এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৪ মে ২০১৫ ২২:৫১294570
  • না জেনে তেজি ধূপ ব্যাভার কত্তে গিয়ে মোশার সঙ্গে মানুষও তাড়িয়ে দিতে পারে। এটলিস্ট মাথা ধরার সম্ভাবনা তো থাকছেই। ওদমস বেস্ট। গায়ে-মুখে চ্যাপ্চেপে করে মেখে নির্ভয়ে ঘুরুন।
  • kc | ১৪ মে ২০১৫ ২২:৪১294569
  • কলকাতায় বিয়ারডব্লুএস হাসপাতালের ওখানে কি একটা মশা তাড়ান ধুপ পাওয়া যায়। বাকি সব বাজারচলতি জিনিসকে মেসির মত গোল দিতে পারে। পুরুলিয়া থেকে তৈরি হয়ে আসে।
  • pi | ১৪ মে ২০১৫ ২২:৩৩294567
  • কে বললো, মধ্যপন্থা নেই ? আমিই তো কাঁঠাল অ্যাগনস্টিক।
  • rabaahuta | ১৪ মে ২০১৫ ২২:৩১294566
  • কাঁঠাল বিষয়েও আমি মধ্যমপন্থী। স্মৃতি বলে কাঁঠাল প্রিয় নয়, তবে খেয়েছি যথেষ্ট, কিন্তু সে অন্তত কুড়ি বছর আগে বোধয় শেষবার। এখন খেলে ভালো লাগবে কি মন্দ তা জানি নাঃ) স্কেপটিক না অ্যাগনস্টিক সেটা বিচার করতে হবে, তবে নাস্তিক বা আস্তিক তো নইই।
  • Div0 | ১৪ মে ২০১৫ ২২:২৩294565
  • Aye aye স্যান ও হুতো। তোমরা আলোকপ্রাপ্ত। সো ইভন কাঁঠাল ফাইন্ডস সোলেস ইন ইউ। আমেন।

    হুতো, যে জায়গায় যেটা বেশী হয় সেখানের পশুপ্রাণীরাও সেটাকে বেশ ভালোবেসে গ্রহণ করে নেয় দেখেছি। যেমন কন্টাই, জুনপুটের দিকের তরমুজ। বাছুর এবং নেড়িরা লড়াই না করে পাশাপাশি তরমুজ খায়। নীচু গাছগুলো থেকে গরুরা সবেদা ছিঁড়ে মসমস করে চিবোয়। গরুর চোয়ালটা ঠিক সোজা অ্যালাইনড না তো, তাই কিছু মাল কষ গড়িয়ে পড়ে একটা লম্বা ধারার মত। নির্লিপ্ত চোখ। সেদিন বনশঙ্করির পাশ দিয়ে ফেরার সময় দেখলাম সবজি মন্ডির পাশে গাদা করে রাখা পচে যাওয়া আনাজ, খোসা... কাঁঠালের ভুতি। আর একটা বাছুর সব আকর্ষণ ফেলে ভুতিটা কী মহানন্দে চিবুচ্ছে। আস্তিকতা ইস সো কাঁঠালের ভুতি।
  • sosen | ১৪ মে ২০১৫ ২২:২২294563
  • নাঃ কিন্ডল কোলে শুতে যাই
  • b | ১৪ মে ২০১৫ ২২:২২294564
  • মানবসমাজ দুই ভাগে বিভক্ত। এক; যাদের কাঁঠাল ভালো লাগে। দুইঃ যাদের লাগে না। এই তা আস্তিক নাস্তিকের চেয়েও প্রখর এই বিভেদ। কুনো মধ্যপন্থা নাই।
  • b | ১৪ মে ২০১৫ ২২:১৯294562
  • কাঁঠাল।
    আমার পিসি, কোয়া চিপে চিপে রস বার করতেন। সেই রস জ্বাল দিয়ে দুধে মিশিয়ে ঘন করে কাঁঠালের ক্ষীর। তার এক চামচে ময়ুর সিংহাসন, দেড় চামচে ইন্দ্রাসন, দুই চামচে বৈকুন্ঠ আর আড়াই চামচে অব্যর্থ ডায়রিয়া লাভ হয়।
  • I | ১৪ মে ২০১৫ ২২:১৩294561
  • যে ভোলে ভুলুক নাটা কাঁটালের আঠা
    আমি ভুলিবো না, আমি কভু ভুলিবো না
    কবিরে পাবে না কাঁঠালে মাছির আড়তে।
  • | ১৪ মে ২০১৫ ২২:১১294560
  • গুডনাইটের ঐ নিমটা নাকি কোনই কাজের নয় মশারা নাকি আশপাশ দিয়ে উড়তে থাকে। বাড়ীতে শুনলাম।
    পুণেতে অবিশ্যি মশা খুব কমই দেখা পাওয়া যায়।

    কাঁঠাল পেকে গেলে সমশ্যা হয় অন্ননালীর কোন প্রান্তে আছে বোঝা যায় না।

    এই হল গিয়ে আমার দুই টাকা।
  • san | ১৪ মে ২০১৫ ২২:১০294559
  • আর আপনাদের অ্যাতো খারাপ লাগলে আপনারা ভালো টই লিখুন না ! একক নৈপাল লিখুন, সোসেনদি অসৈরণ লেখো, অক্ষদি কি লিখবে জানিনা, একটা উপন্যাস লিখতে পারে। ইত্যাদি।তা না শুধু নাক শিঁটকোবেন !
  • pi | ১৪ মে ২০১৫ ২২:০৭294558
  • আচ্ছা, থ্যাঙ্কু !

    এদিকে কাল হুমেরুদা ঋদ্ধিকে বাংলা আনার বরাত দিয়েছিল,কিন্তু সে বেচারা পাড়ার দোকানে বাংলা বলতে না পেরে লোকাল লিকার ফিকার বলেও কোন সুবিধে করতে পারেনি। আমরা ভাবছিলুম, বাংলা বলে একটা ব্র্যান্ড চালু করলে বাজারে কেমন খাবে ?
  • a x | ১৪ মে ২০১৫ ২২:০৪294557
  • এখানে কি মশা কি মশা! আর রোজ রাতে একটা ব্যাং তারস্বরে ডাকছে গত দুদিন ধরে!
  • sosen | ১৪ মে ২০১৫ ২২:০৩294556
  • উফ প্রত্যেক গরমে একবার করে কাঁটাল প্রসঙ্গ, টই উঠে আসবে, চিটচিট, গন্ধ
  • san | ১৪ মে ২০১৫ ২২:০১294555
  • কাঁঠাল তো ভাল খেতে, ও দিয়ে ভয় দেখিয়ে কি হবে !
  • I | ১৪ মে ২০১৫ ২১:৫৮294554
  • জিনে কী হিংসে রে ভাই! মশা মারতে যা আমোদ ও জিঘাংসা হয়, বলে বোঝাতে পারবো না। তবে অব্শ্য লোডশেডিং হলে একপেশে খেলা হয়ে যায়। কী ভাগ্যিস, এখন আর লোডশেডিং হয় না।
  • a x | ১৪ মে ২০১৫ ২১:৫৭294553
  • কাঁঠালের রস অ্যাল্ট্রুইস্টিক জিনের গা বেয়ে বেয়ে নামছে?
  • rabaahuta | ১৪ মে ২০১৫ ২১:৫৬294552
  • বাংলার সঙ্গে তো ফটাস জল। তার সঙ্গে অবশ্য লেবু মেশালে ভালৈ লাগবে বোধয়। তবে বাংলা বোধয় আর খেতে পারবোনা, জনবিচ্ছিন্ন গজদন্তমিনারবাসী টাইপ হয়ে গেছিঃ(

    ডিভো কাকে কাঁঠালের ভয় দেখাচ্ছে? আমি হচ্ছি খোদ কাঁঠালের দেশের লোক। সেখানে গ্রীষ্মকালে মানুষ ছাগল শেয়াল সব কাঁঠালের নেশায় বুঁদ হয়ে থাকে, পাচারকারীরা ফেন্সিডিলের বদলে কাঁঠাল পাচার করে।
  • aka | ১৪ মে ২০১৫ ২১:৫৫294551
  • কাঁঠালের রস দিয়ে জিন খেলে জিনের মিউটেশন হতে পারে। আগে থেকে বলে রাখলাম পরে বইলেন, কোন সতর্কীবার্তা কেউ দেয় নি।
  • I | ১৪ মে ২০১৫ ২১:৫৩294548
  • গুডনাইট নিম অ্যাকটিভ মসকুইটো কয়েল।


    আমার পুরস্কারের টাকাটি যেন মার না যায়।
  • একক | ১৪ মে ২০১৫ ২১:৫৩294549
  • হ্যা মাইরি এই আস্তিক-নাস্তিকের পিআচার্য্য সুলভ হ্যাজ :( আমি রসা কাঁঠাল চটকে কাঁঠালসত্ব বানাবো !
  • a x | ১৪ মে ২০১৫ ২১:৫৩294550
  • সিট্রোনেলা মেশানো ধূপ হয় না?
  • unclamp samples ebb | ১৪ মে ২০১৫ ২১:৫২294547
  • আজ বুঝলুম - ইস্কুলে খানস্যার, ফ্রান্সিসস্যার ইত্যাদি সব অংকের মাস্টারমশাইরা ক্ষণজন্মা ব্যক্তি ছিলেন। একটা গাধায় হিমশিম, তাঁরা ক্লাসে চল্লিশটা সামলাতেন।
  • একক | ১৪ মে ২০১৫ ২১:৫১294546
  • টেক ফাইভের পর রাসেল মালোন শুনচি। সান্দার রেকো নোট রইলো। আপাতত জ্যাজের মুড্ :)
  • Div0 | ১৪ মে ২০১৫ ২১:৫০294540
  • আস্তিকতা টই বেয়ে এখানে আরেকটু উপচে পড়লেই আমি কাঁঠাল নামাবো।
  • I | ১৪ মে ২০১৫ ২১:৫০294541
  • ভালো কথা মনে করিয়ে দিলেন। একজন পেশেন্ট সেদিন বুকে ব্যথা নিয়ে এসেছিলেন। আমি তাঁরে কস্টো-কণ্ড্রাইটিস বোঝাচ্ছিলেম, আর কোনো দোষ করি নি। তিনি তখন বল্লেন- হ্যাঁ, আগের ডাক্তারবাবুও বলেছিলেন " আপনার কোষ্ঠকাঠিন্য বাত হয়েছে।"
  • aka | ১৪ মে ২০১৫ ২১:৫০294542
  • ভক্তিমার্গের সাথে বাংলা যায় ভালো। আপনারা ভক্তির মধ্যেও ইংরিজি আনেন, কিছু কিছু ব্যপার তো আঞ্চলিক, নাকি? সাথে একটু নেবুজল মেশাতে পারেন, নাও পারেন।
  • sosen | ১৪ মে ২০১৫ ২১:৫০294543
  • ন্না, জিনের খুব-ই দুঃখু। আলাদিন হুকুম করে, ফারাবীরা জ্বিন-পরী প্যাকেজের লোভ দেখায়, ডাগ্দারেরা রোগ সারাতে না পাল্লে দোষ দ্যায়, আর নেবু মিশিয়ে সক্কলে তার অ্যাসিডিটি বাইড়ে দ্যায়। জিনের কোনো ভয়েস নাইকো।
  • অর্পণ | ১৪ মে ২০১৫ ২১:৫০294544
  • বাড়িতে কীসব লম্বা লম্বা ধূপকাঠি জ্বালায়। সেসব আবার লুরুতে তৈরি হয়ে আসে। ২০৬ বাসস্ট্যান্ডের পাশের বাজারে ঢোকার মুখে একটা চায়ের দোকান আছে, সেখানে এক বুড়ো বেচে।

    কাজ হয় দিব্যি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত