এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন্দম | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ১০:৩০256500
  • শাশ্বতী ঘোষ
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৫৪256498
  • থ্যাংকু, থ্যাংকু বিন্দু আর কুমুদি!
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৫256497
  • দে izzicook দিয়ে সার্চাও।
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:৩৪256496
  • আচ্ছা বুঝলাম। সদা, না নেওয়াই ভালো মনে হয়।
  • . | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:২৮256495
  • IZZICOOK
    Saheb Micronics and Appliances
    033 - 25340681
    870,Block A, Lake Town, Next To HDFC Bank, Lake Town, Kolkata - 700089
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৯:১০256494
  • কেডিদার সেই ইকমিক কুকারের লিংটা কারো কাছে আছে? মায়ের জন্য কিনবো - দিনভর রেঁধে রেঁধে হেদিয়ে গ্যালো বেচারী! ইদিকে বাবা বলে রান্না আবার কি এমন একটা কাজ! কিন্তু এক্কাপ চা করেও খেতে পারেন্না ইনি!
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৫০256493
  • অভ্যু বড় ভালো ছেলে।এই নাও সন্দেশ।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৯256492
  • ক্যানো ক্যানো?
    কুমু বলে পিঠের ব্যথায় কাতর!তাকে ক্যালাবে!!ধম্মে সইবে?এখনো চন্দোসুজ্জু উঠচে--ঃ-(((
  • T | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৪৮256491
  • ধুত, চৌরঙ্গীতে তৃণমূল এগিয়ে আছে। যত্তসব।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৮256490
  • আচ্ছা কুমুকে একটু ক্যালালে হয় না? কেউ কি নেবে প্রোজেক্টটা?

    সদা, আমি অমনি একটা তোশিবা কমপ্যাটিবল অ্যাডাপটার অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে। এ সপ্তাহে হাতে পাব।
  • ghNechu | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:৩৬256488
  • আচ্ছা, পথের পাঁচালি কে কারো কখন tear jerker মনে হয়েছ?
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:২৯256486
  • এজেড মাসীমা ঈশেন সংবাদ পুরোটা কোথায় পাব?
    পুজো সানন্দা পেয়েছ তো?

    সিকিকে বলে যাই বেঁচে আছি।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:১৩256484
  • ওরে ব্বাপ, আজকে ফেবুগুরুতে একটু উঁকি মেরেছিলাম, এতকাল তো কেবল উপরের পেজে এলে চোখে পড়লে একটু দেখতাম সামান্য। আজকে ঐ পাতায় গিয়ে দেখি---ও রে ব্বা ওরে ম্মা ওরে পিসেমশাই, একেবারে যাকে বলে-
    ঃ-)
  • * | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৮:০৬256483
  • *
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:৩০256482
  • ! উত্তর দিয়েছেন, জবাবে দুটো কথা বলি।

    পাবলিক ফোরাম নিয়ে অনেক কিছু জানেন যখন পাবলিক মিডিয়া নিয়েও জানেন নিশ্চয়ই। টিভি সিরিয়াল যখন সম্প্রচার করা হয় তখন তার এক দুটো পর্ব দেখে মানুষ তার ইমপ্রেশন দেয়। এক্ষেত্রেও দিয়েছি। সেটা কোনো অন্যায় মনে করিনি, ভবিষ্যতেও করবনা। এটা তো ঠিক মল্লযুদ্ধের আখড়া নয়, মানুষ লঘু মন্তব্য করে। সেটুকু সঠিক স্পিরিটে নিলে সকলের পক্ষেই ভালো।

    আর আপনি নিশ্চয়ই পুরো সিরিয়ালটা দেখে তারপর এই মন্তব্যগুলি লিখছেন। নানা বিষয়ে অন্যের ভুল ধরা, গুরুতে কি হয় এইসব মন্তব্য তো শুনলাম, অজস্র লিংক দেখলাম, সিরিয়ালের পূর্ণাঙ্গ কাহিনী আর তার বিশ্লেষণটা একটু জানতে চাই। এতটাই যখন লিখলেন, ওটুকুও একটু লিখবেন।

    দ্বিতীয় আরেকটি মন্তব্যের উত্তর দেওয়া হয়নি। "...ম কে, গুরুতে তো সবাই মুখোশ পরেই। বক্তব্য নিয়ে বক্তব্য রাখা না গেলে অবশ্য আক্রমণের জন্য ব্যক্তিকে খোঁজার দরকার হতে পারে-"

    দেখুন, আমি স্বনামে একটি পোস্ট করেছি, যার বিরোধীতা করার জন্যে আপনাকে মুখোশ পরে নিতে হলো! কেন?
    আপনার সঙ্গে তর্কে যেতে চাইনা ফলে আপনি স্বনামে পোস্ট করতে লজ্জা পেলেন?
    ব্যক্তি 'আমাকে' ভুল প্রমাণ করার জন্যে( পড়ুন পায়ে পা লাগিয়ে গায়ের ঝাল মেটানো র জন্যে)আর কোনো হাতিয়ার পেলেন না বলে?

    এগুলি প্রশ্ন হিসেবেই রাখলাম। কোনো 'নিদান' হাঁকলাম না। আশা করি উত্তর দেবেন।
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০৭:২৭256481
  • সদা - ফ্লিপকার্ট সর্বদা অজ্জিনাল জিনিসই বেচে। কমপ্যাটিবল অন্য কোম্পানির জিনিস না।
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৯256480
  • কপিলেফ্ট ঃ-)
  • hzbz | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:৪৩256479
  • কপিরাইট নেই তো?
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০১:২২256478
  • সেই পুরানো মাসীমা ঈশেন সংবাদ থেকে একটুখানি কপিপেস্ট করে দিলাম। দেখুন তো --আমি নিজেই কেন শুধু হেসে গড়াই, আপনারাও নিন। ঃ-)

    ///
    ঈশেন ঃ এইবার দ্বিতীয় প্রশ্ন। এই যে শব্দরূপ মহাকাশ - যেখানে ইথারে নানান অনুভুতির বৃন্দবাদন -কবিরা সেই মহাশুন্যে কি ভাবে বিচরণ করেন ও সেই মহাজাগতিক প্রপঞ্চকে অনুভুমির মাত্রায় আনেন।

    মাসীমা ঃ ও মা। এটাও জানো না। এটার উত্তর আমার কাজের মেয়ে ও দিতে পারে। তুমি বরং আরেকটা প্রশ্ন করো তো বাপু ?

    ঈশেন ঃ মানে কবিরা পদ্য লেখেন কি করে ? কেনই বা লেখেন ?

    মাসীমা ঃ দ্যাখো কবিতা লেখার প্রথম শর্ত হলো যে ভাষায় লিখছো সেই ভাষাটা জানতে হবে। তুমি হটেনটট ভাষা না জানলে - যতো ই তোমার পেটের মধ্যে পদ্য র র করুক না কেনো - হটেনটট ভাষায় পদ্য লিখতে পারতে না। ঠিক কিনা ?

    আর দ্বিতীয় শর্ত হলো স্বাক্ষর হতে হবে। তুমি মুখে মুখে বললে আর লিপিকার যা ইচ্ছা তাই টুকে গেলো - বলি হ্যাপা কে সামলাবে ? আর চতুর্থ শর্ত হলো।।।

    ঈশেন ঃ মাসীমা, তৃতীয় শর্ত বাদ পড়ে গেলো যে।

    মাসীমা ঃ আ মোলো যা। তুমি কি আমায় নামতা সেখাবে নাকি ? আর কবিতা কেন লেখেন কবিরা ? এ আবার কি প্রশ্ন - কবিতা লিখলে কবি,জুতো সেলাই করলে মুচি,ডাকাতি করলে মন্ত্রী। ।। এ তো সবাই জানে।

    ঈশেন ঃ না মাসীমা। আমি বলছিলাম আমাদের মধ্যে এক না বলা বেদনা আছে যা জাগরন ও সুপ্তির মধ্যে আমাদের শিহরিত করে, উদ্বেলিত করে,আমাদের আন্দোলিত করে। ।।।।

    মাসীমা ঃ কার্বোভেজ খেয়ে দেখো। উবগার পাবে।

    ঈশেন ঃ কিন্তু এটা বলুন মাসীমা। কবিতা কি কবির আত্নস্বীকৃতি, এক নগ্ন নির্জন আত্মকথন না কি এটা এক সেতু বন্ধন যা দিয়ে কবি স্পর্শ করতে চাইছে তার পাঠককুলকে ?

    মাসীমা ঃ ও মা। ই কি ভীড় মিনি বাসে দুষ্টু লোক নাকি যে সারাক্ষন পাঠক পাঠিকাদের খিমচি দিয়ে স্পর্শ করতে চাইবে ? সেটা উচিত ও নয়। বরং ঐ নির্জন কি একটা বল্লে সেটাই ঠিক - তবে আবার তাকে নগ্ন করলে কেন ? সেবারে ভীড় বাসে কি কান্ড শোনো - আমার হাঁটু টা খুব চুল্কোচ্ছিলো তাই ভালো করে ঘ্যাঁশ করে আঁচড়ে দিয়িছি আর পাশের সীটের আধবয়সী ভাম বুড়োটার সে কি চিল্লানী। যতো বলি ভীড়ের মধ্যে ঠিক ঠাহর হয় নি - ভুল করে আপনের হাঁটুতেই খামচে দিয়িছি - তো শোনেই না। তা কবিদের ও আমি সেই কথাই কই - কাকে কি বলবে কে কি বুঝবে কে জানে ? তার থেকে নিজেই নিজের মনে ফিস ফিস করে কথা বলো - পাশের লোকের ঘুম ও ভাঙ্গবে না আর কেউ না বুঝে অট্টহাস্য ও করবে না।

    ঈশান ঃ আমরা কি বলতে পারি, মাসীমা, যে কবিতা আসলে এক মর্ষকামী ছন্দবদ্ধতা, না কি কবিতা আসলে কবির সেই ষষ্ঠ ইন্দ্রিয় যা দিয়ে কবি সম্প্রচার করে অনুচ্চারিত মনোভাব ?

    মাসীমা ঃ জীবনমুখী না জীবন বিমুখী সেই প্রশ্নে আজকের কবিসমাজ ত্রিধাবিভক্ত, হ্যাঁ,বটেই তো, মোটেই না আর ইয়ে,জানি না তো এই তিন দল ই আজ, বঙ্গ সরস্বতীর পদ্মবনে বুকে হেঁটে বেড়াচ্ছে আর হিস হিস করে শব্দ করছে। কখনো কখনো দেখি কোনো কবি গোষ্ঠী ইয়াব্বড়ো নখ বার করে ফ্যাঁস ফ্যাঁস করে অন্য কবিদের কে ভয় দেখাচ্ছে আর তারাও বিন্দুমাত্র প্রভোকিত নাহয়ে "হরি দিন যে গেলো সন্ধ্যা হলো " বলে আপন মনে গুন গুন করে গান গেয়ে চলেছে। কিন্তু দ্বন্দটা আবহমানের। কোনো ঋষি কবি ঋগ্বেদে উদাত্ত গলায় বলছে ভো ইন্দ্র,ও সুযযি, শুনছেন বরুন দেব। ।। আমার বউকে সুন্দরী করুন, পোষা গরুটার দুধ বেশী হোক, বড় ছেলেটার একটু পড়াশোনায় মন হোক।।। ভালো একটা গুরুকুলে ছোঁড়াটাকে ভর্তি করে দ্যাও বাবাসকল, আর অন্য কোনো মুনি কইছেন যে অক্ষর পুরুষ ভুমায় আনে স্বস্তি সে যেন দ্যাবাকে করে প্রশস্তি। তো ব্রহ্মের অতীত সেই অমৃতকে চাই। কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে মোর লোভ নাই। টা রা লা লা লা। ওম ক্লিং ক্লিং।
    ///
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৯256477
  • অরণ্যদা, না গো ডজ করি নি। ঐ আঠারো থেকে পঁচিশে এইসব পেরেমে পীরিত পরকীয়ার গপ্পো পড়িনি, মানে পড়লেও ডাইনে বাঁয়ে ছেড়ে চলে গেছি। এইধরণের গপ্পে মানে যখন গপ্পে মনে রাখার মতন কিছু থাকে না, ঐ একই থোড় বড়ি খাড়া উম্ম উম্ম উল্স আর থাঁই ধাঁই ঠাঁই হু হু হুঁ উ উ ঁউ এইসবই ঘুরে ঘুরে আসে, তখন ঐ প্রথম ৩ পাতা, মাঝের ৩ পাতা আর শেষের ৩ পাতা-ব্যস, কম্ম সাবাড়! ঃ-)
    অথচ ভালো জিনিস হলে সেগুলো তো এভাবে তিন ত্রিখখে করে পড়া যায় না! আনন্দমঠ, দেবী চৌধুরানী, পথের পাঁচালি, পথের দাবী, আরণ্যক, সেই সময়, মৈত্রেয় জাতক---আরো অনেক অনেক, এগুলো তো কতকালের আগের পড়া, অথচ এতটুকু তো জেল্লা হারায় না আজও!
  • Atoz | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫০256476
  • চিনাংশুক কারুর নাম হয় এমন শুনেছেন? ঃ-)
  • T | ১৬ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৩256475
  • ভাইপো পিসির স্টাইল ভালোই রপ্ত করেছে। একটু বেশী চ্যাঁচায় অবশ্য।
  • শ্রী সদা | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৫২256474
  • ফ্লিপকার্ট থেকে ল্যাপটপ ব্যাটারী কেনার এক্সপি আছে কারো ? অরিজিনাল ম্যানুফ্যাকচারারের ব্যাটারী না, যেগুলো কমপ্যাটেবল উইথ অমুক কোং অমুক ব্র্যান্ড বলে বিক্রি হয় সেগুলো ?
  • Arpan | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ২৩:১৭256473
  • বুধবার বেরোবে তো রেজাল্ট। ১-১ হবে।

    কালকে তো কলকাতা লিগের রেজাল্ট বেরোবে। ওখানে ড্র হলে কেলো হবে।
  • Du | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ২৩:০৩256472
  • শোনেন
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৫256471
  • এই প্রচ্ছদের বই আমি দেখেছি। বন্ধুর বাড়িতে না কোন বইয়ের দোকানে মনে নেই, কিন্তু দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত