এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৩ জুলাই ২০১২ ১৬:৩৫26161
  • তালিয়াঁ
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ১৬:৩৪26159
  • কুমুদি, ফাটাফাটি হয়েছে।
  • কুমু | ২৩ জুলাই ২০১২ ১৬:৩২26158
  • দেখলে,দেখলে সবাই?হে গুরু ও চন্ডালরা,

    একটু ফোড়ন আনিল না সে তো,গেছিল সিঙ্গাপুরে,
    রাইটার্স ব্লক বাহানা করিয়া এল ফুর্তিতে ঘুরে।
    শীতল, হিংস্র প্রতিশোধমনা কুমু যদি আমি হই,
    নেতাইএর গোঁপে অ্যাকোয়া রিজিয়া পুরু করে মাখাবই।
  • নেতাই | ২৩ জুলাই ২০১২ ১৬:২০26157
  • সিঙ্গাপুরে পাঁচফোড়ন পাওয়া যায়না। দোকানে পাঁচফোড়ন দাও পাঁচফোড়ন দাও বলে কত কান্নাকাটি করলাম। কেউ দিলনা। ওখান থেকে আনার জন্য চোখের জলটুকুও ছিল না। শেষ হয়ে গেছিলো।
  • kumu | ২৩ জুলাই ২০১২ ১৬:১৫26156
  • নেতাই,এবার কি পাঁচফোড়ন এনেচো?আনতে পেরেচো?
  • নেতাই | ২৩ জুলাই ২০১২ ১৬:১৪26155
  • কাঁঠাল দধিতে ফেলি
    তাহাতে সিঙ্গাপুরী কদলী দলি
    খাও গপাগপ।
    --------------কবি নেতাই
  • নেতাই | ২৩ জুলাই ২০১২ ১৬:১৩26154
  • কাঁঠাল???
    আই লাইক কাঁঠাল
  • kumu | ২৩ জুলাই ২০১২ ১৫:৪৮26153
  • কাঁঠাল?গন্ধটা খুবি সন্দেহজনক।
  • | ২৩ জুলাই ২০১২ ১৫:৪৬26152
  • মুড়ি দিয়ে কাঁঠাল। আহা!!
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১৫:৪৩26151
  • এঃ ভাটে কাঁটালের গন্দো করে দিলো।
  • kiki | ২৩ জুলাই ২০১২ ১৫:৪০26150
  • আচ্ছা মজলিশের আর্কাইভের খবর কে যেন লিখেছিলে, বা কেউ যদি শুভা(কান্না) -র লেখা খুঁজে পাও সেথায় তার লিংক এখানে বা শুচিদিকে একটু দিয়ে আসবে?

    আর ইসে, তিনি ঠিক হয়ে গেছেন। সবাইকে কি আমি থামিয়ে দিলুম।তালে স্যরি।

    আর আমার কাছে কিছু খাজা কাঁঠাল আছে। হাফকেজি এনেছিলুম, লাঞ্চে হাফ মতন উঠেছে। স্যানের নাড়ু শুনে মনে হলো। বাকিটা শেষ করে দিই গিয়ে।
  • kumu | ২৩ জুলাই ২০১২ ১৫:৩৮26149
  • সত্যের খাতিরে-
    রবিবারের ভাটসমুদ্রে নেমেছিলাম, কিন্তু খেই পেলাম না।তাই হাঁচড়পাঁচড় করে তীরে উঠে শুধু আজ সকালের ভাট পড়ে নিলাম।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৫:৩৭26148
  • কিকির ছানার গল্পগুলো আমার চেনাজানা এই সময়ের ছোটদের থেকে বেশ আলাদা। ভালো লাগে
  • kiki | ২৩ জুলাই ২০১২ ১৫:৩২26147
  • এদিকে আমার টিনেখোকার দুচোখ দিয়ে ধারা গড়াচ্ছে এখন।

    কিছুদিন আগে তার সোর্ড টেল না কার ছানা হবার কথা শুনিয়েছিলো। আমি পাত্তা দিই নি। দুদিন আগে ভাই এসেছিলো, সে কনফার্ম করে গেছিলো আর প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে ও ভাগ্নেকে বুঝিয়ে গেছিলো। সেই মতো আজ একটা কাঁচের জার এনে সেই যুগোলকে আলাদা করার কথা। তো তিনি এসেই তার শ্যেন চক্ষু দিয়ে কি দেখলেন আর জুতো একদিকে, ব্যাগ আরেকদিকে ছুঁড়ে ছুটে গেলেন। আর তারপরেই, শিগ্গিরি আমায় একটা নাইভ দাও, গামলা দাও, আমি বেবি গুলোকে বাঁচাবো বলে নিজেই গ্লাভস গলিয়ে রেডি হয়ে গেলেন। এদিকে স্বাভাবিক ভাবেই এখন ও ডিম গুলো তৈরী হয় নি। ভাই বলেছিলো, এরা নাকি বাচ্চা দেবে। তো আমি আবার বললাম, সোনা, তুমি যে সেদিন আমায় বললে ওর মেল পার্টনারের হেল্প ছাড়া বেবি হবে না, এখন ওর পার্টনার কি করে হেল্প করবে বলোতো!( অবশ্য নিজেও বুঝিনি ঠিক কি বোঝাতে চাইলাম)। এখন তার আবেগ বাধ মানছে না। ঃ(
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১৫:৩১26146
  • ওই হল।

    হরে কৃষ্ণ টরে বালক,
    একই হল হরে দরে।
  • | ২৩ জুলাই ২০১২ ১৫:২৮26145
  • না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মতোন
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১৫:২৬26144
  • ওরম না তো!

    টরে টক্কা টরে টক্কা, টক্কা টক্কা টরে টরে
    টরে টরে টক্কা টক্কা, টক্কা টক্কা টরে টরে

    একদম রামোনারায়োনো-র মত।
  • sdsfdgsdfgsdfsgdsd | ২৩ জুলাই ২০১২ ১৫:২২26142
  • রোজার সময় নাড়ুর কথা পড়াও গুনাহ্‌। এখন সারাদিন শুধু সিগনাল- টরে টক্কা টরে টক্কা টরে টক্কা টক্কা টরে। জান্নত আর দুনিয়ার মধ্যে- টরে টক্কা টরে টক্কা টরে টক্কা টক্কা টরে।
  • | ২৩ জুলাই ২০১২ ১৫:২২26143
  • যা বাব্বা। কোন বিষয়ে কোনদিন আমার উৎসাহের কমতি দেখেছো? ( এক সিপিএম ছাড়া!!)
  • | ২৩ জুলাই ২০১২ ১৫:২০26141
  • দীপ্তেনদা কই? এই অনন্ত ভাটসমুদ্রে হাবুডুবু খেয়ে এখনও তীরে এসে উঠতে পারেন নি?
  • h | ২৩ জুলাই ২০১২ ১৫:১৯26140
  • কিন্তু এটা লক্ষণীয় মূল ও চাপা সিগনালে র উত্তেজনা একমাত্র বোতিনের। নাড়ু নাড়ু করে যাচ্ছে।
  • | ২৩ জুলাই ২০১২ ১৫:১৬26137
  • নাড়ু গুলো আমাকে ভেজে দাও এক্ষুনি।
  • h | ২৩ জুলাই ২০১২ ১৫:১৬26138
  • এটাকে বয়সকালে হ্যাঁগা বলার সিগনাল হিসেবে নেওয়া যেত, তবে আমি গম্ভীর বলে সেদিকে গেলাম না।
  • san | ২৩ জুলাই ২০১২ ১৫:১৬26139
  • এই মুহূর্তে আমার সংগ্রহে সিগন্যাল বা অ্যাবস্ট্রাক্ট কিছুই নেই। তবে দুটি নারকোল নাড়ু ও কিঞ্চিৎ চানাচুর আছে।
  • | ২৩ জুলাই ২০১২ ১৫:১২26135
  • যে যার ধান্দায় ঃ))
  • | ২৩ জুলাই ২০১২ ১৫:১২26136
  • এই রে অরিজিত শক্ত শক্ত কতা বলছে!! ঃ(
  • a x | ২৩ জুলাই ২০১২ ১৫:১০26134
  • বাবা হনু, ঘাবড়ে গিয়ে একবার নাম ধরে ডেকেছ বলে, বারবার করতে হবেনা, ও আমি কিছু মনে করবনা।
  • a x | ২৩ জুলাই ২০১২ ১৫:০৯26131
  • আমি ভাবলাম অ্যাবস্ট্রাক্ট এক্স্ট্রা আছে।
  • h | ২৩ জুলাই ২০১২ ১৫:০৯26132
  • ও এইবারে বুঝলাম। টই তে। আমি আত্রেয়ী কে সিগনাল দিলাম না আত্রেয়ী আমাকে সিগনাল দিল এটা পরিষ্কার হওয়ার আগেই ইপসিতা দেখলো যে রবি দাদু ওকে সিগনাল দিচ্ছেন। তার পরে কি হই তে কি হইয়া গেল, কল্লোলল দা বিবি কে সিগনাল দিল।
  • Toba Tek Singh | ২৩ জুলাই ২০১২ ১৫:০৯26133
  • সিগন্যালের সাথে ফরেন কী কোদ্দিয়ে এলো? কোন সিগন্যাল? ইউনিক্স না ডিএসপি? পরেরটা হলে স্যাম্প্লিং রেট কত? অনেক প্রশ্ন।

    একখান জার ফাইলকে ডিকম্পাইল করে সোর্স বের করে ফের কম্পাইল করতে গেলুম - এরর খেলো। ঠিকঠাক করে কম্পাইল করে চালাতে যাচ্ছি, ArrayIndexOutOfBounds খাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত