এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ২৬ এপ্রিল ২০১৫ ১২:২১290940
  • ফলস নেগেটিভ তো ভূমিকম্প হবেনা বলা হলো (এশিয়র করা হলো) কিন্তু হলো। সেটা আমার মতে বেশি ক্ষতিকর।
  • T-ReX | ২৬ এপ্রিল ২০১৫ ১২:২০290939
  • অন্ততঃ ৬ ঘন্টা আগে জানা দরকার, ,, কিন্তু ৬ ঘন্টা আগে কি পরিমান চেঞ্জ হয় ?? সেটা কি ডিটেকটেবিল ??
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১৯290938
  • কয় সেকেন্ড আগে করা যাবে, আর তাতে কী কী করা যাবে, সেটা অনির্বাণের লিং এই আছে। এখানে পেস্টও করেছিলাম।
    Feasibility studies of the EEW methodology show that the amount of warning time would range from a few seconds to a few tens of seconds depending on your distance from the epicenter of an earthquake. This is enough time to slow and stop transportation such as trains, taxiing planes, and cars entering bridges and tunnels; to move away from dangerous machines or chemicals at work, and take cover under a desk; as well as to automatically shut down and isolate industrial systems. It can also prevent cascading failures in the aftermath of an event, like fires indirectly caused by the earthquake. Taking these actions and more before strong shaking begins can reduce damage and casualties during an earthquake.
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১৬290937
  • অনির্বাণ, অ্যালার্ম সিস্টেম ম্যাক্সিমাম কতক্ষণ আগে অ্যাকটিভেট করা সম্ভব? মানে যেটা জিজ্ঞাস্য, দশ, বিশ সেকেন্ড আগে অ্যালার্ম তো যথেষ্ট সময় নয় প্রিভেন্টিভ মেজারের জন্য। এর আগে কি কোনোভাবে জানা সম্ভব?
  • T-ReX | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১৫290936
  • ফলস পসিতিভে বেশি হলে রাখল এর বাঘ এসেছের মত হবে কিন্তু ফলস নেগেটিভ হলে এলার্ট সিস্টেম টা আদৌ দরকার কিনা সেই প্রশ্ন উঠবে, , এই ধরনের সিস্টেম যথেষ্ট দামী এবং ইনস্টল করা শক্ত, , এবং রিয়েল টাইম ও, , কাজেই মেইনটেইন খরচাও আছে। ।। সরকার যদি সিস্টেম লাগানোর পরও সুফল না পায় তালে লাগবে কেন আদৌ?? সেদিক দিয়ে একটা একসেপটেবিল ফলস পসিটিভ ভাল, ,, তবে কতটা ফলস পসিটিভ এলাও করা যাবে সেটা একটা প্রশ্ন !!
  • Bhagidaar | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১৪290935
  • এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়ল। আমি মাঝে মাঝে ওয়ালমার্ট-এ গাড়ির ওয়েল চেঞ্জ করি। ওখানে আগে দেখতাম ডিটেইল ডেসক্রিপশানে টায়ারের ট্রেড ডেপথ লিখে দিত। একবার শীতের মুখে দেখি আমার টায়ারের ট্রেড মাত্র ২/৩২ বাকি আছে। একদম লিগাল লিমিটে। গাড়ির টায়ার পাল্টালাম এট আর্লিয়েস্ট কনভিনিয়েনস। মাঝে কদিন যাইনি, কদিন আগে ওয়েল চেঞ্জ করে দেখি রিসিটে সেটা লেখা নেই। বলে কোথায় কে এক্সিডেন্ট-এর পর কেস করে দিয়েছিল।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১৩290933
  • আমার বক্তব্য ফল্স নেগেটিভ বেশি হলে অবশ্যই ইনএফিশিয়েন্ট, কস্ট এফেক্টিভও নয়, কিন্তু ক্ষতিকর নয়। ফল্স পজিটিভ থেকে ঐ পালে বাঘ পড়া কেস হয়ে গেলে সত্যি বাঘ পড়লে চাপ, সেট ক্ষতিকর।

    এই যে ম্যালেরিয়া জ্বর হলে কেউ রক্ত পরীক্ষা করাতে আসেন, এবারে হয় ব্লাড স্লাইড কাউন্ট হবে নয়, অ্যান্টিজেন বা অ্যান্টিবডি বেসড আর ডি টি। এবার আর ড টি র ব নতুন কোন টেস্টের ফল্স নেগেটিভ খুব বেশি হলে তাও ক্ষতিকর বলবো, কারণ লোকে অলরেডি জ্বর নিয়ে আসছে, অন্য টেস্ট হলে ধরা পড়ার সম্ভাবনাও ছিল, এখানে হলনা। সেই রোগী হয়ত ফিরে গেলেন এবং ম্যালেরিয়া ট্রিটমেন্ট হলনা বলে খুব অসুস্থ হলেন বা মারা গেলেন।
    এটা তো তার সাথে তুলনীয় নয়। এখন এখানে এই নিয়ে কিছুই হচ্ছেনা, আলাদা কোন ডায়গনিস্টিকও নেই, জ্বরের মত কোন ইন্ডিকেটর ও নেই।

    খুব বেশি ফল্স নেগেটিভ হলে খরচাতেই পোষাবে না, সেই গ্রাউণ্ডেই বাদ হয়ে যাবে।
  • Abbe Plumpness Calm | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১৩290934
  • অ্যাক্টিভলি "লার্ন" না করে গেলে হবে না। সে ক্রমাগত আসা ডেটা থেকেও করতে হবে আর নতুন নতুন সমস্ত থিওরিকে পটাপট নলেজ গ্রাফে কনভার্ট করে ফেলতে হবে। মানে বেসিক্যালি মেশিন নিজেকে শিক্ষিত করে যাবে যাতে র ডেটা থেকে উইজডমে যেতে পারে। সময় লাগবো।

    আর এরকম সিস্টেমের আরো অনেক চ্যালেঞ্জ। পাওয়ার কনজাম্পশন ভাবতে পারছেন? ওয়াটসন ৮৫ কিলো ওয়াট করে খায়।
  • anirban | ২৬ এপ্রিল ২০১৫ ১২:১২290932
  • এখন বড় করে লেখার সময় নেই। একলাইনে যা বলার তা হল, যে কোন সাইস্মিক ইভেন্টে মূলত দুই রকম ওয়েভ যায় - একটা প্রাইমারি যার গতিবেগ বেশি - যা অ্যালার্ম সিস্টেমকে অ্যাকটিভেট করে। দ্বিতীয়টা সেকেন্ডারী যাতে ড্যামেজটা হয়। এই গতিবেগের তফাতের জন্যে দশ বিশ সেকেন্ড আগে জানা যায় বড় কম্পন আসছে। ফলে অনেক অনেক সাইস্মিক সেন্সর থাকলে যেভাবে সেলফোনের টাওয়ার দিয়ে ট্র্যাঙ্গুলেশন করে লোকেশন বার করে, একই ভাবে এপিসেন্টার ও ওয়েভফ্রন্ট কিভাবে যা্চ্ছে তা দেখা যায়। ইউটিউবে যে টকটার লিন্ক দিলাম তাতে অনেক ডিটেল পাবেন। ক্যালিফোর্নিয়ায় পরীক্ষামূলকভাবে যা দেখা গেছে - ৫ মাসে টোটাল ২৬টা 3.0 ম্যাগনিটিউডের বেশি আর্থকোয়েক ডিটেক্টেড - মিসড ৩টে আর ফল্স অ্যালার্ম দুটো। ভিডিওটার ২৬ঃ৩০ মি দেখুন।
  • T-ReX | ২৬ এপ্রিল ২০১৫ ১২:০৯290931
  • ফলস নেগেটিভ এর চে অনেকসময় সিস্টেম কে সেভাবে ট্রেন করা হয় যাতে ফলস পসিতিভে বেশি আসে। । সুবিধে একটাই ওভারফিট এর সমস্যা কমে আর থিওরিতে আগে থেকে সাবধান হলে সমস্যা নেই, ,, বাস্তবে বেশি ফলস পসিতিভে হলে অপচয় বাড়বে !!Benford- Sambridge এর একটা কাজ দেখেছিলুম ২০০৪ এর, , ভালো বেশ, , তবে ক্লাসিফিকেশন কিম্বা টাইম সিরিস প্রেডিকশন কতটা কাজের এক্ষত্রে সে বিসয়ে বাক্তিগত সন্দেহ আছে, ,, কারণ ফীচার অলটারেশন খুব বেশি, ,, বার্কলের একটা কাজ দেখলাম গ্রুপ এ, , থিওরি টা সময় করে পরব !!
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১২:০৭290930
  • তবে সিস্টেম অবস্যই শুরু হওয়া দরকার। নইলে কনশাসনেস টাই গ্রো করবেনা। শুরু হলে আস্তে আস্তে বেটার হবে।
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১২:০৫290929
  • ডায়াগনস্টিক সিস্টেমে একটু চেঞ্জ এসেছে তো আগের থেকে। ভেবে দেখ আগেকার ডিভাইস সরাসরি রোগীকে দেখাত তোমার হার্ট এটাক হতে পারে। এটা রোগীর মধ্যে প্যানিক তৈরী করতে পারে বলেই এখন সব সিস্টেম কেয়ার-প্রভাইডার দিয়ে রাউট করার কথা বলা হয়। কেয়ার প্রভাইডার বাকি সব প্যারামিটার মিলিয়ে গুরুত্ব বুঝে এলার্ম জেনেরেট করেন। মানে রিসেন্ট কয়েকটা সিস্টেম দেখেছি আরকি, কোনোটাই ডিরেক্ট না।

    ফলস নেগেটিভ নিয়ে আমি চিন্তিত না। ওতে বড়জোর যারা সিসমিক ডিভাইস টা বানাচ্ছে তারা ক্ষতিপূরণের মামলা খেতে পারে। দ্যাটস নট মাই কনসার্ন। ফলস পসিটিভ বেশি এলে লোকে আর পাত্তা দেবেনা। হেইডা খুব রিস্কের ব্যাপার।
  • - | ২৬ এপ্রিল ২০১৫ ১২:০২290928
  • সোসেন, ১১টা৪৭, ধন্যবাদ ^ infinity!

    লরেনবাউ কক্ষোনো বাঙাল না। উনি ন্যাপাল বলতেই পারেন্না!
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১২:০১290926
  • Warning systems currently exist in Japan, Taiwan, Mexico, Turkey and Romania.
  • Bhagidaar | ২৬ এপ্রিল ২০১৫ ১২:০১290927
  • এই টেকনোলজির ব্যবহার বাড়লে হয়ত ঠিক প্রেডিকশান হবে কয়বার, তখন লোকে ভরসা করবে। হারিকেন টর্নেডো সাইক্লোন ইত্যাদি প্রেডিকসনের প্রযুক্তিও তো প্রথম দিকে উন্নত ছিলনা। এখনও ভুল হয়। পশিমবঙ্গে বঙ্গে ল্যান্ডফল হবার বদলে উড়িষ্যা বা বাংলাদেশে ল্যান্ডফল আকচার হয়। বা প্রযুক্তি থাকলেও কিছু সময় তার বেসিসে ভুল ডিসিশন নেওয়া হয়েছে। তাও লোকে এগুলো বিশ্বাস করে কারণ মেলাতে পেরেছে অনেক ক্ষেত্রেই। ভূমিকম্প নিয়ে কিছু শুরু হলে হয়ত এরকমই ট্রেন্ড ফলো করবে।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৯290925
  • কী অদ্ভুত। তাহলে তো পুরো ডায়াগনসিস সিস্টেমই উঠিয়ে দেওয়া উচিত !

    হ্যাঁ, বারবার ফল্স পজিটিভ এলে লোকের বিশ্বাস চলে যেতে পারে। ফল্স নেগেটিভে ক্ষতিটা বুঝিনি। যেখানে অন্য কোন ব্যবস্থাই নেই, সেখানে কীসের ক্ষতি ?

    আর এটা তো দেখছি আম্রিগায় আছে, ফল্স রেট কতটা হয় ?
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৮290924
  • পাহাড়ে তো অল্পস্বল্প ওয়েভ লেগেই থাকে। নেপালিরা এরকম হলেই দোকান টোকন ছেড়ে ভূঁইচাল ভইও বলে লাফাত। আর আমরা তাই নিয়ে খিল্লি করতুম। কাল থেকে সেই কথাটা বারবার মনে পরছে। ওরা কিন্তু এমনিতে অল্পস্বল্প ভূমিকম্প নিয়ে কনশাস। তাও এতবড় দুর্ঘটনা ঘটলো।
  • dd | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৭290923
  • লরেন বাবুকে দেখুন আর শিখুন। নেপালে ঝাঁপিয়ে পরেছেন। সাথে হাজার হাজার ভলান্টিয়ার।

    উনি কইলেন "ন্যাপালে, কারুর চোক্ষে জল আমি সহ্য কোরবো না"।

    ফলতঃ জওয়ানের বন্দুক নিয়ে ঘুড়ছেন। কাউকে কাঁনতে দেখলেই ধড়াম করে গুলি। ঠাকুর তো চুপ চাপ সানগ্লাস পরে বসে আছেন। পোদো ও।
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৬290920
  • হ্যাঁ প্লিজ সময় নিয়ে লিখুন।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৬290921
  • ফল্স নেগেটিভ মানে কী, সেটা আমি জানি।

    যেখানে কোন সিস্টেমই নেই, সেখানে যদি কিছুও প্রেডিকট করা যায়, সেটা অবশ্যই বেটার।

    যদি এরকম হয় যে অন্য সিম্প্টম দেখে বোঝ যাচ্ছে, হার্ট অ্যাটাক হতে পারে, কিন্তু ইসিজি র উপরে ভরসা করে কিছু নেই দেখে ব্যবস্থা নেওয়া হলনা, সেটা ক্ষতিকর।
  • kiki | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৬290922
  • হানুর ছয়ের পাতার লিঙ্ক কেউ দিয়ে দেবে? আমি খুঁজে পাই না।ঃ((
  • Abbe Plumpness Calm | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৫290919
  • ফোন থেকে বেশি লেখা হেব্বি চাপ। পরে দেখছি কগনিটিভ সিস্টেম নিয়ে কাজের একটা ওভারভিউ দিতে পারি কিনা। শুধু ওয়াটসন নয়, তার কমপ্লিমেন্টারি হিসেবে নিউরোমর্ফিক টেকনোলজি উঠছে। আমার বিশ্বাস ওয়াটসন আর ট্রুনর্থ-বেজড সিস্টেম মিলিয়ে ভবিষ্যতের কগনিটিভ সিস্টেম তৈরী হবে।
  • একক | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৪290918
  • কানা মামা টা ঠিকই বলেছিস। কিন্তু বারবার ফলস পসিটিভ হলে লোকে সেই ইন্ডিকেটর টা আর ইউস করবেনা। গোলদার এর মত অবস্থা হবে। যখন একচুয়াল ঝামেলা হবে তখন ইব্যকুএত করতে চাইবেনা, ইভ্যাকুএষণ কস্ট চেয়ে মামলা করবে। অনেক চাপ আছে। যদি না হটাত ইধার উধার ভূঁইচল শুরু হয়ে ব্যাপক প্যানিক না তৈরী হয়।
  • Bhagidaar | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫৩290917
  • কিন্তু ফলস নেগেটিভ এড়াতে বেশি কনসারভেটিভ প্রেডিকশান করলে কদিন পর সেটাও ওই দা বয় হু ক্রাএদ উলফ হবে।
  • Bhagidaar | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫১290915
  • ফলস নেগেটিভ ই তো বেশি ভয়ানক, যেখানে প্রেডিক্ট করা হলনা কিন্তু ঘটনা ঘটল। কিন্তু মাইনে দিয়ে লোক পুষলে তারপর তারা ঠিকঠাক না মেলাতে পারলে সবাই গোলদার বলে গালি দেবে।
  • Abbe Plumpness Calm | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৫১290916
  • ফল্স নেগেটিভ মানে আমার ইসিজি ইত্যাদি দেখে মেশিন বল্ল আমার কিস্যু হয়নি, ওদিকে ঘন্টাখানেক পর আমার হার্ট অ্যাটাক হল।
  • pi | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৪৭290913
  • ফল্স পজিটিভ বিরক্তি আনতে পারে, কিন্তু ফল্স নেগেটিভে কী অসুবিধা ? এটা নাই মামার জায়গায় কানা মামা। কিছুই যেখানে নেই, সেখানে কিছু করা তো ক্ষতিকর নয়।
  • sosen | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৪৭290914
  • পাঞ্জাব এম্পোরিয়াম হগ মার্কেটের নীচে, উত্তরাপণে, দক্ষিণাপণে
    লুধিয়ানা উত্তরাপণে দক্ষিণাপণে কিন্তু উত্তরাপণেরটা বন্ধ আছে। ঐ প্রোডাক্টই পাঞ্জাব এম্পোরিয়াম এ পাওয়া যাবে, লুধিয়ানভি শাল বল্লে।
    আর ঐ পার্ক স্ট্রিট গোরস্থানের উল্টোবাগে আরেকটা পাঞ্জাব হ্যান্ডিক্রাফ্ট্স আছে।
  • kumu | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৪৬290912
  • Aj sakaalei vaabachhilaam voomikamper aarli DeTekashan baa ayAlaarm sisTem niye.ei tathyagulo ekaTi Taite tolaa thaak.
  • Abbe Plumpness Calm | ২৬ এপ্রিল ২০১৫ ১১:৪৫290911
  • উর্বী মানে বোধির বউ?

    ওয়ার্নিং সিস্টেমের ব্যাপারে থিওরেটিক্যালি যা মনে হয় বলি -

    অনেক অনেক সিস্মোগ্রাফিক ডেটা যদি পাওয়া যায়, আর সেগুলোকে অ্যানোটেট করা যায় - যেমন কোনটা ভূমিকম্প, কেমন ধরণের ইত্যাদি তাহলে একটা মেশিনকে সেই ডেটায় ট্রেইন করা সম্ভব। মেশিন সেই ডেটাকে ক্লাসিফাই করবে ফীচারের ভিত্তিতে (ক্লাসিকাল মেশিন লার্নিং পদ্ধতি), এবং একটা সিস্মোগ্রাফিক ইভেন্টের সময় বা তার আগের একদিন বা দুদিনের প্যাটার্নটা চিনবে। তারপর রিয়েল টাইমে সেন্সর ডেটা স্ট্রীমের মধ্যে আগে দেখা কোনো প্যাটার্ন দেখলে অ্যালার্ট দেবে।

    মুশকিল হল এখানে ১০০% অ্যাকিউরেসি অসম্ভব, আজকের টেকনোলজিতে। ফল্স পজিটিভ মানে বেকার ওয়ার্নিং যেমন লোকের কাছে ইরিটেটিং হবে, তেমনই ফল্স নেগেটিভ ভয়ানক ব্যাপার হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত