এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩০২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 34.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৮518653
  • হাজরা মোড়ে মমতা প্রত্যেক ঘন্টায় একবার করে বন্ধ ডাকত।
  • lcm | 34.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৯518656
  • মানে, সেই ৮৫-৯০ তেও। কিন্তু সে সব বন্ধ ঐ হাজরা মোড় থেকে বড়জোর ভবানীপুর।
  • | 132.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৩৯518655
  • ইয়ে, বাম দের হিসেব টা পাওয়া যাবে? নাকি ওটা কাউনটেবলি ইনফাইনাইট।
  • | 132.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪০518657
  • তারপরে কি জাস্ট ৩.৪ দিয়ে গুন করে দেবো?
  • Demba Ba | 24.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪১518660
  • স্পেশ্যালি তিনো সাপোটারদের ঝাড়ার মত সুখ অন্য কিছুতে নাই।
  • Demba Ba | 24.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪১518659
  • কোথাও একটা দেখেছিলাম, পেলেই দিয়ে দিচ্ছি, কারণ এই অ্যাবসোলিউট ঢপগুলোর মুখে জুতো মারতে আমার খুব ভালো লাগে।
  • lcm | 34.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪১518658
  • জানি না, তবে আশির দশকে শহর এবং শহরতলীতে, বিশেষ করে শিল্পাঞ্চল গুলোতে বন্ধ লেগেই থাকত।
  • | 132.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৭518663
  • আমার ও বাম সমর্থক দের জন্যে এক অদম এক রকম মনোভাব।

    এক বিষয়ে আমি আর এক্জন বাম সমর্থক সেম পেজে। ওনার র মনে যত টা শ্রদ্ধা বাম নিয়ে। আমার মনে ঠিক ততো ট ঘৃনা। মড ভ্যালু নিলে আমরা সেম পেজে।
  • aranya | 78.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৭518661
  • তিনো সাপোটার এখানে পাওয়া বহুত মুশকিল, সেই ম্মু-কে খুঁজতে পারী যেতে হবে।
    সিপিএম বিরোধী বা আরও ব্যাকরণসম্মত ভাবে বললে সিপিএমের কিছু কাজকম্মের বিরোধী লোক অবশ্যই পাওয়া যাবে :-)।
  • dukhe | 212.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৫০518664
  • বনধ ভালো তো। রোজ হয় না কেন সেটাই বুঝি না।
    তবে ই বাংলা বনধ, ভারত বনধের ছিঁচকেমি থেকে বেরোনো দরকার। আমি মন্ত্রী হলে ইন্টারন্যাশনাল বনধ ডাকব। বিশ্বমানের বনধে হাত পাকিয়ে তারপর সৌরজগতে, তারপর গ্যালক্সিতে - এইভাবে মহাবিশ্বে বনধ ছড়িয়ে দিতে হবে।
    ছুটির নিমন্ত্রণে তুমি আমায় -
  • Demba Ba | 24.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৫১518665
  • যে "বাম" আর "সিপিএম" এক করে দেখে তার অবশ্য বিশেষ মুখ খোলাই উচিত নয়;-)
  • quark | 24.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৪518666
  • বহুরূপে সম্মুখে তোমার ইঃ। আর বলে কিনা পাওয়া যাবে না।
  • Demba Ba | 24.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১২:৫৭518667
  • বন্‌ধ নিয়ে আমার নিজস্ব ভিউ আছে - আমি আবাপ-কনসেপ্টে বিশ্বাসী নই। কিন্তু পুরো দায়টা সিপিএম (থুড়ি, "বাম")-এর ওপর চাপিয়ে দেওয়াটা একটা ঢপবাজি।
  • | 132.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০১518668
  • বাম জোট - সিপিএম এটা প্রায় শুন্যের কাছাকাছি।

    বাম কনসেপ্ট টা জানি। সিপিএম টাও। মাঝে মাঝে লিখতে গিয়ে সেটা সমার্থক হয়ে যায়। সেট ভুল।

    আর বেশী জানার ইচ্ছা নেই। ইয়েস SME কছ থেকে ও।ঃ))
  • lcm | 34.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০২518669
  • রাজ্যের ক্ষমতাসীন সরকার হিসেবে লেফ্ট ফ্রন্ট সমর্থিত বহুত বন্ধ হত - বেশ বিরক্তিকর ছিল। বুদ্ধদেববাবুরা এটা পাল্টাতে চেয়েছিলেন, কিন্তু নিজের পার্টি থেকেই সাপোর্ট পেলেন না...
  • lcm | 34.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৪518670
  • এখন ভারতে লেফট মানে সিপিএম-ই। বাকী আর কারা, নাম কা ওয়াস্তে আছে সিপিআই, আরএসপি... এসেট্রা।
  • aranya | 78.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৫518671
  • বন্ধ, ঠিক্ঠাক ব্যবহার করতে পারলে, মানে ব্যাঙের ছাতার মত যদৃচ্ছা বন্ধ না ডাকলে, একটা ভাল হাতিয়ার তো বটেই।

    এখানে টেলিকম ইউনিয়নের ওয়ার্কার-রা কয়েক বছর পর পর, কন্ট্রাক্ট নেগোসিয়েশনের সময় স্ট্রাইক ডাকে, কম্পানির বেশ ঝাড় নামে - ম্যানেজমেন্ট এমপ্লয়ি-দের ট্রেইন করতে হয় ইউনিয়ন শ্রমিকদের কাজ গুলো করার জন্য, প্রিপেয়ারিং ফর স্ট্রাইক ডিঊটি।
  • | 132.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৬518672
  • সেটা তুমি আমি বুঝি। অন্য লোকে ও বোঝে। কিন্তু কাঠি করার সুযোগ পেলে কেই বা ছাড়ে? ( আমি ই কি ছাড়ি? ) ঃ))
  • lcm | 34.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:১১518674
  • ট্রেড ইউনিয়ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধের ভূমিকা আছে। এই ধরো না, এই সপ্তাহে -- শিকাগো-তে প্রায় সপ্তাহব্যাপী স্কুল টিচারদের স্ট্রাইক চলল, আল্টিমেটলি মেয়র কাউন্সিল দাবী মেনেছেন, স্ট্রাইক তুলে নেওয়া হয়েছে। কিন্তু, এই স্ট্রাইকে শিকাগো শহর বন্ধ হয়ে যায় নি।
    সিটু বন্ধ করতে চাইলে করবে, ইট ইজ অ্যা টুল, কিন্তু তার জন্যে কিছু লোক বাইকে চেপে বাইপাসে হাতে লাঠি নিয়ে লোক শাঁসাবে - ঠিক এই জিনিসটাই বুদ্ধবাবুরা আটকাতে চেয়েছিলেন। কিন্তু ঐ...
  • Demba Ba | 131.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:২০518675
  • রাইট, এটা দরকারি অস্ত্র, এবং অধিকার (বোথওয়েজ - করার এবং না করার)। কিন্তু এই পঃবঙ্গে সমস্ত বন্‌ধ ইঃ সবই হয়েছে সিপিএমের জন্যে - এইটা যে বড় ঢপ সেটাই বলার ছিলো। স্ট্যাটটা পেলে দিচ্ছি।
  • | 132.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩১518676
  • যারা স্বেচ্ছায় বন্ধ করছেন করুন না। কিন্তু যারা বন্ধের বিরোধিতা করছেন তাদের বন্ধ মানতে বাধ্য করা। এই টা মানতে পারা চাপ।
  • lcm | 34.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৩:৩২518677
  • না সম্স্ত বন্ধ সিপিএমের জন্যে হয়েছে কি না সেটা আমার পয়েন্ট না। রাজ্যের রুলিং পার্টি হিসেবে সেন্টারের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্যে শুধু নিজেদের রাজ্যে বন্ধ করে নিজেদের কর্মদিন নষ্ট করার মানে হয় না, দিল্লীতে গিয়ে প্রতিবাদ করা উচিত। তবে ভারতের অনেক রাজ্যেই কমবেশী এমন হয়। এটা বোকামি। IMHO
  • | 132.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৪518678
  • আমার ১ঃ৩১ সব পার্টির জন্যেই সত্যি।
  • PT | 213.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৪518680
  • ৩৪ বছরে বামেরা ৮০-৮৫ টা আর জন্মলগ্ন থেকে তৃণ ৩০-৩৫ টা বন্ধ ডেকেছে।
  • Demba Ba | 131.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:২৯518681
  • জুম্মাবারের নমাজ পড়া হয়ে গেছে? অবিশ্যি কোন নমাজ তো বলেনি।
  • নেতাই | 131.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৮518682
  • বলেছেন
    বিকেল ৩ টা নাহলে ৫ টা। আমার ঠিক মনে নেই
  • ডিডি | 120.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৯518683
  • একটা ভেগলি মনে আছে।

    কলকাতায় একজন খুন হয়েছিলেন আর অমনি মমতা ওনাকে সিপিএমের হাতে খুন বলে বন্ধ ডেকে দিলেন। দু দিন পরেই দেখা গেলো ওটা ১০০% পার্সোনাল মোটিভে খুন খারাপি হয়েছে। তো কি? একটা বন্ধ তো হয়ে গেলো।

    ১৯৯২ তে জুন মাসে,আমাকে তখন হসপিটাল দৌড়াদৌড়ি করতে হচ্ছে, মনে আছে পর পর দুই সপ্তাহে এক্দিন একদিন করে বন্ধ হয়েছিলো মমতার জন্য।

    এক আসামে উলফা আর দার্জিলিংএর সব কটা আঞ্চলিক পার্টী ছাড়া আর কেউ,কস্মিন কালেও এই ভাবে এক নাগাড়ে বন্ধ ডাকতে পারতো না।

    কিন্তু ততদিনে বামেদের বন্ধ ডাকার একটা সুমহান ঐতিহ্য এসে গেছে। ধরুন পুজো আসবে অক্টবরে। তখন নয়। তার মাস দেড়েক আগেই - ধরুন সেপ্টেম্বরে বন্ধ ডাকো। অবশ্যই সোম অথবা শুক্কুরে। অগস্টেই ঘোষণা করে দেও।

    ইস্যুটা কি? হয়তো সাম্রাজ্যবাদ বিরোধিতা। নয়তো একটা ক্লাস্টার অপ ডিম্যান্ড। জিনিস পত্রের দাম কমাও। এরকম। মোট কথা বন্ধ চাই।

    তাই অহৈতুকি বন্ধের লেজিটিমেসি তৈরী হয়ে গেছিলো। নইলে তৃণমুলের এতো বাঁদরামিও লোকে গিলে ফেলে ? আর ভোটের বাজারে বামেদের স্রেফ আছড়ে হারায়?
  • de | 213.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪৯518686
  • এখানে লোকে নমাজ পড়াটা নিয়ে খুব হাসাহাসি করছে দেখলাম --

    আমাকে বাই ডিফল্ট দিদির সাপোর্টার বলে ধরে নেয় এখানকার লোকে, আমি খুব একটা রাজনীতি নিয়ে কথা বলি না আপিসে -- আজ প্রায়ই জিগাচ্ছে, ক্যা নমাজ খতম হুয়া? রিজাইন কিয়া দিদিকি মিনিস্টারনে?
  • ঊমেশ | 90.*.*.* | ২১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৫১518687
  • দিদি'র হঠাৎ বন্ধে'র জন্যে আমি জয়সুরিয়া'র ৪৮ বলে সেন্চুরি টা লাইভ দেখতে পাইনি। ট্রেনে বসে ছিলাম।
    দিদি তখন হঠাৎ বন্ধের স্পেসালিস্ট।
    ৯২-৯৬ আমি অনেক বার দিদি'র হঠাৎ বন্ধের শিকার হয়ে ঘন্টার পর ঘন্টা বাসে ট্রেনে বসে কাটিয়েছি, লম্বা লম্বা হেটে গেছি।
    সেই যে আমার দিদি'র প্রতি রাগ জন্মালো আজও সেটা আর অনুরাগে বদল হলো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন