এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সৈকত | ২২ জুলাই ২০১২ ২১:৩৩25679
  • হ্যাঁ, চাইনিজ চেকার মেয়ের সাথে খেলতাম। তবে, হেরে গেলে প্রচুর ঝামেলা পাকাত। তারপর থেকে অনেক দিন খেলা হয়নি।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২১:৩৩25680
  • মেয়ের সাথে রংমিলন্তি খেলছি খুব আজকাল।
  • aka | ২২ জুলাই ২০১২ ২১:৩১25677
  • চোর পুলিশ দারোগা বাবু খেলায়, পাঁচজন হলে বড়বাবু, ছজন হলে ছিঁচকে চোর এসবও ঢুকত।
  • | ২২ জুলাই ২০১২ ২১:৩১25678
  • কেসি,আপনাকে নিপীড়িত পতি পরিষদের সভাপতির আসন দেবার জন্যে দরবার করবো।এত নির্যাতন চোখে দেখা যায় নাঃ((
  • san | ২২ জুলাই ২০১২ ২১:৩০25676
  • অনেকদিন চাইনিজ চেকার খেলি নি। এখান কি আর কেউ খেলে?
  • | ২২ জুলাই ২০১২ ২১:২৯25673
  • আমি চোর পুলিশ- রামশ্যাম এইগুলো ছেলেকে শেখাতে চাই। চারজন লাগে।ছেলের একবন্ধু প্রায় বাঙালি হয়ে এসেছে,ওকে নিয়ে চারজন হয়েই যাবে।
    শিগ্গির কেউ বলো, আজ থেকেই শুরু করে দেব।
  • san | ২২ জুলাই ২০১২ ২১:২৯25674
  • চোর, পুলিশ, ডাকাত, বাবু এই চার টুকরো কাগজে নাম থাকত। বাবু যার ভাগে পড়ত তাকে কিছু করতে হত না। পুলিশকে বার করতে হত কে চোর আর কে ডাকাত। মানে আমরা এভাবে খেলতাম।
  • সৈকত | ২২ জুলাই ২০১২ ২১:২৯25675
  • পাই, না হারাটা মাস্ট নয়। তবে মেয়ে একা খেলে না বলে বাঁচোয়া।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:২৮25672
  • ফুঃ ফঃ নাঃ দেঃ কি ছেলেরাও খেলতো ?
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:২৭25671
  • উনো তো ভালৈ লাগল। ভাইঝির সাথে খেলে এন্তার এলুম আগেরবার। এবং অবশ্যই হেরে।
  • pi | ২২ জুলাই ২০১২ ২১:২৬25668
  • sch, না না, আমার জানা জনা পাঁচেক বাঙ্গালী আছে। কিন্তু এখানে R্ভু ছাড়া আর কাউকেই এদ্দিন দোসর পাই নাই। ঃ(
  • kc | ২২ জুলাই ২০১২ ২১:২৬25669
  • হে হে। তোমাদের কাউকে উনো বলে ঐ বিচ্ছিরি খেলাটা খেলতে হয়না? আমাকে ওটাই খেলতে হয়। কারণ ক্যারাম, দাবা আর লুডোতে বেশীরভাগ সময় আমিই জিতি। তাই আমি থাকলে ঐ খেলাগুলো নিষিদ্ধ। এ নিয়ম ছেলের জন্মের আগে থেকেই চলছে।
  • | ২২ জুলাই ২০১২ ২১:২৬25670
  • ছোটবেলায় একটা চোর,পুলিশ খেলা ছিলো,কাগজে লিখে। ঐটা র নিয়মগুলো কি ছিলো মনে আছে?
  • পাই | ২২ জুলাই ২০১২ ২১:২৫25667
  • প্পন বা সৈকতদার মেয়ের কাছে লুডো খেলায় হার মাস্ট নয় ?
  • sch | ২২ জুলাই ২০১২ ২১:২৪25666
  • @পাই দিদি ৯ঃ০৭ - সবাই কি ইলিশ প্রেমী নাকি???? মোটেই না - - একদম না - আমার জানা অন্তত জনা চারেক একটুও না
  • পাই | ২২ জুলাই ২০১২ ২১:২৩25664
  • ছেলে গে জানার পর তাতিনের এক বন্ধুর মা বলেছিলেন ঠাকুরঘরে হত্যে দিয়ে মরবেন। এতই ইমোশানাল ব্ল্যাকমেইল হয়েছিল যে সে 'থেরাপি' দিয়ে 'ডিওরিয়েন্টেশন' করবে ঠিক করেছিল।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ২১:২৩25665
  • হে হে, এরকম তো আমার প্রায়ই হয়। ঃ)
  • সৈকত | ২২ জুলাই ২০১২ ২১:২১25663
  • এমনিটা। একটা ঘুটিও ঢুকল না। তেনাদের একটা বাদে বাকিগুলো ঢুকে যাওয়ার পরে আমারগুলো বেরোল। প্যাথেটিক।
  • পাই | ২২ জুলাই ২০১২ ২১:২০25662
  • বলতে গেলে কেন ? আমার মা তো বহুদিন এটা চালিয়ে গেছিল, না বলে।
    তবে ইলিশ মাছের বেলায় করতে পারেনি। ঐ আলুমাখা দলা নাকের কয়েক িঞ্চি দূর থেকেই টের পেয়ে গেসলুম।
  • aka | ২২ জুলাই ২০১২ ২১:১৯25661
  • সাপ না এমনিটা?
  • সৈকত | ২২ জুলাই ২০১২ ২১:১৭25660
  • উফ্ফ। বৌ আর মেয়ের কাছে লুডোতে কী জঘন্য হারলাম !!
  • ব্যাং | ২২ জুলাই ২০১২ ২১:১৬25659
  • পাই, সেদিন একজনকে খুব করে আলুসেদ্ধ মেখে আর তার মধ্যে মাছ মেখে মানে মাছ না বলে মাছের পেস্ট বলাই ভালো, মেখে সব ভাত গিলিয়ে দিলাম। গেলার পরে যেই বললাম এই তো তুই মাছ খেলি, বুঝতেই পারলি না তো, তার মানে মাছ খারাপ নয়। অম্নি সে ওয়াক তুলতে তুলতে সবটা বমি করে ফেলল।
  • | ২২ জুলাই ২০১২ ২১:১২25658
  • আজ্জো,আমার ছেলে ও যদি দাড়ি গোঁফোলা বৌমা আনে, বিষম দুঃখে তাইলে আমি শান্তিনিকেতনবাসী হবো;)
  • san | ২২ জুলাই ২০১২ ২১:০৮25657
  • সব মানুষ না সব মেয়ে

    আর ইনহেরেন্টলি নয় এক্সপ্লিসিটলি

    তা নয়তো চমৎকৃত হবো কেন

    উফ্ফ অ্যাতো যদি বুঝিয়ে বলতে হয়
  • পাই | ২২ জুলাই ২০১২ ২১:০৭25656
  • উফফ, কদ্দিন বাদে একজন ইলিশ বিদ্বেষীর দেখা পেলুম। দুটো দুঃখের কথা কইতে পারব।
  • aka | ২২ জুলাই ২০১২ ২১:০৬25654
  • অ্যাঁ সত্যি? অমন বিয়ে বাড়ি যে খাই না, ভেবে আহ্লাদিত হলাম।
  • পাই | ২২ জুলাই ২০১২ ২১:০৬25655
  • এটা বহু পুরানো থিয়োরি।
  • aka | ২২ জুলাই ২০১২ ২১:০৫25653
  • এইত্তো এটা আমার থিওরি।

    সব মানুষই আসলে বাই হয়, একটা দিক বিভিন্ন কারণে নার্চারিত হয় বলে সেই দিকে ঢলে পড়ে। নোবেল আমি পাবই পাব।
  • san | ২২ জুলাই ২০১২ ২১:০৪25652
  • কিন্তু শুধু উঃ ভারত কেন, কোলকাতার বিয়েবাড়িতেও অনেকসময়ই তো এখন আইসক্রিম দিয়ে গুলাবজামুন সার্ভ করে
  • san | ২২ জুলাই ২০১২ ২১:০১25651
  • লেসবিয়ানিজম প্রসঙ্গে। দেল্লিবেলি দেখে আমি এক বন্ধুকে বললাম আমি ছেলে হলে এই পূর্ণা কিজানি এর সঙ্গে প্রেম করতে চাইতাম। সে নির্বিকার আমাকে বলল ও সব মেয়েরাই আসলে বাই হয়।

    আমি এত বড় তথ্য এতকাল জানতাম না বলে নিজের অজ্ঞতায় মর্মাহত হলাম। আর কী করা !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত