্যাপটপটাকে খাড়া করে ধরে পিছনে পাওয়ার কর্ডের যে ফুটো আছে তাতে তিন ফোঁটা রসগোল্লার রস ঢালুন। পিঁপড়ে ঢুকবে ভিতরে, ওরাই সারিয়ে দেবে।
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১১:৪৯294794
  • লোকজনের এত ডিসপ্লে খারাপ হয়ই বা কী করে? গেম খেলার সময়ে ডিসপ্লেকে ঘুঁষি মারে? ইদিকে আমার ল্যাপটপ বিগরোলে বাঁচি, তাইলে একটা নতুন পাই - হয়তো একটু হালকাফুলকা - এই থান ইঁট বয়ে বেড়নো বড় কষ্টের। ক্যামেরা/লেন্স/ল্যাপি/চার্জার নিয়ে ব্যাকপ্যাকের ওজন দশ কিলোর ওপর।
  • শ্রী সদা | ১৬ মে ২০১৫ ১১:৪৫294793
  • তবে স্ক্রীনের কারণে দেরিতে অন হবে না বোধয়, মানে যদি দেরি তে স্ক্রীনে ডিসপ্লে আসে তাহলে অলরেডি ঐ স্টার্ট উইন্ডোজ পেরিয়ে যাওয়া উচিত। র‌্যাম বা মাদারবোর্ডের প্রবলেম ও হতে পারে।
  • শ্রী সদা | ১৬ মে ২০১৫ ১১:৪২294792
  • পাইদি, কোলকাতায় এলে চাঁদনী চকে ই-মল এ নিয়ে যেও। ফার্স্ট ফ্লোরে কয়েকটা দোকান আছে যেখানে ডিসপ্লে রিপেয়ার করে - আমার কয়েকজন বন্ধু করিয়েছে। ডিসপ্লে যদি পুরো চেঞ্জ করতে না হয় তবে ঐ হাজারদেড়েকই নেবে। কিন্তু পাড়ার দোকানে না করানোই ভালো। ল্যাপটপের হার্ডওয়ার খুব সেনসিটিভ জিনিস।
  • অর্পণ | ১৬ মে ২০১৫ ১১:২৬294790
  • ডিসপ্লে একবার হাজার দেড়েকের মধ্যে ঠিক করিয়েছিলাম। পল্টুদার দোকানে নিয়ে যাও।
  • ubuntu | ১৬ মে ২০১৫ ১১:২৪294789
  • মুখুজ্জে কে এট্টা ইত্তাবড়া খেলনা এরোপ্লেন, আর পুচকি কোকাকোলার বোতলে এত্ত এত্ত মৌরি লজেন দিলাম l মুয়া: ^_^
  • Tim | ১৬ মে ২০১৫ ১১:১৭294788
  • পাই, একেক জায়গায় একেকরকম। কয়েক হাজারে হয়ে যাওয়া উচিত। এখানে আমার একবার করতে হয়েছিলো। দেড়শো ডলার মত নিলো, মাত্র একটাই দোকান, অন্য অপশন ছিলোনা।
  • pi | ১৬ মে ২০১৫ ১০:৫৬294787
  • অনেকক্ষণ বাদে নিজে নিজেই অন হল। কিন্তু স্টার্ট উইন্ডোজে গিয়ে আটকে বসে রইলো। স্ক্রিন ঝিরঝির সহ। এদিকে পাওয়ার কানেকশন দিতেই স্ক্রিনে লোড্শেডিঙ্গ। দুবার একই কাণ্ড।
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১০:৫৩294786
  • খরচ নিয়ে কোনো আইডিয়া নাই।
  • pi | ১৬ মে ২০১৫ ১০:৫১294785
  • আচ্ছা থ্যাম্কু। ডিস্প্লে ঠিক করার খচ্চা কেমন?
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১০:৫০294784
  • মিররিং বা এক্ষটেন্ডেড মনিটর সেট না করা থাকলে ওইটাতে কিছু দেখাবে না, কিন্তু টেস্টটা ভালো। এই প্রেফারেন্সটা অলরেডি সেট করা থাকলে ধরা যাবে।
  • Bhagidaar | ১৬ মে ২০১৫ ১০:৪৫294782
  • হাতের কাছে কোনো ডেস্কটপ বা কিছু আছে যার এক্সটার্নাল মনিটর আছে? সেটা লাগিয়ে ঠিক চললে বুঝতে পারবে ডিসপ্লে গেল কিনা। আমার একটা পুরনো ল্যাপটপ এ এইরম হয়েছিল সেটা আর সারাবনা ভেবে রেখে দিয়েছিলাম পুরনো হয়েছিল বলে অন্য একটা কিনলাম তারপর প্রায় দু তিন মাস এরম বন্ধ থাকার পর external মনিটর লাগিয়ে সেখানকার ফাইল পত্তর উদ্ধার করতে গিয়ে দেখি ঠিক চলছে আবার!
  • unclamp samples ebb | ১৬ মে ২০১৫ ১০:৪৫294783
  • মোস্ট লাইকলি ডিসপ্লে। লাইভ ইউএসবি বা লাইভ সিডি দিয়েও বুট স্ক্রীন অবধি না গেলে সিওরলি ডিসপ্লে।
  • pi | ১৬ মে ২০১৫ ১০:৩৯294781
  • অন হল। স্টার্ট উইন্ডোজ ও এল।এট্কু উন্নতি।কিন্তু তারপরেই স্ক্রিন ঝিরঝিরে।ডিস্প্লে গেল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত