এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ? | ১৫ মে ২০১৫ ১৬:০২294630
  • আপনারা লালবাজার লালবাজার করছেন ক্যানো? পুলিশ ক্লিয়ারেন্স তো সিকিউরিটি কন্ট্রোল দ্যায়। এক্সাইড মোড়ে নিকন সার্ভিস সেন্টারের পাশের বাড়ি। তাই না??
  • de | ১৫ মে ২০১৫ ১৬:০১294629
  • ভাতের সাথে টকডাল আর আলুভাজা - আর কিস্যু চাই না-
  • sosen | ১৫ মে ২০১৫ ১৬:০০294626
  • একজন প্রেগ্ন্যান্ট মহিলা ৩৭ সপ্তাহ পর্যন্ত বুঝতে পারেন্নি তিনি প্রেগ্ন্যান্ট। প্লেনে শিশুর জন্ম দিয়েছেন। এটা কি করে সম্ভব???

    ধাঁধা নয়, এটি নিউজ।
  • একক | ১৫ মে ২০১৫ ১৬:০০294627
  • বি বি কিং মারা গেলেন। কাল রাত্তিরেই ঘুমুনোর আগে বারবার লুসিল শুনছিলুম। বুড়ো আর নেই !
  • de | ১৫ মে ২০১৫ ১৬:০০294628
  • বানানো যাবে বলেই তো মনে হয় - একটা সিটি পুরো পড়তে দেবেন্না - অল্প সময় ভাপিয়ে খুলে ফেলুন।

    নাহলে নুন, গোলমরিচ, লেবুর রস দিয়ে কোয়েল সিদ্ধ করে নিয়ে, হাত দিয়ে টেনে টেনে হাড় ছাড়িয়ে ফেলুন। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালংকা দিয়ে ঝুরো ঝুরো ভর্তা বানান।
  • kc | ১৫ মে ২০১৫ ১৫:৫৮294625
  • ভাতের সঙ্গে আলুসেদ্ধ, মাখম আর কাঁচালঙ্কা হয়তো। অত কোয়েল ফোয়েলের ঝোলের কী আছে?

    কোয়েল কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়।
  • একক | ১৫ মে ২০১৫ ১৫:৫৭294624
  • বিষবিষে কাঁচালংকা দিয়ে পোস্তবাটা আর ভাত। খেয়ে এত্তা ঘাম দেবে। তাপ্পর ঘুম।
  • হেহে | ১৫ মে ২০১৫ ১৫:৫৫294623
  • ভ্রম
  • অবন্তিকা | ১৫ মে ২০১৫ ১৫:৫৩294621
  • হয়না বলেই তো জিগাই। হয় কি না। চটজলদি আর কী হয় ভাতের সাথে? রান্নাঘরে বড্ড গরম
  • Lama | ১৫ মে ২০১৫ ১৫:৫৩294622
  • কোয়েল, দোয়েল এদের নাম শুনলেই বেশ গলনশীল মনে হয়
  • একক | ১৫ মে ২০১৫ ১৫:৫০294620
  • গলে যাবে :) ঢাকনা খুলে রাখলে ঠিকাছে।
  • Lama | ১৫ মে ২০১৫ ১৫:৪৯294619
  • কোয়েলেরও ঝোল হয়?
  • অবন্তিকা | ১৫ মে ২০১৫ ১৫:৩৯294618
  • আচ্ছা একটা কথা... প্রেসার কুকারে যেমন করে মুরগির ঝোল বানাই ওমনি করে কোয়েলের ঝোল বানালে কি খেতে খারাপ হবে?
  • santanu | ১৫ মে ২০১৫ ১৫:০৮294617
  • জলের মতো পরিষ্কার, কেসি Thanks.
  • Paramita | ১৫ মে ২০১৫ ১৫:০৭294616
  • মানে যিনি বাড়িতে এসেছিলেন? তিনি নাম লিখে গেছেন কিন্তু ফোন নম্বর তো নেই। দেখি আর কদিন অপেক্ষা করে।
  • kc | ১৫ মে ২০১৫ ১৫:০১294615
  • লালাবাজারে যাইনি। তবে লকাল থানায় ঐ ভদ্রালোককে জিগিয়েছিলাম রিপোর্ট পাঠিয়েছেন কিনা। লালবাজারে দিন দশেক লাগে।
  • kc | ১৫ মে ২০১৫ ১৪:৫৮294613
  • শান্তনুদা, আমাদের এখানে নিয়ম করেছে কাউকে ছমাসের আগে সেকেন্ডবার ভিসিট ভিসা দেবেনা। তাই ঠিক করলাম মায়ের রেসিডেন্সি করিয়ে নেব। সেজন্য পিসিসি লাগবে, মানে দেশে যে কোনও কুকর্ম করেনি এই মর্মে ভারত সরকারের শংসাপত্র।
  • Paramita | ১৫ মে ২০১৫ ১৪:৫৮294614
  • ও তাহলে আরেকটু অপেক্ষা করি। আমার সবে দিন পনেরো হোলো। লালবাজারে তদ্বির করতে যেতে হয়েছিল কি?
  • Paramita | ১৫ মে ২০১৫ ১৪:৫৫294612
  • পুলিশ লোক ভালো ছিলেন, খুশি হতে চান এমন কোন ইঙ্গিত দেন নি। চা খেয়ে গল্প গুজব করে "আমি এসেছিলাম" রসিদ রেখে চলে গেছেন। কিন্তু তারপর আর সাড়া নেই।

    দম, আরেকবার পাওয়া যাবে?
  • kc | ১৫ মে ২০১৫ ১৪:৫৩294611
  • আমি আমার মায়ের করালাম। লোকাল থানা থেকে ওটা লালবাজার যায়। আমিও টাকা পয়সা দিইনি। ভেরিকেশনের পর ছাব্বিশ দিনের মাথায় এসেমেস এসেছিল।
  • santanu | ১৫ মে ২০১৫ ১৪:৫২294610
  • কেসি আর একটু খুলে বল।পাসপোর্ট আছে, তারপর ও PCC ক্যানো লাগবে? কিছু নতুন নিয়ম নাকি?
  • Paramita | ১৫ মে ২০১৫ ১৪:৫০294609
  • সেটা কি লোকাল পুলিস স্টেশনে গিয়ে জানতে হবে? অনলাইনে পড়লাম তারপর নাকি কমিশনারের কাছে যায়। সেটা কতদিন লাগে? ভেরিফিকেশনের পর কতদিন?
  • d | ১৫ মে ২০১৫ ১৪:৪৭294608
  • কোথায় একটা যে অমবাডসমেন্টও আছে। আমি পিপিকে খুঁজে দিয়েছিলাম, পিপির বাবা ঐ 'খুশী করা'র রাস্তায় হাঁটেন নি। তা পিপি রেগুলার মেল করে আর মাঝে মাঝে ফোন করে শেষ পর্যন্ত জিনিষটা নিয়েই ছেড়েছিল।
  • kc | ১৫ মে ২০১৫ ১৪:৪৬294607
  • শান্তনুদা, police clearence certificte
  • kc | ১৫ মে ২০১৫ ১৪:৪৫294606
  • পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট্টা কবে পাঠান হয়েছে জানতে হবে। পাসপোর্ট আপিসে রিপোর্ট যাওয়ার পর তিন দিনের মধ্যে এসেমেস আসবে। গিয়ে কালেক্ট করে নিলেই হবে। পুলিশ ভেরিফিকেশনের সময় একটু খুশী করে দিলে তাড়াতাড়ি হয়। আর অনলাইনে pcc Delivarir আগে অবধি ওরকমই দেখায়।
  • Paramita | ১৫ মে ২০১৫ ১৪:৩৭294604
  • আমার বাবা PCC-র অ্যাপ্লাই করেছেন কলকাতা পাসপোর্ট আপিশে। তারা সোজাসুজি PCC দেয় নি, পুলিশ ভেরিফিকেশন ইনিশিয়েট করছে। এক মাস অপেক্ষার পর পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিন্তু তার পরেও দিন পনেরো হয়ে গেল পাসপোর্ট আপিশ থেকে কোনো মেসেজ আসে নি। আগের মতই দেখাচ্ছে ভেরিফিকেশন বাকি আছে। আর কতদিন লাগবে বলতে পারো? কোথাও কোনো যোগাযোগ করে স্টেটাস জানার কোন উপায় আছে?
  • santanu | ১৫ মে ২০১৫ ১৪:৩৭294605
  • KC, PCC কি?
  • kc | ১৫ মে ২০১৫ ১৪:২৭294603
  • পামিদি আমি নিয়েছি দুমাস আগে। বলুন কী জানতে চান?
  • সিকি | ১৫ মে ২০১৫ ১৪:২৫294602
  • আমি গাজিয়াবাদ অফিস থেকে নিয়েছি। প্রসেস একই থাকবে। কী ব্যাপার?
  • Paramita | ১৫ মে ২০১৫ ১৪:১১294601
  • একটা প্রশ্ন ছিল। কেউ কি এখানে কলকাতা পাসপোর্ট আপিশ থেকে কখনো PCC নিয়েছেন? PCC অর্থাৎ পাসপোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট। নিলে একটু জানাবেন? থ্যাংকু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত