এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৪:০২25290
  • ঠিক। পদবী তো মাত্র পদবী, আছে গোত্র গাঁই মেল বর্ণ আরো কত কী!
    ঃ-)
    সাধে শীর্ষেন্দু পই পই করে গপ্পে গপ্পে লিখে চলেন "ওরে তোরা পাল্টি ঘরে পেরেম কর, ওরে তোরা রা স্বা বল"
    ঃ-)
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৪:০০25289
  • পদবী লোপ টা খুব বাজে আইডিয়া। যদি কেউ বলে থাকে। অনেকেই মানবে না। ধর্ম জাত লোপ পাবার মতই। সরস্বতী প্জোয় গোত্র তাহলে কি বলবে?
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৩:৫৫25288
  • " বাবা মা, জুতো জামা বাদ দিয়েও শিক্ষা দীক্ষার কথা বল্লে। সেটা অন্তত একরকমের হলে বিভাজন তো কিছুটা কমবে।"
    কমেও। শিক্ষা সোস্যাল মবিলিটি বাড়াই।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:৪৯25286
  • পাই, দিদি পদবী লোপ করার কথা কইছিলেন? আর কইলেন? তারপরে কী হোলো? আর সেই খসড়াতে এ বিষয়ে কিছু?
    ঃ-)
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৩:৪৯25287
  • বাবা মা দের পেশা নিয়ে মনে পড়ল, এগুলো প্রচারে আমার বড় হাত ছিল। যেমন একবার টু তে পি টি স্যার জিগেস কার বাবার ফ্যাক্ট্রি আছে। দুজন হাত তুলল, একজ্নের সত্যি ছিল, আর একজন আমি। প্রায়ী বাবা বলত আজকে ফ্যাক্ট্রি যেতে হবে, দেরী হবে আসতে। কিছুদিন পরে বাবা দেখলেন কিছু গার্জেন বেশি বাবার সাথে খুব মাখো মাখো, 'আপ্নার কারখানা কেমন চলছে'
    আর ৪ এ, দার্শনিক দের নিয়ে একটা চ্যাপ্টার হচ্ছে। আমার মা দর্শন পড়াতেন। আমি দাত চেপে বসে রইলাম পুরো ক্লাস, তার্পর টিফিনে বোমা ছড়লাম জনিস আমার মা-ও দার্শনিক। তিন চরজন বন্ধু আস্তে আস্তে বোক্ঝতে লাগল, একটা ভুল হচ্ছে। (এখন ওদের চেহার গুলো মনে প্ড়লে তো আর পুচকে লাগে না,যেহেতু তখন লাগত না, তো সেই ইম্প্রেসনের ভিত্তিতে, স্কুল ইউনিফর্ম পরা 'স্ত্যান্দার্দ' বয়েসের লোক মনে হয়, তার ওপর বক্তব্যের ম্যাচিওরিটি, শিশুটক করছিলাম, এই ভাব্টা আর থাকে না, যেন এখোন্কর বন্ধু দের ঠেকে আড্ডা হচ্ছে) একজনের আবার চশ্মা ছিল আর আমকে 'তুমি' বলত। সেই আমি তিরিং বিরিং করছি, তিন চারজন অমাকে ঘিরে আছে, কিন্তু নো খিল্লি,(খিস্তির বয়্স হয়্নি) নাথিং। খুব ধীরে, 'না, মাসীমা দার্শনিক না, তুমি আরেক্টু ভাব, এটা হতেই পারে না' কি পেশেন্স আর সবথেকে বড় মাসীমা নিয়ে কি কন্ফি।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:৪৭25285
  • সেই জন্যেই তো পাই, পয়সা ফেলে দিয়ে খালাস হয়ে ক্রেতা পুরুষেরা বাড়ী চলে যান, যাদের ব্যবহার করে গেলেন তাদের ক্ষেত্রে তো জাতের খোঁজে দরকার নেই, মুহূর্তের সম্পর্ক, দায়িত্ব নেই আর।
    কিন্তু প্রতিষ্ঠিত সামাজিক সম্পর্কে তো তা না, তার অনেক হ্যাপা, অনেক দায়িত্ব, তাই অনেক হিসেব করে অগ্রসর হন। ঃ-)
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৩:৪৬25284
  • আমার মনে হয় ঈশানের লেখা গ্রস প্যাটার্ন আসল প্যাটার্নের ঠিক উল্টো।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:৪২25283
  • বেশ্যাগমন, রূপোপজীবিনীকে রক্ষিতা রাখা কি গ্রস প্যাটার্নে অ্যানোমালি ? এঁরা তো অন্যস্তর থেকেই উঠে এসেছেন।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:৪০25282
  • দিদি ই পদবী লিখবেন না, বলেছিলেন না ? এটা চালু হলে ভালৈ হত।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:৩৯25281
  • সব ট্যাবু, সব বিভাজন তো একই ভাবে বহন করে চলছি না। ব্রাহ্মণ, অব্রাহ্মণ ও একসময় প্রচুর ট্যাবু ছিল, এই বিভাজন খুব জোরদার ছিল। এখন অনেক জায়গাতেই নেই।
    একেবারে নিচু জাত, sc st কে বিয়ে, সে আরো বেশি ট্যাবু। তবে কিছু কিছু কমছে। রিজার্ভেশন হয়ে অর্থনৈতিক অবস্থা ভাল হবার ফলে, শিক্ষিত হবার ফলে আগের থেকে কমেছে।

    হিন্দু মুসলিম বিভাজন ও সম্পর্কের ঠ্যাবুও তাই। এখন অনেক না হোক, বেশ কিছু জায়গাতে নেই।

    সমলিঙ্গের সম্পর্ক ট্যাবু, এখনো অনেক জায়গাতেই। তাও কিছু কিছু জায়গাতে নেই।

    এগুলো সব ট্যাবু দিয়ে ডিক্টেটেড হওয়াকে অস্বীকার করা নয় ? এগুলোকেও বলবে চিহ্ন দ্বারা ডিক্টেডেড হচ্ছি,তাই নিয়ে অসচেতনতা ?

    অর্থনৈতিক বৈষম্য উপেক্ষা করে সম্পর্ক, এখনো এই সবের তুলনাতেই বোধহয় বেশ কম ( পরিসংখ্যান জানিনা)।

    এই যে সেম প্যাটার্নের কথা বল্লে, বাবা মা, জুতো জামা বাদ দিয়েও শিক্ষা দীক্ষার কথা বল্লে। সেটা অন্তত একরকমের হলে বিভাজন তো কিছুটা কমবে।

    ট্যাবু আর বিভাজন কি স্ট্যাটিক? এই সমস্ত 'ভাঙন' আসলেতে 'ভাঙন' নয় বলছো ? আমরা ওরা র আমাদের ঐ যৌক্তিক সিস্টেমকেই আরো সুপ্রতিষ্ঠিত করেছে বলতে চাও ?
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০৩:৩৭25280
  • ইশেনকে কিছু লেখার ছিল। কিন্তু এখন না ঘুমুলে সকালে উঠতে পারব না। কাল সময় পেলে লিখব।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:৩২25279
  • একবার প্রস্তাব করেছিলো একজন, সব নাম থেকে পদবী লোপ করা হোক, শুধু দুখানা নাম রাখা হোক ফার্স্ট নেইম ও লাস্ট নেইম হিসাবে। কিন্তু সবাই মুচকি হেসে "তা আবার হয় নাকি" বলে গেলেন সবে নিজ নিজ কাজে। ঃ-)
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৩:২৯25278
  • হ্যাঁ ওটা জেনারালইজেশন। কোনো কোনো ক্ষেত্রে কারো রক্ত চলকাতেই পারে। সে হল ব্যক্তিগত ব্যাপার। কিন্তু গ্রস প্যাটার্ন ওটা নয়।

    আর ডিক্টেটেড হওয়া টা দোষ বা গুণের কিছু নয়। আমি সে অর্থে বলিওনি। এইটুকুই বক্তব্য ছিল যে এই বিপুল মাপের বিভাজনকে নিয়েই আমরা বড়ো হয়েছি। এরপর কি কর্তব্য কি কর্ম, সে অন্য আলোচনা।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:২৪25277
  • সভ্যতা তো এগোয়ও। বহন করাও একি রকম ভাবে কেন চলবে ?
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:২৩25276
  • আমার ছেলে এরকম কোন অসম প্রেম করলে মেনে নিতে পারব না। এই স্টেটমেন্ট যদি দি, তাহলে আমরা এই চিহ্ন দিয়ে ডিক্টেটেড, সেই নিয়ে সচেতন। আর, আমার ছেলে এরকম কোন অসম প্রেম করলে মেনে নিতে পারব না। এই স্টেটমেন্ট দিলে, এই চিহ্ন দিয়ে ডিক্টেটেড, এই সচেতনতা মুছে ফেলা হবে, নাকি এই চিহ্ন দিয়ে ডিক্টেটেড হওয়াটা ? ঃ)

    মানে, আমরা তো একটা জেনেরেশন এগিয়েছি। এই চিহ্ন দিয়ে ডিক্টেটেড হওয়া থেকে বেরোনোটা তো এবার আমাদের হাতে। নয় কি ? তাহলে 'মন থেকে' কেন ছেলের মেয়ের বেলায় এই অসম সম্পর্ক মেনে নেব না ? মেনে নিচ্ছি বলছি মানেই নিজেকে আসলে অস্বীকার করা ?
  • san | ২২ জুলাই ২০১২ ০৩:২১25275
  • হ্যাঁ মাইরি এই 'আমরা' কারা? আমি ভালো দেখতে ছেলে হলে সবসময়েই মন দিয়ে তাকিয়ে দেখে থাকি স্তর নিরপেক্ষে ঃ-)

    যাই ঘুমোতে যাই।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৩:২০25274
  • "আমরা "অন্য" স্তরের বিপরীত লিঙ্গকে সবাই লিঙ্গহীন ভাবে দেখে এসেছি। বাজারের মুটে বা মাছওয়ালিকে দেখে কক্ষনো আমাদের বুকের রক্ত চলকে ওঠেনি।"
    এটা দেখে বল্লাম। তবে এটা একাডেমিক পেপারের পেপারের 'উই প্রোপোসেড ' এর উই হতেই পারে। তাহলে কোন তর্ক নেই।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৩:১৯25273
  • আমার দুই নং ইশকুলের কেসটা অন্য। সেখানে ছেলেরা একঘরে হয়ে থাকতো। এখানে না।

    শিক্ষা-দীক্ষা, সামাজিক ছাপ, জুতো-জামা, কায়দায় সিগারেট খাওয়া, কেতায় কথা বলা, বাপ-মার কাছে প্রেজেন্টিবিলিটি -- এসব দিয়েই তো পছন্দ গড়ে ওঠে। এখানে তার একটা প্যাটার্ন দেখা যায় এবং যেত। আমি সেই প্যাটার্নের কথা কয়েছি।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:১৭25272
  • প্রথমটায় নেই হবে। কী টাইপো হচ্ছে আজ!
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৩:১৫25269
  • কী মুশকিল, আমি তো আমার কথা লিখলাম। রিদ্ধির হলে আমি কি করতে পারি। :)

    জেনারালাইজেশনের প্রশ্নে আমার পুরো পয়েন্টটাই হল "ট্যাবু" এবং বিভাজন নিয়ে। যেটা আমরা বুকের মধ্যে বহন করি। এবং একে আমরা সভ্যতা বলি।

    এবার যে কোনো "সভ্যতা"ই একটা যৌক্তিক সিস্টেম। যৌক্তিক সিস্টেম মানেই তার কিছু জায়গায় ভাঙন দেখা যাবে। কিন্তু সেটা সিস্টেমটাকেই সুপ্রতিষ্ঠিত করে।

    কিন্তু আর না। গুচ্ছের কাজে ফাঁকি দিচ্ছি। আবারও।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:১৫25270
  • "যৌনতা জাগ্রত হওয়া স্রেফ ভোগ করার জন্য" আর "যৌনতা জাগ্রত হওয়া সমমর্যাদার সঙ্গিনী/ সঙ্গী করার জন্য"--এই দুটো কিন্তু পুরো আলাদা ব্যাপার। দ্বিতীয়টায় দায়িত্ব ও সম্মানবোধ জড়িত, প্রথমটায় নিএ, প্রথমটা সেক্স কিনবার মতন যেটা কিনা বহুলোকে স্রেফ পয়সা ফেলে দিয়ে করে আসেন।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:১৫25271
  • মামু, যেট বল্লে, সেটার সাথে তো আরেক্টা ফ্যাক্টর ও থাকে। সম মনস্ক হওয়া। শিক্ষায় দীক্ষায় কিছুটা মিল ও তো সেই সমমনস্কতাতে ছাপ ফেলে। যেখানে বৈষম্যের কারণে সেখানেই ব্যবধান থেকে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা নিরপেক্ষ ভাবে সেই শিক্ষার তফাতটাও একটা ফ্যাক্টর তো হবেই। কাজের মেয়ে কি ফুলওয়ালিকে দেখে বুক তো চলকায় অনেকেরই, তার থেকে ইন্টু মিন্টু ও হয় না, করেনা, এমন না, বিস্তর হয়, কিন্তু সেটাকে পরের স্তরে নিয়ে যাওয়া হয় না, তার একটা বড় কারণ, অবশ্যই সামাজিক স্বীকৃতি দিতে ভয়, বাধা, কিন্তু অন্য একটা মানসিক দূরত্বের ফ্যাক্টরও বোধহয় থাকে। এবারে তোমাদের ঐ স্কুলগুলোতে এমনি কোন প্রেম হয়নি কেন জানিনা। আমাদের সঙ্গে যে পড়তো, যার মা লোকের বাড়ি কাজ করতেন, তার ও তার দিদি দুজনেরি কলেজের বন্ধুর সাথে বিয়ে হয়েছিল। সচ্ছল ঘরেই। অবশ্য ওরা একটু বড় হবার পরে, নিজেরা টুইশন শুরু করার পরে মা আর ঐ কাজ করতেন না।
    তবে তুমি তো বল্লে, অন্যরা 'একঘরে' হয়ে থাকতো। সে অর্থে মিক্সিং ছিল না। আজ্জোদার অভিজ্ঞতা জানতে আগ্রহী।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৩:১১25267
  • আগের পোস্ট ইশানের পোস্ট নিয়ে। স্যানের সাথে একমত।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৩:১১25268
  • না না, যৌনতা জাগ্রত হয়। এগুলো একদম ভুলভাল কথা।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:১০25264
  • পাই, স্মিথ জোহানসন ওয়ারেন ওয়েন্স জেরু গিবন্স---ইত্যাদি আরো অনেক, এদের কারুর কি পদবী বলা মাত্র বোঝা যাবে সে কী? কোন গোষ্ঠীতে পড়ে? তার পরে তো বাকী সব কথা, কে কার সঙ্গে প্রেমে পড়লো বা বিয়ে করলো বা অন্য কিছু করলো সেতো আসবে অনেক পরে।
  • san | ২২ জুলাই ২০১২ ০৩:১০25265
  • আমি এমন কিছু পুরুষকে জানি, হ্যাঁ আমার নিজের সামাজিক স্ট্র্যাটার শিক্ষিত ও লিবারাল লোককেই, যারা কাজের মেয়েকে মেয়ে হিসেবে দেখেছে। না দেখলেই ভালো হত সেসব ক্ষেত্রে, মানে মেয়েগুলির দিক থেকে। বিয়ে বা সামাজিক যোগাযোগের দিকে না গেলেও শারীরিক আকর্ষণের পার্ট টা অত জেনারালাইজ করা যায় কিনা কি জানি।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০৩:১০25266
  • ঈশানের 'কাজের মেয়ে' কে দেখে বুকের রক্ত চলকে ওঠার পার্ট তা বাদ দিয়েও বিভাজনের চেহারা নিয়ে মোটামুটি একমত। কলেজে উঠে এক্রস ইকনমিক স্ট্রেটা, প্রেম বিয়ে করাও টাফ।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০৩:০৯25263
  • এবার আমরা লিবারালরা এটাকে কাউন্টার করি এইভাবে, যে এগুলো আমি দেখিনি। বা এসবের মধ্যে আমি থাকিনি। যেমন আমার বাপ-মা আমাকে পাড়ার স্কুল থেকে তুলে নিয়ে গিয়ে একটা কিঞ্চিৎ "ভালো" বাংলা মাধ্যম ইশকুলে ভর্তি করিয়েছিলেন। সেটা লোকাল এইসব কূটকচালির থেকে কিঞ্চিৎ দূরে। এবং সেখানে "বৈষম্যহীন" সুশিক্ষে হয়।

    কিন্তু তাতে করে আমি তো আর "অন্যস্তর"এর মেয়েদের "মেয়ে" ভাবতে শিখিনি। রেলের ভেন্ডার কামরায় কোনো কাজের মাসি আমার গায়ে ঠেসে দাঁড়িয়ে থাকলেও আমার যৌনতা বিদুমাত্র জাগ্রত হয়না। অথচ অন্য কোনো মেয়ের ক্ষেত্রে হয়। মানে, এই বিভাজন কোনোভাবে আমার মধ্যে কাজ করেছে, আমাকে ডিকটেট করেছে। কিন্তু অন্যদিকে আমার "সুশিক্ষা" এইটুকুই কাজ করেছে, যে, আমি যে এটা দ্বারা ডিকটেটেড, সেই চিহ্নটুকু অবধি সচেতনতা থেকে মুছে দিতে পেরেছে। এখন আমি "মুক্ত", "লিবারাল", এবং সেটা আমাকে আত্মপ্রসাদ দিচ্ছে।

    আমার বাপ-মা আমার ভালোর জন্যই করেছিলেন। কিন্তু গোটা ব্যবস্থাটাই তো এই। আর কিই বা পারতেন।
  • pi | ২২ জুলাই ২০১২ ০৩:০৭25261
  • খোয়াই, এখানে সাদা-কালো কি সাদা-হিস্পানিক মিশ্র বিয়ে/কাপল কটা দেখেছ ? ঃ)
  • Qy | ২২ জুলাই ২০১২ ০৩:০৭25262
  • আর তাই নিয়ে মাথা ঠোকাঠুকি ও হয়ে থাকে, ব্যতিক্রমী সেই প্রেম গুলোকে আর প্যাঁচালো ক্ষেত্রে জীবনদুটোকেই হাপিস করে দেওয়াও হয়ে থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত