এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 213.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:৪৯518921
  • দুখের কমেন্ট এমন ভাবে লেখা যেন বামপন্থী মহাসাগরে আহা ওরে নবীন কিশলয় কচি সংগ্রামী দক্ষিনপন্থী টি নিজের পায়ে দাঁড়ানোর আপ্রাণ প্রচেষ্টা করে চলেছে আহা। কন্ট্রারিয়ান মজা রসিকতা ভালো কথা, তবে যেহেতু মানুষের অভিজ্ঞতা অন্যরকম, দক্ষিনপন্থার প্রবল পরাক্রমের বাস্তবতাটা জাস্ট বাকচাতুর্য্য দিয়ে তাকে অসহায় প্রমাণ করা কঠিন। কেউ শখ করে যুদ্ধ বিরোধী হয় না। বোমা টোমা পড়লে লাগে, মিসাইল ঠিক রকেট বাজি না, এই সব কারণে যুদ্ধের রাজনীতি কে লোকে বিরোধিতা করে, কিছু লোক, কেউ কেউ বলে না যুদ্ধই হল ফাইনাল প্রশান্তি আনার পথ, মানে যারা বোকা পোলিটিকাল, আর যুদ্ধবাজ যারা তারা বার বার যুদ্ধ চায়। এবার মজা করে তাদের সুবিধে হচ্ছে কিনা একটু দেখে নেবেন। আর যদি আত্মবিশ্বাস দৃড় হয় অপনার লেখা যুদ্ধে মৃত দের কোন বার্তা দিচ্ছে না, তাইলে মজা করুনঃ-), মৃত রা গুরুচন্ডালি পড়েন এরকম প্রমাণ নেই, তবে তারা গেট লস্ট বলেন, এইটে খেয়াল রাখবেন।
  • শ্রাবণী | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:৫৫518922
  • সেই কোন যুগে (সিঙ্গুর ইত্যাদির সময়) অরিজিতকে আমি একবার চাঁদমারি বলেছিলাম, সবাই সকাল বিকেল টার্গেট প্র্যাকটিস করে খুশী হয়ে যেত, তখন কেউ তা নিয়ে কিছু বলেনি, অরিজিতবাদীও নয় বা শহীদও নয়.....:)
    আজ রিজাইন করতে চাইলে জনতা দেবে কেন!
  • de | 69.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৩:০০518923
  • ভালো সিপিয়েমের পোস্ট থেকে রিজাইন করে কি হবেন? খারাপ সিপিয়েম ? ঃ)
  • j | 230.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৩:০৫518924
  • ভাল সিপিএম না খারাপ সিপিএম আবার কি??

    সিপিএম মানেই খারাপ

    স্বতঃসিদ্ধ
  • sudo | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৩:১৯518925
  • খারাপ সিপিএমই হতে চাই।

    সিদ্ধার্থর পোস্ট পড়ে লাঞ্চ করতে গেলুম। চাট্টি ছোলে দিয়ে দুটি পরোটা খেতে খেতে মনে হল is it not the case of David and Goliath? Little David Achyutanandan taking on Goliath AKG বা little David Alimuddin taking on Goliath AKG বা little David Buddhababu taking on Goliath Alimuddin and so on...

    পার্সপেক্টিভের প্রশ্ন মশাই...
  • ডিডি | 120.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৩:২৬518927
  • দুটি পরোটা আর চাট্টি ছোলের বদলে যদি, ধরো গিয়ে, মটন বিরিয়ানি আর কলমি কাবাব খেতে, তাইলে কি তোমার মতামত একই থাকতো?

    নিত্য রসম খেয়ে আমার সাহিত্যিক রাজনৈতিক ও অ্যাকাউস্টিক মতবাদ বেধড়ক পাল্টে গেছে।

    এটাও ভাববার বিষয়।
  • h | 213.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৩:৪৫518928
  • দক্ষিনপন্থার জন্য ডিডির এই আত্মত্যাগ আর চোখে দেখা যায় না। সমবেদনা এবং পেট খারাপ উপলক্ষে একটু কারড রাইস খেয়ে এলাম।

    সুডো ঃ-) মিডিয়াকে বিষয় করলাম, কারণ মিডিয়া নিজেকে ছাড়া প্রত্যেক কেই বিষয় করেছে ;-) ডেভিড গোলিয়াথ এর যুদ্ধে মিডিয়া ডেভিড এর পোস্টে বেসিকালি নিজেকে ছাড়া আর কাউকে নেয় নি। তার অ্যাকাউন্টেবিলিটি ই সবচেয়ে কম।
    খারাপ সিপিএম আর ডেভিড একসংগে হওয়া একটু চাপের।
  • dukhe | 212.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৩:৪৯518930
  • h, আম্মো তো হেইডাই কই। গলা বাজিয়ে কেই বা বলবে আমি যুদ্ধের পক্ষে কি সাম্প্রদায়িকতা কি গণহত্যার পক্ষে। এবার মিডিয়ার ইকুয়েশন মেনে আমি বুশবিরোধী তথা যুদ্ধবিরোধী হলাম, বুদ্ধবিরোধী তথা গণহত্যবিরোধী হলাম। এবং এসবের ফলে যুদ্ধ কি গণহত্যায় মৃতদের কাছে মহান বার্তা পাঠানোয় শরিক হলাম। লোকে শখ করে বুশ-বুদ্ধ-মোদী বিরোধী হয় - তা তো বলিনি।
  • ডিডি | 120.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৪:০৩518931
  • মুখেও ক্রমাগতঃ "যুদ্ধ চাই, যুদ্ধ চাই' করতেন মাও ৎসে তুং। সত্তরের দশকে।

    যুদ্ধের মাধ্যমে মুক্তি। হিংসার মধ্য দিয়ে শ্রেণীর সমুহ উৎপাটন। ছবিতে দেখতাম রেড গার্ডরা একেবারে শিশুদের খেলনা বন্দুক উপহার দিচ্ছে। বাচ্ছাদের অংক বইতে বাঁশ আর তেল চুকচুকে বাঁদরে বদলে এক্ষাম্পল হচ্ছে সাম্রাজ্যবাদী বোমারু বিমান ও সাম্যবাদী কামানের গল্প(তখন ভিয়েৎনম চলছে)। শ্রেণীশত্রুর রক্তে হাত না ভিজলে ক্যামন ধারা বিপ্লবী হে তুমি? এরম কথাবার্তা।

    হিংসা, সশস্ত্র, যুদ্ধ তখন বেপটকা দক্ষিনপন্থী টার্ম ছিলো না। বরম খুব বিপ্লব ফ্রেন্ডলি কথা ছিলো।

    আস্তে আস্তে সবাই পাল্টে গেলো। বোধয় এমনি কথা ছিলো।

    হরি হে।
  • j | 230.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৪:৫০518932
  • এ তো সেই ঈশপের গপ্পো হয়ে গ্যালো
  • h | 213.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৪:৫৯518933
  • তো আপনার দুঃখটা তাইলে দক্ষিন পন্থার জন্য না, অস্ত্রের জন্য, ঠাঁই ঠাঁই এর জন্য। পৃথিবীর বেশি ভাগ অস্ত্র দিয়ে কারা মরছেন, বেশি মারনাত্মক অস্ত্র কাদের হাতে সেটা আপনি মজা করে বলছেন না ঠিকাছে, অন্য রা মজা করে জানছে না বা আপনার লেখা করে মজা করে না জানার আগ্রহ পাচ্ছে, এইটা একটু দুঃখের। আমার না, তাদের পক্ষে।
  • ডিডি | 120.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৫:০৯518934
  • এটা কি আমারে জিগালে হনু?

    তাই তো মনে হচ্ছে।

    তোমার প্রথম লাইন ঃ আমার দুঃখটা কোথায় দেখলে? "অস্ত্রের জন্য, ঠাঁই ঠাঁই এর জন্য?" এটা কোথায় পেলে।

    বাকী দুটো লাইনের মানে বুঝি নি।

    তবে আমার মতবাদ কি বাদ দেও না। বরম এটাই সত্তরের দশকে মাও আর মাওবাদী লাইন ছিলো না বলতে চাও? ছিলো তো। সশস্ত্র সংগ্রাম, বিশ্ব ব্যাপী রক্তাক্ত বিপ্লব। সংঘর্ষের মধ্য দিয়ে বিশ্বমুক্তি, এই সবই ছিলো। ছোটোখাটো অজস্র মাওবাদী ও অ্যাণার্কিস্ট গ্রুপ ছিলো সারা দুনিয়ায়। ইন্ক্লুডিং আম্রিকায়। বোম ফাটিয়ে সমাজ বদলাও। ওয়েদার্ম্যান ছিলো আম্রিকায়। বাকী নাম ধাম মনে পরছে না।
  • kd | 69.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৬:৫৪518935
  • টিনটিনবিরোধী, পাউলিদামবিরোধী? এমন কেউ আছে না কি? লিস্ট চাই।
  • de | 69.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৭:০৩518936
  • বোতীন কই? ঃ)
  • kd | 69.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৭:১১518937
  • আমাকে লেখা হনুর পোস্টের উত্তরে।
    এখন ঠিক মনে নেই, তবে এককালে অরিজিত মার্ক্সীয় থিয়োরী নিয়ে কিছু আনবায়াস্‌ড আলোচনা করেছিলো - আমি সেই জাতীয় লেখা মনে করেই অরণ্যকে লিখেছিলুম। অ্যান্টি-আলিমুদ্দিন কোন পোস্ট মনে পড়ছে না।
    আর আমি অ্যান্টি-আলিমুদ্দিন হবো কেন? হ'লে পাপ হবে তো। ফেরার পর এদেশে ঠিকঠাক সেট্‌ল করতে সত্যিই অনেক সাহায্য পেয়েছি ওখান থেকে।
  • h | 213.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১৮:২৮518938
  • ল্লেঃ প্পঃ
  • PT | 213.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ২০:২০518939
  • কৃষক আন্দোলনের "নেত্রী" প্রাক-নির্বাচনী ঢপ থেকে বেরোতে চাইছেনঃ

    Mamata Banerjee may root for a hands-off policy on land acquisition, but her Cabinet approved acquisition of 64 acre land for a power project at Dalkhola in West Bengal's Uttar Dinajpur in May.........."Dissenting farmers filed an affidavit before the magistrate saying they are opposed to land acquisition. Most of the land is fertile and yields double crop," http://timesofindia.indiatimes.com/india/Mamata-Banerjees-doublespeak-on-land-acquisition/articleshow/16858168.cms
  • lcm | 138.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ২১:৩৩518941
  • বিশ্বযুদ্ধ-১ এ ৩৭ মিলিয়ন মানুষ মারা যান (মিলিটারি, সিভিলিয়ান মিলিয়ে)। একই সংখ্যা বিশ্বযুদ্ধ-২ এর ক্ষেত্রে দাঁড়ায় ৬০ মিলিয়নে।

    ১৯৯৫ সালে ভিয়েতনাম সরকার বলেন যে দীর্ঘ যুদ্ধে ২ মিলিয়ন ভিয়েতনামী মানুষ (উত্তর, দক্ষিণ মিলিয়ে) মারা যান।

    ঠিক কতজন রাশিয়ান মানুষ স্তালিনের সময় মারা যান - ঐতিহাসিকদের এস্টিমেট ৬ থেকে ৮ মিলিয়ন লোক।
    ঠিক কতজন মানুষ ভারতের স্বাধীনতার সময় মারা যান - অনুমান এক মিলিয়ন।
    খুব বেশীদিন আগের ঘটনা নয় - ডারফুর-কে কেন্দ্র করে কতজন মানুষ প্রাণ হারান - প্রায় হাফ মিলিয়ন।

    আধুনিক ইতিহাসের পরিপ্রেক্ষিতে, সারা পৃথিবী জুড়ে নিরীহ মানুষের মৃত্যুর কারণের কোনো লেফ্ট রাইট বিভাজন হয় না।
  • Ishan | 214.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ২২:০১518942
  • চিন্তা করতে গেলে পার্টিজান হতে হবে কেন? আমি খাই দাই ন্যাজ নাড়াই, যাত্রা দলে পাঁচ টাকা পাই, শিল্প ও পলিটিক্স নিয়ে মাথা ঘামাই, কখনও সিপিএম কখনও তিনোমুলের পক্ষে কখনও বিপক্ষে বক্তব্য রাখি, সমদূরত্ব রইল কিনা মেপেও দেখিনা, অরুন্ধতী রায়কে আমার প্রোপগান্ডিস্ট মনে হয়, এ তো ভ্যালিড স্ট্যান্ড। এর জন্য কেউ আমাকে "আপনি মশাই খুঁত ধরারই মাস্টার" বলে খোরাক করতে পারেন। করতেই পারেন।

    একই ভাবে, কেউ পার্টিজানও হতে পারেন। বোতিন বা অজ্জিত (এ দুটো জাস্ট প্লেসহোল্ডার) সমস্ত আলোচনার শেষেও শেষে অমুককে ভোট দিন বলে মিছিলে যেতে পারে। সেটাতে কেউ ডেডিকেশন খুঁজে পেতে পারেন। কেউ "এসব লোক-দেখানো সমালোচনা করে আর কী, শেষমেশ তো কাকে সমর্থন করব, ঠিক করাই আছে" বলে খোরাক করতেই পারেন। তাতেই বা সমস্যা কী?
  • aranya | 78.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৪:৪০518943
  • 'সবাই ওকে 'চেপে যা' বলা সত্তেও অরন্য কিন্তু একাই লড়ে যাচ্ছে' - এইটা মজা লাগল পড়ে। বেশ একটা পাড়ার মস্তান টাইপের রেলা নিয়ে লেখা - আব্বে, সবাই তোকে চেপে যেতে বলচে, তুই মাল চাপচিস না কেন, এই টাইপের টোন। এই 'সবাই'-এর মধ্যে তিনজন - ডমরুঢক্কা, চিয়ারলীডার, সিউডো আবার একই আই-ডি থেকে পোস্ট করেছেন, একঘন্টার মধ্যে। তিনজনই মনেহয় অরিজিত নিজে বা তার বন্ধুবান্ধব।
    তা ভাইটি অরিজিত, আমি তো কজন আমাকে সাপোর্টাচ্ছে বা কজন 'চেপে যেতে' বলছে তা দেখে লিখি না, কিছু কথা/চিন্তা কমিউনিকেট করার জন্য লিখি। And last time I checked, গুচ এখনও একটা ডেমোক্রেটিক ফোরাম, যেখানে ফ্রিলি লেখা যায়, তুমি বা তোমার বন্ধুদের সম্পত্তি নয়, কাজেই ..

    @সিকি, একতরফা আওয়াজ দেবার কোন সিন নেই। দিনের পর দিন মাসের পর মাস, ব্রতীন-কে আওয়াজ দিয়েই যাওয়া হয়, পুলড হয়ে হয়ে ওর লেগে বোধহয় কালশিটে পড়ে গেল; এই আবার রাজনীতি নিয়ে মুখ খুলেছে - এই জাতীয় কমেন্ট শুনে শুনে কানে তালা পড়ল। শ্রাবণী লিখেছেন অরিজিত নাকি একসময় চাঁদমারি হত, ব্রতীন এখন সেই চাঁদমারি। তা লাগাতার এই আওয়াজ গুলোর সময়, তোমার বিবেক বা কান যদি ঘুমিয়ে থাকতে চায়, আর অরিজিত আওয়াজ খেলেই তুমি সেই আওয়াজ শুনতে পেয়ে ধড়্মড় করে ঘুম ভেঙে উঠে পড়, সেটা ঠিক ফেয়ার হয় না।

    @ডি, আমি প্রথমে নিছক লেগ পুল-ই করছিলাম, সেদিনের পোস্ট-গুলো দেখলেই বুঝবেন, পরে সিরিয়াস হয়েছি। কিন্তু, ক্ষার মেটানোর কথাটা বিলো দ্য বেল্ট। আপনি বহু বছর এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে লেখালেখি করছেন, আপনার কাছে হয়ত পার্সোনাল ক্ষার পাব্লিক ফোরামে কোন অজুহাতে মেটানোর ব্যাপারটা স্বাভাবিক, এমন অনেক দেখেছেন হয়ত, কিন্তু আমার রুচি ও মানসিকতার সাথে ওটা যায় না।

    অরিজিতের ওপর কোন ক্ষার তো নেই-ই, বরং কৃতজ্ঞতাই আছে। ২০০৯-এ প্রথম লিখতে শুরু করে ফুটবলের টই-তে আমার নিজের খেলার ওপরে লিখেছিলাম, নিশ্চিত ছিলাম না ইপিএল-এর বড় বড় প্লেয়ার-দের নিয়ে আলোচনার মধ্যে ব্যক্তিগত স্মৃতিকথা স্থান পেতে পারে কিনা। অরিজিত তখন আমায় আশ্বস্ত করেছিল, এখনও মনে আছে।
    অরিজিতের তোলা ছবি খুবই ভাল লাগে, অনেক লেখাও ভাল লাগে, সিপিএমের ক্রিটিকাল সমালোচনা, জেনুইন সমালোচনা বিশেষতঃ নন্দীগ্রাম বা নেতাই ম্যাসাকারের পরে - আমার চোখে কিছু পড়ে নি। এইতো ব্যাপার।
  • aranya | 78.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৫:১৩518944
  • আর খুন হয়ে যাওয়া মানুষের জন্য বুকের ভেতর কষ্ট পাওয়ার ব্যাপার-টা, সবাই বুঝতেই পারছেন নিশ্চয়, একান্তই ব্যক্তিগত অনুভব। কেউ পায়, কেউ পায় না। কারুর লেখা পড়ে পাঠক হিসেবে আমার মনে হয় এ জাস্ট কুম্ভীরাশ্রু বর্ষণ করছে, আবার কারও লেখা পড়ে মনে হল এ লোকটা জেনুইন কষ্ট পেয়েছে বলে লিখছে। পাঠকের এই মনে হওয়াটা, অফকোর্স, সাবজেক্টিভ, একই লেখা পড়ে দুজন লোকের পুরো বিপরীত ফিলিং হতে পারে।
    ২০০৭-এর ১৪ই মার্চ নন্দীগ্রামের গণহ্ত্যার পরের দিন থেকে আমি গুরু পড়তে শুরু করি, অন্তর্জালে পাগলের মত এই নারকীয় ঘটনার কভারেজ খুঁজতে গিয়ে গুরুর একটা লেখা চোখে পড়েছিল। এই ম্যাসাকার আমায় গভীর ভাবে নাড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, নতুন ভাবে দেখতে শিখিয়েছে অনেক কিছু।
    নন্দীগ্রাম পরবর্তী সময়ে কিছু লেখা পড়ে আমার মনে হয়েছিল, এই লেখক-রাও আমারই মত কষ্ট পেয়েছে - ইন্দোর একটা লেখা টই-তে বেরিয়েছিল, হাসপাতাল থেকে বাড়িতে ফিরে এই ম্যাসাকারের খবর পাচ্ছে, প্রথমে বিশ্বাস হচ্ছে না ইঃ। আর একটা লেখা, বোধহয় বুলবুলভাজায় বেরিয়ে ছিল, আত্রেয়ীর, ১৪-ই মার্চের বেশ কিছুদিন পর নন্দীগ্রাম ঘুরে এসে লেখা।
    অরিজিতের সেই সময়ের কোন লেখা পড়ে তেমন কোন অনূভূতি হয় নি।

    এখন এই কষ্টের ব্যাপারটা, কে কিসে কষ্ট পাবে, কার কোনটা খারাপ লাগবে, সেটাও তো সাবজেক্টিভ। একটা উদাহরণ দি। ডি পিটিয়ে টিকটিকি মেরে কাক-দের খাওয়ান শুনে আমি শিউরে উঠেছিলাম, নিষ্ঠুর, বিভৎস লেগেছিল। ছোটবেলা থেকে টিকিদের সাথে সহাব্স্থান করে এসেছি। এখন জঙ্গলের পাশে বাড়ি, টিকটিকি না থাকলেও নানাবিধ মাকড়সা, পোকামাকড়ের অবাধ যাওয়া আসা বাড়িতে, কাউকে মারার প্র্যয়োজন হয় না। ডি-র নিশ্চয় নিজস্ব যুক্তি আছে টিকি মারার পিছনে, হয়ত তারা কোন রোগ ছড়ায়, জানি না। শুধু এইটুকু জানি, মানুষে মানুষে অনেক প্রভেদ আছে।
  • h | 127.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৬:২১518945
  • প্রথমে ডিডি দাঃ

    ষাট সত্তর কেন, এখনো তো আছে, খুনের রাজনীতি তে বিশ্বাস করা বামপন্থী পার্টি। বহু দেশে অছে। আর খুনের রাজনীতিতে বিশ্বাস না করা অথচ মাঝে মাঝেই খুন করা বামপন্থী পার্টি ও আছে।

    আর বিশ্বাস টিশ্বাস কিনা বোঝা যায় না, তবে দেশে ও বিদেশে শান্তি রাখতে গেলে, মাঝে মাঝেই যুদ্ধ করা দরকার এই দেশপ্রেমী ভাবনা তুলনামূলক ভাবে নিরবচ্ছিন্ন, বিভিন্ন রাষ্ট্রের পক্ষে, সবল ও দুর্বল। ফ্যাসিস্ট পার্টি আর ফ্যাসিস্ট ইন্ডিভিজুয়াল এর সংখ্যা, নানা প্রকার ধর্মীয় কায়েমী স্বার্থ, তারা আবার রাষ্ট্রের মদত পুষ্ট সশস্ত্র সংগঠন ও আছে।
    তবে ধরুন হিজবোলা কি হামাস, তাদের রিজিওনাল রেজিস্টান্সে যে ভূমিকা, এবং আজে বাজে সোশাল কন্ট্রোল এ যে মাথা কম ঘামানো র ট্র্যাডিশন (সেটা হয়তো ঘাড়ের উপরে শত্রু আছে বলেই) তাকে তো আর তালিবান দের মত অত্যাচারী অর্গানাইজেশন বলতে পারি না, বরঞ্চ ধরুন আরাফাত এর ফাতা ফ্যাকশন, তারা সেকুলার কিন্তু তাদের সংগঠনে আরাফাত বেঁচে থাকা অব্দি ডিসেন্টিং এর কোন গল্প ছিল না। আমি একটা অসাধারণ বই পড়েছি বুঝলেন, গেট অফ দ্য সান, লেবানীজ লেখক ইলিয়াস খুরীর লেখা, ইনি লেবানীজ প্যালেস্তেনিয়ান রেজিস্টান্স এর সংগে যুক্ত ছিলেন, লেবাননেন মার্ক্সিস্ট লেনিনিস্ট পার্টি র পত্রিকা চালাতেন শুনেছি, এক অধ্যাপক কে চিন্তাম, ইনি আবার তাঁর বন্ধু ছিলেন, সেটাতে সরাসরি ই বলছেন, এমনকি শাবরা শাটিলা হত্যাকান্ডের সময়ে, রিফিউজি ক্যাম্পের মধ্যেই অন্তত বারোটা ফ্যাকশন ছিল পি এল ও র মধ্যে, রিডিকিউলাস ব্যাপার। কি আর করা যাবে।

    এই পরিস্থিতিতে কি করব, বলব, অনেক বামপন্থী আছেন, যারা বেশ নিষ্ঠুর টাইপ্স, অনেকে ভীষন ঝগড়ুটে, নিজের মধ্যেই মোটে ঐক্য নেই, অতএব হে মহান শক্তিশালী ও শক্তিশালী হতে চাওয়া রাষ্ট্র সমূহ, আপনাদের যুদ্ধ প্রস্তুতি ও জিগির অজুহাত সমূহ সমর্থন করব, যেখানে প্রতিবাদ মানে তো বাল শুধু দু কলম লিটল ম্যাগাজিন, ভাগ্নে ভাগ্নি রাও পড়ে না, ছ জন নিয়মিত গ্রাহক ইন্ক্লুডিং, পরিবার। (বছর ২০-২২ আগে)

    বিভিন্ন সময়ে বিভিন্ন বামপনথী রা বিভিন্ন দেশে শান্তি আন্দোলন আর রেসিস্টান্স এর কাজ প্রায় এক সংগেই করেছেন। সেই ইতিহাস তো বদলানোর না। অর্থনইতিক ব্যবস্থাপনা র বদল এর সামনে ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন চলছে, নানা জায়্গায় নানা ভাবে চলছে। গ্রীসে শেষ কমিউনিস্ট আর ওয়ার্কার্স পার্টির কনফারেন্সে ১১০ টা মত দেশ থেকে প্রতিনিধি এসেছে, ওয়ার্ল্স সোশাল পরিমানে জাস্ট হাজার হাজার সংগঠন রেজিস্টার করেছিল, তো তারা মূলত সক্রিয় বামপন্থীর রাজনীতির প্রাংগন থেকেই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছে, এমনকি রেজিস্টান্স এও ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলছে। তো তাদের সমর্থনে বাল জদি একাই সম্পাদক, প্র্কাশক পাঠক হই তাও লিখবো, এটা অভ্যেস, বদলাবে না। বিশ্বাস ঠিক না, কারণ কনসিস্টেন্সী বিশেষ নেই, প্রচুর ডাউট ও ডিবেট আছে, তো আছে বাল।

    আপনার প্রতি অনুযোগ যেটা ছিল, সেটা হল মজা করে বলুন আর বিশ্বাস থেকেই বলুন, আপনার লেখা পড়ে অনেকের মনে হতে পারে, পৃথিবীর ইতিহাস টা আর না পড়লেও চলবে, বিভিন্ন সময়ের বিভিন্ন রেজিস্টান্স আন্দোলন, সশস্ত্র বা নিরস্ত্র, না জানলেও চলবে, কারণ সব ই তো এক, সব ই তো সেই বাল খারাপ সিপিএম, ইত্যাদি। রাজনীতি চর্চা বিরোধীতা কে আপনি এনকারেজ করে ফেলছেন কিনা, আমাদের মত আগমার্কা ছিপিএম দের প্যাঁক দিতে গিয়ে সেটা ভেবে দেখতে বললাম, আগেও বলেছি, পরে যে বলবো না এ কথা দিলাম না;-)

    এল সি এম এর পোস্টের মানে আদৌ বুঝি নি, এই তালিকা থেকে কি প্রমাণ হয় এই আলোচনার কনটেক্স্টে, আরেকটু বুঝিয়ে বলুন, তারপরে সহমত আছে না নেই জানিয়ে যাব।
  • aka | 85.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৬:৪২518947
  • আজ একখানা আপ্তবাক্য ঝাড়ব। অন্য টইতে সিপিএমের পক্ষে কথা বলে যে পাপ করিয়াছি তার স্খালন।

    বঙ্গদেশে বামপন্থা এক পারিবারিক হেরিটেজ মাত্র। যেমতি এককালে ছিল ব্রাহ্মণ্যবাদ।
  • h | 127.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৬:৪২518946
  • আর তালিকা স্ট্যাট দেওয়ার সময়ে একটু সোর্স দিলে ভালো হয়, কারণ ভিয়েতনামের ইতিহাসে একাধিক ফেজ এ বড় রকমের সংঘর্ষ, তো দীর্ঘ বলতে কতটা ইনক্লুড করা হচ্ছে?

    আর স্তালিনের সময়ের হিসেবে কি বিশ্বযুদ্ধ টা ইনক্লুড করে বলছেন, নাকি শুধু স্তালিন এর আমলে যে পার্জিং ও হত্যা হয়েছে সেগুলোর কথা বলছেন। সাল গুলো ও একটু দেবেন।

    আর এই খুনের হিসেব টা থেকে লেফ্ট রাইট বিভাজন নেই এই কথাটা কিসে বোঝা গেল সেটা আরেকটু খোলসা করে বলবেন, ওয়ান লাইনার বিরুদ্ধে ওয়ান লাইনার দেওয় সোজা, সেই খেলায় নামতে পারি, তবে আপনি তো প্রেস কে বাইট দিচ্ছেন না, একতু খেলিয়েই লিখুন, পড়ে দেখি, স্ট্যাট থেকে কি করে এই সিদ্ধান্তে পৌঁছলেন, আর একজ্যাকটলি কি সিদ্ধান্তে পৌঁছলেন।

    না পোসালে ইগনোর করুন।
  • h | 127.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৬:৪৪518948
  • * ওয়ার্ল্ড সোশাল ফোরাম ... কঠিন ভুল করেছি মাইরি ...
  • h | 127.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৬:৪৬518949
  • পরিবার এখন জেগে উঠে ছে সকলেই বামপন্থা বিরোধী হয়ে উঠেছে, কিন্তু হায় ব্রাহ্মণ রা এখনো শূদ্র হল না। অতএব ওটা ব্রাহ্মণ্যবাদ ছিল না। (প্রমাণিত)
  • aka | 85.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৬:৫১518950
  • না বামপন্থা কিছুই প্রোডিউস করতে পারে নি একগাদা কন্ফিউজিং লিটারেচার ছাড়া। সেইজন্যই ব্রাহ্মণরা আজও ব্রাহ্মণ আর বামপন্থা মোটামুটি ইসেতে। (প্রমাণিত)। ঃ)
  • | 24.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৮:০২518952
  • অরণ্য,
    ডমরুঢক্কা, চিয়ারলীডার বা সুডো আপনাকে কোথায় চাপতে বলেছে? বরং চাপতে বলা যদি কেউ বলে থাকে তাহলে সেটা কেডি, ব্রতীনবাবু নিজে এবং সিকি বলেছে। এঁরা তিনজনই আপনাকে জানিয়েছেন যে অরিজিৎ কখনও কখনও সমালোচনা করেও থাকে। বিপরীত উদাহরণ দেওয়াই হয় কোনও বক্তব্যকে খন্ডন করার জন্য এবং সেটা পরোক্ষভাবে বক্তাকে সজাগ করার জন্যই দেওয়া হয়, অন্তত বাংলা যেটুকু আমি বুঝি, তাতে তো তাই বুঝি।

    আমার কিরম মনে হচ্ছে আপনিও এটা বোঝেন, কিন্তু ঐ যে যে কোনওভাবে অরিজিৎকে ফ্রেমে আনবেন,অই তাই এই 'চেপোএ যা' পার্টটাতেও ওকে চেপেচুপে ঢুকিয়ে দিলেন।

    আর আইপির কথাটা --- মানে অরিজিৎ, VC, ফুটকি এবং আরও একজন ঐ একই আই পি থেকে লেখে, অফিসের আইপি। এখন ফুটকি চেন্নাই চলে যাওয়ায় ওর আইপি এদের সাথে এক হবে না --- ইত্যাদি ইত্যাদি আলোচনা বেশ বিস্তৃতভাবে গুরুর পাতায়, ভাটে এবং সম্ভবতঃ একটা টইতেও হয়েছে। আপনি দেখেন নি? সত্যি?? সত্যি বলছেন???

    এতগুলো বাইট খচ্চা করলাম কেন? কারণ অজ্জিত আমার খুব ভাল বন্ধু তাই, এগুলো লিখে না রাখলে কদিন বাদে দেখব ঐ তো অরিজিৎ চেপে যেতে বলেছিল টাইপের কথা ভাসছে।
  • aranya | 78.*.*.* | ১৯ অক্টোবর ২০১২ ০৮:৪৬518953
  • দ, আপনার বন্ধুকে সমর্থন করার জন্য যা খুশি লিখুন, ফ্রি ফোরাম, নো প্রবলেম।

    'চিয়ারলিডার'-ই প্রথম 'চেপে যা' কথাটা ব্যবহার করেন। কেডি, ব্রতীন আর সিকি তো তা বলেন নি। বক্তাকে 'সজাগ করে' দেওয়া আর তাকে 'চেপে যেতে' বলা দুটোর মধ্যে যে পার্থক্য আছে, সেটা বোঝার মত বাংলা জ্ঞান বোধহয়, আপনারও আছে।
    পরে ভাসানোর তো দরকার নেই, পরিস্কার করে এখনই বলছি। 'চিয়ারলিডার' চেপে যেতে বলেছে - এবং অন্যকে এই চুপ করে যেতে বলাটা আমার ভাল লাগে নি। হানুরও মনে হয় ভাল লাগে নি, কারণ ও পরে লিখেছে দেখলাম 'একশোবার অরণ্যর নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে'। অবশ্য এটা হানু অন্য কোন প্রসঙ্গেও বলে থাকতে পারে, জানি না।

    আর একটা অনুরোধ, 'ক্ষার মেটানোর হলেই বা কিঈ?' - এই টাইপের কথাগুলো একটু ভেবেচিন্তে ব্যবহার করলে ভাল হয়। এতগুলো বাইট খচ্চা করলেন, আমি কাদের আইপি জানি বা জানি না, তা নিয়ে স্পেকুলেট অব্দি করলেন, অথচ এই প্রসঙ্গ-টা কনভিনিয়েন্টলি এড়িয়ে গেলেন তো, তাই মনে করিয়ে দিচ্ছি।

    কে কোন আপিসে কাজ করে না করে, সেসব আপনি হয়ত ট্র্যাক করেন, আমি না। কিন্তু অরিজিত একই দিনে বিভিন্ন নামে পোস্ট করেছে, এটা অনেক বার দেখেছি, বিশেষত ফুটবলের টইতে। অরিজিত মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, সিউডো লিখেছেন 'মোবাইলের ক্যামেরা আঙুলে ঠেকিয়ে' ইঃ। তো আমার তাই মনে হয়েছে, সবই অরিজিতের পোস্ট। একটু ডাউট ছিল, তাই লিখেছি 'অরিজিত নিজে বা তার বন্ধুবান্ধব'। খুব ভুল লিখেছি কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন