এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১১:৩৩25411
  • আর হ্যাঁ, ঐটাই কথা - নিচুতলার ছাপ পড়ে গেলে সেটা বিকর্ষিত করবেই।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১১:২৮25409
  • না, প্রেমের কথা হচ্ছে না। জাস্ট একজনকে সেক্সি মনে হচ্ছে কিনা সেটা ছিল প্রশ্ন।
  • pi | ২২ জুলাই ২০১২ ১১:২৭25408
  • স্কুল লেভেলে প্রেম আসেনা ? নাইন টেনে ? এখানে তো প্রেম, ভালোলাগার কথাও হচ্ছে।

    তবে আমার মনে হয় জিম টিম পালিশের অভাবের কারণে নয় ( কারণ আমাদের যে মধ্যবিত্ত সেটিং নিয়ে কথা হচ্ছিল, তখন এসব মধ্যবিত্তদের মধ্যেই বা সেভাবে চালু কোথায় ছিল ?), বরং চেহারায় 'নিচুতলার' কিছু ছাপ পড়ে থাকলে সেটা একরকম করে বিরর্ষণ করতো।

    ওদিকে আরেকটা কথা ভেবে কনফিউজড লাগছে। প্রচুর সম্বন্ধ করা বিয়েতেও কিন্তু 'গরীব' ঘরের 'সুন্দরী' কে বাই চয়েজ নির্বাচন করা হত/হয়। জাত মেলাটাও ফ্যাক্টর ছিল। মামু আমাদের ঐ আইডেন্টিফাই করা না করা প্রসঙ্গে জাত কে আলাদা করতে চাইলে একটু মুশকিল হচ্ছে।
  • pi | ২২ জুলাই ২০১২ ১১:১৬25407
  • দমদি, আর বাকি ছাত্রছাত্রীদের মধ্যে কেমন আচরণ ছিল। একঘরে করে রাখা, বা তাদের একঘরে হয়ে থাকা, এটা ছিল, নাকি মিক্সিং হত ?

    কিকিদিকে করা আরো একটা প্রশ্নের উত্তর পেতে আগ্রহী। গরীবদের পাইয়ে দেবার গল্পটা কী ? মানে, কিকিদির ভার্শনটা জানতে চাই। আর গরীব কেন গরীব, এই নিয়ে কী মত, সেটাও।
  • | ২২ জুলাই ২০১২ ১১:১১25406
  • এগ্রিড অপ্পন। একশো বার।
  • | ২২ জুলাই ২০১২ ১১:০৭25405
  • সস্তা সিনেমার সংজ্ঞা কী?
    ভুলভাল সিনেমার সংজ্ঞাই বা কী?

    পাইএর কিকিকে করা অধিকার সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর জানতে আমিও আগ্রহী। যদি অবশ্য কিকি আদৌ উত্তর দেয়।

    আমার ইস্কুলের অভিজ্ঞতাও অনেকটাই ঈশানের মত। মানে ঈশানের সিঙ্গুরের স্কুলের মত। আমাদের স্কুলে প্রচুর, মানে বেশ ভাল সংখ্যক প্রথম বা দ্বিতীয় প্রজন্মের পড়ুয়া ছিল। শিক্ষিকাদের রেসপন্স মোটেই ভাল লাগে নি তখন। আর এখন ভাবতে রীতিমত অসহ্য লাগে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১১:০৬25404
  • ওকে কেসি, আম্মো বেরোবো এবার। ঃ)
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১১:০৪25403
  • পাই, লাগত না। বডি জিম করে টোনড হওয়া দরকার, নিয়মিত স্পাতে যাওয়া চাই ইত্যাদি ইত্যাদি। তারপরে মুখ খুললে যেন মনে না হয় সে আর আমি দুই ভিন্ন জগতের অধিবাসী।

    এইসব হলে সে সিগন্যাল পাঠাত। খুব নিচুতলার মেয়ে এইগুলি অ্যাফোর্ড করতে পারবে না।

    এখন পাওলি একটা নিম্নবিত্ত মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল। সিনেমাটার নাম ছিল "থানা থেকে আসছি"। বলাই বাহুল্য তাতে এ যেভাবে নিজেকে ক্যারি করেছিল মানে পোশাক, মেক আপ, স্টাইল স্টেটমেন্ট এদিকে নিম্নবিত্ত হবার কারণে পর্দায় সম্পূর্ণ হীনমণ্যতায় ভোগা - এই অদ্ভুত কন্ট্রাডিকশনে ক্যারেক্টারটা সারা সিনেমা জুড়ে খালি খোরাক দিয়ে গেল, সিমপ্যাথি পেল না।

    আর স্কুল লেভেলে এইগুলি মনে হয় না। কলেজে উঠলে তবে এই বোধগুলি আসে।
  • kc | ২২ জুলাই ২০১২ ১০:৫৭25402
  • অপ্পন, আপিসে গিয়ে আসছি।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১০:৫৬25398
  • সে তো ব্যক্তিগত মতামত বোতিন। সিনেমাগুলো ভুলভাল কিনা সেটাও।
  • kc | ২২ জুলাই ২০১২ ১০:৫৬25399
  • না মনে হতনা। স্কুল জীবনে এসব নিয়ে চিন্তা খুব কমই থাকে। সেদিনও ছিলনা, আজও থাকেনা। ওসব চিন্তা যত্তসব গুরুঠাকুর গার্জিয়ানদের। কাল নির্বিশেষে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১০:৫৬25400
  • কেসি, ইনি সিগন্যাল পাঠাচ্ছেন?

  • | ২২ জুলাই ২০১২ ১০:৫৬25401
  • আমার বক্তব্য হল ও ই রকম ভুলভাল সিনেমা করা নায়িকার মধ্যে আমি 'পালিশ' খুঁজতে যাবো না। ডিঃ ক্লে ঃ এটা আমার একান্ত ই নিজস্ব মতামত।
  • pi | ২২ জুলাই ২০১২ ১০:৫৩25397
  • পাওলি যদি খুব নিচুতলা থেকে এসে এক স্কুলে পড়তো, তাহলে তাকে নিয়ে কিছু মনে হত না ?
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১০:৫২25396
  • এতে জনপ্রিয়তা বাড়ানো/না বাড়ানোর কথা এলো কোদ্দিয়ে?
  • kc | ২২ জুলাই ২০১২ ১০:৫১25395
  • নাওমিকে ভাল লাগেনা। হ্যালি বেরি কে ভাল লাগেনা। হ্যারা আমারে কোনও সিগন্যাল পাঠায়না।
  • | ২২ জুলাই ২০১২ ১০:৪৯25394
  • পাওলির মধ্যে পালিশ আছে? ও তো নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্যে ও ই রকম সস্তা ছবি করে।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১০:৩৬25393
  • আপনারা নাওমিকে দেখেন নাই? অথবা হ্যালি বেরি?

    এরা অবশ্যই উইয়ের মত দেখতে না।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ১০:৩৫25392
  • ঋদ্ধিকে বলছি। দুলেপাড়ার মেয়ের সাথে কম্পারিজনে পাওলি আসে কী করে? পাওলির মধ্যে যে পালিশ আছে তা ওই মেয়ের মধ্যে আছে? পাওলি যেভাবে ইংলিশে ইন্টারভিউ দেবে সে কি অন্যত্র পাওয়া যাবে?

    উত্তর হল না। কাজেই যখন মস্তিষ্ক সেক্সিনেস মাপে, তখন শুধু শারীরিক ফিচার দেখে মাপে না (অন্তত আমি তো মাপিই না, এইখানে ঈশানের সাথে আমি একমত), পুরো প্যাকেজটা অ্যাক্সেপ্টেবল হলে দেখে তবেই সে সিগন্যাল পাঠায়।
  • pi | ২২ জুলাই ২০১২ ১০:১৯25391
  • না না, ইস্কুলই তো চলছে এখনো। ইস্কুলে রিক্সাওয়ালার মেয়ে পাশে বসলে তাকে নিয়ে বুক চলকাবে কিনা ;)
  • | ২২ জুলাই ২০১২ ১০:১৩25390
  • সেকী আমাদের এখানে তো কুকুর বেড়াল বৃষ্টি হচ্ছে....
  • | ২২ জুলাই ২০১২ ১০:০৭25389
  • নাঃ ঝলমলে রোদ্দুর তো, শরৎকালের মত। আর চিড়বিড়ে গরম।
  • | ২২ জুলাই ২০১২ ১০:০০25388
  • দ, খিচুড়ি হচ্ছে নাকি আজকে?
  • | ২২ জুলাই ২০১২ ০৯:৫৭25387
  • যাঃ ভাট পড়ে শেষ করতে করতে ইস্কুলের আলোচনাটা অপ্রাসঙ্গিক হয়ে গেল। :-(
  • | ২২ জুলাই ২০১২ ০৯:৩৯25386
  • আহা এখানে ঝমঝম করে বৃষ্টি। এখন পেঁয়াজি - মুড়ি। দুপুরে খিচুড়ি।
  • kc | ২২ জুলাই ২০১২ ০৯:৩৫25385
  • আজ্জো, কোন কোম্পনির মাল খেইছ বাওয়া? মাথাতো দেখি এখনো আউলিয়ে আছে।
  • | ২২ জুলাই ২০১২ ০৯:৩১25384
  • আজ্জো,সইত্যের খাতিরে যা লিখলে তা কি আক্ষরিক অর্থে ধরবো নাকি রূপকার্থে?
    ;)
  • aka | ২২ জুলাই ২০১২ ০৯:১৮25383
  • ঐ কালো মডেল কি জানি নাম উই না কি তাকে দেখতে আদৌ সেক্সি না। ইন ফ্যাক্ট আমি সেক্সি দেখতে কোন মডেলই এখনও অবধি দেখি নি, মানে যাদের এফটিভিতে দেখাত তাদের কথা বলছি।

    কিন্তু সইত্যের খাতিরে বলাই যায়, আমি কাউরেই খুব একটা ছাড়ি নাই। জায়গার জিনিষ জায়গায় থাকলেই চলবে। সাহস করে এগনো হয় নি সে অন্য কথা।

    হানু, ছাড়ি নি। আদৌ। ডিসেম্বরে ফর সিওর।
  • Paakhi | ২২ জুলাই ২০১২ ০৯:১৫25382
  • শুতে যাবার আগে "তলা" সম্পর্কে এক লাইনে আমার থিওরি দিয়ে যাই - জম্মো ইস্তক (হ্যা, জম্মো ইস্তক) প্রতিটি মানুষ অনবরত "তলা" পাল্টাবার (প্রধানত ওপরতলায় যাবার) চেষ্টা করে যাচ্ছে। (ডিঃ ইহা অজ্জিনাল, কারণ আমি ফুকো পড়ি নাই)
  • Paakhi | ২২ জুলাই ২০১২ ০৮:৫৬25381
  • ঈশানের সাথে আমি এই বিষয়ে ও একমত যে রিদ্ধি গভীরে যায় নি, কেবল কোশ্নো করচে। ও যদি পরিষ্কার করে বলতো মডেলটি কে ওর কেন পচ্ছন্দ নয়, তাহলে নিজের উত্তর নিজেই পেয়ে যেত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত