এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ মে ২০১৫ ২১:৫০294545
  • নিমধূপের কি সরকারি বনবিভাগ বের করেছে ? অন্য কেউ হলে একটু ডিটেইল্স দিতে পারবে ? নাম, দাম ইঃ।
  • rabaahuta | ১৪ মে ২০১৫ ২১:৪৯294539
  • এমনিতে আমার ব্যাক্তিগত মতামত হলো ভক্তিমার্গের সঙ্গে সবচে ভালো যায় হুইস্কি।
  • san | ১৪ মে ২০১৫ ২১:৪৭294538
  • ভক্তিমার্গ কিসে মেশালে জিন না ভোদকা ?
  • aka | ১৪ মে ২০১৫ ২১:৪৬294537
  • ড্রাই জিনে শুধু কোষ্ঠকাঠিন্য থাকে। ইহা প্রমাণিত। খামোকা তক্কো কইরেন না।
  • rabaahuta | ১৪ মে ২০১৫ ২১:৪৪294536
  • ভক্তিমার্গের পথ প্রদর্শন খুবই কঠিন। সোহাগ আমার কাছে ধর্মীয় প্রশ্ন নিয়ে এলে আমি বলি এই বিষয়ে আমি বিশেষ কিছু জানি না, এগুলো নিজে নিজে বুঝে নেওয়াই ভালো। তবে কিনা চুলে রং করা, ট্যাটু করা, গাড়ি চালানো, বড়দের ড্রিংক খাওয়া এইসবের জন্যে যেমন বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, ঠাকুর দেবতা বিষয়ে ডিসিশন নিতেও সেরকম বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করাই ভালো। তো এখন অব্দি তাতে চলে যাচ্ছে, আমরা কোন সিদ্ধান্ত নিইনি।

    না না, পথভ্রষ্ট নয়, ভবম হাজামের মত গাছের কাছে বললাম, লঘু কথা কিনা।
  • I | ১৪ মে ২০১৫ ২১:৪২294535
  • জিনে তো নেবু থাকে। বিষণ্ণতা থাকবে ক্যানো ? ও আকা !
  • san | ১৪ মে ২০১৫ ২১:৪১294534
  • জিন নাই বা খেলেন, ভোদকা খান।
  • I | ১৪ মে ২০১৫ ২১:৪০294533
  • কারা জানি নিমধূপ বের করেছে। নিমপাতা খেলে কি মশার হাত থেকে রক্ষে পাওয়া যাবে? ও ইপিস্তো !
  • aka | ১৪ মে ২০১৫ ২১:৩৯294532
  • বিষণ্ণতা আমাদের জিনে। অপ্রমাণ করে দেখান। স্কেপটিক কিংবা অ্যাগনস্টিক বলে পাশ কাটাবেন না।
  • I | ১৪ মে ২০১৫ ২১:৩৭294531
  • অ্যাতো মশা কামড়ায় যে কিছুতেই স্থিতধী হওয়া যাচ্ছে না। গৌতম যে কেমনি করে গম্ভীর হলেন ! বুদ্ধ হওয়া তো দূরস্থান।
  • san | ১৪ মে ২০১৫ ২১:৩৫294530
  • এমজালে সবাই শুধু বিষণ্ণ কাব্য লেখে ক্যানো ? হোয়াই ? কিঁউ ?
    কারো মনে কোনো ফুর্তির চিন্তা আসে না ?
  • Div0 | ১৪ মে ২০১৫ ২১:৩২294529
  • টেক ফাইভ শেষ হলে একককে হাম্পটি শর্মা কি দুলহনিয়া রেকো করে গেলাম।
  • Div0 | ১৪ মে ২০১৫ ২১:৩১294528
  • হুম পা তুলে বসো। এর পরের সীনে মহাজাগতিক শুঁয়োপোকারা আসবে।

    আর এরা ভরসন্ধ্যেয় ব্যায়লা বাজিয়ে করুণরস আমদানি করছে! জাস্ট ভাবা যায় না!!
  • aka | ১৪ মে ২০১৫ ২১:২৬294527
  • অর্ধেক কফি শেষ হবার পরে কেমন একটা স্থিতধী ভাব এয়েছে। সময় থমকে আসছে।
  • একক | ১৪ মে ২০১৫ ২১:২৪294525
  • ভালো মনে করালেন। টেক ফাইভ শুনি। ল্যাদ কাটবে।
  • Div0 | ১৪ মে ২০১৫ ২১:২৪294526
  • কিন্তু আকাদার নাচ ধরেছে?
  • san | ১৪ মে ২০১৫ ২১:২২294522
  • ড্রাম পেটান বল্লে বোধয় বেটার হবে।
  • sosen | ১৪ মে ২০১৫ ২১:২২294523
  • শুক্তো রাঁদতে। ব্যায়লা ডাগদারদাদাই বাজাবেখন
  • san | ১৪ মে ২০১৫ ২১:২২294524
  • বাজাতে হয় তো জোরেসোরে ড্রাম বাজান।
  • sosen | ১৪ মে ২০১৫ ২১:২১294520
  • বুঁচিরে শিখোয়ে দ্যান।
  • a x | ১৪ মে ২০১৫ ২১:২১294521
  • ব্যায়লা, সোসেন।
  • a x | ১৪ মে ২০১৫ ২১:২০294519
  • আমারে যদি কেউ একটু পাতলা মুসুর ডাল আর ঠান্ডা শুক্তো বানিয়ে খাওয়াত! সাথে একটা কাগজি লেবু।
  • san | ১৪ মে ২০১৫ ২১:১৯294517
  • ভরসন্ধেবেলা কি মর্বিড কথাবাত্তা !
  • Div0 | ১৪ মে ২০১৫ ২১:১৯294518
  • আলিশান ঘুরে আয়।
  • sosen | ১৪ মে ২০১৫ ২১:১৮294515
  • কি বাজাবে? শাঁখ? না বাঁয়া?
  • শ্রী সদা | ১৪ মে ২০১৫ ২১:১৮294516
  • আমার কোলকাতা স্টাইল বিরিয়ানি খেতে ইচ্ছে করছে।
  • a x | ১৪ মে ২০১৫ ২১:১৭294514
  • এটুকুও করবা না?
  • I | ১৪ মে ২০১৫ ২১:১৬294513
  • সন্ধ্যে হল কে বাজাবে? বাজনদার পোয়োচো?
  • I | ১৪ মে ২০১৫ ২১:১৫294512
  • বিরিয়ানির আলু খেতে ইচ্ছে করছে। গোলাপজল দেয়া বিরিয়ানি খেতে জঘইন্য লাগে।
  • a x | ১৪ মে ২০১৫ ২১:১৪294509
  • হ্যাঁ এর পরের সিনেই ঘটি গড়িয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত