এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  ছবি

  • গুরুচন্ডালদের নানা ছবি 

    &/
    ছবি | ২৯ এপ্রিল ২০২২ | ৯৭০২৬ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • এখানে আপনারা নিজেদের তোলা বা আঁকা ছবি তুলে দিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | ২২ জুন ২০২৬ ২৩:৫২747792
  • এইটা গোলাপী না বেগুনী গো?
  • dc | ২৩ জুন ২০২৬ ০৮:০৬747796
  • এই রে! ছবিতে বোধায় বেগুনি দেখাচ্ছে, তবে রিয়েল লাইফে তো গোলাপিই মনে হচ্ছিল! :-)
  • যদুবাবু | ২৩ জুন ২০২৬ ০৯:০৩747797
  • আজকে আমার-ও একটা ছবি আর এক টুকরো লেখা দেওয়ার আছে, যদিও দুটোই ইচিং-বিচিং।



    এখানে সামার সলস্টিস ফেস্টিভ্যাল হচ্ছিল, গত শনিবার, ফেরার পথে এক বন্ধুর বাড়ি ঢুঁ মারবো বলে বাড়ির নিচে দাঁড়িয়ে আছি বেল বাজিয়ে, চোখে পড়লো পাশের খুব পুরনো কফি শপের কাচের শার্সিতে ফাটল। কী করে হ'ল কে জানে? কেউ ঢিল মেরেছে নাকি অন্ধকারে, নাকি অন্য কিছু ছিটকে এসে লেগেছে? জানি না। কাচের দেওয়ালে কে যে কবে ঢিল ছুঁড়বে সে রাষ্ট্রযন্ত্রই জানে না তো আর পাড়ার ছোট্ট দোকান।

    তো সে যাই হোক, খেয়াল করে দেখি কে যেন ঐ ফাটলের ঠিক মাঝে একটা ব্যাণ্ডেড লাগিয়ে দিয়ে গেছে। পাগলামি ছাড়া কী-ই বা বলি একে?

    তবুও, কেন জানি না ঐটে দেখে ভারি আনন্দ হল, খচ করে একটা ছবি তুলে ফেললাম। মনে পড়ল, বহুদিন আগে, যখন সবাই ব্লগেই লিখতো (সবাই না, কয়েকজন) ... তখন অচেনা একজনের ব্লগে ছোট্ট দুই লাইন কবিতা পড়েছিলাম। আমার বৌ পড়িয়েছিল আসলে। কবির নাম পূর্ণিমা ভিজয়ন, একান্তই অচেনা ও অজানা। এবং ঐটিই সেই ব্লগে তাঁর শেষ লেখা। তিনি আদৌ আর লিখেছেন কী না, কোথায় আছেন বা কেমন আছেন কে জানে? জেনেও অবশ্য আর কীই বা করতাম? ঐ কবিতাটা এই -

    Cosy in discomfort

    I lie
    Nestled between the scars
    Of yesterday and tomorrow.
     


    আর মনে হ'ল, যাবতীয় লেখালিখি আসলে ঐ বিশাল ফাটলের উপর আলগা একটি অকারণ ব্যাণ্ড-এইড। দুইটি ক্ষতস্থানের মধ্যে একটি সামান্য, যৎকিঞ্চিত হাইফেন যেন। ভাস্কর যেমন লিখেছিলেন 'এপিটাফ'-এ, "দুই দীর্ঘশ্বাসের মধ্যিখানে, মৃত্যু, আমি তোমাকে জন্মাতে দেখেছি।"

    (এবং, ঐ ব্যাণ্ড-এইড আসলে থাকাও যা, না থাকাও তাই। আমি টেম্পেস্টের প্রসপেরো হলে ঠিক বলতাম, 'But this rough magic I here abjure')
  • | ২৩ জুন ২০২৬ ০৯:৩৯747798
  • ডিসির ছবি আমার ফোনে একটু পার্পল ঘেঁষা গোলাপীই দেখাচ্ছে। ভারী সুন্দর। তবে স্লাইট ঝাপসা লাগছে।
  • dc | ২৩ জুন ২০২৬ ১০:০৪747799
  • হ্যাঁ, ঠিকমতো ফোকাস হয়নি বলে ঝাপসা লাগছে। এটা বনাসুরা সাগর লেকের দূরের পাড়ের ছবি, আমাদের হোটেল থেকে তুলেছিলাম। আমি আসলে ফোনের ক্যামেরার সেটিং প্রায় কিছুই জানিনা, ফোনটা তাক করে পট করে শাটারের বাটনটা চিপে দি। এটা বোধায় তাড়াহুড়ো করে তুলেছি বলে ফোকাস করতে পারে নি।
     
    আর যদুবাবুর কাঁচের ওপর ব্যান্ড-এড দেখে মনে হলো, এরকম এক টুকরো কাগজ অনেক সময়ে দোকানে সাঁটিয়ে রাখতে দেখেছি। ছোটবেলায় মুদি দোকানগুলোয় ছোট ছোট কাঁচের জানলায় বা কাবোর্ডের কাঁচে দেখতাম। কবিতাটা বেশ সুন্দর, আর scars এর বদলে stars লিখলে বোধায় ইয়ান ব্যাংকস এর একটা উপন্যাসের প্লট পাওয়া যাবে :-)
  • kk | ২৩ জুন ২০২৬ ১৯:৩৪747804
  • যদুবাবুর ছবিটা আমার অসম্ভব ভালো লাগলো। এইটা তো আমার আর আমার মত আরো অনেকের ছবি। একজ্যাক্ট প্রেসিশনে দেখানো। কবিতাটিও তাই। কাল আর কালের ক্ষতর মধ্যেকার ফাটলের মধ্যে আমাদের অস্তিত্ব। যে জানে সে জানে। যদুবাবুর চোখ, আঙুল ও ভাবনার প্রশংসা রেখে গেলাম।
  • r2h | ২৪ জুন ২০২৬ ০৪:০২747813
  • কী ভালো যে লাগলো, যদুবাবুর ছবির সঙ্গে লেখার সঙ্গত।
  • | ৩০ জুন ২০২৬ ২১:০৯747870
  • পরীবন (Fairy Forest Pulga)
     
  • kk | ০১ জুলাই ২০২৬ ০৬:৪৭747881
  • আরেব্বাস, এইটা দারুণ তো! ওপর দিকটা দেখলে মনে হচ্ছে যেন জলের তলা থেকে তাকিয়ে দেখছি গাছের মাথাগুলো জলের ওপরে জেগে আছে। দুই দুনিয়া!
  • এ আর নতুন কথা কী | ০৯ জুলাই ২০২৬ ০৯:৪০747972
  • বৃষ্টি বাদলা | ০৯ জুলাই ২০২৬ ০৯:৪১747973
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন