এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:২৬518887
  • শেষ পোস্ট টা কাবলে দার জন্য।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:৪১518888
  • যদিও এই ভাল খারাপের পালাবদলের খেলা দিল্লী পেরিয়েই শেষ হয়ে যায়। তার বাইরে সোভিয়েত চিরকাল-ই খারাপ, কারণ স্টালিন ছিলেন হিটলারের জমজ ভাই।

    আবার আমেরিকাও খারাপ কারণ একটা রাইজিং এনলাইটেন্ড মিডল ক্লাসকেও ধরতে হবে যারা ইরাক আফগানিস্তানের বিরোধী। তাহলে হাত রইল পেন্সিল- মানে ভাল কারা? যারা রাজনীতি-বর্জিত বুদ্ধিজীবী
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:৪৬518889
  • ধুর বাল - সিকি/হনু এট অল - everybody is entitled to his/her opinion, even if that's completely rubbish। অরণ্য লেগ-পুল করতে চাইছিলেন না কী করতে চাইছিলেন সে বিষয় নিজেই পরিষ্কার নন - এই ভাট নিয়ে তক্কো করার কী আছে?
  • cheerleader | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:৫৬518890
  • সবাই ওকে 'চেপে যা' বলা সত্তেও অরন্য কিন্তু একাই লড়ে যাচ্ছে নিজের বক্তব্যের সমর্থনে। আসুন চিয়ার আপ করি।
  • | 24.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ০৯:৫৮518891
  • কিন্তু এই বিভিন্ন লোকজনেদের পোস্ট পড়ে পড়ে 'বুকের ভিতর' কীভাবে দেখা যায়? মানে আমার তো মনে হনুর বুকের ভেতরে শুধুই বিভিন্নরকম মদের বোতল আর খাবারদাবার সাজানো। একটু পেছনের দিকে বইটইও আছে, তবে নাম পড়া যাচ্ছে না।
    তো, ঠিক ছবিটা কী করে দেখবো?
  • ডমরুঢক্কাপটকানন্দ | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:০১518892
  • ইয়ে - বোধির আবার "লোমশ" বুক (বোধির নিজের কথায়) - একটা এক্সট্রা লেয়ার হয়ে যাচ্ছে যে;-)
  • | 24.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:০৬518893
  • আ ছি ছি ছি ছি চতুর্থীর সকালে অসইব্য কথা বলতে নাই।

    অরণ্য লেগ পুল করছিলেন বলে আমার একেবারেই মনে হয় নি। তো, তাতে আর কী হয়েছে? ক্ষার মেটানোর হলেই বা কিঈ? কিন্তু এই বুকের ভেতর থেকে বলা ব্যপারটা হেব্বি ইন্টারেস্টিং।
  • dukhe | 212.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:১০518894
  • অমন জীবুদাও বলেছিলেন। মানুষের ভাষা তবু অনুভূতিদেশ থেকে আলো ইত্যাদি। দ ওনারেও জিগাতে পারেন এই আলো দ্যাহুম ক্যামনে ?
  • | 24.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:১২518896
  • ওনার ভুতের সাথে আপনার যোগাযোগ আছে দুখে? তাইলে আজ রাত ১১টায় আসতে বলেন তো।
  • dukhe | 212.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:২৪518897
  • নইলে আর বছর বছর ওনার অপ্রকাশিত কবিতা বেরোচ্ছে কী করে ?
    একটা তেপায়া টেবিল, মোমবাতি, কাগজ আর পেন্সিল রেডি করুন। আর এক 'পিস' বনলতা সেন লাগবে।
  • sudo | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:২৮518898
  • অ্যাকচুয়ালি টেকনিক্যাল দিক থেকেও দেখা যেতে পারে। মোবাইলের ক্যামেরা আঙুলে ঠেকিয়ে ছবি তুলে যদি অক্সিজেন স্যাচুরেশন বের করা যায় বা হার্টরেট বের করা যায়, তাইলে সেরকম ছবি তুলে ভিতরের আলোও ধরা সম্ভব। তবে কিনা ওই একটা এক্সট্রা লেয়ার... ;-)
  • sudo | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:৪১518899
  • তবে সিদ্ধার্থ-র এই কথাটা এক্কেরে কী বলবো, কটা ক দেবো বুঝতে নারি -

    "তাহলে হাত রইল পেন্সিল- মানে ভাল কারা? যারা রাজনীতি-বর্জিত বুদ্ধিজীবী"

    রাইটো।
  • ডিডি | 120.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:৫১518900
  • আচ্ছা আচ্ছা আমি বলে দি।

    কনোটেশনালি "রাজনীতি বর্জিত' মানুষ ইজ ইকুয়াল টু কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টীর সদস্য বা স্বঘোষিত বা অসাড়ে সমর্থক নন।

    উদা, সিংগল ডি,অপ্পন,সিকি ইঃ। পোলিটিক্যাল ওপিনিয়ন আছে, চিন্তা আছে। সে তো থাকবেই। হয়তো এক দিকে একটু টাল্লা খায় কিন্তু তিনো মিনো নকু মাকু কোনো দলের কাছেই টিকি বাঁধা নেই। মানে রাজনীতিহীন নয়, বাট পার্টী নিরপেক্ষ।

    "আমি পলিটিস্ক করি নে,বাপু" বলতে ভাবুকেরা এটাই মিন করেন।

    হায়। আমি সেই নিরপেক্ষ গোষ্ঠীর নই। আমি পুরোপুরি বুশপন্থী।
  • ওবামা | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১০:৫৪518901
  • চিন্তা করবেন না মিঃ ডিডি।
    এবারের ভোটেও আমরা আপনাদের হারাবো।
  • dukhe | 212.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১১:০২518902
  • কিন্তু দুখের পলিটিকাল ওপিনিয়ন, চিন্তা কিসুই নাই। সম্পূর্ণ নিরপেক্ষ। যে দলই আমাকে মন্ত্রী করুক, আমার আপত্তি নাই।
    এইটা একদম বুকের ভেতর থেকে বললাম।
  • sudo | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১১:০৬518903
  • "চিরে চিরে দেখবেন নাকি সার?"
  • Louis A. | 132.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১১:১৬518904
  • Je l'ai surdéterminé
  • h | 213.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১১:৪২518908
  • অরিজিত, আমি তর্ক করিনি, অবশ্যই শুদু অরণ্যদা না, কারোর মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বক্তব্য রাখি নি। আমার মূল বক্তব্য হল, জদি দয়া করে পড়ে দেখো, সাংবাদিকতার সত্যনিষ্ঠার মধ্যে নিষ্ঠা মূলক পার্লামেন্টারি বামবিরোধিতা টা এবং তার অ্যাফেকটেড রিডিং।
    একশোবার অরণ্যর নিজের মতামত প্রকাশের স্বাধীনতা আছে।
    আমার মতে অরন্য আর তোমায় যে সাপোর্ট করছে তারা সকলেই, এই নিউজ পরিবেশনের দ্বারা অ্যাফেক্টেড।
  • sudo | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১১:৪৫518909
  • তা এই নিউজ পরিবেশন বাদ্দিয়ে আর কিছু নাই, যেমন গুগুল বাদ্দিয়ে ইন্টারনেট নাই;-)
  • h | 213.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১১:৫২518910
  • অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের চাপান উতোরে আমি খুব একটা ইন্টারেস্টেড নই, অনেক বেশি ইন্টারেস্টেড, এই অ্যাফেকটেড রিডিং জনিত সমস্যায়। মানুষের শর্ট মেমরি নিয়ে খেলা করে সংবাদমাধ্যম, বিশ্লেষণের সংস্কৃতি র বারোটা বাজায় এবং শুধু তাই না মানুষ বিশ্লেষণ পসন্দ করে না এই যুক্তি তে মানুষের প্রতি প্রতিনিয়ত অশ্রদ্ধা প্রকাশ করে, অথচ আমরা খাই, নিউজ নামক কোকাকোলা কনজিউম করে থাকি। এইটা আমার অপসন্দ। তাতে অবশ্য কি বাল এসে যায়।
  • siki | 24.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১১:৫৩518911
  • জাস্ট একঘর খোরাক হচ্ছে।
  • sudo | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:০২518912
  • এই বোধি সিরিয়াস হয়ে গেছে। অবিশ্যি মিডিয়া বোধির প্রিয় টপিক;-)
  • dukhe | 212.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:০৩518913
  • অমন হয়। ভালো হতে গেলে আপনাকে বুশবিরোধী, বুদ্ধবিরোধী, মোদীবিরোধী, চ্যাপেলবিরোধী, বোতীনবিরোধী কিসু একটা হতে হবে। কেননা বুশ = যুদ্ধ, মোদী = সাম্প্রদায়িকতা, বুদ্ধ = গণহত্যা, চ্যাপেল = চক্রান্ত, বোতীন = তিনো ইত্যাদি ইত্যাদি পরিবেশিত ইকুয়েশন।
  • ডিডি | 120.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:১৮518914
  • কিন্তু আমি শুধু বুশেই থমকে নেই। আমি আরো এগিয়ে গেছি।

    আমি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, মনসান্টো, টাটা ন্যানো, গ্লোবাল ওয়ার্মিং, আম্রিকা,ইজরাইল, আবাপ, ইঃ, আমি এদের প্রত্যেকের সাপোর্টার।
  • | 127.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:২৬518915
  • @দুখে দা, ১২ঃ০৩ একদম ১০০% একমত।
  • সিদ্ধার্থ | 141.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:৩৫518916
  • মুশকিলটা এখানেই। আমরা কিসের বিরোধী খুব ভাল করে জানি। কিন্তু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কিসের সমর্থক সেটা গলা বাজিয়ে বলতে গেলে কেমন যেন লজ্জা লাগে। প্যাঁক খাবার ভয়।

    ভাল সিপিএম হতে গেলে, মানে এই ইজিচেয়ার সর্বস্ব প্রোতিদিনের শুদ্ধতাকামী বিতর্কে, সমালচনাকারী সমর্থকের স্ট্যান্ড নিতে হয়। দ্য সেম গোজ ফর তৃণমুল অবভিয়াসলি। তাই অরিজিতবাবু ভাল সিপিএম, পাড়ার এল সি ক্যাডার খারাপ সিপিএম, সৌগত রায় এমনি খুব খারাপ কিন্তু জেই সে ব্রাত্য বসুর সমালোচনা করে অমনি ভাল হয়ে যায় ইত্যাদি প্রভৃতি। এমনকি আজকাল প্রগতিশীল হতে গেলেও সোভিয়েত জমানাকে গলা খুলে নিন্দে না করলে লোকে ফিরেও তাকায়না।

    এই জটিল সমীকরণের পাল্লায় পড়ে আমরা কিসের সমর্থক সেটা খোলা গলায় বলতে ভুলে যাই, মনে হয় নিজের কাছেও ভুলে যাই। তাই সক্কলে সিপিএম টিএমসি বুশ মাওবাদী টিনটিন ডি কে লোধ পাওলি দাম সক্কলের বিরোধী হলেও, কার পক্ষে তা বোঝা যায়না
  • sudo | 131.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:৪০518917
  • কার সঙ্গে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি - একবিংশ শতাব্দীর কবি তো তাই বলেছেন;-)

    বাই দ্য ওয়ে - আমি ভালো সিপিএমের পোস্ট থেকে রিজাইন করতে চাই।
  • ডিডি | 120.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:৪২518919
  • বা;। এ তো উত্তরণ।

    রাজা গুরু পিতৃদেব পার্টী ইঃ - যা বলেছেন তা নির্বিবাদ প্রশ্নহীন আনুগত্য নিয়ে মেনে যেতে হবে সেটার থেকে বেড়িয়ে আসছে মানুষে। এ তো ভালো খবর।

    ইস্টবেংগল, মোহোনবাগানের সমর্থকের বেশী কিছু হতে পারলে খারাপ কি?
  • সিধু | 141.*.*.* | ১৮ অক্টোবর ২০১২ ১২:৪৫518920
  • পারবেন না। আগে দেখা হবে আপনি আলীমুদ্দীনের লোক না একেজি ভবনের লোক। আলিমুদ্দীন যত-ই বাজে হোক, একেজি-র নীতিসর্বস্ব কট্টরপন্থার বিরোধীতায় তো এরাই মুক্ত হাওয়া খেলাচ্ছে, তাই সে ২০০০ সালের পর থেকে খুব ভাল ছিল। আবার এক-ই সংগে অচ্যুতানন্দন-ও ভাল, কারণ একেজি-র সুবিধাবাদী পুঁজিবাদী নীতির বিরুদ্ধে তিনি কট্টর অবস্থান নিয়েছেন। ফলে এক-ই সংগে একেজি কট্টরবাদী এবং সুবিধেবাদী হবার কারণে খারাপ, আর অচ্যুতানন্দন ও আলিমুদ্দীন কট্টরবাদী ও সুবিধেবাদী হবার কারণে ভাল। ..কিন্তু যেই লক্ষণ শেঠরা গল্পে ঢুকল তখনি একেজি ভাল হয়ে গেল, আলিমুদ্দিন গেল খারাপ হয়ে। ফলে আপনার গায়ে ভাল বা খারাপ কোনো দাগ-ই চিরস্থায়ী থাকবে না, এটুকুই যা সান্ত্বনা।..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন