এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৩০660185
  • রুদ্রকে ক।
  • ranjan roy | 24.*.*.* | ১৪ এপ্রিল ২০১৫ ১৫:৩৬660186
  • প্রো বৈ চ স্বমহিমায়--অব্যর্থ!
  • dc | 132.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ০৮:৫২660187
  • আজকের আজকালে এই খবরটা পড়ছিলামঃ

    http://www.aajkaal.net/15-04-2015/news/242859/

    "কারাত বলেন, ২৫ বছর ধরে আমরা ভুল রণকৌশল প্রয়োগ করেছি৷‌"

    পড়ে মনে হলো এ কেমন পার্টি যে পঁচিশ বছর ধরে ভুল রণনীতি নিয়ে চলে? পঁচিশ বছর ধরে ভুল পথে চলে তো এদেশের বামপন্থীদের গিনিস বুক নাম ওঠানো উচিত! আর আমি যদি বামপন্থী হতাম তো প্রশ্ন করতাম, আজ যা নিয়ে আলোচনা হচ্ছে, আজ থেকে পঁচিশ বছর পরে যে সেগুলো ভুল বলে ঘোষনা করবেন না তার কি গ্যারান্টি? ঐতিহাসিক ভুল, পঁচিশ বছরের ভুল, আর কতো ভুল?
  • chintamani | 122.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ০৯:১১660189
  • ভারি উদ্বিগ্ন মনে হচ্ছে!
  • shatadal | 91.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ০৯:১১660188
  • পৃথিবীতে ক'টা বামপন্থী পার্টি আছে যারা মোটামুটি ঠিক করে চলেছে? বামপন্থা ব্যাপারটাই কি ঠিক?
  • dc | 132.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ০৯:১৬660190
  • শতদল, তাও বটে :d আসলে একটা পার্টি পঁচিশ বছর ধরে ভুল করে যাচ্ছে, পড়েই কেমন চমকে গেছি।
  • sm | 233.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ০৯:২০660191
  • sm | 233.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ০৯:২১660192
  • বহুদিন আগে ভুলেশ্বর ভুলজানেবালা কে দেখেছিলাম;সময় থাকলে দেখুন।
  • dc | 132.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ০৯:৩৪660193
  • প্রশ্ন অবশ্য উঠেছেঃ

    http://www.aajkaal.net/16-04-2015/news/242908/

    "এদিকে, গতকাল রাজনৈতিক রণকৌশলগত দলিল পেশ করতে গিয়ে প্রকাশ কারাত ২৫ বছরের ভুলের কথা স্বীকার করে নিয়েছিলেন৷‌ কিন্তু সেই স্বীকারোক্তি নিয়ে প্রশ্ন উঠে গেল পার্টি কংগ্রেসের আজকের অধিবেশনে৷‌ প্রতিনিধিরা জানতে চান, কেন এত ভুল হল? ভুলই যদি হল, তবে তা বুঝতে নেতৃত্বের এত দীর্ঘ সময় লাগল কেন?"

    ভুল করা আর দশ পনেরো বছর পরে তা স্বীকার করার ব্যাপারে বামপন্থী পার্টিদের কৃতিত্ব স্বীকার করতেই হবে। তৃতীয় ফ্রন্ট গঠনের কৌশল ভুল, কম্পিউটার আটকানোর সিদ্ধান্ত ভুল, মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজম ভুল, শিক্ষানীতি ভুল, এখন শোনা যাচ্ছে অপারেশন বর্গা ভুল। ভুল সবই ভুল।
  • quark | 24.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১০:০৭660195
  • কাদের খান খুব শক্তিশালী অভিনেতা। এইসব ভুলভাল জিনিস কারা বানায় কে জানে?
  • কোয়ার্টার সেঞ্চুরি লেটার | 99.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১২:৪১660196
  • বুর্জোয়া কমরেডরা কমোডে হেগে 'রণকৌশল' (? কীসের সাথে কার লড়াই কে জানে, উইন্ডমিলের সাথে সাংকো পাঞ্জার গাধারই মে বি!) ঠিক করলে এরকম ঐতিহাসিক ভুলই হবে। কিন্তু বোঝা যাবে পঁচিশ বছর পরপর।
  • PT | 213.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১৪:২৪660197
  • এদেশে অবিশ্যি ভুল স্বীকার না করার ট্র্যাডিশন চালু আছে। দেখে দেখে আমাদেরও অব্যেশ সেইরকমইঃ

    নেতাজীকে গলা ধাক্কা দিয়ে কংগ্রেস থেকে বিদায় করার এত দিন পরেও কেউ ভুল স্বীকার করেনি।
    আশির দশকের শিখেদের পেঁদিয়ে লাট করে দেওয়া নিয়ে কেউ ভুল স্বীকার করেনি।
    জরুরী অবস্থা জারী করা নিয়ে কোন দল ভুল স্বীকার করেনি।
    বাবরি মন্দির গুঁড়িয়ে দেওয়ার তালিবানি অবস্থান নিয়ে কেউ ভুল স্বীকার করেনি।
    গুজরাটের মুসলমানদের জ্যান্ত পুড়িয়ে মারা নিয়ে কেউ ভুল স্বীকার করেনি।
    সর্বোপরি গত ৬৮ বছরের অর্থনৈতিক ব্যাভিচারের কারণে সৃষ্ট আপরিসীম দারিদ্র নিয়েও কেউ ভুল স্বীকার করেনি।

    আর হালের ছোট্ট ছোট্ট ঘটনাগুলো যেমন নন্দীগ্রামের মহিলাদের স্তনবৃন্ত কর্তন কিংবা জ্যান্ত শিশুদের পা চিড়ে দুটুকরো করে মাটিতে পুঁতে ফেলার গপ্প ফাঁদা নিয়েও কেউ ভুল স্বীকার করেনি।
  • sm | 233.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১৫:২৩660198
  • আপনি বামেদের ভুল গুলো নিয়ে কথা বলুন প্লিস। কারণ বামেদের ভুল গুলো বাম নেতারা নিজেরাই স্বীকার করছেন। সুতরাং নতুন করে কিছু প্রমানের দরকার নেই।
    অন্য দলের উপরি বর্ণিত ভুল গুলো নিয়ে আপনি কেন কমেন্ট করছেন? কারণ এগুলো তো এখনো কোর্টে কিছু প্রমান হয় নি। আপনি তো বহুবার আদালতে প্রমানিত না হলে সেই সব জিনিস কে গুরুত্ব দিতে মানা করেছেন, স্যার।
  • PM | 116.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১৬:২০660199
  • কেউ স্বীকার করুক বা না করুক, পিটি কথিত ঘটনা গুলো হয় ঠিক কাজ না হয় হয় ভুল কাজ।

    যদি মনে করেন ঐ ঐতিহাসিক ঘটনা/সিদ্ধান্তগুলো ঠিক ছিলো, বুক ঠুকে সমর্থন করুন। না হলে বলুন সেগুলো-ও ভুল সিদ্ধান্ত ছিলো
  • দেব | 133.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১৬:২৭660200
  • একটা ভুল দেখানো হলে আমিও একটা পাল্টা ভুল দেখিয়ে দিলুম। হিসেব বরাবর। দুই ভুলে কাটাকুটি হয়ে দু'পক্ষই নির্দোষ প্রমাণিত হয়ে গেল।
  • PT | 213.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:২২660201
  • কথাটা হচ্ছে যে, যে দেশে ভুল স্বীকার করার প্রথাটা চালুই নেই সেদেশে কেউ ভুল স্বীকার করলে সেটা অস্বাভাবিক বলে মনে হওয়া স্বাভাবিক।

    @sm
    কেউ ভুল স্বীকার করছে না মানে তারা সেই ভুলটা করেনি এমন নয়। আর অন্ততঃ তিনটে কেসে আদালতে যাওয়ার দরকার নেইঃ ১) নেতাজীকে গলাধাক্কা দিয়ে কং থেকে বের কেরে দেওয়া
    ৩) দিল্লীর অর্থনীতির জন্য দেশের অপরিসীম দারিদ্র
    ২) নন্দীগ্রামের না ঘটা ঘটনা নিয়ে মিথ্যে প্রচার
  • PT | 213.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ১৯:২৪660202
  • ওঃ তালিকাতে আরো একটা বিষয় "জরুরী অবস্থা"-ও থাকবে।
  • PT | 213.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ২১:২০660203
  • ওফ!!

    @sm
    কেউ ভুল স্বীকার করছে না মানে তারা সেই ভুলটা করেনি এমন নয়। আর অন্ততঃ চারটে কেসে আদালতে যাওয়ার দরকার নেইঃ
    ১) নেতাজীকে গলাধাক্কা দিয়ে কং থেকে বের কেরে দেওয়া
    ২) জরুরী অবস্থা জারী করা
    ৩) দিল্লীর অর্থনীতির জন্য দেশের অপরিসীম দারিদ্র
    ৪) নন্দীগ্রামের না ঘটা ঘটনা নিয়ে মিথ্যে প্রচার
  • sm | 53.*.*.* | ১৬ এপ্রিল ২০১৫ ২১:৫৪660204
  • পিটি ও পি এম, আপনারা ঠিক কি বলতে চাইছেন বুইতে পারছি না। এখানে সি পি এম এর নেতারা ভুল স্বীকার করছেন তাদের ঘোষিত নীতি বা পলিসি গুলো নিয়ে। অর্থাত অতীতে পার্টি এমন কিছু পলিসি নিয়েছিল যেগুলো আদ্যন্ত ভূল ভাল ছিল। তারা সেই হতাশা ব্যক্ত করেছেন পার্টি কংগ্রেসে।

    আর পিটি যে উদাহরণ গুলো দিলেন সেগুলো বিভিন্ন পার্টির বিভিন্ন সময়ে অন্যায় ও বদমায়েশ কার্য্য কলাপ নিয়ে।
    এগুলো মোটেও তাদের পার্টির ঘোষিত পলিসি ছিল না। অর্থাত উদাহরণস্বরূপ, কংগ্রেস পার্টির ঘোষিত নীতি ছিল না যে শিখ মারবে। আশা করি এই পার্থক্য টুকু ধরতে পারছেন।
  • সিকি | ১৬ এপ্রিল ২০১৫ ২২:১৮660206
  • ক্ষী ছুইট!
  • PT | 213.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০০:০৫660207
  • কি---অ---সা---ধা---র---ণ---যু---ক্তি---বি---ন্যা---স!!

    জরুরী অবস্থা জারী করা আর জনস্বার্থবিরোধী অর্থনৈতিক অবস্থান যেন কোন পার্টির ঘোষিত পলিসি ছিল না!!

    ইতিহাস---ইতিহাস----
    তাত্বিক হতে না পারলেও, মাঝে মাঝে নেড়ে-ঘেঁটে দেখা খু-উ-ব প্রয়োজন।
  • ranjan roy | 24.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০১:০১660208
  • নেতাজিকে কংগ্রেস থেকে ঘাড়ধাক্কা???
    ক্ষী কান্ড! বামেরা তো গাল দিত।

    ১) আর বামেদের নেতাজীকে "তোজোর কুকুর", "কুইসলিং" বলা?
    ২) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ কে সমর্থন করা ও লড়াই ছেড়ে রেশনিং ও মিশনের মত আর্ত্রত্রাণে নেমে পড়া?
    ৩) দেশভাগকে সমর্থন করা?
    ৪) রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলা ও এর বিরোধিতা করায় অধ্যাপক নীরেন রায় কে পার্টি থেকে বের করা?
    --এই ভুলগুলো?

    আর হেরে গেলে কমিউনিস্ট পার্টি সবসময় আত্মসমালোচনা করে--আগের টা দক্ষিণপন্থী বিচ্যুতি ছিল, পরেরটা বামপন্থী বিচ্যুতি! সোজা পথে চলা যে কী কঠিন কালীদা!
    তাও এবার ওই সব জার্গন বাদ দিয়ে মিত্তি করে শুধু "ভুল, সবই ভুল" গেয়েছে।
    ই-তি-হা-সই বটে! পাতিহাঁস নয়।
  • ranjan roy | 24.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০১:০৩660209
  • আর কেরালায় মুসলিম লীগের মত সাম্প্রদায়িক দলের সঙ্গে সরকার গড়া?
  • adhuli | 190.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০২:৩৪660210
  • আর কারাট বাবুর এত গুচ্ছ গুচ্ছ ভুল স্বীকার এর যাত্রাপালা তে কিছু পক্ককেশ, লোলচর্ম, ভগ্নসাস্থ্য, বাস্তব বোধহীন কমরেড ছাড়া কারোর কিছু এসে যাচ্ছে কি ? নিজে ভইজাগ এ থাকার অভিজ্ঞতা নিয়ে বলছি, মুরোদ থাকলে আজকে বামদের পার্টি কংগ্রেস বা পার্টি নাটক, পশ্চিমবঙ্গ বা কেরল এ হোত। ইন ফ্যাক্ট, এখানে লোকাল নিউসপেপার এ এটি পাতি করে খুজেও এদের খবর পাওয়া যায় না। ভইজাগ এ পাড়ার পুজো তে বা স্কুল এর প্যারেড এ এর থেকে বেশি ভিড় হয়।

    বামেদের নিজেদের যেখানে শক্ত ঘাটি ছিল আগে, সেখানে এখন সোজা হয়ে দাড়ানোর মুরোদ নেই, দলাদলি করে সব শেষ হচ্ছে, তাই মুখ বাচাতে ভইজাগ এর মত একটা টুরিস্ট স্পটে সব বুড়োর দোল পিকনিক করতে এসেছে আর কারাতের মত কিছু ভামের মালের ঘোরে ভুল স্বীকার এর নেশা চেগেছে। খুব ভদ্র ভাষায় বলতে গেলে, এই যাত্রাপালা তে কারোর, কোনো অঙ্গের কোনো অংশের কেশরাজি উত্পাটিত হচ্ছে না।
  • ## | 47.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৬:১৬660211
  • তাই কি? দিবারাত্র নানা জনের এত নির্ঘুম উৎকন্ঠা দেখে তো অন্য মনে হচ্ছে ঃ-)
  • S | 139.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৭:০২660212
  • সকল কোলকাতা বাসিকে ভোটের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
  • dc | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৮:০৮660213
  • পারমানবিক চুক্তির জন্য সরকারের থেকে পরোক্ষ সাপোর্ট উইথড্র করা নিয়ে বোধায় কোন কথা হয়নি। ওটা কিনা কারাটবাবুর নিজের ডিসিশন, তাই ওটাকে ভুল বলে স্বীকার করতে বোধায় আরো দশ বছর লাগবে :p
  • PT | 213.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৮:২২660214
  • "নেতাজিকে কংগ্রেস থেকে ঘাড়ধাক্কা???ক্ষী কান্ড! বামেরা তো গাল দিত।"
    যখন নেতাজীর সঙ্গে হিটলারের করমর্দনের ছবিটি দেখেন তখন একজন রাজনীতি "সচেতন" ব্যক্তিবিশেষ হিসেবে কেমন বোধ হয়?

    "দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধ কে সমর্থন করা.....
    দুই বিশ্বযুদ্ধে গান্ধীজির অবস্থানঃ
    WWI
    Upon reaching Britain, he would declare unconditional support to the British war effort and propose to raise an Indian volunteer unit. He was barrister Mohandas Karamchand Gandhi.

    WWII
    "But there are seasons for speech and action, as there are seasons for silence and inaction...... As a satyagrahi, i.e., votary of ahimsa, I must wish well to England...... I hope it is now clear to my critics that my sympathy for England and France is not a result of momentary emotion....... All I claim is that my sympathy for England and France is reasoned........ I do not want to see the Allies defeated.

    "দেশভাগকে সমর্থন করা?"
    "As soon as Sardar Patel had been convinced, Lord Mountbatten turned his attention to Jawaharlal. Jawaharlal was not at first at all willing and reacted violently against the very idea of partition, but Lord Mountbatten persisted till step by step Jawaharlal's opposition was worn down," he said quoting at length from Azad's book 'India Wins Freedom'.

    "রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলা "
    নেপাল মজুমদারের লেখা "ভারতে জাতীয়তা ও অন্তর্জাতীকতা এবং রবীন্দ্রনাথ" বইগুলোর কোন একটি খন্ডে এই প্রসঙ্গে বিস্তৃত আলোচনা আছে। এই বইতেই পড়েছি যে কমুনিস্ট পার্টিতে কোন মিটিন করে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    মনে হচ্ছে আপনার ইতিহাস বইটি পুরোটাই সাদা-কালোতে লেখা। তাই ১৯৩০, ১৯৪০ দশকের ইতিহাস বাইনারিতে দেখছেন ও দেখানোর চেষ্টা করছেন।

    এইসব হাবিজাবি লিখে কাকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছেন বা কাদের সমর্থনে কথা বলছেন?
  • dc | 132.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৮:৩৯660215
  • তবে অফিসিয়াল বামপন্থীদের এখন ছুঁচো গেলার মতো অবস্থা। নিজেরা জানে ভুলভাল সব ডিসিশন নিয়ে পার্টিটাকে ডুবিয়েছে। তাও এদ্দিন পাব্লিকের সামনে অন্তত সিয়ার ষড়যন্ত্র আর সাম্রাজ্যবাদী শোষনের কথা বলে ভুজুং ভাজুং দেওয়া যেত, এখন অফিসিয়ালি স্বীকার করতে হচ্ছে যে পঁচিশ বছর ধরে ভুল রণনীতি নিয়ে চলছে। আর অনলাইনে কোনরকমে কংগ্রেসের ভুল, বিজেপির ভুল, হ্যানার ভুল, ত্যানার ভুল দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করতে হচ্ছে। ওদিকে কারাতকাকু মায়াবতী, জয়ললিতা, মুলায়মদের কাছে একেক রাউন্ড ঘোল খেয়ে এখন মিটিমিটি হাসছেন আর ভাবছেন এই ভুলগুলো স্বীকার করতে তো আরো পঁচিশ বছর, তদ্দিনে আমি নিশ্চিন্তে রিটায়ার করে যাব।
  • sm | 233.*.*.* | ১৭ এপ্রিল ২০১৫ ০৯:১৩660217
  • পিটি, আপনি এইরকম অবান্তর কথা লিখে যাচ্ছেন কেন? আপনি দুটো পয়েন্ট উল্লেখ করলেন। এক জরুরি অবস্থা জারি করা; এটাতো ইন্দিরা গান্ধী পরিচালিত সরকারের ডিসিশন,পার্টির নয়তো। কংগ্রেস পার্টির কি ঘোষিত নীতি ছিল সরকারে এলেই, রাজ্যে রাজ্যে জরুরি অবস্থা জারি করবে?
    আর ভারতে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে ভুল অর্থনৈতিক পলিসি নিয়েছে। যেমন বাম ফ্রন্ট সরকার তার শাসন কালে, কলকারখানা, কলেজ, ইউনি, রাস্তা ঘাট এসবের ন্যুনতম উন্নতি না করেও ২ লক্ষ কোটি টাকা ধার নিয়েছে।
    এটাকে সি পি এম ঘোষিত ভুল ভাল পলিসির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে কেন?
    আপনি বরম পরিষ্কার করে লিখুন, নেতাজি,গান্ধী ও রবীন্দ্রনাথ সম্পর্কে বাম পার্টি গুলোর কি মূল্যায়ন ছিল?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন