এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:৩০25740
  • আর, স্ক্র্যাবল খেলতো না কেউ ?খাতায় বক্স বক্স ?

    কাটাকুটি খেলার কোন বিদেশি নাম আছে কি ? সেদিন এখানে একটা বোর্ডে কাটাকুটির ছক কাটা দেখে দারুণ চমকে গেছিলাম, আর দারুণ ভাল লেগেছিল। কিন্তু হয়তো কোন বাঙালীরই কাজ হবে। নাকি, অন্যেরাও খেলে ?
  • a x | ২২ জুলাই ২০১২ ২২:২৯25739
  • তারপর একসময় একইরকম হুলিয়ে স্ক্র্যাবল খেলতাম। অনলাইন। মাঝে কিছুদিন অন অ লেসার স্কেল অফ হুলিয়ে অনলাইন পুল।
  • aka | ২২ জুলাই ২০১২ ২২:২৮25737
  • আমার এক বন্ধু ছিল পড়াশুনোয় গোল্লা করল, অথচ কি ভালই না ব্রীজ খেলে। কেন যে পড়াশুনোয় ঠিক এগোতে পারল না জানি না। সব সময়েই মনে হয়েছে মালটা অনেক কিছু করতে পারত।
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:২৮25738
  • ফেলুদার কোন গপ্পে রাস্তার ধারে সেই শাল মুড়ি দিয়ে ২৯ চলছিল যেন ?
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:২৬25734
  • ব্লাফ টা ছিল আমাদের ভাইফোঁটা স্পেশাল সব তুতো ভাইবোন মিলে মাসির বাড়ি খেলা। অনেকদিন বাদে সেদিন এখানে খেল্লুম।
  • Blank | ২২ জুলাই ২০১২ ২২:২৬25735
  • ব্লাফ, এটাও খেলতাম ছোটবেলা
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২২:২৬25736
  • ব্লাফ। আগের হোস্টেলে কিছু ছেলের সাথে রাত জাগতে খেলা হত। যারা তাস খেলতেও শিখবেনা, অথচ তাস খেলবে তাদের জন্য
  • Blank | ২২ জুলাই ২০১২ ২২:২৪25731
  • ওহ কন্ট্র্যাক্ট। ঃ( কিন্তু আমি পোকার শিখতে চাই।
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:২৪25732
  • ফিশ, পেসেন্স, রামি, কল ব্রে। আর ব্লাফ। বছর চারেক নেশার মত খেলেছি। তারপর ক্ষ্যামা দিলাম। ২৯ আর ব্রিজ একটু একটু ধরার পর। আরো নেশার ভয়ে।
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২২:২৪25733
  • ২৯এর চুরির কাছে কোনো কথা হবেনা। ট্রেনে টাইমপাসের জন্য দারুণ। আর ট্রেনে চুরিটাও গুছিয়ে করা যায়
  • a x | ২২ জুলাই ২০১২ ২২:২৩25728
  • আমি হুলিয়ে কন্ট্র্যাক্ট ব্রীজ খেলতাম একসময়। মানে বেশ কয়েক বছর সারা রাত জেগে প্রায় প্রতিদিন খেলেছি। ন্যাশনাল চ্যাম্পদের সাথেও খেলেছি।
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২২:২৩25729
  • কন্ট্র্যাক্ট খেলা শুরু করেছিলাম। পার্টনারটা কেটে পড়লোঃ( ব্রীজও বন্ধ হয়ে গেলঃ(
  • Blank | ২২ জুলাই ২০১২ ২২:২৩25730
  • কনট্যাক্ট টা জানিনা। অকশানটাই খেলতাম/ খেলি। তবে ২৯ এর আলাদা মজা। অত ভালো চুরি অন্য কিছুতে হয় না। চুরি করাটাই কেত।
    মাধ্যমিকের রেজাল্ট যেদিন বেড়োলো, সেদিনও তাস খেলছি মনে আছে। স্কুলের বারান্দায়। এমন সময় খবর এলো বোর্ড বেড়িয়ে গেছে। সবাই ছুটলো দেখতে। আমরা তখনো সেট শেষ হয়নি বলে উঠতে পারলাম না। পরে গেছি অনেক।
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:২২25727
  • আমাদের চাইনিজ চেকারের ঘুঁটি দিয়ে বানাতে পারতো ঃ(
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:২১25726
  • হ্যাঁ, এইত্তো, ফিশ !! বাঁচালি।
  • aka | ২২ জুলাই ২০১২ ২২:২০25724
  • ব্রীজ ছাড়া বাকি তাস বালখিল্য লাগে। আবার কন্ট্র্যাক্ট ব্রীজ খেলতে শুরু করলে অকশনটা জালি লাগে।
  • | ২২ জুলাই ২০১২ ২২:২০25725
  • দময়ন্তী,ফল ফুল নাম দেশ খাতায় লিখে লিখে খেলতে হতো। রামশ্যাম যদু মধু -প্রত্যেক নামে চারটে করে কাগজ, মোট ষোলটা - এইবার সবাই চারটে করে কাগজ নেবে- ধরো কারুর কাছে দুটো রাম গেলো,সে চেষ্টা করবে আরো দুটো রাম জোগাড় করার- যার কাছে প্রথম চারটে নাম যাবে, সেই জিতবে-মাঝখানের কি স্টেপ ছিলো ভুলে গেছিঃ(
  • Blank | ২২ জুলাই ২০১২ ২২:১৯25722
  • পোকার টা খুব শেখার ইচ্ছে
  • Blank | ২২ জুলাই ২০১২ ২২:১৮25720
  • তাস খেলতো না কেউ !!!!! মানে ভাল খেলা? ক্লাশ সিক্সে শিখেছিলাম তাসের ম্যাজিক। তার সাথে ফিস, পেসেন্স, রামি, ব্রে, কল ব্রে।
    ক্লাশ এইটে ২৯। তখন স্কুলে ২৯ এর ধুম। প্রবল খেলা হতো ব্যাগের আড়ালে লুকিয়ে। ডিসিপ্লিনের বিরুদ্ধে কিনা।
    ক্লাশ টেনে শেখা ব্রীজ।
  • গান্ধী | ২২ জুলাই ২০১২ ২২:১৮25721
  • রামীর ছোট ভার্সন ফিশ

    আর চাইনিশ চেকার এর লিংক চাই। । খেব্ব
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২২:১৭25719
  • একবার পাঁচজনে ছিলাম। সপ্তর্ষি ওই বাবু, পুলিশ, চোর, ডাকাতের সাথে রেপিস্টও জুড়ে দিয়েছিল।

    বয়স বাড়ার সাথে সাথে কেমন সিরিয়াস হয়ে গেল ছেলেটা। এমনিতে অত মেধাবী ছেলে খুব কম দেখেছি।
  • sch | ২২ জুলাই ২০১২ ২২:১৬25717
  • গাধা পেটাপেটী??
  • san | ২২ জুলাই ২০১২ ২২:১৬25718
  • আরে হ্যাঁ হ্যাঁ এরকমই ছিল। আমরা স্থল জল আকাশ মিলিয়ে একটু কম্পলিকেটেড করতাম। কিন্তু বেসিক খেলাটা এটাই। আহা থ্যাংকু থ্যাংকু কতকাল পরে
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:১৪25716
  • কিন্তু তাসের ঐ সিরিজ বানিয়ে বানিয়ে দান ফেলার খেলাটা কী ছিল ? খুব কমন তো। নামটা মনে না পড়লে আর কিছু করতে পারছিনা ঃ(
  • kc | ২২ জুলাই ২০১২ ২২:১৩25715
  • প্পন, বেঙি সপ্তর্ষির কথা কইছে।
  • pi | ২২ জুলাই ২০১২ ২২:১২25714
  • আরিত্তারা, চা চে ও নেটে ! থ্যাংকু !
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২২:০৯25713
  • স্যান কি এইটার কথা বলছ?

    http://en.wikipedia.org/wiki/Battleship_(game)

    একবার অংকের ক্লাসে এইটা খেলতে গিয়ে ব্যাপক ক্যাল খেয়েছিলাম।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২২:০৮25712
  • আমার কোন বন্ধু আবার?
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২২:০৬25711
  • বহুদিন পরে চাইনিজ চেকারের নাম শুনলাম। নেটে খেলেও নিলাম কয়েক দান। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত