এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৩ জুলাই ২০১২ ০১:১৬25830
  • ট্যাক্সো ভরে দিলাম
  • S | ২৩ জুলাই ২০১২ ০১:১৩25829
  • জয় পোনোবদার জয়।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ০০:২৫25827
  • এটাকে আমরা বলতুম কানফিসফিস খেলা। আর মেমরি গেমসও প্রায়ই খেলা হত। তবে সেটা রুমাল চোর খেলার পরে। মানে যেদিন আর দৌড়াদৌড়ি করার ক্ষমতা থাকত না কারুর সেদিন মেমরি গেমস খেলা হত।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০০:২৫25828
  • কিন্তু এখন যখন মেয়ে দুটো কচি হাত মুঠো করে সামনে এনে চোখ বুজে "হেলো বেথানি" গায়, তখন কেমন স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হই।

    বয়স হয়ে গেল।
  • pi | ২৩ জুলাই ২০১২ ০০:২১25826
  • এরকম এক স্তবগুচ্ছ বক্ষলগ্ন করে ভাবগম্ভীর ভাবে পশুপতিস্তোত্র চলছে, আর পিছনের লাইনে শেষ মুহূর্তে ঢোকা কেউ একজন ফিসফিসিয়ে খবর জানিয়েছে, নুরুল হাসান মারা গেছেন, সেটা তারপর টেলিফোন টেলিফোন খেলার মত করে রিলে হতে হতে সুমনার কাছে এসেছে। সেখানে এসে ভার্শনটা হয়েছে,নুরুল হাসান বার্স্ট করেছেন, তারপর সেটা রিলে হতে হতে কোন এক জায়গায় তার সাথে খুকখুকধ্বনিও যুক্ত এবং প্রবাহিত হয়েছে। এবং তার ফলে যেটা হয়েছে, মানে হয়েছিল, সেটা গণশাস্তি।

    বিটিডব্লু, টেলিফোন টেলিফোন খেলতো না কেউ ? আর মেমরি গেমস ?
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০০:২০25825
  • এমনিতে হাসতাম না। কিন্তু পেছন থেকে কে যেন বলল ভদ্রলোকের নামটা খেয়াল করেছিস, হাস মি?

    তখন হায় সফদার হাশমি কে কিছুই জানতাম না।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ০০:১৭25824
  • আমি প্রতিবছর নিয়ম করে তিরিশে জানুয়ারি কান ধরে উঠোনে দাঁড়িয়ে থাকতাম। গান্ধীজীর মৃত্যুদিন বলে বেলার দিকে সাইরেন বাজত। আর উঠে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করতে হত। আর ঐ নীরবতা পালনের সময়ে আমি ফ্যাকফ্যাক করে হেসে ফেলবই ফেলব। আর আমার দিকে যার যার চোখ পড়বে তারাও হেসে ফেলবে, আর হেসে ফেলেই "দিঁদিঁ দেঁখুন নাঁ, ওঁ আঁমাঁকে হাঁসাঁচ্ছে তঁখন থেঁকে!" ব্যাস অম্নি আমাকে বার করে নীচে দাঁড় করিয়ে দেওয়া হত।
  • san | ২৩ জুলাই ২০১২ ০০:১৬25823
  • এই নিয়মকানুন নিয়ে খোরাক হওয়া আমাকেও ভাইবোনদের মধ্যে প্রচুর হতে হয়েছে। তাদের ইশকুলে এসব আদিখ্যেতা ছিলনা ঃ-(
  • Blank | ২৩ জুলাই ২০১২ ০০:১৪25820
  • আমাদের প্রেয়ার ছিলো না। পরে শুরু হয়েছিল, সে একটি ভাট যাকে বলে
  • san | ২৩ জুলাই ২০১২ ০০:১৪25821
  • ও বাবা। আমি তো সারাবছরই বাড়িতে পাখা চালাতাম। ডিসেম্বরটুকুর কয়েকদিন বোধ হয় মেরেকেটে বাদ দিয়ে। ইশকুলে বেজায় অসুবিধে হত।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০০:১৪25822
  • জানি, সে তো আমি সফদার হাশমির স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের সময়ে হেসেই কেস খেয়েছিলাম।

    কিন্তু মাইরি, এইরকম ভাবে স্তবগুচ্ছ বক্ষলগ্ন করে রাখার কথা চিন্তা করলেই ভসভস করে হাসি পাচ্ছে।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ০০:১৩25819
  • প্রেয়ারের সময়ে ফ্যাকফ্যাক করে হেসেই দেখ না, কী হয়! আমাদের অম্নি ঘেঁটি ধরে টেনে এনে কান ধরে দাঁড় করিয়ে দিত দুই পিরিয়ড ধরে।
  • pi | ২৩ জুলাই ২০১২ ০০:১২25818
  • সবচে মুশকিল ছিল, এইসব মিয়মকানুন নিয়ে বাড়িতে খোরাক হওয়া। একে তো দাদার ঐ দু বিনুনী থেকে ঐ জন্তুর শিং বলে টানাটানি, তার উপরে এই সব নিয়েই দাদার বিদঘুটে সব মন্তব্য থাকতো। ঘরে বাইরে সে কী যন্ত্রণা।
  • san | ২৩ জুলাই ২০১২ ০০:১০25817
  • নানা ফ্যাকফ্যাক করে হেসে ফেললে বিপদ ছিল।
  • ব্যাং | ২৩ জুলাই ২০১২ ০০:০৯25815
  • সে আমাদের বাড়িতেও নভেম্বর থেকে ফেব্রুয়ারী ফ্যান চালানো মানা ছিল। মার্চে চালানো যেতে পারে কিন্তু তিনের উপরে রেগুলেটর ঘুরবে না। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট সেপ্টেম্বরের গোড়া অব্দি পাঁচে চলতে পারে ফ্যান। কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে নভেম্বরের গোড়া অব্দি তিনের উপরে নয়।
  • Blank | ২৩ জুলাই ২০১২ ০০:০৯25816
  • ক্লাশ ইলেভেনে দরজা আর তার আগে কবে যেন টীচার্স রুমের জানলার কাঁচ ও গেছিলো বল লেগে। শুক্কুর বার ছিল জুম্মা বার। নমাজ পড়ার জন্য দেড় ঘন্টার টিফিন হতো।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০০:০৮25813
  • মাইরি, এইসব করতে হলে আমি রোজ ফ্যাকফ্যাক করে হেসে ফেলতাম। ঃ)
  • pi | ২৩ জুলাই ২০১২ ০০:০৮25814
  • ফ্যান না চালানোর ঐ নিয়ম আমাদের ও ছিল।
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০০:০৬25812
  • ধুর, সরকারি স্কুলে এসব কোন কিছু ছিল না। বেঁচে গেছি মাইরি। সময়ানুবর্তিতা ইত্যাদি মোটের উপর দেখা হত, ব্যস ওই অব্দিই। নইলে টিফিনে ফুটবলে লাথি মেরে ছেলেপুলে টিচার্স রুমের জানলার কাঁচ ভেঙেছে, কেউ কিছু বলেনি।

    হ্যাঁ, একটাই বাজে নিয়ম ছিল। ক্লাসে ফেব্রুয়ারির অমুক তারিখের আগে নাকি ফ্যান চালানো যাবে না। সরকারী মতে সেইটা নাকি অফিসিয়ালি শীতকালের শেষ। এদিকে টিফিনে খেলে এসে সবাই গলগল করে ঘামছে। সে এক বিচ্ছিরি ব্যপার ছিল।
  • pi | ২৩ জুলাই ২০১২ ০০:০৫25811
  • এক গোছা স্তব। মুদ্রিত ও গ্রন্থিত।

    সামমন্ত্র থেকে খণ্ডন ভব বন্ধন। প্রার্থনার সময় ওটি বুকে ধরে হাত জোড় করে গাইতে হত। কথা মনে না থাকলে দেখতে পারা যাবে। কিন্তু কথা মুখস্থ থাকলেও ঐ বইখানি বক্ষলগ্ন করে রাখা মাস্ট।
  • san | ২৩ জুলাই ২০১২ ০০:০৪25810
  • কমন ফান্ড? না মনে পড়ছে না তো। চুল বড় করার ফরমান এল আমরা তখন সেভেন এ পড়ি বোধ হয়, শিওর না। উফ্ফ্ফ। আমাকে অবশ্য মা এক ইঞ্চি চুল বাড়লেই ফের বব করে দিত। ধরা যেত না কোন সময়ে কাটা হয়েছে। ইশকুলে দিদিরা খুবি সন্দিগ্ধভাবে বলেছেন তোমার চুল বাড়ে না কেন? বাড়লে এবারে বিনুনি করতে শুরু করো। সে আর কোনোদিন হয়নি ঃ-)
  • প্পন | ২৩ জুলাই ২০১২ ০০:০২25808
  • স্তবগুচ্ছ?

    আর ত্রিপিটক ছিল না?
  • Blank | ২৩ জুলাই ২০১২ ০০:০২25809
  • সময়ানুবর্তিতা জিনিসটা সত্যি কি কাজে লাগে?
  • Blank | ২৩ জুলাই ২০১২ ০০:০০25807
  • স্তবগুচ্ছ ব্যপারখানা কি?
  • pi | ২২ জুলাই ২০১২ ২৩:৫৮25806
  • তোদের স্তবগুচ্ছের কমন ফাণ্ড ছিল না ? আমরা তো ক্লাসের কুলুঙ্গিতে রেখে দিতুম।

    চুল না কাটার নিয়মটা মনে হয় আমাদের শেষের দিকেই হয়েছিল। ঠিক মনে পড়ছে না।
  • san | ২২ জুলাই ২০১২ ২৩:৫৬25805
  • এবং এই আনতে ভুলে গেলেই এক্স্ট্রা স্তবগুচ্ছ কেনা এই করে করে আমার এত স্তবগুচ্ছ হয়ে গেছিল যে তার গোটা চার পাঁচ এখনও, এত বছর পরেও বাড়িতে আছে ঃ-)
  • san | ২২ জুলাই ২০১২ ২৩:৫৪25804
  • ডিসিপ্লিনের নামে ফালতু নিয়মকানুন চলে বলে ডিসিপ্লিন জিনিসটাই ফালতু হবে কেন? তবে আমার ধারণা ছিল মেয়েদের ইশকুলে এসব বাড়াবাড়ি বেশি হয়। আমাদের বাড়িতে সকলে খুব বিরক্ত হল যখন ইশকুল থেকে ফরমান এল আর চুল কাটা চলবে না, ভারতীয় সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি। ভাবা যায় না এই সময়ে এরম ফরমান আসতে পারে। কিন্তু এসেছিল।
  • pi | ২২ জুলাই ২০১২ ২৩:৪৮25803
  • চাচা চৌধুরী ও বেড়াল পড়ে ঘাবড়ে গেসলুম।

    তাসের দেশের 'চলো নিয়মমতে' গানটা আছে কারুর কাছে ? হঠাৎ শুনতে ইচ্ছে করছে...
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২৩:৪১25801
  • বলে দেব। আমি এটা জান্তুম না। যে সত্যিই ঐ নামে অমন ইন্দ্রপুরী আছে। ঃ-)
  • Blank | ২২ জুলাই ২০১২ ২৩:৪১25802
  • আরে ইস্কুলে ডিসিপ্লিন বলতে নখ কাটা, জুতো পালিশ এই সবই বোঝে।
    মিক্সিং বলতে আলাদা তেমন কিছু ছিল না। ক্লাশে নিম্নবিত্তের সংখ্যাই বেশী। তাতে কারোর সাথে মিশতে, খেলতে অসুবিধে হয় নি। ক্লাশ নাইন টেন নাগাদ আলাদা সব গ্রুপ হয়ে গেলো। কিন্তু তাই নিয়ে ঝামেলা কিছু ছিলো না। প্রাইভেট টিউশনি গুলো থেকেই গ্রুপের জন্ম।
    গ্রামের ইস্কুল তো। সবচেয়ে বড়লোক যে ছিল, তার বড়লোকত্বের অংশ ছিল নতুন চাচা চৌধরি বেড়োলেই কিনে আনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত