এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২২ জুলাই ২০১২ ০৭:২৭25320
  • আমাদের পাড়ার এক দাদা পাশের বাড়ির কাজের মেয়েকে বিয়ে করে হৈচৈ ফেলে দিয়েছিলেন- সে বিয়ে সুখের হয় নি।নিত্য অশান্তি চলে।
    বোনের ক্লাশের সেকেন্ড গার্ল বাড়ির ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়েছিলো,খুব খারাপ আছে। আমার বন্ধু গীতালি পাড়ার মাধ্যমিক ফেল ছেলের সঙ্গে হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে পালিয়েছিলো- ছোট্ট মেয়ে রেখে আত্মহত্যা করেছে- কম বয়সে খুব চট করে ভালোবাসা হয়ে যায়,পৃথিবীটা রঙিন লাগে-অসমসাহসীরা নায়কনায়িকার মত পালিয়ে যায়। না শেষ হয় পড়াশোনা, না থাকে ভদ্রস্থ রোজগার। বাড়ি,আত্মীয়স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়- এই সবকিছুর বিরুদ্ধে লড়াই করে টিকে থাকা খুব কঠিন,অধিকাংশই পারে না।
    জীবন শুরু হলে সে বড় কঠিন ঠাঁই।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৭:২৬25319
  • এবং এই ব্যাপারে আমার আরও একটা মজার অবসার্ভেশন আছে। "লিবারাল" লোকজের মধ্যে হিন্দু-মুসলিম বিয়ে তবু কিছু হয়। কিন্তু "নিচের তলার" লোককে বিয়ে তার চেয়ে অনেক অনেক কম। অবভিয়াসলি স্ট্যাট নেই। "লিবারাল" আর "নিচের তলা" ডিফাইন না করতে পারলে স্ট্যাট সম্ভবও না। তাই এটা শুধু ব্যক্তিগত অবসার্ভেশন।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৭:২৪25318
  • আরে যৌন আকর্ষন এর চোটে ম্যক্সিমাম তাকে সেক্স এ রাজি করাতে পারে। যদিও এই ভাবে রাজি করানো ভারতীয় কেসে খুব টাফ। কিন্তু হঠাৎ সম্পর্ক তৈরি করতে যাবে কেন সেটা মাথায় ঢুকছে না। তাই জন্য আরো ঐ জমিদার বাবুদের উদা দিলাম। এরা তো কেউ সম্পরক তৈরি করার জন্য মুখিয়ে থাকে না।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৭:২২25317
  • হ্যাঁ, সামাজিক বাধার কথাই তো কইছি। আমি শুধু এইটুকুই কইছি, যে, এই দেয়ালগুলো আমাদের চেতনার গভীরে ঢুকে আছে। সেটা আমাদের কালচারের অংশ। প্রাচীন গ্রাম ব্যবস্থা এবং ইশকুল সিস্টেম সবেতেই ওতঃপ্রোতভাবে ঢুকে আছে।

    এখানে তক্কোটা আর কিছু নিয়ে নয়। একটাই ব্যাপার নিয়ে, যে, "আমিও এতে সাবস্ক্রাইব করি" এইটা কারো পছন্দ হচ্ছে না। :)
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৭:২০25316
  • ব্ল্যাক মডেল দের এই ব্যাপারটা নিয়ে কোন লিন্ক আছে?
    আর ভয়েস এর সাথে সামাজিক অবস্থানের কোন সম্পর্ক নেই বলেই মনে হয়। কত বড়লোক মেয়ে দেখলাম, কিন্তু কজন মুনমুন সেন হতে পেরেছে।
  • a x | ২২ জুলাই ২০১২ ০৭:১৮25315
  • আর অব্‌ভিয়াসলি সামাজিক বাধা আছেই! মানে সামাজিক ভাবে এখনও একজন হিন্দুর একজন মুসলমানকে বিয়ে করতে হলে কিছু বাধা পেরোতে হয়, বামুনের কায়েতকে আগে বেশি হত এখন কম। ঠিক সেরকমই ধর্ম, বর্ণ ইত্যাদির মত সামাজিক অবস্থানও একটা বাধা। আমাদের দেশে কাস্ট সিস্টেম এবং সামাজিক অবস্থানের একটা কোরিলেশনও আছে। কাজেই হিন্দু-মুসলমান পাশাপাশি পড়াশোনা করলেও যেমন সেই হারে সম্পর্ক হয়না। এই বাধাটা আরো গভীর বলে এটা আরো কম। কিন্তু বাড়তে পারে তখনই যখন বিনিময়ের স্পেসগুলো বাড়ানো হবে।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৭:১৬25314
  • গ্রামে গঞ্জেও আমি দেখেছি। কিন্তু তার পার্সেন্টেজ অতি নগণ্য বলে উপেক্ষা করা যায়। সেই জন্যই হয়না বলিনি। বলছি গ্রস স্কেলে হয়না।

    আর এই যে, তেনার ছবি।

    রিদ্ধি দেখে বলোতো এক নজরে সেক্সি মনে হয় কিনা? :)
  • a x | ২২ জুলাই ২০১২ ০৭:১৪25313
  • গ্রামে গঞ্জে আমি দেখিনি, কিন্তু আমাদের দক্ষিণ কলিকাতাতে তো দেখেছি। এক স্কুলে পড়েছে। মেয়ে ফিসিক্সে পিএইচডি, ছেলেটি উঃমাঃ অবধি গিয়ে খাবারের দোকানদার। এরকম শুধু একটা না। আরো দেখেছি।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৭:১৩25312
  • আর আমি কালো মডেল বলতে বিশুদ্ধ দিশী কালো মডেলদের কথা বলেছিলাম। বিদেশেও দেখি অনেক বিখ্যাত কালো মডেলই অ-ককেশিয়ান। যেমন অ্যালেক উই না কি যেন নাম। নেটে দেখে লিং দিচ্ছি দাঁড়াও।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৭:১১25311
  • সম্পর্ক তৈরি না হবার যদি কোনো কারণই না থাকে, তো গ্রস স্কেলে তৈরি হয়না কেন? ব্যারিয়ারটা কোথায়? গ্রামে গঞ্জে তো হাজার হাজার এই ধরণের ইশকুল আছে। সেখানে পালিয়ে বিয়ে করার সংখ্যাও নেহাৎই কম নয়।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৭:০৮25310
  • প্রশ্নটা কি? একটা লোক একটা মেয়েকে নজরে আসার পর তার ভাইটাল স্ট্যাট না দেখে হিস্ট্রি জিওগ্রাফি কুষ্ঠিবিচার করতে বসে, তারপর ঠিক করে কিনা, যে, সে মেয়েটাকি সেক্সি বলবে কিনা? উত্তর হল একদমই না। সত্যিই তো এক পলকের ব্যাপার। অতো ভাববেই বা কেন, এ তো আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার নয়।

    কিন্তু প্রশ্নটা যদি এইটা হয়, যে, ওই এক পলকে মাথার মধ্যে ঠিক কি কি চিন্তাভাবনা কাজ করে, তার কোনো সোসাল কন্ডিশনিং আছে কিনা, তার উত্তর হল হ্যাঁ। এক পলকে চিন্তারও হিস্ট্রি জিওগ্রাফি সবই থাকে। যেমন এক পলকেই দেখে চেনা যায় একটা লোক ভিখিরি কিনা। চেনাটা এক পলকের কিন্তু তার ব্যাকগ্রাউন্ড প্রসেসিং অনেক অনেক বড়ো।
  • a x | ২২ জুলাই ২০১২ ০৭:০৭25309
  • হ্যাঁ কিন্তু তারমানে কি এই যে আমি যত জনের সাথে প্রেম করেছি তারা একেকজন শম্ভূমিত্র বা শনকনারি? এক্কেবারে না। কাজেই কাউকে সেক্সি লাগা আর লাগার সচেতন প্যারামিটার্স পেরিয়ে আরো বহু জিনিস থাকে। এই বহু জিনিসগুলো লোকভেদে আলাদা হবে। লোকের বাড়িতে কাজ করেন এমন কারো ছেলে যদি শুরু থেকে আমার স্কুলে পড়ে, অনেক কিছুর মধ্যে তার সাথে আমার পারষ্পরিক বিনিময়ের রাস্তা যদি থাকে, তাহলে সম্পর্ক তৈরি না হওয়ার কারণ দেখছিনা। ঈশান যাদের উদাহরণ দিচ্ছে, তাদের সাথে তো এই বিনিময়ের জায়গাই তৈরি হয়নি। কিঞ্চিত ডিম আগে না মুরগি আগে টাইপ ব্যাপার হয়ে যাচ্ছে।
  • a x | ২২ জুলাই ২০১২ ০৬:৫৯25308
  • স্বীকার করি, আমার প্রথম ও প্রধান দুর্বলতা হল - গলা, মানে ভয়েস এবং উচ্চারণ। সেক্সি বলতে আমি সবচেয়ে আগে কোনো শারীরিক বৈশিষ্ট্যর আগে সেটা বুঝি। অবশ্যই এর সাথে সামাজিক অবস্থান অঙ্গাঙ্গীভাবে যুক্ত।
  • a x | ২২ জুলাই ২০১২ ০৬:৫৪25307
  • রিদ্ধির এই এফোর্টলেস র‌্যান্ডাম খিস্তির ফ্লোটা আমার বেশ মজার লাগে।

    ঈশান, ব্যাপার অত লিনিয়ার তো নয়ই। আর কালো মডেল যাদের দেখবে তাদের তুলনামূলক ভাবে ককেশিয়ান ফিচার বেশি। চোখ, নাক, ঠোঁট, চুল, পেলভিক গার্ডল সব দিক দিয়ে।

    ইনফ্যাক্ট চুল নিয়ে কালোদের একটা বিরাট রাজনীতি আছে।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৬:৪৭25306
  • এই যে উদাঃ গুলো দিলাম, স্ত্রী ইত্যাদি এগুলো ? তাহলে এই যে এত সেক্সুয়্যাল এট্রাক্তিভনেসের স্টাডি হয়, কখনো মুখ, খনো মুখ আর শরীর দেখিয়ে, সেগুলো তো হ্তেই পারত না। সেখানে ভলান্টিয়ার বলত, 'না, আপনি এই মেয়ে/ছ্লের আর্থ-সমাজিক ইতিহস নিয়ে আসুন, ততক্ষন আমার ধন ৪৫ ডিগ্রী কে কেন্দ্র করে ওসিলেট করতে থাকবে। ইনকম্প্লিত ইনপুট দিচ্ছেন'
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৬:৩৮25305
  • নাঃ। এটা হল অনেকটা "ক্ষিধে পেটে খাবার দেখলে জিভে জল আসবেই, চালকুমড়ো ভাজা না হ্যামবার্গার তাতে কি এসে যায়" টাইপের। কিন্তু বাস্তবে পুরিলিয়ার একজন ক্ষুধার্ত মানুষকে ধরে এনে ডাইনিং টেবিলে সুশি ধরে দাও, জিভে জল আসা তো দূরস্থান, সে ওটা খাবার না ডেকোরেশন, তাই বুঝতে পারবেনা।
    এখানেও সেই কেস।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৬:২৭25304
  • একটা বেসলাইন সেক্সিনেস থাকেই। যেটার উৎস শরীর। তার ওপর মনে হওয়া, কন্ডিশনিং ইত্যাদি। ব্যাপার তা হল যারা কাঁচা সেক্সি তারা তো সেক্সি হলই, এবার জয় গোশ্বামীও ভাল কবিতা লিখে সেক্সি হয়ে গেল। সবাই খুশী। কিন্তু জয় গোস্বামিকে দেখেই আমি উত্তল আকর্ষন বোধ করব না প্রথমেই। এখানে তো এক পলক দেখেই সেক্সি লাগার কথা হচ্ছে। খেলাটা হল, জদি সেক্সি যদি হতে চাও হতে পারবে। কিন্তু তুমি গরীব গুর্নো বলে তোমার পয়েন্ট খোয়া যাবে না। কিন্তু এসব কথা আপনকে বলতে হচ্ছে ভেবেই ভেবলে যাচ্ছি। মনে হছে সৌর্ভ গাঙ্গুলি এসে জিগেশ করছে, এই দাদা, ওফ্সাইড তা কোন দিকে এক্টু বলবেন? নিজেকে খুব বোকা বোকা লাগছে।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৬:০১25303
  • অক্ষকেঃ এখন মনে হয়, ব্যাপার অতো লিনিয়ার না। যখন দেখি, যে কালো মডেল আইটেম গার্লদের সংখা বেড়ে চলেছে, সেই সঙ্গে বেড়ে চলেছে ফেয়ারনেস ক্রিমের বিক্রি। মনে হয় বেসিক জায়গায় কিছু অমিট করে যাওয়া হচ্ছে।

    রিদ্ধিকেঃ আগে "সেক্সি" ব্যাপারটা কি ভেবে দেখো আগে। মানুষ কি "সেক্সি" হয়, না মানুষকে "সেক্সি" মনে হয়?
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৫:৫৩25302
  • ঈশান, একটা সেক্সি মেয়েকে দেখলে একটা জোয়ান ছেলের ধক করে হিট উঠবে, এটা বালক বাবাও স্বীকার করেন। সে কি কোত্থেকে, মেছো, না এস্ট্রোনট, না অরুন্ধতী, সেই সব মেপে এই হিটের ভবিষ্যত কি হবে, ওগুলো পরের ব্যাপার, ওখানে মার্ক্স ফুলো এগুলো লাগ্লেও লাগ্তে পারে। কিন্তু সবার আগে 'পিনাকেতে লাগে টন্কার' না তো ফিসিক্সে বায়োলজি কেমিস্ট্রি সায়েন্সের তিন স্তম্ভই মিথ্যে হয়ে যাবে, আর সেক্স ওঠা থেকে বিয়েহবার চান্স সিগনিফিক্যান্ট হতে যাবে?? কত গপ্পো উপন্যাস, সিনেমাতে দেখা যায়, বাড়ির বাবুদের কাজের লোকেদের ওপর ছোক ছোক।। 'স্ত্রী ' তে তো উত্তম কুমারের হবি ই ছিল সোস্যো-ইকনমিক স্ট্রেটা ক্রস করে ব্রাম্হন কন্যা উদ্ধার করে নিয়ে আসা। সেখানে ক্যালনে সীতাপতি ননরকম খুচিয়ে খুচিয়ে ব্যাগ্ড়া দিতো(গান টা মনে আছে?), কালো তালো (বালতা এক্টু রেসিস্টো ছিল), এই মেয়েকে তো চেনো না এই সব। তো সে সব কন্সার্ন ফুতকারে উড়িয়ে দিয়ে উত্তমকুমার বলেছিলেন' চেনাচিনির ধার ধারি নে, মনটা আমার কেড়েছে, মাইরি বলছি। ভাল লেগেছে' সীতাপতি চুপ
  • a x | ২২ জুলাই ২০১২ ০৫:০৫25301
  • নর্মালাইজেশন তো সময় ও সামাজিক-রাজনীতির দিক থেকে একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন কালো-সাদার বিয়ে হয়, কালো প্রেসিডেন্ট হয়, কিন্তু এদেশের প্রায় প্রতি ইউনির ক্যাফেটেরিয়াতে গেলে দেখা যাবে ঝাঁকে কালো, ঝাঁকে সাদা। আমি যখন প্রথম এসেছিলাম, বেশি ছিল, এখন একটু কম। তো শুরু তো কোথাও হতেই হবে। যেদিন তরকারিওয়ালির মেয়ে আমার পাশের বেঞ্চে বসে পড়বে, সেদিনও যদি না হয়, তারও কিছুদিন বাদে বুক চলকাবে। চলকাবেই, যতই বলনা কেন ...
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৪:৫৩25300
  • রিদ্ধি কেন বলছে, গ্রস প্যাটার্ন আমার লেখা প্যাটর্নের ঠিক উল্টো, সেটা রিদ্ধিকে বলতে হবে। আমি আমার কথাটা বলে যাই। যদি সত্যিই মাছোয়ালিকে দেখে বুক চলকে ওঠাটা প্যাটার্ন হত, তাহলে বাপ-মার অমতে করা বিয়ের মধ্যে সেটা একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ হত। তা যখন নয়, তখন...

    আর পাইয়ের প্রশ্নের উত্তরেঃ ট্যাবু আগের চেয়ে কমেছে কিনা? নিশ্চয়ই কমেছে। "ভাঙন" ও কিছু হয়েছে নিঃসন্দেহে। কিন্তু তিরিশ বছর আগের ভ্যালু সিস্টেমটি এখনও মোটামুটি অক্ষতই আছে। সে আমলেও শিক্ষিত সাম্যবাদী লিবারাল মধ্যবিত্ত লোকজন মূলতঃ নিজের স্তরের লোকজনকেই বন্ধু হিসেবে বেছে নিতেন। এখনও তাই। তখন তাঁদের গ্রসলি বামপন্থী বলা হত, এখন, লিবারাল, বামপন্থী, পোমো ইত্যাদি নানাবিধ নামকরণ হয়েছে।

    এই ভাঙন আসল বা নকল এ নিয়েও আমি কিছুই বলি নি (ঘটছে যখন আসল তো বটেই)। আমার শুধু একটাই পয়েন্ট ছিল, যে কিছু বিভাজন ছিল এবং আছেও, সেগুলো আমরা দেখতে পাইনা। সংসদে মহিলাদের অনুপস্থিতি আমরা দেখতে পাই, কাস্টের সমস্যা আমরা দেখতে পাই, কিন্তু আমার বেড়ে ওঠা বা "সভ্যতা"র কনসেপ্টের মধ্যেই কিছু বিভাজন, কিছু দেয়াল অছে, যেগুলো চোখে পড়েনা। পড়েনা এই কারণে, যে, "সভ্যতা" নামক ক্যাটিগরিটি, যার এটা আবিষ্কার করার কথা, সে নিজেই এটাকে ক্যামুফ্ল্যাজ করে বেড়ে উঠেছে।

    আমাদের পুরোনো ইশকুল ব্যবস্থা কি ভালো ছিল, বা গ্রামের ব্যবস্থা দারুন ছিল, এই স্মৃতিচারণের মধ্যে দিয়েই এই "সভ্যতা" নামক ক্যাটিগরিটির বাড়বৃদ্ধি হয়। ফলে একেও একটু জাজ করে দেখার দরকার আছে।

    এবং এর মানে অবশ্যই এই নয়, যে, যে বৈষম্যগুলো চোখে পড়ে সেগুলো নেই। সেগুলোও বিরাট মাত্রাতেই আছে।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৪:৩২25299
  • হ্যাঁ, এই নীল আকাশের একটি তারা নামটা শুনলেই মনে হয় আমাদের সমাজের নিরিখে কত হাস্যকর এই পদবী লোপের প্রস্তাব, সব আলোচনায় এই অদ্ভুত হাস্যকর নামের ব্যাপারটা আসে। অন্য নানাদিকে সবাই লেফ্ট লিবারাল, কিন্তু এই ব্যাপারে মুচকি হাসি।
    ঃ-)
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৪:২৯25298
  • একটা মানুষকে মানুষ হিসাবেই ট্রীট করা হতো যদি---তার কী পিতৃপরিচয় কী মাতৃপরিচয় কী শহরপরিচয় কী জাতিপরিচয় কী লিঙ্গপরিচয় ইত্যাদি নিরপেক্ষ হিসাবে যদি তাকে সর্বত্র অংশ নিতে দেওয়া হতো কাজে বা শিক্ষায় বা অন্য প্রতিযোগিতায়---তাহলেই অনেকখানি হতো। তারপরে সে কেমন পারলো সেটা তার উপরে, ভালো পারলে উঠবে, না পারলে সরে যাবে, ন্যায্য রাস্তা। কিন্তু আমাদের সমাজে সর্ব্ত্রই তো অন্যগুলোই গুরুত্ব পায়, তুই কার ছেলে কার নাতি কে তোর নেতা কে তোর গুরু---এইসব গুলো। নইলে শিক্ষায় ও গবেষণায় পর্যন্ত কে কার তাঁবে সেই প্রশ্ন ওঠে কেবল আর আসল কর্ম ভন্ডুল হয়ে যায়?
    মানুষকে মানুষ হিসাবে দেখাই কঠিন, এমনই এক সমাজ।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৪:২৬25297
  • পদবী উড়িয়ে দেয়া যায় না। কিন্তু পদবী বদলে আর্বিট একটা জিনিস রাখা আয় তো?
    যেমন মনে পড়ল 'নীল আকাসের একটি তারা' যেটা সবারি কোন না কোন বন্ধুর- বন্ধুর নাম ছিল।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৪:২১25296
  • গোড়াটা ঠিক রাখার কথা কে বলছে ? সেটার জন্যই তো বারবার অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, সেটা ভাল না, এইসব কথা। এই ডেভেলপমেন্টের মডেল নিয়েও, শাইনিং ইন্ডিয়া নিয়েও এত তক্কো। বিপ্লব না করে সে কোনোদিন দূর হবে কিনা আর বিপ্লব আদোয় কোনোদিন দেখা দেবেন কিনা জানিনা। প্র্যাকটিকালি বলব, কমলেও ভাল। কিন্তু তার পরেও বলবো, অর্থনৈতিক বৈষম্য থাকলেও,তার জন্য বেসিক রাইটগুলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়, আর এই ভিত্তিতে সম্পর্কে বিভাজন না আসে। বা যেগুলো এখন আছে, যে দূরত্ব আছে, সেটা কমে। সামাজিক বৈষম্যটা কমানো তো আমাদের হাতে কিছুটা আছে।

    এনিওয়ে শিক্ষার তফাত থাকলেই সম্পর্ক হতে পারবে না, এমনটাও নয়।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৪:১৬25295
  • পাই, মমতা ব্যানার্জী এখন এমন জায়্গায় যে উনি নিজের পদবী লিখলে বা না লিখলে কিছু আসে যায় না তেমন।
    আসে যায় অগণিত প্রজার, তাদের ক্ষেত্রে অনেক আসে যায়। ঃ-)
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৪:১৪25294
  • লোকে স্বীকার করুক আর অস্বীকার করুক, জাতপাত ধম্মো গোত্র অর্থ প্রতিপত্তি সব কিছু নিয়ে বড়ো ও ছোটো নানারকম বিভাজন যা আমাদের সমাজে আছে, তা সহজে যাবার নয় কারণ এটাকে লোপ করে দিলে যাদের অসুবিধা তারাই বড়ো বড়ো প্রতিপত্তিশীল জায়্গায় বসে আছে। তারাই যদি না চায়, তাইলে হবার তো সম্ভাবনা খুব বেশি থাকে না।
  • পাই | ২২ জুলাই ২০১২ ০৪:১২25293
  • খোয়াই, 'রেলমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি ইংরেজিতে ব্যানার্জি পদবী ব্যবহার করলেও বাংলায় শুধু ‘মমতা’ লেখেন। ' এটা এক বছর আগে জানতাম। আরো কোথাও পড়েছিলাম। এখন মুখ্যমন্ত্রী হিসেবে কী করেন, জানিনা।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৪:১০25292
  • অর্থাৎ কিনা গোড়াটা ঠিকই রেখে দেবো আর উপর দিয়ে শিক্ষে দীক্ষে অমুক তমুকের লোকদেখানো ধুনো দেবো। ঃ-)
    শরচচ্দ্রের সেই গপ্পের মতন, জমিদার মোয়াই বিপ্লবী মতাবলম্বী ছেলেকে বকতে বকতে কইছেন, "এই যে বাপু গিয়েথুয়ে এই যা আছে এসব আমাদের নেড়েচেড়ে খেয়েদেয়ে ছেলেপিলে নাতি নাতকুড়দের জন্য রেকে যেতে হবে হবে, সেকথা মনে রেখো। আমাদের ঐ ছোটোলোকদের সঙ্গে তাল দিলে চলবে না।"
    জমিদারি ফমিদারি গেছে, কিন্তু মূল প্যাটার্ণ কি খুব বদলেছে? জমিদারের জায়্গায় বড়লোক ইন্ডাস্ট্রিয়লিস্ট ইত্যাদিরা এসেছে এইমাত্র।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৪:০৭25291
  • রিদ্ধি, ৩ঃ৪৯। ঃ)))

    সবার জন্য লোপ কেন ? যে চাইবে, তার। এখন সেই সুযোগ নাই। কেউ করতে চাইলে অনেক ঝামেলা। আমদের ইরা পদবী রাখবে না বলেছিল বলে আপিসিয়ালি সে কি হ্যাপা। শেষমেশ ওকে ইরা ইরা হয়ে যেতে হল। শুধু নাম রাখতে চেয়েছিল, শেষে সায়েণ্টিফিক নাম নিয়ে ঘুরে বেড়াতে হল।

    পদবী নিয়ে আমারো বেশ বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। মানে এমন সব কথা শুনতে হয়েছে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত