এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.*.*.* | ০৬ এপ্রিল ২০১৫ ১০:০০660152
  • আরে পিটি দা এন্ট্রি নিয়ে নিয়েচেন সেটাই পোস্ট করার পর দেকলুম :(
  • | ০৬ এপ্রিল ২০১৫ ১১:০০660153
  • এই টইটা হেবি দাঁড়িয়েছে তো! হেহে :-))
  • শ্রী সদা | 113.*.*.* | ০৬ এপ্রিল ২০১৫ ১৬:৫১660154
  • পাই দির কোশ্চেনটা বুইলাম না। পশ্চিমবঙ্গে চাগ্রীবাগ্রী কম, রোজগার কম - এইসব কারণেই তো দলে দলে ইঞ্জিনিয়ার লুরু পুনে হাইড চেন্নাইতে পালাচ্ছে আর বেকার লোকজন চিটফান্ড আর সিন্ডিকেট করে খাচ্ছে। খুব নতুন কিছু তো না। এবং এটা নিয়ে চরম টাটাবিরোধী ও মনে হয় না দ্বিমত হবেন। এবার টাটা ও অন্যন্য ইন্ডাস্ট্রি এলে বেটার কিছু হবে কি না সেই নিয়ে তর্ক হোক।
  • pi | 24.*.*.* | ০৬ এপ্রিল ২০১৫ ১৭:৩৫660155
  • উঁহু, অ্যানেকডোট না, ডেটা চাইছি। পবর গ্রোথ রেট, এম্প্লয়মেন্ট রেট অন্য রাজ্যের তুলনায় কোথায় দাঁড়িয়ে এবং সময়ের সাথে তার বাড়া কমা।
  • ভজু | 195.*.*.* | ০৬ এপ্রিল ২০১৫ ১৮:৫৬660156
  • আরে ১৯১১ সাল থেইকাই বেংগলে ডিক্লাইন হইতেসে!
  • PT | 213.*.*.* | ০৭ এপ্রিল ২০১৫ ০৯:০৪660157
  • সিঙ্গুর-নন্দীগ্রাম দিয়ে শুরু হওয়ার পর থেকে এ রাজ্যে সব কিছুই বৈপ্লবিক!! এখন বোধহয় সুররিয়ালিস্টিক বলা যেতে পারে।

    তিনোদের হিসেবরক্ষক স্মৃতিভ্রংশের রোগী!! গত চার বছর ধরে সম্পুর্ণ অসুস্থ কিন্তু তাঁর নামে কেউ সই করে তিনোর এক্যাউন্টের হিসেব রাখছেন।

    "সরাসরিই প্রশ্নটা করা গেল। ‘‘আপনি কি গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস দলের হিসেবপত্র পরীক্ষা করছেন?’’ ঘাড় নাড়েন বৃদ্ধ। ‘‘হ্যাঁ। ক্যালকাটা জুয়েলার্স-এর অডিট করছি অনেক দিন ধরে!’’ উত্তরটা শুনে অবাক হয়েছি বুঝে পাশ থেকে কল্পনাদেবী বললেন, ‘‘বললাম না, উনি অসুস্থ। অ্যালঝাইমার্স রোগের কথা শুনেছেন? গত চার বছর ধরে সেই রোগের শিকার উনি।’’ এটা কোন সাল? প্রাণকুমারবাবু বলেন, ‘‘১৯৩৮।’’ কোন মাস ? একটু থেমে, ‘‘সেপ্টেম্বর।’’ আপনার বয়স কত ? উত্তর আসে, ‘‘৩৮’’।"
    http://www.anandabazar.com/state/tmc-auditor-is-an-alzheimer-patient-1.131953
  • ranjan roy | 24.*.*.* | ০৭ এপ্রিল ২০১৫ ১৪:২১660158
  • এটা হেব্বি হয়েছে,ঃ)))))
  • d | 144.*.*.* | ০৭ এপ্রিল ২০১৫ ১৪:৩৫660159
  • র‌্যাবেল রাউজিং?

  • ranjan roy | 24.*.*.* | ০৭ এপ্রিল ২০১৫ ১৬:২৬660160
  • পথে এবার নামো সাথী, নামো-ও-ও!
  • PT | 213.*.*.* | ০৭ এপ্রিল ২০১৫ ১৬:২৭660162
  • উদ্বেল হইয়েন না!!
  • ranjan roy | 24.*.*.* | ০৭ এপ্রিল ২০১৫ ১৬:৪৯660163
  • কিন্তু ত্রিপুরায় মানিক সরকারের রোজভ্যালি যোগ নিয়ে মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন।
    বেশ মনে আছে দু'বছর আগে ওনার মন্ত্রীসভার একজন মন্ত্রী বিজিতা নাথ "উদ্বেল" হয়ে ওনার মেয়ে না জামাই কাকে যেন রোজভ্যালির এজেন্ট করিয়ে জনসভায় রোজভ্যালির হাত ধরে এগিয়ে চলার ভাষণ দিয়ে মানিক সরকারের কাছে কড়কানি খেয়ে দু;খপ্রকাশ করে তবে পার পেয়েছিলেন। এসব বঙ্গে ভাবাই যায় না।
    সারদার থেকে দশগুণ বেশি রোজভ্যালির ঠকানো মামলা, ২০০০ কোটি আর ২০০০০ কোটি। কিন্তু তার জড় বঙ্গে সেটা গুলিয়ে দিয়ে ত্রিপুরার কংগ্রেসি নেতার প্রেস কনফারেন্স নিয়ে নাচা নাচি অশোভন।

    যেখানে বাম সরকার বলছে যে তারা রোজভ্যালিকে কোন জমি দেয় নি, সব সরকারি জমি বেদখল করে বানানো, সেখানে বারবার 'সরকার ওদের জমি দিয়েছে, ওদের জমি দিয়েছে' বলে টিভিতে দেখানো পুরো ক্যাম্পেন।
    হয়ত বামেরা পথে নামছে বলেই।
  • sm | 233.*.*.* | ০৯ এপ্রিল ২০১৫ ২০:০৫660165
  • কেন ছাপায় বলুন তো?উনি বুদ্ধিজীবী বলে? নাকি আ বা প ছাপলো বলে উনি মহৎ হয়ে গেলেন?
    আমার কাছে ওনার কাজই ওনার পরিচয়।মুল্যাঅন করব অন্তত দশ বছর পর। আ বা প র ওপর কোনো বিশ্বেস নাই।ওরা বাজারী কাগজ।আপনি কি বলেন?
  • dd | 132.*.*.* | ০৯ এপ্রিল ২০১৫ ২০:৪২660166
  • কোনো রিলেভেন্স মানে ইসে নেই, তাও ও লিখি।

    তিনোর অডিটর বা নেই অডিটর প্রাণ চক্রবর্তী আমার কলীগ ছিলেন। প্রায় এক দশক। কলেকেতায়।

    খপরের কাগোজে ওনার নাম আর এদানীং কালের ছবি দেখে চমকে উঠলাম। দেখুন, এই খবরটা আপনেদের ইন্টেরেস্টিং লাগবে না। কিন্তু এলঝাইমার/স্ট্রোক ইঃ অসুখের কথা পড়ে বড্ডো কেলিয়ে পরি। ক্ষি আছে আমার কপালে ?
  • একক | 24.*.*.* | ০৯ এপ্রিল ২০১৫ ২১:২৮660167
  • অসুস্থ ভদ্রলোক কে নিয়ে একদফা টানাটানি শুরু হবে মনে হয়। বাজে ব্যাপার হবে।
    তবে একটা ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বড় ফার্ম কে দিয়ে না করিয়ে এইরকম চুপচাপ গুপিবাজি চালাচ্ছিল সেটা বেশ মজার খবর।
  • PT | 213.*.*.* | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:১৪660168
  • গুপিবাজদের টাকার সোর্স তো গুপিবাজি দিয়েই সামলাতে হবে। তার ওপরে এরা আবার জমির "আন্দোলন" করে উঠে আসা গুপিবাজ। এ কি চাট্টিখানি কথা?

    "তাঁর ঠিকানা পিকনিক গার্ডেনের পলেস্তারা খসা ভাড়াবাড়ির এক চিলতে ঘর। .... তিনি নিজে এখন বেপাত্তা। তিনি, ‘ত্রিনেত্র কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড’-এর ডিরেক্টর মনোজ শর্মা। .... ত্রিনেত্রর আর এক ডিরেক্টর শশীকান্ত দাসের ..... ঠিকানা খিদিরপুরের ৪৯/৫/৩এফ কার্ল মার্ক্স সরণি। কিন্তু সেই ঘিঞ্জি গলি চষে ফেলেও ওই নম্বরের কোনও বাড়ির হদিস মিলল না।

    ত্রিনেত্র সংস্থার অফিসের ছবি কী রকম? .... ১ নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিটের তিনতলা বাড়ির একটি ঘরে সংস্থার সদর দফতর। কিন্তু দরজায় তালা। দরজার গায়ে সংস্থার নামটুকুও লেখা নেই। এই দরজা শেষ কবে খুলেছিল, বলতে পারেননি ওই বাড়িতে থাকা অন্য সংস্থার কর্মীরাও।

    এহেন সংস্থাই ২০১৪-র লোকসভা ভোটের আগে তাদের ১ কোটি ৪০ লক্ষ টাকা দিয়েছিল বলে নির্বাচন কমিশনে দাখিল করা হিসেবে দাবি করেছে তৃণমূল।
    http://www.anandabazar.com/state/special-report-ontrinetra-director-manoj-sharma-and-shashikant-das-1.132687
  • sm | 53.*.*.* | ১০ এপ্রিল ২০১৫ ০০:১১660169
  • তাহলে ১৬ কোটির হিসেব টা কি ভাবে দেবেন?
  • ranjan roy | 24.*.*.* | ১০ এপ্রিল ২০১৫ ১১:৪১660170
  • হিসেব তো তিনো দেবে আর সিবিআই বুঝে নেবে!
    খেলা জমে উঠেছে!!

    ডিডি,
    আপনার কুনো চিন্তা নাই। রোজ হীরকরাণী টইয়ে আসেন, তা হইলে অ্যালঝাইমার পালাইতে পথ পাইবো না।
    ডিঃ আমিও সেই জন্যেই আসি।
  • dc | 132.*.*.* | ১০ এপ্রিল ২০১৫ ১৩:০২660171
  • কয়েকদিন আগে এই টইতে ফ্লিপকার্টের ডিসকাউন্ট নিয়ে কথা হচ্ছিল। আজ দেখছি ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এরা ডিসকাউন্ট কমিয়ে দেবেঃ

    http://profit.ndtv.com/news/corporates/article-why-flipkarts-snapdeals-may-cut-back-on-discounts-752625?utm_source=ndtv&utm_medium=top-stories-widget&utm_campaign=story-8-http%3a%2f%2fprofit.ndtv.com%2fnews%2fcorporates%2farticle-why-flipkarts-snapdeals-may-cut-back-on-discounts-752625

    তবে এক জায়গায় লিখেছে "Mr Mishra of EY said that e-commerce companies now have a big base of users who are hooked to the medium. They would be looking to sell more goods profitably to this rising base of users, he added. So far, discounts have helped e-commerce companies to expand their user base. "

    ডিসকাউন্ট কমিয়ে দিলে আর আগের মতো বিক্রি হবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ আছে। আমার তো যাদের সাথে কথা হয় সবাই বলে ডিসকাউন্টে পেত বলে অনলাইনে কিনতো। এখন যদি এমনি দোকানের সমান দাম হয়ে যায় তাহলে কি আর কিনবে? দেখা যাক।
  • জলপাই | 122.*.*.* | ১০ এপ্রিল ২০১৫ ১৪:২৩660173
  • এমনিতেই সব ব্র্যান্ডের সব মাল তো পাওয়াও যায় না।
  • PT | 213.*.*.* | ১৩ এপ্রিল ২০১৫ ১৩:৩৮660176
  • "‘‘তিনটে আঁচড় দেব, ১০ লাখ টাকায় বিক্রি হবে! আমার ৩০০ ছবি ৯ কোটি টাকায় বিক্রি হয়েছে। ৬০০ ছবি আমি বিনা পয়সায় দিয়েছি।’’ ....
    ‘‘ওরা বাজার জানে না। এক একটা ছবি ১৫ কোটি টাকায় বিক্রি হতে পারে!’’ ......
    ‘‘আমার ছবি হাজার, কোটি টাকায় বিক্রি করব! তোমার কী? তোমার পিতা, পিতামহ, তোমার বউয়ের কী?’’
    http://www.anandabazar.com/calcutta

    জয় হোক!! সকলে ভাল থাকবেন!!
  • quark | 24.*.*.* | ১৩ এপ্রিল ২০১৫ ১৫:১৮660177
  • যোগেনবাবুদের কথা একবার ভাবুন।
  • MR | 154.*.*.* | ১৩ এপ্রিল ২০১৫ ২০:৩৫660178
  • David Letterman এর আদলে মমতার Top ten quotes বানালে ব্যাপারটা খুবই জমবে।
    ঊদাহরণ হিসাবে যেমন ধরুন এটিঃ
    Top Ten Things Overheard in the Jesus Household - David Letterman
  • রুদ্র | 55.*.*.* | ১৪ এপ্রিল ২০১৫ ০০:৩২660179
  • ‘‘আপনারা আমাকে কি ভাবেন? ভূত না প্রেত? আমি রাক্ষসী না ডাইনি?’’
    -- মমতা ব্যানার্জী
  • adhuli | 190.*.*.* | ১৪ এপ্রিল ২০১৫ ০৯:৩৬660180
  • বহুদিন পরে কাকেশ্বর কুচকুচে-কে খুঁজে পাওয়া গেছে। এতদিন অজ্ঞাতবাসে থেকে ওনার দাড়ি তে উকুন হয়ে গেছিল।

    http://www.aajkaal.net/14-04-2015/news/242815/
  • PT | 213.*.*.* | ১৪ এপ্রিল ২০১৫ ০৯:৪১660181
  • ......সুতরাং, তাপসী মালিকের সময় যে মোমবাতির মিছিল, আমাদের ভাবতে হয়, এক সন্ন্যাসিনীর সময় তার পূর্বানুবৃত্তিকে জ্বলন্ত শিল্পের শোভাযাত্রা মনে হবে না তো? ....যেহেতু বুদ্ধিমান, আত্মসম্মান বন্ধক রেখেছি।

    .....আমাদের শিল্পী চট করে ছবি এঁকে টাঙিয়ে দিলেন নন্দীগ্রামের। স্থানীয় কবি রাতারাতি লোরকা বা এলুয়ার হতে চাইলেন। পথসভায় গিটার হাতে শ্মশ্রুশোভিত বব ডিলান! .....অভ্যুত্থানও একটি শিল্প। তাতে তপস্যা ও প্রশিক্ষণ লাগে। ফলে না হল সলিল চৌধুরীর সুর, বিজন ভট্টাচার্যের নাটক, না হল চিত্তপ্রসাদের ছবি, না হল ‘ছোট বকুলপুরের যাত্রী’। তেভাগার সঙ্গে এই আন্দোলনের পার্থক্য সহজেই অনুমান করা যায়।

    .......সার্ত্র যাকে এনগেজমেন্ট বলেন, তার বদলে একটি বিকল্প সরকারের বাসনা এত উদগ্র ও সম্মুখবর্তী হয়ে উঠল যে আমাদের পপুলার ফ্রন্ট একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেই মুখ থুবড়ে পড়ল।

    .....সকলেই আজ প্রতিষ্ঠান স্থাপত্য— মঠের মোহান্ত বা তীর্থের পাণ্ডা। একের পর এক নট ও লেখক, নির্দেশক ও গায়ক যদি রাজ-পারিতোষিক অথবা চিটফান্ডের আস্থা অর্জন করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন, তবে সমাজের নরকযাত্রায় প্রতিরোধ আর কে গড়বে?
    http://www.anandabazar.com/editorial/%E0%A6%8F-%E0%A6%B0%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%95-%E0%A6%A8-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%97-%E0%A6%B2-%E0%A6%A4%E0%A6%AC-%E0%A6%B8%E0%A6%AC-1.134174
  • d | 144.*.*.* | ১৪ এপ্রিল ২০১৫ ১২:২৫660182
  • এখানেও দিয়েই দিই

  • রুদ্র | 125.*.*.* | ১৪ এপ্রিল ২০১৫ ১৪:৫৪660184
  • " তিনটে আঁচড় দেব। ১০ লাখ টাকায় বিক্রি হবে। আমার ছবি হাজার টাকা, কোটি টাকায় বিক্রি করবো। তোমার কি ? তোমার পিতা, পিতামহ, তোমার বউয়ের কি ? " -- মমতা ব্যানার্জী
    না ম্যাডাম, কারোর বাপের কিচ্ছু হয় নি, কারোর বউ -এরও কিচ্ছু হয় নি। আমাদের কিছু না গো পিসি। তোমার শিল্পীসত্তা নিয়ে আমাদের মনে কোন সন্দেহ নেই। আমরা জানি তুমি লিওনার্দো, পিকাসো, ভিনসেন্ট এদের চাইতেও বড় চিএ শিল্পী। এত গালাগালি, ঝগড়াঝাটি না করে ছবি বিক্রির সঠিক হিসাব টা দিয়ে দিন না। সততার প্রতীক শব্দ টির প্রতি একটু সুবিচার করুণ না। এত ভয় কিসের !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন