এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৪ নভেম্বর ২০১৪ ২১:০১266220
  • আমার কথামৃত পড়তে হেবি লেগেছিল। কিন্তু সে তো অনেক কাল আগে। আপনারা আমার মতামত জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন জানি। কিন্তু আমি তো আরেকবার না পড়ে কিছু বলতে পারবনা। :-)
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৫৮266219
  • ধর্ম অর্থে রিলিজিয়ন বোঝাতে চাই নি। মানবতাবাদ বুঝিয়েছি। ভেগ কনসেপ্ট - সন্দেহ নেই।
    রামকৃষ্ণকে বিদ্যাসাগর কেন ঝেড়ে কাপড় পরালেন না এই নিয়ে আমার কোন কৌতুহল নেই। বিদ্যাসাগর রামকৃষ্ণের মূর্তি সাজিয়ে পুজো করতেন না। যাঁরা সেটা করেন তাঁদের কাছেই প্রশ্ন রামকৃষ্ণের মধ্যে দেবত্বের কি এলিমেন্ট আছে?
  • Ishan | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৫১266218
  • ট্রেট কথাটা ভুল লিখলাম। আসলে কী হবে? ওরিয়েন্টেশন? হ্যাঁ ওরিয়েন্টেশন টা বেটার।
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৫০266216
  • "মানবধর্ম তো একটাই"

    এই বাক্য টা বুঝিনি |কাজেই বাকিটাও ক্লিয়ার হয়নি।

    তবে পাবলিক স্পিরিচুয়াল স্পীকার হিসেবে ওই সময়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ পয়েন্টে কথা বলার ক্ষমতা রাখতেন বা না পারলে ঘুরিয়ে দিতে পারতেন। বিদ্যাসাগর কেও তাই করেছিলেন। আপনি বরং এটা প্রশ্ন করছেন না কেন যে হেগেল-কান্ট পড়া বিদ্যাসাগর যাঁর ঠোঁটকাটা হিসেবে চরম দুর্নাম ছিল তিনি রামকৃষ্ণর বিরোধিতা করলেন না কেন। রামকৃষ্ণ তো সমাজসংস্কারক নন। বরং চাট্টি অং বং বুঝিয়ে দিরোজিয়ান গুলোর ও মাথা খেয়েছিল। পুরো মুভমেন্ট টা হয়ত অন্যদিকে যেত রামকৃষ্ণ না থাকলে। বিদ্যাসাগর এর ভূমিকা ওরকম ভেবলু দর্শকের কেন :)
  • Ishan | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৫০266217
  • একক মনে হয় রাধাভাব এর কথা বলছে। প্রশ্ন হল একটা নির্দিষ্ট পরিমানে সমকামী ট্রেট না থাকলে পুরুষের পক্ষে রাধাভাব আনা সম্ভব? হতেও পারে, আমি জানিনা।
  • pi | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৪৯266215
  • সমকামী আর বি-সমকামী স্পেকট্রামের দুই প্রান্ত। মাঝে উভকামীরা আছেন। কিন্সেস্কেলে ১ থেকে ৫ এর লোকজনের নানারকম প্রেফারেন্স থাকতেই পারে। অন্য নানা স্কেলে তো আরো নানা সম্ভাবনার কথা বলে।
  • cb | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৪৬266214
  • মাইরি, আজ নাকি আলিপুরে পুলুশ মাথায় ফাইল চাপা দিয়ে টেবিলের তলায় বসে তিনোর ক্যাল খাওয়া থেকে বাঁচার চেষ্টা করেছে !!!!
  • pi | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৩৯266213
  • কিন্তু ছোট ঘরে থাকতে দিলে কোন আইন অনুযায়ী জেল হয় ? এটা সিরিয়াসলি জানতে চাইলুম।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৩৮266211
  • একক, স্পিরিচুয়াল পাবলিক স্পিকার মানে কি? যিনি ধর্মকথা ব্যাখ্যা করেন? কথক ঠাকুরের মত? তেমনটা হলে একটা মানুষকে দেবতা বানানো হয় না। আরেক রকম স্পিকার থাকতে পারেন যাঁরা সমসাময়িক যুগের পরিপ্রেক্ষিতে প্রচলিত ধর্মে টুইস্ট আনছেন। মানবধর্ম তো একটাই। রিচুয়ালিস্টিক ধর্ম পালন করতে করতে মানুষ যখন সেই ধর্মকে ভুলে যাচ্ছে তখন এই স্পিকাররা আসছেন। বুদ্ধ যেমন এসেছিলেন। বা যীশু। মহম্মদ আরবদের জীবনযাত্রায় একটা স্ট্রাকচার আনলেন। এই দলের লোকেদের সমাজ সংস্কারক বলাই যায়। রামকৃষ্ণ স্পিরিচুয়াল স্পিকার হিসেবে এর মধে কোন দলে পড়েন?
  • | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৩৮266212
  • জেন্ডার এক্সপ্রেশানে সেক্সের ভূমিকা আছে না নেই? ধুতি পাঞ্জাবি আমার পছন্দের পোশাক বলে এক্সপেরিমেন্ট হিসেবে পরতে লাগলে সেটা কিসের এক্সপ্রেশান হবে?

    এক্সপেরিমেন্ট মানে কি?
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২০:৩৩266210

  • সেক্স/জেন্ডার আলাদা তো। রামকৃষ্ণ কার সঙ্গে সেক্স করেছেন সিরিয়াসলি জানিনা। সেটা ওনার ব্যাপার। কিন্তু ওনার বিভিন্ন ভাব আরোপ করে করে দেখার ঝোঁক ছিল। এটা রিলেটেড টু জেন্ডার এক্সপ্রেশন।
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২০:২৯266209
  • বুদ্ধের সঙ্গে বা সক্রেটিস এর সঙ্গে তুলনা জাস্ট বাড়াবাড়ি। এইজন্যেই বাঙালি দের হিউম্যানিটিস চর্চা কেও সিরিয়াসলি নেয়না। রামকৃষ্ণ ম্যাক্সিমাম একজন গুড পাবলিক স্পীকার। তাইবলে বুদ্ধ/সক্রেটিস লেভেলে না। কোনো অরিজিনাল থিওরি নেই। যা খুশি তুলনা টানলেই হলো।
  • lcm | ১৪ নভেম্বর ২০১৪ ২০:২১266208
  • Ramakrishna's teachings were imparted in rustic Bengali, using stories and parables. These teachings made a powerful impact on Calcutta's intellectuals, despite the fact that his preachings were far removed from issues of modernism or national independence. His spiritual movement indirectly aided nationalism, as it rejected caste distinctions and religious prejudices.

    Ramakrishna used rustic colloquial Bengali in his conversations. According to contemporary reports, Ramakrishna's linguistic style was unique, even to those who spoke Bengali. It contained obscure local words and idioms from village Bengali, interspersed with philosophical Sanskrit terms and references to the Vedas, Puranas, Tantras.

    For that reason, according to philosopher Lex Hixon, his speeches cannot be literally translated into English or any other language. Scholar Amiya P. Sen argued that certain terms that Ramakrishna may have used only in a metaphysical sense are being improperly invested with new, contemporaneous meanings.

    Ramakrishna was skilled with words and had an extraordinary style of preaching and instructing, which may have helped convey his ideas to even the most sceptical temple visitors. His speeches reportedly revealed a sense of joy and fun, but he was not at a loss when debating with intellectual philosophers.

    Philosopher Arindam Chakrabarti contrasted Ramakrishna's talkativeness with Buddha's legendary reticence, and compared his teaching style to that of Socrates.
  • | ১৪ নভেম্বর ২০১৪ ২০:১৮266207
  • পরীক্ষা- নিরীক্ষার মানে টা জানতে চাইছি।
  • | ১৪ নভেম্বর ২০১৪ ২০:১৭266206
  • আমি স্ট্রেট মানে আমার জেন্ডার প্রেফারেন্স। মানে যে নামে সমাজ একটি নারী এবং পুরুষের যৌন সম্পর্ককে দাগিয়ে দিয়েছে। অন্যটিকে অন্যনামে।
  • | ১৪ নভেম্বর ২০১৪ ২০:১৫266205
  • একক কিছু জানতে চেয়েছিলামঃ(
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২০:১৪266204
  • "বৈচিত্র্য মানে আমি স্ট্রেট,কিন্তু সমকাম প্র্যাকটিস করে দেখলাম? বা সমকামী আমি কিছুদিন উল্টোটা করলাম?"

    এই "আমি স্ট্রেট " টা কী ??? :))) বড়জোর বলা যায় এতকাল অবধি আমার জেন্ডার এক্সপ্রেশন এরকম। এস মেনি এক্সপ্রেশন এস মেনি জেন্ডার তো |
  • একক | ১৪ নভেম্বর ২০১৪ ২০:১১266203
  • "name: hu mail: country:

    IP Address : 188.89.100.253 (*) Date:14 Nov 2014 -- 06:06 PM

    একক, অমুক সালে অমুক ইস্যুতে এই সংস্কার করেছিলেন। তার অমুক ফলাফল হয়েছিল। এই রকম লেখা চাই।"

    হু
    রামকৃষ্ণ সমাজ সংস্কারক এই প্রথম শুনলুম। উনি তো একজন স্পিরিচুয়াল পাবলিক স্পীকার। ভাবছি আপনার কাছেই লেখা চাইব, সিরিয়াসলি :)))
  • | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৫৩266202
  • ঐ আকা, রিমিরে বোলো তো রিমিকে ক্ষুব মিস্করি।
  • aka | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:৩৬266201
  • এইরে আবার রামকেষ্ট এসে পড়েছে।

    যাহোক, তসলিমা নাসরিন সুমনের গান প্রসঙ্গে লিখেছেন। ওনার গানের কথাগুলো ভালো। সবাই বিশ্বাস করেন, কিন্তু সুমন নিজেই ওনার গানের কথাগুলো বিশ্বাস করেন বলে মনে হয় না।
  • sch | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:২৪266200
  • কে আবার কাকে মারল। রামকৃষ্ণদেবের সেক্সুয়ালটি নিয়ে তো দিব্য আলোচনা হল। এরপর বিবাকানন্দ ক'বার স্বমেহন করতেন তাই নিয়েও তথ্য চলে আসল বলে। সারদা দেবীর দুখ ভরি কাহানিও শুনে ফেললাম, কেমন করে উনি অত্যাচার সহ্য করেছিলেন - domestic abuse/violence সব। কে কাকে মারতে চাইল। এখন বুলেট পয়েন্টসে রামকৃষ্ণদেবের কন্ট্রিবিউশান জানতে চাওয়া হচ্ছে। মুস্কিল হল সব জিনিস ঠিক বুলেট পয়েন্টসে হয় না।

    - আর সমস্যা হল বিদ্যাসাগরকে কেন বাঙ্গালী পূজো করছে না। সত্যি খুব অন্যায়। আচ্ছা বামেরা ক্ষমতায় থাকাকালীন বিদ্যাসাগরের জন্যে কিছু করল না (একমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটির নামকরণ ছাড়া) - তিনোরাও করছে না সেভাবে - কেন বিদ্যাসাগরকে পাবলিক খাচ্ছে না? উনি কি যথেষ্ট স্ক্যান্দালাস ছিলেন না - নাকি লাইফে যথেষ্ট মসালা আনতে পারে্ন নি - ---

    বাঙ্গালী সম্বন্ধে কি সব বললেন - তাইলে বরং একটা ছড়া বলে দি - অনেক দিন আগে পড়া

    বাঙ্গালী গাণ্ডূর জাত
    ভন্ড অতিশয়
    ল্যাজ তুলে দৌড়য়
    পেলে পরে ভয়
  • | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:১২266199
  • বৈচিত্র্য মানে আমি স্ট্রেট,কিন্তু সমকাম প্র্যাকটিস করে দেখলাম? বা সমকামী আমি কিছুদিন উল্টোটা করলাম?
  • | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:০৮266198
  • একক, জেন্ডার এক্সপ্রেশানে পরীক্ষা-নিরীক্ষা ওয়েলকাম মানে কী? মানে আমার ইচ্ছে হলো বলে ধুতি-পাঞ্জাবি পরলাম নাকি প্র্যাকটিসিং যৌনতায় বৈচিত্র আনলাম?
  • ঊমেশ | ১৪ নভেম্বর ২০১৪ ১৯:০৩266197
  • মহারাষ্ট্রে শিবাজী-মহারাজ আর গুরুতে রামকৃষ্ণ-বিবেকানন্দ
    একদম এক কেস।
    লাইনের বাইরে কিছু বললেই মারমার-কাটকাট ব্যাপার।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:৪৯266196
  • আজও, আজও কতো প্রাসঙ্গিক। তাঁকে প্রাতঃস্মরণীয় করেই রাখলাম, জীবনে কোনোদিন অনুসরণ করলাম না। যদি একজন বাঙালীকেও মহাপুরুষ বলতে হয় তো তিনি, সদরে করেছে রিপোর্ট বিধবাদের হবে বিয়ে।

    আমরা আরম্ভ করি শেষ করি না; আড়ম্বর করি,কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরিপরিমাণ বাক্যরচনা করিতে পারি, তিলপরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতালাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সমমান, পরের চক্ষে ধুলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্‌স; এবং নিজের বাক্‌চাতুর্যে নিজের প্রতি ভক্তিবহুল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য।

    (টইয়ের সাথে খাপে খাপে মিলে যায় না?)
  • সে | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:১২266195
  • এইমাত্র খবরে প্রকাশ, এটা খোকা বাঘ। বেচারা খুব ভয় পাচ্ছে। মাত্র সত্তর কেজি ওজন।
    এখন দেখছি ওকে লবেঞ্চুস্‌ দিয়ে ভুলিয়ে আয় ঘুম আয় ঘুম গেয়ে ঘুম পাড়াতে হবে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:১১266194
  • সুমিত সরকারের বইটা ভালো (যারা পড়েননি তাদের জন্য)।
  • Kaju | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:১০266193
  • এসব নিয়ে তক্কো কি লিখে লিখে হয়? তাহলে তো সব কাজকম্মো ছেড়ে এই নিয়ে দিনরাত কীবোর্ড হাতে একেবারে রেডি হয়ে থাকতে হয় ! অনেক কিছু বলার থাকলেও সময় নেই একদম, আর যারই থাক।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:০৯266192
  • কিন্তু বাংলায় নারীশিক্ষার প্রসার তো বেথুনসাহেবের হাত ধরে হয়েছিল।
  • hu | ১৪ নভেম্বর ২০১৪ ১৮:০৬266191
  • একক, অমুক সালে অমুক ইস্যুতে এই সংস্কার করেছিলেন। তার অমুক ফলাফল হয়েছিল। এই রকম লেখা চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত