এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৫৪659919
  • ওহো লিখতে ভুলে গেছি, আগের প্রশ্নটা sm কে করেছেন তাই শুধু sm ই উত্তর দেবে, তা নয়।

    আমি আপনাকে প্রশ্ন করছি, ব্যক্তি বা হস্তি যেই অন্ধ হোক না কেন NH কে তৈরি করে সেটা কি জানাবেন আমাদের? একটু ডিটেলে জানালে ভাল্লাগবে ঃ-)
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৫৫659920
  • PT, উপরের কবিতায় আপনি নিজেকে কোথায় ফিট করিয়েছেন? জাস্ট জানতে চাইছি আর কি।
  • সিকি | 166.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৪:১৩659921
  • জোহারি'স উইন্ডো।

    ডিসি - কাল আপনাকে একগুচ্ছ শুভেচ্ছা দিয়েছিলাম। আজ, প্রথম রাউন্ডের শেষে জানাবেন, যদি শুভেচ্ছায় কমতি পড়ে থাকে - আরও শুভেচ্ছা পাঠিয়ে দেব :-)
  • dc | 116.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৪:৩৩659922
  • সিকি আর দরকার নেই, ন্যাড়া বেলতলায় একবারই যায় :d আর খচ্চর শিরোমনি PT বাবুকে গুরু মেনে নিয়ে বলি, খচরামো করতে আমিও একটু আধটু জানি :d
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৪:৪৮659923
  • @PT - আমি বেশির ভাগ সময় -ই pupil - "Learning Grid" এর হিসেবে "Conscious Incompetent" - বিশেষত: রাজনীতির বিষয়ে বা গপ্পে

    এতদিনেও রাজনীতি বোঝার বুদ্ধি হলো না তেমন - তাই এখন শিখতে চাইছি

    আর আপনি যে শিক্ষক তাতো বোধহয় আপনি নিজে না বলে থাকলে জানতাম না - এবং আমার জ্ঞান অনুযায়ী, এদেশে এখনো ক্লাসরুম শিক্ষকতা বেশিটাই বই বা টেক্সট বেস করে পড়ানো, শিক্ষকমশায়ের নিজস্ব fundamental research এর উপর চর্চা বা বিশ্লেষণ নির্ভর নয়। শিক্ষকরা বেশিটাই "third party" concepts বুঝিয়ে থাকেন class-এ - Newton-এর "Laws of Motion" বোঝানো, যদি একটা কোনো easy example নেওয়া যায় :)

    আপনার প্রতিষ্ঠানে যদি এর ব্যতিক্রমী শিক্ষণ পদ্ধতি ব্যবহ্রত হয় তাহলে শুনে বড় ভালো লাগবে
  • অংকুশ | 203.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৪:৫৭659924
  • 'হাতি' সম্ভবত পিটির জাঙিয়ার ব্র্যান্ড। যে কোনো বেকায়দা পরিস্থিতি ও প্রসঙ্গে এটি আংশিক দেখিয়ে পার পাওয়া যেতে পারে।
  • sm | 53.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৫:৫৫659925
  • The National Highways Development Project is a project to upgrade, rehabilitate and widen major highways in India to a higher standard. The project was implemented in 1998 under the leadership of Atal Bihari Vajpayee. "National Highways" account for only about 2% of the total length of roads, but carry about 40% of the total traffic across the length and breadth of the country. This project is managed by the National Highways Authority of India (NHAI) under the Ministry of Road, Transport and Highways. The NHAI has invested US$71 billion for this project, as of 2006.

    পিটি, আপনার প্রশ্নের উত্তর খানিকটা পাবেন। লক্ষ্য করুন, ২০০৬ সালের আগেই ৭১ ডলার বিলিয়ন ইনভেস্ট হয়েছে। অর্থাত তার আগেই জমি অধিগ্রহণ হয়েছে বিভিন্ন রাজ্যে ধরে নেওয়া যায়।তখন ঘোরতর বাম শাসন।লেফট ফ্রন্ট গভ, জমি অধিগ্রহণ করে রাখলে, আর ট্রান্সপোর্ট অথরিটি কে তুলে দিলে, কাজ গুলো( আগে যেগুলো উল্লেখ করেছি) ও আগেই হয়ে যেত।
    এবার আপনি বলুন আপনি কি বোঝেন?
  • cm | 127.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৭:১৮659926
  • জঙ্গী কর্মীআন্দোলনের দরুণ শিল্পক্ষতির হিসাবে বিভিন্ন রাজ্যের তুলনার ব্যাপারটা মনে হচ্ছে অনেকেই বুঝে ফেলেছেন। ধরা যাক দুটি রাজ্য A ও B কে তুলনা করতে চাই। dc খেটে বেশ কিছু লিঙ্ক দিয়েছেন। যা দেখলাম সবাই নষ্ট হয়ে যাওয়া শ্রমদিবসের মাধ্যমে ক্ষতি মাপার চেষ্টা করেছেন। ও ছাড়া অন্য পন্থাও নেওয়া যেত। মোট অর্থমূল্যের হিসেবেই ক্ষতি মাপা যেত। t-th বর্ষে A রাজ্যে ক্ষতি যদি A(t) বলি। তাহলে এটি একটি vector valued function। এরকম দুটি functionএর ছোট বড় তুলনা ঠিক কি করে করছেন বলুন তো?
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৭:৩৯659927
  • সিএম আমাকে একটা পোস্ট করেছিলেন।

    cm

    IP Address : 127.247.115.69 (*) Date:31 Mar 2015 -- 06:33 PM

    রাজনীতির রং ছাড়া বিষয়্ভিত্তিক আলোচনার জন্য তো পরিষ্কার তথ্য লাগবে। যেমন এই এই কারখানা ট্রেড ইউনিয়নিজমের জন্য বন্ধ হয়েছিল। সেরকম কিছু তো আপনি বলছেননা।

    dc বাবুকে বললাম।

    ----------

    আপনার পোস্টের পর আমি একটা রিপোর্ট দিয়েছিলামঃ

    Militant trade unionism, coupled with a slow moving economy, spurred the exit of many companies. From tea major Brooke Bond India to ICI India, Shaw Wallace, the Singhanias of J K Tyre and electronics giant Philips India, all deserted Bengal.

    সিএম নাম জানতে চেয়েছিলেন, "এই এই কারখানা ট্রেড ইউনিয়নিজমের জন্য বন্ধ হয়েছিল।" নামগুলো কোট করা অংশে কি পাওয়া গেল?
  • cm | 127.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৭:৫৫659929
  • এর দ্বারা ঠিক কি প্রমাণ হল বলুন তো? আপনি কি বলছেন শুধু মাত্র পশ্চিমবঙ্গ থেকেই কোন কারখানা স্থানান্তরিত হয়েছে?

    আপনার লেখা থেকেই "Militant trade unionism, coupled with a slow moving economy" এদুটোর এফেক্ট ঠিক কি করে আলাদা করছেন ?

    আর আমার 5:18 বিশুদ্ধ গাণিতিক প্রশ্ন ওর সমাধান না করে বোধহয় এ তুলনা সম্ভব নয়। ও সমস্যার সমাধানে কিছু বলবেন।
  • পিচ্ছিল | 15.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৭:৫৯659930
  • প্রথমে হাতি পুরোটা দেখতে হবে। এখন আবার ভেক্টর ভ্যালুয়েড ফাংশন এর আঁকও কষতে হবে। প্রশ্নের উত্তর না দেবার বেড়ে কায়দা হচ্ছে।
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:০৩659931
  • "লেফট ফ্রন্ট গভ, জমি অধিগ্রহণ করে রাখলে, আর ট্রান্সপোর্ট অথরিটি কে তুলে দিলে, কাজ গুলো( আগে যেগুলো উল্লেখ করেছি) ও আগেই হয়ে যেত।"
    আপনার যুক্তি মেনে নিলে ধরে নিতে হয় যে রাস্তার জন্য জমি অধিগ্রহণ বাম আমলে হয়নি। বেশ মানলাম সেটা বামেদের ব্যর্থতা। তাহলে এবার দেখতে হয় যে গত সাড়েতিন বছরে কত জমি রাস্তার জন্য অধিগ্রহণ করা হয়েছে। তা আমার জানা নেই।
    কিন্তু যশোর রোডের সম্প্রসারণের ব্যাপারে দেখলাম যে সরকার জবর-দখল করা জমি reclaim করেছে। তাহলে এই জমি আগেই নেওয়া ছিল?
    আর একজন আমডাঙ্গা নিয়ে একট প্রশ্ন রেখেছেন। কারা সেই জমি অধিগ্রহন করতে দেয়নি?
    তবে NH-6 যে অন্ততঃ বছর দশেক ধরে চালু আছে সেটা আমি নিশ্চিত জানি।
    কিন্তু এই খবরটা দেখুনঃ
    ....during 1997-2002 (ninth five-year plan), when the NDA was in power, 23,814 km of national highways was added to the existing NH network, or nearly 50% of the total length of national highways constructed in three decades.
    http://timesofindia.indiatimes.com/india/NDA-regime-constructed-50-of-national-highways-laid-in-last-30-years-Centre/articleshow/20869113.cms
    এটার থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় যে ঐ ৫০% ব্যাপারাটা পব-র ক্ষেত্রেও প্রযোজ্য?

    আরো কিছু তথ্য তো অন্তরজালেই পাওয়া যায়ঃ
    The four–lane West Bengal portion of NH 2 stretches from Barakar to Dankuni and the entire stretch is complete। NH-2 সপ্পর্কে বিস্তৃত তথ্য পাবেন এখানেঃ http://en.wikipedia.org/wiki/Durgapur_Expressway
  • cm | 127.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:১১659932
  • কেন? আঁক কষতে হবে কেন? সে তো কষা হয়েই গেছে, নইলে আর এত সুনিশ্চিত ভাবে সব বলা যাচ্ছে কি করে। খালি সেসব অঙ্ক জনতার দরবারে ফেলে আলোকিত করতে বলা হচ্ছে।
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:১২659933
  • cm, আমই প্রথমে লিখেছিলাম জ্যোতি বসুর সময়ে মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে অনেক শিল্প চলে গেছিল।

    "আপনি কি বলছেন শুধু মাত্র পশ্চিমবঙ্গ থেকেই কোন কারখানা স্থানান্তরিত হয়েছে?" - না এটা আমি বলিনি। আমি বলেছি জ্যোতি বসুর সময়ে মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে অনেক শিল্প চলে গেছিল।

    এবার আপনি পরিষ্কার তথ্য চাইলেন। আপনি কিছু শিল্পের নাম চাইলেন যেগুলো মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে চলে গেছিল।

    এবার আপনার প্রশ্ন, "এর দ্বারা ঠিক কি প্রমাণ হল বলুন তো?"
    এর দ্বারা প্রমান হলো আমি প্রথমে যেটা বলেছিলাম, জ্যোতি বসুর সময়ে মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে অনেক শিল্প চলে গেছিল।
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:১৪659934
  • একটু বাদ গেছে, আরেকবার পোস্ট করলাম।

    cm, আমি প্রথমে লিখেছিলাম জ্যোতি বসুর সময়ে মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে অনেক শিল্প চলে গেছিল।

    "আপনি কি বলছেন শুধু মাত্র পশ্চিমবঙ্গ থেকেই কোন কারখানা স্থানান্তরিত হয়েছে?" - না এটা আমি বলিনি। আমি বলেছি জ্যোতি বসুর সময়ে মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে অনেক শিল্প চলে গেছিল।

    এবার আপনি পরিষ্কার তথ্য চাইলেন। আপনি কিছু শিল্পের নাম চাইলেন যেগুলো মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে চলে গেছিল। আমি এরকম কিছু নামের রিপোর্ট দিলাম।

    এবার আপনার প্রশ্ন, "এর দ্বারা ঠিক কি প্রমাণ হল বলুন তো?"
    এর দ্বারা প্রমান হলো আমি প্রথমে যেটা বলেছিলাম, জ্যোতি বসুর সময়ে মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিসমের জন্য পব থেকে অনেক শিল্প চলে গেছিল।
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:১৬659935
  • @PT - আমার প্রশ্নের উতোর না দিয়ে আপনি আমায় পাল্টা প্রশ্ন করলেন, আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি - এবার সহজ সৌজন্যতায় কি আপনার উতোর প্রত্যাশা করতে পারি ?

    প্রশ্ন ছিল - প্রথমবার
    @PT - আপনাকে একটা প্রশ্নও ছিল - আপনার "base hypothesis" কি একবার জানতে পারি
    আপনি কি বলছেন যে -
    a) কোনো industrialization decay হয় নি, naturally সময়ের সাথে যেমন হওয়ার ছিল তাই হয়েছে, "OR"
    b) অনেক industrialization decay হয়েছে, কিন্তু তা জ্যোতি বাবু বা বুদ্ধবাবুর কিছু করার ছিল না এবং তাই তাদের মুখ্যমান্ত্রিত্বের দোষ নয়, একপারে 50s, 60s থেকে আর্লি 70s এ কেন্দ্র এবং রাজ্যের কংগ্রেস সরকার ও অন্য পারে 2011 এর পরের তৃনমূল সরকার এই দুই এর দোষ
    + আবার
    এটা তো বোঝা গেল প্রনব বর্ধন বাবুর কথা যে শুধুমাত্র (এটা bold, underline করতে পারলে ভালো হত) labour trouble "industrial decline"এর কারণ নয় - "only (or main ) source", এবং additional "alternative causes" খোঁজা উচিত - additional কথাটি [only (or main) থেকে করে লিখলাম, কারন খুব নিশ্চিতভাবেই একাধিক কারণ থাকতে পারে]
    তো সেই (additional ) alternative causes সম্বন্ধে আপনার লিস্টি হলো আমার চাওয়া আপনার "hypothesis" -
    +আবার
    আছে না নেই - "industrial decline in West Bengal" নিয়ে মতামত ?

    আপনার "hypothesis" এর অপেক্ষায় রইলাম - কারণ আপনার লেখা "আর আমার "হাইপোথিসিস"-এ পৌঁছেছি প্রণব বর্ধনের মত সম্মানীয় ব্যক্তিদের গবেষনামূলক লেখা পড়ে।" এতে আপনি স্পষ্ট বলছেন যে আপনার "hypothesis" আছে
  • cm | 127.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:৩১659936
  • "Militant trade unionism, coupled with a slow moving economy" এদুটোর এফেক্ট ঠিক কি করে আলাদা করছেন ? দুজনের যৌথ গবেষণা পত্রের কৃতিত্ব একজনকে দেওয়ার মতন ব্যাপার হচ্ছেনা?
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:৩৯659937
  • নানা সেরকম ব্যাপার হচ্ছে না। আমি মিলিট্যান্ট ট্রেড ইউনিয়ইজম কে একটা ফ্যাক্টর হিসেবে বলেছিলাম। এখানেও এই ফ্যাক্টরের উল্লেখ আছে। একটা কারখানা (বা বেশ কিছু) একটা রাজ্য থেকে অন্য রাজ্যে রিলোকেট করার পেছনে সাধারনত দুতিনটে ফ্যাক্টর থাক, আপনিও নিশ্চয়ই মনে করেন। সেই কারনগুলোর মধ্যে একটা হলো মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজম।
  • cm | 127.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:৪৩659938
  • ও, তাহলে অবশ্য তর্কের অবকাশ থাকেনা।
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৮:৫১659940
  • হুঁ ঃ-)
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৯:২৬659941
  • DKG
    ব্যক্তিগত স্তরে না নেমে এইভাবে প্রশ্ন করাটা ভাল।

    কলকারখনা যে বন্ধ হয়েছে সেতো চোখের সামনেই দেখেছি। কিছু কিছু তো সময়ের কারণেই যাবে। আর যেখানে সব চাইতে বেশী কারখানা পত্তন হয়েছিল সেখান থেকেই ৪/৫ দশক পরে আউটডেটেড টেকনোলজির কারণে বেশী সংখ্যায় কারখানা বন্ধ হবে। এটা খুব একটা অস্বাভাবিক বলে মনে হয়না।

    কিন্তু যে চালু শিল্পগুলো উঠে গেল তারা উঠে গিয়ে বিহার, উড়িষ্যা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে কেন গেলনা?
    অথবা বামেদের তিরিশ বছরে ইকুইভ্যালেন্ট সময়ে উত্তর ও পুর্বের যে যে রাজ্যে বামেরা ছিলনা সেগুলো মহারাষ্ট্র, গুজরাত বা তামিলনাদু হলনা কেন?

    তার মানে কি শিল্পের অবনয়নের সঙ্গে বামেদের ক্ষমতায় থাকা না থাকা বা যেকোন "জঙ্গী" ট্রেড ইউনিয়নের কোন যোগাযোগ নেই? বা থাকলেও সেটা সেকেন্ডারি বা আরো নগণ্য?

    এটাকে আমার প্রশ্ন বা হাইপোথিসিস যা মনে হয় বলতে পারেন।
  • কুশল | 186.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ২০:৪২659942
  • আউটডেটেড টেকনোলজি!--হা! হা! হা! হা! সিপিএমের ঢ্যামনা হাতি এবার নতুন ডায়াপার পরেছে!
  • k | 181.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ২১:৪৭659943
  • পিটির প্রশ্নের উত্তর দেয়াই যায়, যদিও দিয়ে বিশেষ কোনো লাভ নেই। কারণ উত্তরের সব ফ্যাক্ট লজিক ইগনোর করে পিটিজী সম্পূর্ণ ভিন্ন আরেক প্রসঙ্গ টেনে নিয়ে আসবেন।

    "কিন্তু যে চালু শিল্পগুলো উঠে গেল তারা উঠে গিয়ে বিহার, উড়িষ্যা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে কেন গেলনা?
    অথবা বামেদের তিরিশ বছরে ইকুইভ্যালেন্ট সময়ে উত্তর ও পুর্বের যে যে রাজ্যে বামেরা ছিলনা সেগুলো মহারাষ্ট্র, গুজরাত বা তামিলনাদু হলনা কেন?"

    কারণ খুব পরিষ্কার। ট্র্যান্সপোর্ট ও লঅ্যান্ড অর্ডারের অভাব, এবং এর সাথে কিউমেলেটিভ ডিসপোজেবল ইনকামের অপ্রতুলতা, অন্যকথায় বাজারের ক্রয়ক্ষমতার অভাব। আর ট্রেড ইউনিয়ন না থাকুক অনেক মিলিট্যান্ট এলিমেন্ট তো ছিলই (এবং আছে)

    "
    কিন্তু যে চালু শিল্পগুলো উঠে গেল " এটাই প্রশ্ন। চালু শিল্পগুলো কেন পশ্চিম বঙ্গ থেকে উঠে চলে গেল। অবশ্য কমরেডরা আয়নার সামনের দাঁড়াতে ভালোবাসেন না।
  • PM | 53.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ২২:০০659944
  • একটা খবর দি। ভারতের অন্যতম বড় ম্যানুফ্যাক্চারিং কাম রিটেল গ্রুপ। এদের একটা বড় ম্যানুফ্যাক্চারিং ইউনিট আছে পঃবঃ এ। হাজার পাঁচেক লোক কাজ করে।

    এর সেই প্ল্যান্টটা এক্সপ্যান্ড করতে চায়। ২৫০ কোটি টাকার ইন্ভেস্টমেন্ট নিয়ে বসে আছে। এদের অন্য প্ল্যান্ট আছে ভারতের অন্যত্র। কিন্তু টেক্নিক্যাল কারনে এই এক্সপ্যান্সন অন্য ইউনিটে করা যাবে না। এখানকার প্ল্যান্টেই করতে হবে।

    পাশেই একটা বড় কারখানা বন্ধ হয়ে পড়ে আছে বহুকাল। সেটার জমি নেবার কথা হয়। অমিত মিত্র অ্যাপ্রুভ করেন দ্রুত। কিন্তু দিদি অনুমোদন করছেন না কারন লোকাল নেতারা আপত্তি করেছে তাদের থ্রু দিয়ে যাওয়া হয় নি বলে। এদিকে ইনভেস্ট্মেন্টটা খুবই স্ট্রাটেজিক, আর টাইম টু মারকেট খুব গুরুত্ব্পূর্ন, মার্কেট শেয়ার ধরে রাখার জন্য।

    এবার ভাবুন পঃবঃ এ ইনভেস্ট করে ঐ সংশ্থা কি ফাঁসান ফেসেছে
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ২২:২১659945
  • এই রে PT বাবু আরেক রাউন্ড খচরামোর জন্য রেডি :d আগের উত্তর ইগনোর করে নিজের মনের মতো একটা খিচুড়ি কনক্লুশন টেনে গম্ভীর মুখে একটা কবিতা নাতো বানী ছেড়ে দেবেন। এই স্টাইলটা আমার খুব ভাল্লেগেছে :d
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ২৩:২৭659946
  • "কারণ খুব পরিষ্কার। ট্র্যান্সপোর্ট ও লঅ্যান্ড অর্ডারের অভাব, এবং এর সাথে কিউমেলেটিভ ডিসপোজেবল ইনকামের অপ্রতুলতা, অন্যকথায় বাজারের ক্রয়ক্ষমতার অভাব। আর ট্রেড ইউনিয়ন না থাকুক অনেক মিলিট্যান্ট এলিমেন্ট তো ছিলই (এবং আছে)"

    সুতরাং শিল্প আসা না আসা বা থাকা না থাকার সঙ্গে বাম রাজনীতি, জ্যোতিবাবু বা বাম ট্রেড ইউনিয়নের বিশেষ যোগাযোগ নেই সেটা পুনরায় প্রতিষ্ঠিত হল।

    "চালু শিল্পগুলো কেন পশ্চিম বঙ্গ থেকে উঠে চলে গেল।"
    এর উত্তর তো প্রণব বর্ধনরা বহু আগেই দেওয়ার চেষ্টা করেছেনঃ
    But it is clear that the evidence currently available does not provide unambiguous support to the hypothesis that labour troubles constitute the only (or main) source of the state’s industrial decline. And that we should seriously look for alternative causes of declined industrial profitability.
  • ranjan roy | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০১:১৮659947
  • উঃ! হাঁপিয়ে উঠেছি।
    ইন্টারভ্যালে একটু সারি- গান গাই?
    " কাইয়ে ধান খাইল রে!
    খেদানের মানুষ নাই।
    খাওয়ার বেলায় আছে মানুষ,
    কামের বেলায় নাই।
    ও কাইয়ে ধান খাইল রে!

    ওরে হাত-পা থাকিতে তোরা অবশ হইয়া রইলি?
    কাইয়া না খেদাইয়া তোরা খাইবার বসিলি,
    কাইয়ে ধান খাইল রে!
  • ranjan roy | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০১:২৩659948
  • ক্ষী কান্ড!
    নতুন চিফ কমঃ সূর্য বলছেন-- মানুষের সাহায্যে পথে নেমে গণ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওয়াক-ওভার দিয়ে পালিয়ে আসা চলবে না। দরকার হলে ইত্যাদি ইত্যাদি।
    আমি খুশ! এই তো পরিচিত বাম-আন্দোলনের ভাষা।
    এ ভাষা গত দুবছর শুনিনি। মর্দওয়ালি ভাষা! সূর্য বাজায় তূর্য!

    কিন্তু এই পাতায় এই পন্থাকে কিছুদিন আগেও র‌্যাবল-রাউজিং, অ্যানার্কিস্ট-- ইত্যাদি নামে ভুষিত করা হয়ে্ছে।এসব নাকি আইনের শাসনের পরিপন্থী?
  • ra njan roy | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০১:২৮659949
  • হে ভগবান!
    প্রণব বর্ধন থেকে কোট করা লাইনটি থেকে অংশঃ
    "does not provide unambiguous support to the hypothesis that labour troubles constitute the only (or main) source of the state’s industrial decline."
    এখানে কেউ বলছেন কি যে only?
    বাকি কারণগুলো সম্বন্ধে প্রণব বর্ধন কী বলছেন সে বিষয়ে কবি নীরব!
    ফলে বঙ্গের আর্থিক decline নিয়ে বিকল্প থিওরি আমাদের অজানাই রয়ে যাবে। হায়!!
  • S | 139.*.*.* | ০২ এপ্রিল ২০১৫ ০১:৩৪659951
  • চলছে। চলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন