এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০২:১০659952
  • সেদিন আড্ডায় একজন বললঃ
    সিপুএম এদিক ওদিক তাকিয়ে চোতা থেকে টুকত, তিনোরা সোজা বই খুলে টুকছে! কোন ব্যাটা মাস্টার কী করবে করুক দেখি হাবভাব।
    আর কেজরি যে ভাবে একতরফা চার্জ এনে ভুষণ/যাদবকে ঘাড়ধাক্কা দিল -- যেন স্তালিনের বুখারিন/জিনোভিয়েভ/কামেনেভ বধ। অবশ্যই অনেক স্থুল ভাবে। বাজে কার্বন কপি।
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০৬:৫৯659953
  • "এখানে কেউ বলছেন কি যে only?"
    সেটা জানার জন্য আলোচনার আদিকান্ডে ফিরে যেতে হবে।
    কিন্তু "(or main)" শব্দটাকে কি বাদ দিলেন?
  • cm | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০৭:২০659954
  • "কারণ খুব পরিষ্কার। ট্র্যান্সপোর্ট ও লঅ্যান্ড অর্ডারের অভাব" এখেনে কি বলা হচ্ছে পবয় ল অ্যান্ড অর্ডার ছিল? না কি তেমন সিদ্ধান্ত করা ভুল হবে।
  • DKG | 76.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০৭:৫৪659955
  • @PT - আপনার প্রশ্নগুলো বুঝলাম - এর কারণগুলো কি বলে আপনার মনে হয় ? সেটা না জানা গেলে তো প্রশ্ন Vs প্রশ্ন হয়েই রয়ে যাবে ডিবেট - কারণ vs কারণ না হয়ে আর বিভিন্ন কারণ না ডিবেট করে শুধু প্রশ্ন নিয়ে গল্প করে লাভ নেই
    আপনি যা বললেন তা primarily ক্যাপিটাল ফ্লাইট - তার ফলে এ রাজ্যে modernisation হয় নি, এবং নতুন ইনভেস্টমেন্ট অন্য রাজ্যে হয়েছে (প্রতিবেশী রাজ্য বাদ দিয়ে)
    আপনার কি মনে হয় কারণ(গুলো) ছিল এই ক্যাপিটাল ফ্লাইট এর ?

    যদি একটু এগোই তাহলে আপনার মূল বক্তব্য কি এই যে উত্তর বা দক্ষিন বা পশ্চিম ভারত থেকে এসে যারা এ রাজ্যে minerals এর pithead শিল্প গড়েছিলেন, ফ্রেইট Equalisation এর পরে এবং Railways নেটওয়ার্ক তৈরী হবার পরে তারা স্বাভাবিক কারণেই এর পরবর্তী সময়ে নিজ নিজ রাজ্যে ইনভেস্ট করেন, এ রাজ্যে নয়, এবং লেবার, ট্রেড ইউনিয়ন, ওয়ার্ক কালচার ইত্যাদি নিতান্তই বা শুধুমাত্র এর কারণে হওয়া consequent frustration এর expression মাত্র - বাঙালি শিল্পপতি হলে তারা বাংলাতেই রয়ে যেত, বাঙালি না বলে হোম স্টেট ফেরত গেছিল -
    এবং এই কারণেই বিহার বা উড়িষ্যাতে এই প্রবলেমগুলো না থাকলেও সেখানে ইনভেস্টমেন্ট হয়নি যদিও শুধুমাত্র বাংলার লোকাল disturbances হলে সেখানে ইনভেস্টমেন্ট মাইগ্রেশন কিছু হলেও হওয়া উচিত ছিল - কারণ Industrialist রা বিহার বা উড়িষ্যার ছিলেন না
    Industrialist রা সুযোগ পেয়ে হোম স্টেট ফেরত গেছেন, লেবর প্রবলেম দেখে পালাননি - এটাই কি আপনার থিওরি ?
    ভারতীয়দের এর সম্বন্ধে এটা একটা খুব পসিবল যুক্তি হলেও কিন্তু pure MNC দের জন্য এটা হয়ত চলে না - বাটা, ITC, ICI ইত্যাদি - এগুলো কি করে interpret করে এই কার্ভে ফিট করি ?
  • DKG | 76.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০৮:০০659956
  • Oops - হয়নি কারণ Industrialist রা বিহার বা - হয়নি টা বাদ গেছিল
  • দর্শক | 47.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০৯:১৫659957
  • হাতি-মার্কা জাঙিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রবাদপ্রতীম আলকেমিস্ট পিটি (ও চ্যালাবৃন্দ) এখন চুপিসাড়ে গোলপোস্ট সরাতে ব্যস্ত।
  • mamata | 188.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১১:০১659958
  • আর দর্শকেরা জাঙিয়ার ফাঁক দিয়ে পাকা বাল চুলকাতে ব্যাস্ত।
  • কল্লোল | 116.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১১:৩৪659959
  • দর্শক আর মমতার পোস্টে প্রতিবাদ রইলো।
    আপনারা এসব করে যাদের খিল্লি করছেন তাদেরই সুবিধা করে দেন।
    আশা করি এই উদ্ভট কাজ থেকে বিরত থাকবেন।
  • dc | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১১:৪৯659960
  • কল্লোলবাবুকে সমর্থন করলাম। PT বাবু যেভাবে নিজের কুযুক্তি গুলো সাজান আর রিপোর্ট থেকে নিজের মনমতো আংশিক কোট করে নিজের মতো করে কনক্লুশন বার করেন তার থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা এই স্ট্র ম্যান টাইপের পোস্টগুলো। কে এই পোস্টগুলো করছে সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারন এগুলোতে কার লাভ হচ্ছে সেটা পরিষ্কার।
  • কল্লোল | 116.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১১:৫১659962
  • ৬০এর দশকে পব থেকে শিল্প চলে যাবার একটা বড় কারন মাসুল সমীকরণ, কেন্দ্রীয় শিল্পনীতি, পারমিট রাজ, প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কেন্দ্রের ভয়ে জুজু হয়ে থাকা ও এ রাজ্যে জঙ্গী ট্রেড ইউনিয়ান সমস্যা।
    আমি ব্যক্তিগতভাবে এই শেষ সমস্যাটিকে অত গুরুত্ব দিতে রজি নই। দত্ত সামন্তের আমলে চূড়ান্ত জঙ্গীপানা দেখেছে মহারাষ্ট্র। তো?

    কিন্তু কথা হলো ৭৭ থেকে বাম সরকার পবতে শিল্প আনতে খানিক মৌ সই করা ছাড়া আর কি করেছে? আইন শৃঙ্খলা ভালোই ছিলো, অন্ততঃ শিল্পপতিদের পক্ষেই ছিলো।
    কম সময় তো পায়নি বাম সরকার। তা নিয়ে কেউ দুপহা দেবেন কি?
    সেইন কম্পিউটার নিয়ে ন্যাকাপনা ও গাধামো না করলে - আজ কলকাতাই ব্যাঙ্গালোর হতো।
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১২:৫০659963
  • DKG
    আলোচনার আরেকটা দরজা খুলেছেন তার জন্য ধন্যবাদ।

    "Industrialist রা সুযোগ পেয়ে হোম স্টেট ফেরত গেছেন, লেবর প্রবলেম দেখে পালাননি - এটাই কি আপনার থিওরি ?"
    নাঃ, এমনটা ভাবিনি।
    তাহলে তো সব মাড়োয়ারি বা গুজরাটির কলকাতা ছেড়ে চলে যাওয়ার কথা। সেটা হয়নি-বরং তাদের সংখ্যা পব-তে বেড়েছে। বোধহয় কলকাতা শহরের ৬০-৬৫% এখন অবাঙালীদের দখলে।

    কিন্তু অন্তরজাল ঘাঁটলে দেখছি অনেকেই দাবী করছে যে শিল্পে পব-র অবনমন শুরু হয়েছিল স্বাধীনতার পর থেকেইঃ

    In a letter to the Earl of Crewe, Secretary of State for India, sent from Shimla to London on Aug. 25, 1911, Hardinge pointed out that it has “long been recognized to be a serious anomaly” that the British governed India from Calcutta, located on the eastern extremity of its Indian possessions.....

    ....But then in 1947, following the Partition of British India, which turned over parts of Bengal to the new country of Pakistan, the city began a precipitous decline. Cut off from its supplies of raw materials like jute, which were located in what was now Pakistan, Calcutta’s processing industries suffered.
    http://blogs.wsj.com/indiarealtime/2011/11/11/why-delhi-the-move-from-calcutta/

    একই কথা অন্য ভাবেঃ
    Kolkata’s industries have been in a general decline since Indian independence in 1947. Major factors contributing to this decline have been the loss of the eastern part of Bengal at independence, an overall decline in Kolkata’s industrial productivity, and the lack of industrial diversification in the city.
    http://www.britannica.com/EBchecked/topic/89203/Kolkata/60183/Manufacturing

    আরো একটা লেখা-প্রায় একই বক্তব্যের পুনরাবৃত্তি দিয়ে শুরু। পুরো লেখাটি পড়ুন দয়া করে। আমি শুধু ঐ লেখা থেকে কারণগুলোর সংক্ষিপ্তসার তুলে দিচ্ছিঃ
    Perhaps the first significant step in the long slide down was the shift of the British imperial capital from Calcutta to Delhi in 1912,....
    The Great Bengal Famine of 1943..... severely weakened Calcutta's rural hinterland for several years.
    ....in 1947...the jute mills in and around Calcutta were suddenly cut off from the supplies of raw jute in East Bengal.
    Successive surges of communal rioting and ......Calcutta's growing slums.
    ....next major economic blow to Calcutta came from ..... "freight price equalisation".
    The demise of the flourishing jute and engineering industries struck at the economic heart of Calcutta.
    The problems were compounded by the flight of capital triggered by the urban violence of the Naxalite years.
    ...The 25 years between 1947 and 1972 clearly witnessed exceptional misfortunes for the economy of Calcutta and West Bengal.

    পব-র শিল্পে অধোগতির কারণের এই দীর্ঘ তালিকার শেষে লেখক জানাচ্ছেনঃ
    ..At the state level, a quarter century of Left Front governance may have improved the rural economy but clearly failed to stem the urban-industrial decline.
    http://articles.economictimes.indiatimes.com/2003-04-17/news/27547566_1_calcutta-kolkata-jute-mills
  • দেব | 135.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৪:৩৫659964
  • হুমম মোটের ওপর এই।
  • news | 125.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৫:১৪659965
  • http://www.aajkaal.net/02-04-2015/news/241992/
    "লুধিয়ানা পুলিস অনেকটাই নিশ্চিত, ধৃতরা ১৪ মার্চ রানাঘাটের স্কুলে সন্ন্যাসিনীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত৷‌ লুধিয়ানা পুলিস জানাচ্ছে, ওই ৪ জনের নাম সেলিম, হাবিবুল, আসলাম সোহাদ এবং জিন্নত৷‌ ধৃতরা জেরায় জানিয়েছে, আদতে তারা বাংলাদেশের বাসিন্দা৷"
  • DKG | 135.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৫:৩৩659966
  • @কল্লোল - প্রথম প্যারাগ্রাফ - ABSOLUTELY

    যে কারণে আমি PT'র পয়েন্টগুলো সাজানোর চেষ্টা করছিলাম - ওনার কথা (যা আমি বুঝেছি, হয়ত উনি অন্য কথা বলতে চেয়েছেন, আমি ঠিক বুঝিনি) থেকে আপনার এই বিশ্লেষনেরই প্রতিফলন পাচ্ছিলাম

    দ্বিতীয় প্যারাগ্রাফ-এ আমার একটু আপত্তি আছে - আমার MOU সই করাকে কোনো "করা" বলে মনে হয় না, "window dressing" মনে হয়

    তাই আমার চোখে / মতে ১৯৭৭ থেকে ~ ২০০৫ কোনো রকম কোনো "কাজ" হয়নি - ইন ফ্যাক্ট, এই সময়ে (আমার মতে) চূড়ান্তভাবে দিকে দিকে খবর পাঠানো হয়েছিল যে "ভাইসকল, আমাদের একটা ভালো পরিচিতি আছে যে আমরা এরাজ্যে কাজ করতে চাই না, শুধু পতাকা তুলতে চাই, আমরা সেই পরিচিতি নষ্ট করতে চাই না, যদি এত জেনেও আসতে চাও তো তোমার ইচ্ছা, পরে কিছু বোলো না কিন্তু, আর যদি না আসতে চাও, আরও ভালো কথা, এই আমরা বেশ আছি"

    এই সময় জ্যোতি বাবু'র insouciance was remarkable in its sheer arrogance - আমার মনে হয় না উনি কখনো স্বপ্নেও ভাবতেন যে নিজে উদ্যোগী হয়ে টাটা, বিরলা, আম্বানি, মোদী, Sekhsaria ইত্যাদিদের কে অনুরোধ করবেন - অনেকটা যেন এই ভাব ছিল - যদি ওরা দয়া চাইতে আসে তাহলে দেখা যাবে, কিন্তু আমি জ্যোতি বসু, আমি চাইতে যাব ?

    আমার চোখে "প্রথম" অ্যাকচুয়াল কাজ সিঙ্গুর, যেখানে "actual ghar wapasi" of capital from big out-of-state houses এর একেবারে আন্তরিক চেষ্টা হয়েছিল - multi-level engagement, রতন টাটা কে personally বুদ্ধবাবু engage করছেন দেখে দারুন লেগেছিল

    Personally খুব-ই খারাপ লেগেছিল যখন বাঙালি intelligentia'র এক অংশ নানান কারণে actively এই প্রজেক্টটির গঙ্গাপ্রাপ্তি করান - এবং আমার চোখে সেটা সেই জ্যোতি বাবুর মানসিকতার-ই কোনো এক ধরনের প্রতিফলন লেগেছিল
  • DKG | 135.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৬:২০659967
  • @PT - তাহলে তো সব মাড়োয়ারি বা গুজরাটির কলকাতা ছেড়ে চলে যাওয়ার কথা। সেটা হয়নি-বরং তাদের সংখ্যা পব-তে বেড়েছে। বোধহয় কলকাতা শহরের ৬০-৬৫% এখন অবাঙালীদের দখলে।

    ঠিক হলো না বোধ হয় - আমার মনে হয় বেশির ভাগ মাড়োয়ারি রা কলকাতায় ট্রেডিং করত - Bihar+Orissa+NE states' এর সাথে - তারা ম্যানুফ্যাকচারিং এ Entrepreneurs ছিল না

    তাদের মধ্যে অনেকেই বিগ distributors ছিল - যারা পরে যখন post-independence ব্রিটিশ / ইউরোপিয়ান কোম্পানি চলে যায় তখন তাদের assets কিনে নিয়েছিল trademark বা ব্র্যান্ড সমেত - যথা রঘু মোদী - Nivea (অনেক পরে), BM Khaitan Williamson Magor etc etc

    যেখানে কারখানা নিতান্তই geo linked - যেমন চা বা পাট - সেগুলো ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তী ইনভেস্টমেন্ট বাইরে হয়েছে - এবং চা বা পাট -এ modernization ইনভেস্টমেন্ট প্রায় হয় নি কারণ তাদের মালিকরা (প্রথমে হয়ত রিস্ক hedge করতে) অন্য সেক্টর এ ইনভেস্ট করেছেন বা/এবং অন্য রাজ্যে করেছেন কারণ রাজ্যে 70s onward industry'র ক্লাইমেট বা অবস্থায freefall চলছিল

    CK Birlaর হিন্দুস্থান মটরস ই ধরুন না - বা RP / GP Goenka

    এনাদের সবার diversification out of bengal বাম জমানার আগে-ই বোধ হয় হয়েছিল BUT এনারা মোস্টলি তাদের প্রাইমারি প্লান্ট কে reinforce করেন নি আর তারপর - ওটাকে প্রায় খরচের খাতে ফেলে দিয়েছিলেন - জ্যোতি বাবু একটু বুদ্ধবাবুর মত investor ফ্রেন্ডলি হলে হয়ত এনারা প্রাইমারি প্লান্ট এ ইনভেস্ট করতেন আবার আর হয়ত আরও নতুন প্লান্ট এরাজ্যে বানাতেন - যেটা খুব-ই natural একটা ঘটনা হত হয়ত - "ghar wapasi" of another টাইপ

    Derisking মানে তো আর investment abandonment নয় -- কিন্তু আমাদের ক্ষেত্রে তাই ঘটেছিল
  • কল্লোল | 111.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৭:১৭659968
  • ডিকেজি। আপনি যেখানে আমার সাথে একমত হননি, সেখানেও আপনার সাথে আমি একমত। আমিও তাইই বলতে চেয়েছি মৌ সই করা কোন কাজই নয়।
    যাক, তাহলে Date:02 Apr 2015 -- 12:50 PM পিটি কি মেনেই নিলো যে - At the state level, a quarter century of Left Front governance may have improved the rural economy but clearly failed to stem the urban-industrial decline.
  • DKG | 135.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৭:২০659969
  • oops - যথারীতি মিস করেছি -
    ঠিক হলো না বোধ হয় - আমার মনে হয় বেশির ভাগ মাড়োয়ারি রা কলকাতায় ট্রেডিং করত - Bihar+Orissa+NE states' এর সাথে - তারা ম্যানুফ্যাকচারিং এ Entrepreneurs ছিল না। । পড়ুন

    ঠিক হলো না বোধ হয় - আমার মনে হয় বেশির ভাগ মাড়োয়ারি রা কলকাতায় ট্রেডিং করত - Bihar+Orissa+Nepal+Bhutan+Sikkim+NE states' এর সাথে - তারা ম্যানুফ্যাকচারিং এ Entrepreneurs ছিল না, এবং আজও সেই ট্রেডিং সমানে চলছে - তাই তাদের রাজ্য ছেড়ে যাবার প্রশ্নই নেই - বরং তাদের স্কোপ বেড়েছে ইকোনমি ওপেন আপ করাতে - তাই আরও বেশি দেখবেন এদের
  • কল্লোল | 111.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৭:২২659970
  • তবে একটা জিনিস বেশ মজার লাগলো। বিগত ৩৪ বছর নিয়ে কোন কথা উঠলেই কারুর কারুর ক্ষিই আপ্পিত্ত। ওদিকে তারা ১৯১১ থে টানাটানি করে দিলো।
    ক্যাবাৎ।
  • DKG | 135.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৭:৩২659971
  • ধন্যবাদ কল্লোলদা (আশাকরি 'দা যোগ-এ খুব আপত্তি নেই) - আপনি ও ranjan roy নিশ্চিতভাবে আমার চেয়ে অনেকটা সিনিয়র

    আর ওটা যখন PT লিখেছেন তখন উনিও নিশ্চয়ই মানেন নইলে তো ওটা বাদ দিয়ে-ই লিখতেন :-)
  • DKG | 135.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৭:৪৪659973
  • ৩৪ থেকে ১০৪ তো অনেকটা বেশি ভালো :D

    প্রথম ৩৪ - ৬ = ২৮ বছর তো আমরা রীতিমত "investment-averse' ছিলাম - পুরো ১৮০ ডিগ্রী investment-friendly থেকে - সজারুর মত, হাত ছোয়ালেই কাঁটা, আবার তার উপর জ্যোতি বাবু'র উন্নাসিকতা, কোন পাগল আসতে চাইবে ? :D

    নইলে আপনি একটু আগে যা বললেন, কলকাতা হয়তো আপনার Bangalore (80s এ নতুন করে শুরু) বা নিতান্তই অন্তত আমার এই হায়দারাবাদ (90s এ নতুন করে শুরু) হত এতদিনে
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ১৯:৪৯659974
  • আমার আর বিশেষ কিছু যোগ করার নেই। এবারে যে যার মত করে ব্যখ্যা দিতে পারেন। তাবে আমি যা ডিটেলে বলেছি তার বেশীর ভাগটাই কল্লোলদা একটা বাক্যে বলেছে। শুধু প্রত্যাশিত কারণেই "flight of capital triggered by the urban violence of the Naxalite years" লেখেনি।

    এবারে কথা হল যে "কি হইলে কি হইতে পারিত"!! That's anybody's guess. তবে সেক্ষেত্রেও মনে রাখা দরকার যে "লাইসেন্স পারমিট রাজ" ১৯৯০ পর্যন্ত রাজত্ব করেছে। আর এই রাজত্বে বেশীর ভাগ রাজ্যই, বিশেষতঃ মধ্য- /উত্তর- প্রদেশ সহ পুর্বাঞ্চল ও উত্তর-পুর্বাঞ্চল তার কোন সুবিধে নিতে পারেনি। অবিশ্যি সেটা তাদের প্রশাসনিক ব্যর্থতা না কেকের সাইজ ছোট হওয়ায় ভাগে কিছু না জোটা সেটা পরিষ্কার নয়। কিন্তু যে প্রশ্নের উত্তর এখনো পাওয়া গেল নাঃ উটকপালী পব-তে নাহয় "উন্নাসিক জ্যোতি বসু" ছিলেন কিন্তু MP+UP+Bihar+Orissa+Nepal+Bhutan+Sikkim+NE states এগুলোর কোনটাই কেন গত ৬৮ বছরেও মহারাষ্ট্র বা গুজরাত বা নিদেন তামিলনাডু হতে পারল না?

    জীবনে কিছু জিনিস স্বপ্নই রয়ে যায় আর এক সময়ে হাহাকারের মত শোনায়। যেমন আপামর বাঙালীর কলকাতা ব্যাঙ্গালোর হওয়া দেখার স্বপ্ন!! আর অনেক ঘটনার লিং দেওয়া যায় না তাই সেগুলো অপ্রমাণিত রয়ে যায়। দুষ্টু লোকে বলে যে পব-র বিদেশের সঙ্গে লম্বা বর্ডারের অজুহাত দেখিয়ে কেন্দ্রীয় ইলেক্ট্রনিক্স সংস্থাকে পব-তে দোকান খুলতে দেওয়া হয়নি। এর সঙ্গে বাম আর কম্পিউটারের ভাসুর-ভাদ্দর বৌ সম্পর্কের কোন যোগাযোগ নেই।

    তবে সেই স্বপ্ন সত্যি হওয়ার প্রত্যাশাতেই হয়ত উন্নাসিক বাঙালী "কলকাতা-লন্ডন হবে" এই শ্লোগানের পক্ষে বিপুল পরিমাণে ভোট দিয়েছে।
  • দেব | 135.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ২০:৩১659975
  • বিহার, ইউপির থেকে যে পবর অবস্থা ভাল সেতো অস্বীকার করেনি কেউ।

    কিন্তু এই রাজ্যগুলোর সাথে পবএর তুলনা করাটা বোঝা একটু শক্ত। এরা পব এর থেকে অনেক পিছিয়ে ছিল ৪৭এর আগে থেকেই। এই রাজ্যগুলো, যে সময়টার কথা হচ্ছে সেই ৭০-৮০এর দশকে নিতান্তই ব্যাকওয়াটার। পবএর সাথে মহারাষ্ট্র গুজরাতের তুলনা হয় কারণ পব ঐ রাজ্যগুলোর সমতুল্য (আন্ডারলাইন) ছিল। প্রণব বর্ধনও তার লেখাতে ঐ রাজ্যগুলোর সাথেই তুলনা করেছেন, বিহার ইউপির সাথে নয়।

    বিহার ইউপিই যদি বেঞ্চমার্ক হয় তা'লে অবশ্য ঠিকই আছে।
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ২০:৩৮659976
  • আমি তুলনা করছি না।
    জানতে চাইছি যে এরা ৬৮ বছরেও কেন ভাল অবস্থাতে আসতে পারল না? সারা ভারতের বেশীর ভাগ গরীব মানুষ এখনো এই রাজ্য গুলোতেই থাকে। আর এদের অনেকের মাটির নীচের খনিজ সম্পদ পব-র থেকেও বেশী ছিল বা আছে।
    পবর উন্নতি প্রসঙ্গে এই আলোচনাটাও জরুরী। কেননা পব-কে চারপাশ দিয়ে ঘিরে আছে যে রাজ্যগুলো তাদের উন্নতি না হলে কোন ভাবেই পব-র উন্নতি করা সম্ভব নয়।
  • ## | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ২০:৫৪659978
  • dc | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ২১:০৮659980
  • DKG - "জ্যোতি বাবু'র insouciance was remarkable in its sheer arrogance" এটা ঠিকই। কিন্তু পরের দিকে, মানে নব্বুইয়ের শেষের দিকে, জ্যোতিবাবু নিজের ভুল স্বীকার করেছিলেন। একটা রিপোর্টে দেখছিলাম লিখেছে

    “Little did we, Promodebabu, Ajoybabu (Mukherjee, the first United Front chief minister) or myself, realise that gheraos, strikes and other extreme forms of trade unionism in support of workers’ demands in 1967 would take such a dangerous shape,” the former chief minister said.

    “Even a farsighted man like Promodebabu had failed to gauge its likely impact.”

    “Militant trade unionism is a mistake even for an organisation like Citu,” Basu said. “Gheraos, strikes and other kinds of hooliganism are not conducive to the changing industrial scenario in Bengal.”

    বুদ্ধবাবুও এইজন্যই মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজম থেকে সরে অসতে চেয়েছিলেন, রাশ টানতে চেয়েছিলেন। আর বুদ্ধবাবুর টাটাদের আমন্ত্রন খুব ভালো একটা প্র্যাগম্যাটিক স্টেপ ছিল, যেটা ঠিকঠাক হলে পবর ইকনমিও আরো ভালো হতে পারত/
  • ranjan roy | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ২১:১০659981
  • পিটি বলছেনঃ
    "কেননা পব-কে চারপাশ দিয়ে ঘিরে আছে যে রাজ্যগুলো তাদের উন্নতি না হলে কোন ভাবেই পব-র উন্নতি করা সম্ভব নয়।"
    --- এই প্রোপোজিশনের পেছনে আর্গুমেন্টটি একটু স্পষ্ট করুন না!
    এটা তো আদৌ স্বতঃ সিদ্ধ নয়।
    তাহলে মেক্সিকো এবং লাতিন আমেরিকার উন্নতি না হলে আমেরিকারও উন্নতি সম্ভব হত না।
    আর বঙ্গের ইন্ডাস্ট্রিতে কায়িক শ্রম করনেওলা শ্রমিকদের বেশ বড় অংশ আসেন ওই প্রতিবেশি গরীব দেশগুলির থেকে। এরা শস্তা শ্রমের জোগানদার। কাঁচামালেরও।
    ফলে এরা অনুন্নত থাকলে তো বঙ্গের শিল্পে লাভের পার্সেন্টেজ বেড়ে যাওয়ার কথা!
    আপনার অর্থনৈতিক যুক্তিটি একটু বুঝিয়ে দিন।
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ২১:৩০659982
  • RR
    প্রয়োজনের অধিক বিদেশী এসে আমেরিকার উন্নতি যাতে আটকে না দেয় সেজন্যে আমেরিকা-মেক্সিকো সীমান্তে কি পরিমাণ নিয়ন্ত্রণ জারী আছে সেটা খুব অজানা ব্যাপার নয়। আর ভারতের ব্যাপারে আলোচনাতে আমেরিকার কথা না আনাই ভাল। প্রয়োজনমত দু একটা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে কিছুদিনের মত আমেরিকা নিজেদের বেকার সমস্যা নিয়ন্ত্রণে এনে ফেলবে।

    "বঙ্গের ইন্ডাস্ট্রিতে কায়িক শ্রম করনেওলা শ্রমিকদের বেশ বড় অংশ আসেন ওই প্রতিবেশি গরীব দেশগুলির থেকে। এরা শস্তা শ্রমের জোগানদার।"
    "শস্তা" শ্রমের জোগানদারেরা সস্তার স্লামে থাকে সেটা কোন রাজ্যের পক্ষে খুব সুখদায়ক অবস্থা নয়। আর সেই সব শ্রমনিবিড় কায়িক শ্রমের কারখানা বন্ধ হয়ে গেলে (যেটা পব-তে হয়েছে প্রচুর পরিমাণে) তাদের পরবর্তি বেকার বংশধরেরা কি করে তা বোধহয় এখন খানিকটা আঁচ পাওয়া যাচ্ছে।

    "ফলে এরা অনুন্নত থাকলে তো বঙ্গের শিল্পে লাভের পার্সেন্টেজ বেড়ে যাওয়ার কথা!"
    ছিল একটা সময় পর্যন্ত। তখন বাঙালী বাবুরা কোঁচা দুলিয়ে ঘুরে বেড়াত। তারপরে দেশভাগ হওয়া ও উদ্বাস্তু আগমনের পরে অব্স্থাটা আর তা রইল না। আমার উদ্বাস্তু দাদারা বিহারীদের সঙ্গে পাল্লা দিয়ে রাস্তায় মাটি কাটার কাজ করত।
    আর গৃহহীন মানুষ রাস্তায় থাকে। যেকোন ছুটির দিনে GPO-র সামনে থেকে হেঁটে স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া পর্যন্ত হাঁটবেন। দেখতে পাবেন কি পরিমাণ মানুষ -বেশীর ভাগই উপ বা বিহারের- রাস্তা জবর দখল করে রেখেছে। অন্যদিনের ভীড়ে সেটা বোঝা যায় না।

    কিন্তু আপনি কি সিরিয়াসলি পব-র জন্যে অন্যরাজ্যবাসীদের অনুন্নত রাখার পক্ষে সওয়াল করছেন? তোবা! তোবা!
    (নাকি এ শুধুই তক্কের জন্যে তক্ক করা?)
  • dd | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ২১:৪৫659984
  • ৮০'র প্রথমে আমাদের কোংএ স্ট্রাইক ও পরে লকাউট হয় - সাত মাস বন্ধো ছিলো। ত্রিপাক্ষিক মিটিং চলছিলো যখন, তখন পষ্টোই যুযুধান দুই পক্ষ ছিলো - এক দিকে ইউনিয়ন আর শ্রম মন্ত্রী কেষ্টো ঘোষ অন্যদিকে আধা ব্রিটীশ কোংএর মালিক পক্ষ আর জ্যোতি বসু। বলতে গ্যালে জ্যোতি বাবুর জিদেই কারখানা খুললো, শ্রমিকদের প্রেকটিকেলি কোনো দাবী না মেনেই। কেজি ঘোষের আপত্তি থাকলেও।

    পরেও শুনেছি,যে বুদ্ধবাবুও আপ্রান চেষ্টা করেছিলেন সিটুকে দাবীয়ে রাখতে,আলতু ফালতু বন্ধ না ডাকতে - একটা বেসিকেলি প্রো মালিক এটমসফিয়ার আনতে। পারেন নি। পঃ বঃ ইউনিটের থেকেই বাধা আসতো প্লাস কারাত বাবুরা তো ছিলেনই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন