এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৯৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ১১:৪১518821
  • মেধা কি কি চান না সেটা অনেক দিন ধরেই জানি। এবার বোধহয় সময় হয়েছে যে মেধা ঠিক কি চান সেইটা জানার। আর যে যে বিষয়ে তিনি মমতার সঙ্গে সহমত পোষণ করছেন সেই সব কথা অনেক রকমের বামেরাই অনেকদিন ধরে বলে আসছে। তফাৎ শুধু প্রকাশ্যে আমেরিকা বিরোধিতা-সেটায় কি মেধার অসুবিধে আছে বলে তিনি বামেদের ইস্যুর সঙ্গে গলা না মিলিয়ে হিলারির পছন্দের রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে সহমত পোষোণ করলেন?
  • tatin | 127.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ২২:৪৮518823
  • ibnliveএর খবরটা একটি ম্যানুফ্যাকচার্ড নিউস, চূড়ান্ত হলুদ সাংবাদিকতার নিদর্শন।
    আসল ভিডিওটা এরকমঃ
    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=h4sN48HHk_U
  • নেতাই | 132.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ২৩:৩৩518824
  • আইবিএনের হেডিং দেখে আমিও অবাক হয়েছি। আমি টিভিতে বক্তিমো টা দেখেছি। তাতিনের লিংকে যেমন দেওয়া আছে। ধর্ষনের ঘটনা খুব কম হচ্ছে বলে শুরু করে, তারপর এখনকার ছেলেমেয়েরা বেশী মেলামেশা করে বলে, পরে ধর্ষনকে গ্লোরিফাই করা হচ্ছে দাবী করেছেন।

    এখানে ছেলেমেয়েদের বেশী মেলামেশাটা কেন টেনে আনলেন বুঝতে পারিনি। তবে তার মানে বেশী মেলামেশার কারনে ধর্ষন বেশী হচ্ছে এমন দাবীও দিদি করেননি।
  • tatin | 127.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ২৩:৫৩518825
  • তৃণমূলের একটা নিজস্ব মিটিং ছিল, সেখানে দিদি সচরাচর ভাষাহীন ভাষাই ইউজ করে থাকেন। সেই টোনে এটাসেটা মিশিয়ে বলছিলেন।
    আমার শুনে মনে হল, এখন সবাই খুব ওপেন, অনেক ফ্রি লি মেলামেশা কাজকরার সুযোগ। ধর্ষণকে গ্লোরিফাই না করে কাজ করুন।
  • h | 127.*.*.* | ১৫ অক্টোবর ২০১২ ২৩:৫৭518826
  • কি কাজ?
  • নেতাই | 132.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০০:০১518827
  • ঃ)
  • Ishan | 202.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০০:২০518828
  • মমতার বক্তব্যটা শুনেই ফেললাম। বেসিকালি কনটেন্টলেস। একটাই কনটেন্টের আভাস আছে, সেটা হল "ছোটো" জিনিস নিয়ে বাওয়াল করবেন না। তাতেও ইফ দেন এলস আছে। জানি, একটাও খুব খারাপ, ইত্যাদি। সব মিলিয়ে কিছুই দাঁড়ায়না।

    কিন্তু ছেলেমেয়েদের মেলামেশা ধর্ষণ বাড়াচ্ছে, এই কথা? কোত্থাও পেলাম না।
  • aka | 85.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০১:২৬518830
  • ছেলেমেয়ের খোলামেলা মেলামেশা নিয়ে যে কি বলতে চেয়েছেন সে উনিই জানেন। ওর থেকে কিছু মানে বার করা সম্ভব না।

    তবে বাণতলা সম্পর্কে প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর কথার প্রতিধ্বনি শুনতে পেলাম। অমন একটা দুটো ধর্ষণের ঘটনা ছেপে বাকি দেড় কোটির মহালয়া, পুজো নষ্ট করছেন কেন।
  • aranya | 154.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০১:৪৬518831
  • জ্যোতি বাবুর কমেন্ট-টাও সাংবাদিকরা বিকৃত করেছে, যেভাবে প্রচার করেছে সেভাবে ওটা বলা হয় নি, এরম একটা থিয়োরী আছে - আজকালের নেপথ্য ভাষণে বা উ সা-তে পড়েছিলাম, বোধহয় অশোক দাশগুপ্ত-র লেখা।
  • Ishan | 214.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০১:৫৪518832
  • বানতলার পর জ্যোতিবাবুকে প্রশ্ন করা হয়েছিল, রাজ্যের আইন শৃঙ্খলা কী ভেঙে পড়েছে? জ্যোতিবাবু বলেছিলেন (উনি যেমন বলতেন), এরকম ঘটনা তো ঘটেই থাকে, তার মানে কী আর আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে? অক্ষরে অক্ষরে বলতে পারবনা, তবে মোটামুটি এই।
  • | 127.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০৯:০২518833
  • ঠিক। "এমন তো কত ই হয়"
  • cb | 24.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০৯:১৭518834
  • "এত বড় রাজ্য, কোথায় কি ঘটছে, সেটা পুলিশের পক্ষে সব্সময় আগে থেকে জানা সম্ভব নয়, এমনটি তো ঘটতেই পারে। প্রশাসন দেখছে, ব্যবস্থা নেওয়া হবে"

    খুব মাইন্ডলেস রিঅ্যাকশন?

    এর সঙ্গে "সাজানো ঘটনা" র রিঅ্যাকশনের তুলনা?
  • নেতাই | 131.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০৯:২১518835
  • আজকে টাইমস অফ ইন্ডিয়াতেও অনেকটা আইবিনের মত করেই খবরটা ছেপেছে। তবে আবাপ আজকালে এরম দেখলাম না। ২৪ ঘন্টা বা অবিপি আনন্দেও এরকম দাবী করেনি।

    তাই বলা যায় এই ইয়োলো জার্নালিজম এ বাংলায় ওনার ভাবমুর্তির কোন ক্ষতি হবে না। বরং হরিয়ানাতে তৃনমুলের জনপ্রিয়তা এক ধাক্কায় বাড়ে যেতে পারে।

    জাস্ট জোকিং।
  • cb | 24.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০৯:২৫518836
  • এইটা হল সুন্দর হলুদ সাংবাদিকতা :)

    বেশ ঝাঁট ব্যাপার
  • /etc/hosts | 131.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ০৯:৪২518837
  • সিবি - Date:16 Oct 2012 -- 09:17 AM - এই তুলনাগুলো কারা করে সেটাও তো জানা;-)
  • quark | 69.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১০:১৯518838
  • তবে বিগ-বি স্যার বেশ বেছে বেছে পোস্টের উত্তর দেন।
  • গান্ধী | 213.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১১:১১518841
  • এটা নির্মল আনন্দে যাবে
  • | 132.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১১:১৩518842
  • বেশ করি।
  • sosen | 24.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১১:৩২518843
  • যাব্বাবা !
  • quark | 69.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১১:৩৭518844
  • ঃ-)
  • তাতিন | 132.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১২:২৮518845
  • এখানে তৃণমুল সংক্রান্ত ইস্যুতে ব্রতীনদাকে সবসময় টানা হয় কেন? উনি তো সে অর্থে অ্যাক্টিভ তৃণমূলী নন
  • quark | 69.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১২:৪২518846
  • শরীর, শরীর! তোমার মন নাই অ্যাক্টিভিটি?
  • | 132.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১২:৪৩518847
  • তাতিন ধন্যবাদ। আমার ও একই প্রশ্ন।
  • Oneiric Ocelot | 131.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১২:৪৫518848
  • অ্যাই মেরেচে। ও বোতীন - এরকম বোলো না, দিদি দুষ্কু পাবেন। আর আমাদের কি হবে সেটাও ভাবো;-)
  • de | 69.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১৩:০৭518849
  • এই পাতায় এমনিতেই তিনোর কমতি -- তার মধ্যে তাতিন আর বতিন এরাও যদি এমনি বলে তাইলে এই হাজার-হাজার পাতার টইগুলো কোতায় যায়? কমরেডরাই বা কি করেন! ঃ))
  • | 132.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১৩:২১518850
  • কেন তোমাদের যা ভুল ; তার তোমরা ভালো ই জানো সে গুলোর সমালোচনা করবে ? নট ব্যাড? কী বলো? ঃ))
  • de | 69.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১৩:২৫518852
  • আরে -- নিজের ভুল ধরার চাইতে অন্যের ভুল ধরায় সুখ বেশী ঃ))
  • | 132.*.*.* | ১৬ অক্টোবর ২০১২ ১৩:২৯518853
  • হমম। এই টা মন্দ বলো নি।

    তিনো দের সমালোচন করলেই হয় আমি যখন বাম দের সমালোচনা করি তখন কারোর নাম নিই কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন