এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩৬254249
  • ই না, উ হবে। আর পরের র টা দেওয়াও নেই, হবেও না।
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩৬254250
  • কুমুদির ফুলদাদু নিগ্ঘাত লুঙ্গি পরে ছিলেন ? মানে কুমুদির লুঙ্গিবিদ্বেষের সেই কি সূচনা ?
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩৪254248
  • কেন বাপু ব্যাংদি? যত সব হুদো হুদো লুঙ্গিপরা হুমদোমুখো লেখা সব বই হয়ে বার হয়, আর তোমার এত ভালো লেখা বই করবে না? এত ভালো লেখা দিকে দিকে ছড়িয়ে পড়া দরকার।
  • h | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩৩254247
  • কুমুদি র "আর ভুঁড়ির দুগাছা সাদা লোম তুর্তুর নড়ছে।তার আগে আমরা ওরকম খোলা জায়গায় কাউকে .... ঘুমোতে দেখিনি"

    এইটে পড়ার সময়ে, আমি 'খোলা জায়গায় কাউকে 'র পরে আশা করেছিলাম যে কুমিদি বলবেন, ' নড়তে দেখিনি', তাইলে একটা কন্টিনিউইটি থাকে, নবকল্লোলের ছেঁড়া পাতার সংগে অন্তত।
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩২254246
  • আমাদেরটার নাম ছিলো বুচুন। ওর সবসময় একজোড়া ছানা হতো, একটা সাদা একটা কালো। আমরা সর্বদা তাদের নাম দিতাম বুনু আর কালু। ঃ-)
    ঐ বুনু আর কালুকে কোলে নিয়ে ছবিও আছে দুই ভাইবোনের। ঃ-)
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩১254245
  • আমি নাকি বই বার করব!!! মাথাটা একেবারে গেছে মেয়েটার। নাহয় আমায় একটু বেশিই ভালোবাস, তাই বলে!!! ঃ-p
  • | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩০254243
  • কুমুঃ))) ভদ্রলোকের ফুলশয্যার কথা মনে করে গড়িয়ে পড়ছিঃ)
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:৩০254244
  • ব্যাংদি,
    রোদ কোথা আজ? মর্মস্পর্শী মেঘ আর মিষ্টি মিষ্টি বৃষ্টি তো! ঃ-)
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:২৮254241
  • লক্ষ্মী মেয়ে, মাথায় একটু জল থাবড়ে নাও দিকি? বেশি রোদ লেগে গেছে?
  • kumu | ২২ আগস্ট ২০১৪ ২৩:২৮254242
  • আমাদের পোষা ছাগল ছিল,তার নাম ছিল ভুচু।সে কিন্তু সব খেত-দাদুর ডাক্তারী বই থেকে আলুর্চপ সব।আমার কাকা তার নামে গান বেঁধেছিলেন
    ভুচিয়া ভুচু ভুচুংকুচু/গুঁতাইয়া দে ঘুন্টুমুচু।
    ভীষণ বাঁজখাই গলায় এই গান গাইতে গাইতে কাকু ছাগলকে মুড়ি দিচ্ছেন,নিজেও খাচ্ছেন -এখনো চোখে ভাসে।
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:২৬254240
  • বলি ব্যাংদি, এগুলো সব এক জায়্গায় করে একটা বই বার করো। অবশ্যই করো। আর লুঙ্গিশিল্পীকে রিকোয়েস্ট করো ইলাস্ট্রেশন করতে।
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:২৪254239
  • বাহ বাহ খুবি সুন্দর ছবি।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:২২254237
  • বল দিকি নি কার আঁকা? লুঙ্গি শিল্পী হিসেবে খ্যাতি কার?
  • Lama | ২২ আগস্ট ২০১৪ ২৩:২২254238
  • Atoz, আমার সহগবেষকের আঁকা
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:২০254236
  • কুমুদি ঃ)))
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২৩:১৯254234
  • ঐ ছাদে দুই খুকী নিচে লটন ও ছাগল-ঐ ছবি কার আঁকা?
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:১৯254235
  • ওরে বাবা গো! ঃ))) সাধে লোকে ছাগল বলে গাল দেয়! বুদ্ধির বহরখানা দেখো একবার! চোখ বন্ধ করলে নাকি ভেবে নেয় যে ঘুমিয়ে পড়েছে। একে কি ছাগলের জেনতত্ত্ব বলা যায়?
  • pi | ২২ আগস্ট ২০১৪ ২৩:১৬254232
  • কুমুদি, ঃ)

    কিন্তু মোলবার জন্য ভাইদের কানের জায়গায় তোমার কান চলে এল ক্যামনে ?
  • kumu | ২২ আগস্ট ২০১৪ ২৩:১৬254233
  • দুই ভাই তো নীচের গোলমাল শুনেই তিন লাফে নীচে গিয়ে ভালমানুষ হয়ে বসে গেছে।আমি চিরকালই একটু হাবা মত। রিঅ্যাক্ট করতে দেরি হয়।মন দিয়ে ছবি দেখার জন্য হৈচৈ শুনতেই পাইনি।সুতরাং ঘটনাস্থলে এক ও একমাত্র আসামী আমিই।
  • Lama | ২২ আগস্ট ২০১৪ ২৩:১৫254231
  • একদা আমরা ভ্রাতৃদ্বয় ছাগল বিষয়ক কিছু গবেষণার প্রয়াস পেয়েছিলাম।

    একটা ছাগলের পেছনে প্রাণপণ ছুটে তাকে ধরাশায়ী করা হল। তারপর যে চোখটা আকাশের দিকে সেটার ওপর একটা কাঁঠালপাতা চাপা দেওয়ামাত্র সে নিশ্চল, নিথর। পরে মা বলল যে ওদের চোখ কোনোভাবে বন্ধ করতে পারলে ওরা ধরে নেয় ওরা ঘুমিয়ে পড়েছে।
  • pipi | ২২ আগস্ট ২০১৪ ২৩:১৩254230
  • ওরে বাবা ঃ-)))) হাসতে হাসতে খুন হয়ে যাব আজঃ-)
  • Lama | ২২ আগস্ট ২০১৪ ২৩:১১254228
  • না কি দাদুকে ফুল না ছোঁড়ার জন্য?
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:১১254229
  • ন্যাড়াবাবুকে নীপা মোড থেকে সরিয়ে আনার জন্য আমার কি কোনো-ই ক্রেডিট প্রাপ্য হয় না? সার্থক ছাগল লটনের!
  • aranya | ২২ আগস্ট ২০১৪ ২৩:০৯254226
  • কুমুর কান কেন মেজমাসীর হস্তগত হল - লুকিয়ে নবকল্লোল পড়ার (রাদার ছবি দেখার) জন্য?
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:০৯254227
  • ওরেবাবা টা এটুজি-কে বললাম।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:০৮254225
  • কুমুদি ঃ))))))))))))))) মাগো! হাসতে হাসতে মরেই যাব আমি।
  • aranya | ২২ আগস্ট ২০১৪ ২৩:০৭254224
  • বহু যুগ পর ন্যাড়াকে দেখে বড়ই প্রীত হলাম।
  • byaang | ২২ আগস্ট ২০১৪ ২৩:০৬254223
  • ওরেবাবা!
  • kumu | ২২ আগস্ট ২০১৪ ২৩:০৫254222
  • আমার গল্পে ছাগল , গরু ভেড়া কিছুই নেই।
    খুব ছোটবেলায় আমি ও আমার দুইভাই (দে এদের একজনকে চেনে)মা ও মাসীর সাথে কোন আত্মীয়দের বাড়ী বেড়াতে যাই ও কিছু করার নাপেয়ে ও খেতেটেতে দিচ্ছেনা বলে ছাদে উঠি।
    ছাদ থেকে দেখি উঠোনে রোদে খাটিয়া পেতে আমাদের এক দাদু ঘুমোচ্ছেন।তাঁর নাক থেকে ঘোর ঘোর ঘ্রাই ঘ্রাউ নানা আওয়াজ আসছে আর ভুঁড়ির দুগাছা সাদা লোম তুর্তুর নড়ছে।তার আগে আমরা ওরকম খোলা জায়গায় কাউকে ঘুমোতে দেখিনি।তই ভাইরা ছদের টব থেকে ফুল তুলে ওনার গায়ে ছুঁড়তে লাগলো।আমি এসবের মধ্যে নাথেকে একটা নবকল্লোলের পাতা উড়ছিল সেইটের ছবিগুলো দেখতে লাগলাম।।
    একটু পরেই নীচ থেকে অমানুষিক গর্জন ও কার হাউমাউ শোনা গেল আর মেজোমাসী এসে আমাকে কান ধরে নীচে নিয়ে গেল।
    ঐ বাড়ীতে একটি জড়বুদ্ধি মেয়ে ছিল।সে হঠাৎ বাইরে এসে ফুলের মধ্যে দাদুকে দেখে জেডা মইরা গেসে গিয়া বলে কেঁদে ওঠে ও দাদু জেগে উঠে নিজেকে ফুলশয়নে দেখতে পান।
  • Atoz | ২২ আগস্ট ২০১৪ ২২:৫৬254221
  • ব্যাংদি, আরেকটা গপ্পো শুরু করো প্লীজ। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত