এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | ১৫ মে ২০১৫ ২১:৪৫294689
  • জেবনে সমস্যার কোনো শেষ নেইকো।
    শ্বশুরস্থানীয় একজন, আহা-হা তোমার স্মার্টফোন নেই? বলে একটা স্মার্টফোন কিনে পাঠিয়েছেন। একে তো আমার কোনো জিনিস একেবারে নষ্ট না হলে ফেলে দিতে মন চায় না, তার উপরে সেই মোবাইল ও তার কভার উৎকট-তম সোনালী রঙের।

    কি-ই-ই যে করি?
  • a x | ১৫ মে ২০১৫ ২১:৪৫294690
  • এখন আর উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপেনা মানে? মানে একজনের নম্বর অন্যজনকে ভুল করে দেওয়া?
  • hu | ১৫ মে ২০১৫ ২১:৩৮294688
  • কিকি, ঋভুর জন্য শুভেচ্ছা রইল। তবে তুমি দুঃখ পেয়ো না। হয়তো তোমার বন্ধু ওসব ভেবে কিছু বলেন নি। তিনিও তো তাঁর মেয়ের রেজাল্ট নিয়ে টেনশনে আছেন। পড়াশোনায় কেউ ভালো হোক বা খারাপ, বোর্ডের রেজাল্টের সময় টেনশন হবেই। সব ভালো হোক।
  • pi | ১৫ মে ২০১৫ ২১:৩৬294687
  • সোসেন, তোমার ঐ ফিজ নিয়ে প্রশ্নটার উত্তর দিয়েছিলাম। দেখেছিলে আশা করি।
  • sosen | ১৫ মে ২০১৫ ২১:৩১294686
  • ওসব কিছু ভেবে নাও বলে থাকতে পারে। এমনিও বলতে পারে। ঠিকঠাকই হবে রেজাল্ট টেনশন কোরো না। অবশ্য আমারো পরীক্ষার সময় টেনশন হোতো না, রেজাল্টের সময় খুব হোতো। এখনো হয়।
  • lcm | ১৫ মে ২০১৫ ২১:২৬294685
  • এক কোলিগের বাবা বলেছিলেন, পিজ্জা জিনিসটা কাঁচালংকা দিয়ে জমে ভালো
  • lcm | ১৫ মে ২০১৫ ২১:২৪294684
  • ওহ, কিং আর নাই। থ্রিল ইজ গন। লুসি ইজ গন।
  • সিকি | ১৫ মে ২০১৫ ২১:২৩294683
  • হিমেল হাওয়া বইছে। আকাশ ভর্তি কালো মেঘ। পিজ়া অর্ডার করে দিলাম, সাথে ক্যালজ়োন।
  • Abhyu | ১৫ মে ২০১৫ ২১:০৭294681
  • আজকাল লোকে অন্যকে যতটা পারে কষ্ট দিয়ে, টেনশনে ফেলে আনন্দ পায়। দেশে এটা যেন পারটিকুলারলি বেশি। খামোকাই রাস্তায় একজনকে দাঁত খিঁচিয়ে দিলাম। একজন বয়স্ক লোককে ধাক্কা দিয়ে দুটো বাজে কথা বললাম। অফিস টাইমে তিনবার ঘোরালাম।
    কিছু ভেবো না কিকি, আশা করি রেজাল্ট ভালোই হবে।
  • সে | ১৫ মে ২০১৫ ২১:০৭294682
  • কিকির টেনশন দূর করতে একখানা ঘটনা বলি। আসলে দুখানা ঘটনা।
    আমার মে'র ইস্কুলের ফাইনাল পরীক্ষার রুটিন সে আমায় জানায় নি। জেনেও কোনো লাভ হোতো না, কারণ কিছুই করবার নেই। পরপর পরীক্ষা চলছে। সময়মতই যায়। একদিন পরীক্ষার পরে বাড়ি ফিরে এসে জুতো মোজা না খুলেই খুব হাসছে। কী ব্যাপার? না, সে ভেবেছিলো বায়োলজি পরীক্ষা, কিন্তু গিয়ে দ্যাখে অঙ্ক পরীক্ষা।
    এইটুকু শুনে একটু ঘাবড়ে গেলাম। বললাম, কীরম হলো পরীক্ষা? তাতে সে বলল, ভালো ই হয়েছে। দুটো অঙ্ক পেরেছি মনে হয়, আর তিননম্বরটা কঠিন একটা ভেক্টরের কিছু ছিলো, এক্জামিনার আরো অনেক প্রশ্ন করছিলো, তখন আমি বলে দিলাম ওটা ভালো করে পড়িনি।
    এর পরে তো রেজাল্ট বেরোনোর পালা। কবে রেজাল্ট বেরোবে কিছুই জানি না। সন্ধ্যেবেলায় টিভি দেখছি, তো হঠাৎ দেখি মে নিজের ঘর থেকে দৌড়ে এসে খুব হাসছে আর লাফাচ্ছে। হিজিবিজবিজের মতো হাসতে হাসতে গড়াগড়ি দিলো বার কয়েক। কী হয়েছে? সে হাসি আর থামাতেই পারে না, প্রায় হেঁচকি উঠে যায় আর কি! শেষে খুব কষ্ট করে হাসা থামিয়ে বলল। ইস্কুল পাশ করে গেছি। তারপরে ধেই ধেই করে নাচতে নাচতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল।
  • san | ১৫ মে ২০১৫ ২০:৫৩294680
  • কিকি অনেকদিন পর ! টেনশন কোরো না -
  • সে | ১৫ মে ২০১৫ ২০:৪৯294679
  • রেজাল্ট খুব ভালো হবে। দেখো।
  • kiki | ১৫ মে ২০১৫ ২০:৪৮294678
  • কিছু সময় অবাক হতেও কেমন ভুলে যাই। ঋভুর রেজাল্ট বেরোবে সোমবার, খুব টেনশনে আছি। এক বন্ধু ফোন করেছিলো(জানিনা এদের বন্ধু বলা উচিত কিনা), অনেক ছোটবেলার বন্ধু এবং আজ অবধি সেটা টিঁকে আছে। তো খুঁচিয়ে দিলো, এখন মনে হয় উদোর পিন্ডি বুধোর ঘারে চাপে না, নারে? মানে রেজাল্ট যদি সহনীয় হয় তো সেটা ঐভাবে দেখা হবে, তার মেয়ে খুব ই ভালো পড়াশুনায়। এই চিমটির মানে খুঁজে পেলাম না। এত মিষ্টি ভাবে কষ্ট দিতে পারাটাও শিল্প মনে হয়।
  • ম ব্যা | ১৫ মে ২০১৫ ২০:১৯294677
  • দোস্তো অউর দুশমনো, আমারে একখান ইনফো দ্যান দিকি। টেঁসে যাওয়ার পর দেহ দান না করে কেউ যদি কেবল অর্গ্যান দিতে চায় তো কী করতে হয়? নেট-এ এরম কোনো ফর্ম মেলে কি? মানে ধরেন কেউ চারটে কি পাঁচটা জিনিস বিলোতে চায়। সেক্ষেত্রে কী করণীয়? কোলকাতায় গণদর্পণ ছাড়া আর কে কে নেয়? দেওয়ার পদ্ধতি কী কী?
  • a x | ১৫ মে ২০১৫ ২০:০৭294676
  • The thrill is gone...
  • unclamp samples ebb | ১৫ মে ২০১৫ ১৯:০৬294674
  • পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন - এজেসি বোস রোডে ওদের একটা আপিস আছে, সেখানে ফোন করে খোঁচাখুঁচি করুন আর কলকাতা পুলিশের এক্টা ব্লগ আছে - সেখানে নালিশ করুন। এজেসি বোস রোডের আপিসে গিয়ে ফাইল খুঁজতে বলবে, তার আগে নালিশটা করে দেবেন। তাহলে পাসপোর্ট এসে যাবে। এই কিছুদিন আগে আমার বৌয়ের রিনিউ হল।
  • সিকি | ১৫ মে ২০১৫ ১৯:০৬294675
  • তাপস, টইতে দিই নি। ভাটে আছে।
  • a x | ১৫ মে ২০১৫ ১৮:৫৪294673
  • ওপা!
  • Tim | ১৫ মে ২০১৫ ১৮:৪৩294672
  • ঃ-))
    এইটা বেশ ভালো এক্সপেরিমেন্ট হবে। (দে দি কে)
  • একক | ১৫ মে ২০১৫ ১৭:৪৫294670
  • উষ্ণ রক্তের মাছ পাওয়া গ্যাচে !!
  • de | ১৫ মে ২০১৫ ১৭:৪২294669
  • আরেকবার গিয়ে শেষ সীনটা লিখে আসবো - স্পয়েলার স্পয়েলার বলে লাঠিসোঁটা নিয়ে তেড়ে না এলেই লিখে দোবো!
  • Tim | ১৫ মে ২০১৫ ১৭:৩৫294667
  • দে দি সবাই দেখেচে বুঝবে কিকরে? ঃ-)
  • de | ১৫ মে ২০১৫ ১৭:৩৫294668
  • কিন্তু সান্দা আমায় থেংকু কেনো দিলি ? তোকে বরম আমার থেংকু দেওয়া উচিত - অতো ভালো কেরালা ট্রিপের প্ল্যান বানিয়ে দিলি। খুব ভালো ঘুরেছি বাবা - মা কে নিয়ে।
  • de | ১৫ মে ২০১৫ ১৭:৩১294666
  • আমারো বহু কতা বলার আছে ওখানে - এতো ফাঁসির হুমকিতে ভয়ে লিখে উঠতে পাচ্চি না। সবাই দেকে নিও তাপ্পরে বলবো -
  • তাপস | ১৫ মে ২০১৫ ১৭:২৮294665
  • সিকি সেদিন একটা পিকুর লিং দিছিল না? পিকু টই য়ে গিয়ে এক চোখ বন্ধ করে দেখলাম (যাতে দে- র আপডেট নজরে না আসে), কিন্তু খুঁজে পেলাম না। :-(
  • d | ১৫ মে ২০১৫ ১৭:২০294664
  • আরে এই বাংলা কাগজগুলো অনুবাদ করতে গিয়ে নিয়মিত ছড়ায়। সেদিন দেখি রাফিদা বন্যার সাক্ষাৎকারটা এই সময়'এ দিয়েছে অনুবাদ করে। তাতে হাসিনার ছেলের মুখে অভিজিৎ রায়ের বইটার নাম বানিয়ে দিয়েছে 'ধর্মের জীবাণু'!! অথচ অভিজিৎ রায় দিয়ে গুগল করলেও 'বিশ্বাসের ভাইরাস' এর নাম আসে।
    সাম্বাদিগ্গুলো কেন ন্যুনতম গুগল করে না কে জানে!!
  • 4z | ১৫ মে ২০১৫ ১৭:১৯294663
  • *খরচায়
  • 4z | ১৫ মে ২০১৫ ১৭:১৭294662
  • একক কানাডায় মেডিকেল কার্ড থাকলে সব ফ্রী, ডাক্তার দেখানো, টেস্ট - সব। ট্যুরিস্ট ভিসায় থাকলে কিচ্ছু ডিনাই করবে না, পরে একটা বিল ধরিয়ে দেবে আর সে বিল দেখে আবার হাসপাতালে ভর্তি হতে পারে। আর ইল্লিগাল ইমিগ্র্যান্ট হলে সরকার নিজের খরছয় সব চিকিৎসা করে তারপরে ঘেঁটি ধরে বের করে দেবে যদি না সে কোনো স্ট্যাটাস ক্লেম করে অ্যাপ্লিকেশন ফাইল করে থাকে (যথা রিফিউজি বা অ্যাসাইলাম সিকার)। কিন্তু কাউকেই মেডিকেল ট্রিটমেন্ট ডিনাই করবে না।
  • d | ১৫ মে ২০১৫ ১৭:১৬294661
  • মিষ্টি মদন!!??
    এ মানে যাকে বলে অক্সিমোরন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত