এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:৪১26280
  • না। হতচ্ছাড়া বলে দুনিয়ার যেকোনো লোককেই ডাকা যায়। কোনো একটি লোককে স্পেসিফাই করে না। মহাজীবন বলেও যাকে ইচ্ছে ডাকা যায়। কিন্তু কৌন্তেয় বলে যাকে খুশি ডাকা যায় না। কৌন্তেয় বলতে একটি বিশেষ লোককে বোঝায় তাই কৌন্তেয় বিশেষ্য। যেমন শমীক বিশেষ্য।
  • সিকি | ২৩ জুলাই ২০১২ ১৯:৩৮26279
  • হে মহাজীবন। এখানে কি মহাজীবন বিশেষ্য?
  • সিকি | ২৩ জুলাই ২০১২ ১৯:৩৭26277
  • অ্যাই হতচ্ছাড়া বলে ডাকলে কি হতচ্ছাড়া বিশেষ্য হয়ে যায়?
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:৩৭26278
  • আমি তো তখন সেটাই বললাম আমাকে লোকে বকে দিল। কৌন্তেয় বলে ডাকলে যখন একটা বিশেষ লোককে বোঝানো হচ্ছে তখন ওটা বিশেষ্য।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:৩৬26276
  • হে গাঙ্গেয়, হে কৌন্তেয় বলে সম্বোধনের সময় ?
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:৩০26275
  • গাঙ্গেয় কি দুটোই হয় না ? গাঙ্গেয় অববাহিকা বিশেষণ। কিন্তু গাঙ্গেয় বলে যখন ভীষ্মকে সম্বোধন করা হ্চ্ছে ? গাঙ্গেয় দেবব্রত বলা হত নাকি সবসময় ?
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:২৮26273
  • কৌন্তেয় কুন্তীর গর্ভজাত না গর্ভজাত সন্তান, মানে, গর্ভজাতক ?

    কৌন্তেয় বোধ্হয় বিশেষ্য ও হতে পারে। নয় ? কৌন্তেয় বলে তো সম্বোধন ও করা হয়।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:২৮26274
  • ওহো।

    গর্ভজাতক কথাটাই কেমন অচেনা লাগছে।
    নবজাতক শুনেছি। গর্ভজাত ও শুনেছি।কিন্তু গর্ভজাতক? মানে আছে নিশ্চয় কিন্তু শুনতে অচেনা
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:২৫26272
  • গর্ভজাতক তো বিশেষ্য। বৈমাত্রেয় মানে বিমাতার গর্ভজাতক কি ?

    আমার ঐ পোস্টে জাত টা জাতক হবে।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:২০26270
  • সেটাই তো বল্লাম। সৎ এর মত আচরণ মিন করলে আসলে সৎ ব্যক্তির মত আচরণ। ব্যক্তি/ ভ্রাতা/ভগিনী আসবেই।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:২০26271
  • বৈমাত্রেয় মানে বিমাতার গর্ভজাত তো বটেই মানে তাতে তো কেউ দ্বিমত হয় নি। নাকি?

    কিন্তু গর্ভজাত আর গর্ভজাতকের ব্যাপারটা কী?
  • aka | ২৩ জুলাই ২০১২ ১৯:১৮26269
  • বৈমাত্রেয় মানে সৎ ভাই (পুং)

    বৈমাত্রী মানে সৎ বোন (স্ত্রী)

    রঙ্গন কইল যে। দেখে নিন ওপরে। তবে সবাই যখন বলছে আমিই বোধহয় ভুল জানতাম। ডিকশনারি আমাকে দেখতেই হবে। মাক্কালি অনেকবার ইউজ করেছি।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:১৭26268
  • সৎ ও তো বিশেষণ। সৎসুলভ হবে কীকরে?
  • Abhyu | ২৩ জুলাই ২০১২ ১৯:১৬26267
  • সৎ সুলভ কথাটাও ভুল রে বাবা। সৎ ব্যক্তি সুলভ হবে।
    ওফ!
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:১৪26266
  • মানে গর্ভজাত আর গর্ভজাতকের তো তফাত আছে।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:১১26263
  • সৎ সুলভ মানে তো সৎ (ব্যক্তি) সুলভ।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:১১26264
  • এইত্তো সংসদের অভিধানে বৈমাত্রেয় কে বিশেষণ বলেছে। মাইরি। (আজ্জোদার জন্য)

    আর হ্যাঁ ওটা ষ্ণ প্রত্যয় না, ষ্ণেয় প্রত্যয়। মানে কৌন্তেয়, বৈমাত্রেয় সব।
  • সিকি | ২৩ জুলাই ২০১২ ১৯:১১26265
  • আমিই ভুল বলেছি। বৈমাত্রেয় বিশেষণ। বিশেষ্য নয়। গাঙ্গেয় যখন দেবব্রত, তখন গাঙ্গেয় দেবব্রতর বিশেষণ। একই ভাবে কৌন্তেয় বা পাণ্ডব হল বিশেষণ। গাঙ্গেয় অববাহিকা, এখানে অববাহিকা বিশেষ্যের বিশেষণ হল গাঙ্গেয়।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:১০26262
  • হ্যাঁ।
  • Abhyu | ২৩ জুলাই ২০১২ ১৯:০৯26260
  • পথে এসো। মাঝে ভ্রাতা/ভগিনী ঢোকাতে হবে :)
    নইলে বৈমাত্রেয় সুলভ আচরণ == সৎ সুলভ আচরণ :)
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:০৯26261
  • কৌন্তেয় মানে কুন্তীর গর্ভজাত, সেই লজিকে বৈমাত্রেয় মানে বিমাতার গর্ভজাত হলে বৈমাত্রেয় আচরণের মানেই তো সৎ ভাই/বোনের ব্যবহার হয়ে যায় !! ঃ) আর সুলভ লাগানোরও দরকার নাই !ঃ)

    বৈমাত্রেয় মানে বিমাতার গর্ভজাত ? ঃ)
  • san | ২৩ জুলাই ২০১২ ১৯:০৬26259
  • এ কি মুশকিল। বৈমাত্রেয় ভ্রাতা কথাটায় বৈমাত্রেয় শব্দটা ভ্রাতার বিশেষণ না? ভ্রাতাও বিশেষ্য তার বৈশিষ্ট্যও বিশেষ্য? এরম হয় নাকি।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:০৫26258
  • সৎ ভাই/বোন সুলভ আচরণ = বৈমাত্রেয় ভ্রাতা/ভগ্নী সুলভ আচরণ।

    কারণ, সৎ = বৈমাত্রেয়
  • sdfsadgadfdg | ২৩ জুলাই ২০১২ ১৯:০৪26256
  • বিমাতৃসুলভ। বৈমাত্রেয়। বৈমাত্রেয়্সুলভ হয় না। বৈমাত্রেয় বিশেষণ। বিমাতৃজ বিশেষ্য।

    হল?
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৯:০৪26257
  • বৈমাত্রেয় ভাই যখ্ন বলি, তখন বিশেষণ না ?
    কৌন্তেয় অমুক কি তমুক বলি কী ?
  • agsdfdahgsdf | ২৩ জুলাই ২০১২ ১৯:০১26254
  • বৈমাত্র, বৈমাত্রেয় বিণ। বিমাতার গর্ভজাত (বৈমাত্রেয় ভাই)। [সং। বিমাতৃ + অ, এয়]। স্ত্রী। বৈমাত্রী, বৈমাত্রেয়ী।
  • aka | ২৩ জুলাই ২০১২ ১৯:০১26255
  • স্যানিনি যদি ডিকশনারি দেখে কয় তাইলে প্রত্যয় যায়। নইলে আমার কি মনে হইল দিয়ে চলিবেক নাই। কারণ আমার দিব্য মনে হইছে সৎ ভাই/বোন সুলভ আচরণ = বৈমাত্রেয় সুলভ আচরণ।
  • Abhyu | ২৩ জুলাই ২০১২ ১৮:৫৯26251
  • কাজু আদতে ভুল বলছে, ষ্ণেয় আর ষ্ণ এক প্রত্যয় নয়।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৮:৫৯26252
  • কুন্তী একটি বিশেষ ব্যক্তির নাম তাই কুন্তীর ছেলে বলতেও একটি বিশেষ ব্যক্তিকে বোঝায়। কৌন্তেয় তাই বিশেষ্য।

    কিন্তু বিমাতৃ কোনো প্রপার নাউন না। বৈমাত্রেয় অবশ্যই বিশেষণ। কৌন্তেয় আর বৈমাত্রেয় একদম তুলনীয় না। মানে প্রত্যয় এক, কিন্তু তাতে পার্ট অফ স্পিচ এক হয়ে যাবে না।
  • pi | ২৩ জুলাই ২০১২ ১৮:৫৯26253
  • কিন্তু সিকি, ধরো সহোদর ভাই বৈমাত্রেয় ভাইয়ের মতন আচরণ করছে। তখন তো বৈমাত্রেয় আচরণ করছে বলা যাবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত