এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২৩:২১253860
  • তবে কোনদিন দেখা যাবে, বস গালি দিলে সেটার ভিডিওও বাজারে ছড়িয়ে পড়েছে ঃ)
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২৩:১৭253859
  • মানে, কোন জায়গায় গরীব মানুষ পদবাচ্য হয়ে উঠবে, তা সত্যিই জানিনা তো, তাই তো ? ঃ)
  • Ekak | ১৯ আগস্ট ২০১৪ ২৩:১৬253858
  • সোসেন

    সত্যি কথা বলতে যে কোনো সিস্টেম এ ড্রাই আউট হবেই। কতটা ড্রাই আউট কমাতে পারছি সেটাই ব্যাপার। আমাদের ভবিষ্যতে যে হারে অটোমেশন আসবে তাতে ওই সরকার সবাইকে রোজগার দেবে মডেলে ড্রাই আউট দূর হবেনা। প্রয়োজনীয় এমনকি চূড়ান্ত অপ্রয়োজনীয় কন্সিউমেব্ল্স বাড়াতে হবে যাতে ম্যাক্সিমাম লোক কোনভাবে একটা প্রজন্ম বেঁচে থাকার মত রসদ পায়। ড্রাই আউট এর মুখোমুখি দাঁড়াবার অভিজ্ঞতা থেকেই বলছি এই লড়াই টা এড়াবার উপায় নেই।
    আমি ইউএসে থেকে অনেক টুকিটাকি ছবি তোলার সরঞ্জাম, এটা সেটা আনিয়েছি অনেকবার যা কোনো বড় ব্র্যান্ডেড কোম্পানির নয়। আবার সরকার উত্সাহ দিয়েছে ব্যবসায় তাও নয়। সবাই কিছু না কিছু করছে। বিপুল সংখ্যক লোক নানারকম কনসাল্টেন্সি করছে। বিচিত্র সব প্রডাক্ট। সবাই বুঝে গেছে যে কারো মুখের দিকে তাকিয়ে বসে থেকে লাভ নেই। এরাও তো ড্রাই আউট এর সঙ্গে লড়ছে। এই লড়াই টা ইনেভিতেব্ল। যে লোকটা কোম্পানির সিঈও সেই লড়ছে। তার লেভেলে। নইলে হারিয়ে যাবে।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২৩:১৫253857
  • এই ভিডিওটা দেখে থেকে অস্বস্তি হচ্ছে। https://vid.me/rzI
    স্পিচ দিলে সামনের লোকজন কথাবার্তা বললে অসুবিধে হয় ঠিকই, কিন্তু তাই নিয়ে এভাবে চেঁচানো যায়? ইস্কুলের মত ? স্কুলে শাসন করা, ডিসিপ্লিনের প্রয়োজনীয়তার পয়েন্ট তাও আসতে পারে, কিন্তু এই গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনে এসে ?
    এদিকে ইনি আবার আমার মাস্টারমশায় ছিলেন। আমরাও এরকম ঝাড় খেয়েছি কিনা মনে করার চেষ্টা করছি ঃ)
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২৩:১২253856
  • তবে এককের ফরে একটা কথা বলতেই হবে। ধরুন, এই যে কম্পু বা সেলফোন ব্যবহার করে আমরা লিখছি, বা, টেলিফোন বা টেলিভিশন, সবই কিন্তু এককের মডেল অনুসরণ করে এসেছে। প্রথমে এসেছে হাই এন্ড জিনিস। সেটার একটা ক্রেজ তৈরি হয়েছে। তারপর আস্তে আস্তে টেকনোলজি সস্তা হয়েছে, লো-এন্ড জিনিসও চালু হয়েছে।

    এটা মার্কেট ইকনমির গুণ, এবং আমরা তার ফলভোগী, অস্বীকার করে লাভ নেই।
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২৩:০৯253855
  • আরে আমি এই নিয়ে গর্ভপাতবিরোধীদের তুমুল বক্তব্য শুনেছি (হু হু বাওয়া আমি গোবলয়ে থাকি)। ভ্রূণকে কখন মানুষ বলা যায়? মানুষের মতই দেখতে, কিন্তু পেটের ভিতরে থাকে, কথা বলতে পারেনা বলে মানুষ না? তাহলে সদ্যোজাত বাচ্চা, সেও মানুষ কেন? ইত্যাদি।

    কথাটা হচ্ছে, সত্যিই ভেবে দেখলে, আমরা একটা জায়গায় লাইন টানি। ঠিক কোন জায়গায় কে মানুষ পদবাচ্য হয়ে উঠল, সত্যিই জানিনা তো।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২৩:০১253854
  • সেটাই তো বলছি। যারা তুলনা টানে, তারা ঐ নোশানে স্ববিরোধ ই তো দেখতে পায়। তাই ওটাকে যারা স্ববিরোধ মনে করবে না, তারা ঐ তুলনা টানবেও না ঃ)
  • sosen | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫৮253852
  • আরে ভ্রূণের সাথে মানুষের তুলনা টানা যায়না কি হে? কাল না পস্সুই এক গাড়ির পিছনে স্টিকার সাঁটা দেখলাম " it is hypocrisy to ask for abortion while you are still alive "
  • | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫৮253853
  • সোসেনের বলা ডিমওলার মত একজনকে আমিও জানি। প্রথমে কাঁসাপিতলের বাসন বানানোর কারখানায় চাকরি করত, পরে কিছুদিন হিন্ডালিয়ামের বাসনও বানিয়েছে। এরপরে বাজারে স্টীলের বাসন আসে, সেই লোক স্টীলের বাসন বানানোর কোনও কারখানার সন্ধান পায় নি। জমানো টাকা দিয়ে লাউহাটি ছাড়িয়ে শিকড়পুরের কাছে জমি কিনেছিল। তরি তরকারী ফলিয়ে বিক্রী করত। এরপরে সরকার বা তার প্রতিনিধিরা জমি দখল করে, সেই লোক বউকে নিয়ে কোথাও চলেই গেছে, নাকি খুন হয়ে গেছে তা কেউ জানে না। কিন্তু জমির রেকর্ড এখনও বারাসাত ল্যান্ড রেজিস্ট্রেশান অফিসে তারই নামে আছে। ফলে সেখানে যে ধনী বাড়ী কিনেছে সে আর মিউটেশান করাতে পারছে না।

    তো এতে ধনীটির হয়ত একরকম লাভই হয়েছে। একক নিশ্চয় বলবেন ঐ জমি থেকে ঐ ধনীই বাড়ীর দাম এবং ট্যাক্স বাবদ অনেক বেশী অর্থ রিটার্ন দিচ্ছে। তাবু ..... তবু ....
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫৭253851
  • এককের (মডেলের)মতে তো ঐ লোকগুলো ছাঁটাইযোগ্যই ছিল। সেটা নিয়ে প্রশ্ন। যখন ছাঁটাই করবো, তখন ভাববো এরা ছাঁটাইযোগ্যই, উচিত কাজই হচ্ছে ( এই পার্টটা ইন্সেন্সিটিভ লাগে), আবার কখনো এরাই বেটার কনসিউমার হবে, তাই এদের প্রতি বেনিফিট যাতে চুইঁয়ে পড়ে তাই হাই এন্ড জিনিসকে পুশ করবো ( এই পার্টটা নিয়ে ধন্দ আছে)। আর পুরোটা একসাথে দেখলে স্ববিরোধ ই লাগে।
  • Tim | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫৫253850
  • ছিঃ এদের ধম্মে একেবারে মতি নেই। খালি তক্কো
  • Ekak | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫৪253849
  • " কারণ কোন গরীবরা দরকারি আর কারা অদরকারি এরকম কোন বিভাজন ঠিক করে এগোনো হচ্ছে তা তো নয়, প্রেক্ষিত পরিস্থিতি অনুযায়ী বদলে বদলে ফেলা হচ্ছে। "

    কী সাংঘাতিক !! তার মানে আগে থেকে একদল মানুষকে ভিক্তিমাইস করে ফেললে সেটা ভালো হত ? প্রত্যেকেই তার ওপরের লেয়ারের তুলনায় কম ক্রয়ক্ষমতার অধিকারী। কিন্তু লেয়ারের ভেতরে আমি বায়াস রাখব কেন ? বরং এই যে গেম টা বদলে বদলে যাচ্ছে এটাই তো আমাদের ডিসিশন মেকিং ক্যাপাসিটির পরীক্ষা। আ গেম ইস ইকুয়ালি ক্রুএল টু এভরিবডি বিলংগিং আ সেম লেভেল। এবার যার যেমন ক্ষমতা লড়ে নেবে। ইটা ওপর নীচ সব লেয়ারে সত্যি। ডায়নামিক চললেই তো ভালো। আর ইনফ্যাক্ট এটাই চলে। আমরা পারসনাল লাইফেও ইটা যে যতটুকু ভালো আঁচ করতে পেরেছি সে সেরকম জায়গায় আছি। শুধু মুধু চিন্তা করার সময় এই গেম ইন্স্তিন্ক্ত টা ভুলে যাব কেন।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫৩253848
  • অক্ষদা'র মন বুঝেই বাঁদর আসে। আগেরবার ব্রিটানিয়ার ফ্রুটকেকটা নিয়ে বারান্দায় বসে আমার জন্য এক্কেবারে প্রথম পিসটা রেখে গেছিল। স্নান থেকে ফিরে দেখি আর ধৈর্য ধরতে পারেনি, সেশ টুকরোটাও নেই। তার আগেরবার ম্যাগীর চিকেন আর মশলা ফ্লেবার দুটো প্যাকেট ছিল পাশাপাশি। দেখেশুনে মশলাটাই রেখে গেছিল আমার জন্য। তাও রেখেছিল তো। তার আগেরবার দুটো বেসনের লাড্ডু... :-|

    কনসাম্পশন বাড়েনি বলছো?

    ** সিকি, ঠ্যাঙ খুলে ঝুলঝাড়ু বানিয়ে দেবো।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫১253846
  • গর্ভপাতের উদাঃ টা এখানে ফিট করে কি ?
    ভ্রূণের সাথে মানুষের তুলনা টানা যায়না।
    গর্ভপাতের বদলে যদি নাজি কি তালিবান হত্যা বলতে তাহলে কিছুটা তুলনামূলক হত। তো, তো সেক্ষেত্রেও স্ববিরোধিতাই বলতাম।
  • | ১৯ আগস্ট ২০১৪ ২২:৫১253847
  • এঃ ঈশান কয় কী? মার্কেট ইকোনমি না থাকলে আর সীতা অমনি অমনি সোনার হরিং চেয়েছিল? নাকি অত্তগুলো গয়ুঅনা পরে বনবাসে গেছিল?
    সবই মার্কেটের খেলা হে
  • sosen | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৯253845
  • কিন্তু এই সরে যাওয়ার, আরেকটা জায়গা খুঁজে নেওয়ার সিস্টেমটা খাটেনা। যেমন দেখেছি সেই অনুপাতে বলছি, এটা উদাহরণ, আমাদের গ্রাম-মফস্বলে প্রচুর লোক বিনা খরচে হাঁস মুরগি গরু ছাগল পুষত। এখন পুষতে পারে না। দেশী ডিম, ছাগলের দুধ এসবের বাজার পড়ে গেছে, চরার জায়গা নেই। গরু পোষার মত জায়গা নেই। কিন্তু ওই লোকগুলোর জীবত্কালেই এই পরিবর্তনটা ঘটে গেল। এটা এত ফাস্ট হলো--আমি এখন দেখি আমাদের হাঁসের ডিম বেচা বুড়ো বাড়ি বাড়ি ভিক্ষে চায়। এর আর কোনো স্কিল নেই, আর তেমন কোনো জীবিকার্জনের রাস্তাও নেই। সরে যাবার জায়গাই বা কোথায়।
    এই লোকটা সম্পূর্ণ কেনাবেচার অর্থনীতিতে এক জায়গায় ছিল, এখন আর নেই। এতে করে অর্থনীতির কোনো লাভ লোকসান হলোকিনা জানতে ইচ্ছে করে।
  • সায়ন | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৮253844
  • দমদি, লেমন রাইসের কনসেন্ট্রেটটা বানিয়েছি, যেটাকে গোজ্জু বলে। উল্লাট খেতে হয়েছে :)
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৭253843
  • আরে, রামচন্দ্রের সময় মার্কেট ইকনমি কই? তখন তো বর্বরদের রাজত্ব। :-)
  • সিকি | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৬253842
  • সান্দাকে ক্যালাতে আমি সবসময়ে রাজি।

    গদাম্‌!

    কেলিয়ে দিলাম।
  • | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৫253840
  • খাইসে! রামচন্দ্র তো বনবাসের সময় কচি বাছুর আর বন্য বরাহ শূলপক্ক করে খেতো রে। (এইটে সেই কমা'কে বলব ভেবেও ভুলে গেছিলাম ল্লিখতে)
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৫253841
  • কিন্তু, কিন্তু .. এখানকার উদাঃ গুলোই যদি ধরি। ইন্টারন্যাশানাল স্কুল বা কলম্বিয়া এশিয়া হবার ফলে বা তাদের মার্কেট বাড়ার ফলে ৯৫% এর জন্য শিক্ষা ব স্বাস্থ্য কি শস্তা হয়েছে ? বরম উল্টোটাই তো দেখি।
  • a x | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৪253839
  • যে বাঁদর হেঁটে বেরিয়ে যায়, তাকে পাঁউরুটি না কেক দাও, ওর কনসাম্পশন বাড়াও।
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪৩253838
  • স্ববিরোধিতা বললে একটু চাপ আছে। গর্ভপাতের বিরোধীরা এই লাইনেই গর্ভপাত ও মানবকল্যাণের ধারণাকে স্ববিরোধী বলে। মানে, "আপনি মানবের মানোন্নয়নের কথা বলছেন, আবার মেরে ফেলার কথাও বলছেন, আপনি স্ববিরোধী..." ইত্যাদি।
  • Tim | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪২253837
  • এতজ, রামচন্দ্র। বনবাসের সময়। পরে অবশ্য যুদ্ধেও কাজে লেগেছে কুইক মিল হিসেবে।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪১253836
  • কিন্তু আমার প্রশ্ন ছিল, কিছু লোকের হাতে এত ক্রয়ক্ষমতা বাড়ানো নিয়ে।
  • Atoz | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪০253834
  • কে এই আবিষ্কার করেছিল? ঐ যে রামেন নুডল বলে তার আবিষ্কারক কে?
  • Ishan | ১৯ আগস্ট ২০১৪ ২২:৪০253835
  • হ্যাঁ, বাগান থেকে কচু ঘেঁচু তুলে খাওয়া বা পাখপাখালি শিকার করে খাওয়া মানে আপনি হান্টার গ্যাদারার হয়ে গেলেন। বাজার অর্থনীতির বাইরে। বাজার আপনাকে ছেঁটে ফেলল। নিজের ম্যাও নিজে সামলান বা পৃথিবী থেকে উবে যান। গপ্পো শেষ।
  • pi | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৯253832
  • হ্যাঁ, দুটোকেই স্ববিরোধিতা বলতে আপত্তি নেই ঃ)
  • | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৯253833
  • মোরগপোলাও খাবার ক্ষমতা থাকা সত্ত্বেও সায়ন ম্যাগী খাচ্ছে।ওকে অনবরত মোরগপোলাওয়ের ছবি দেখাও
  • Tim | ১৯ আগস্ট ২০১৪ ২২:৩৮253831
  • দুঃখু করিস না, আমারো আজকের ব্রাঞ্চ। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত