এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ১০ আগস্ট ২০১৪ ১৪:৩২252480
  • রাখেন রাখেন - রাগ করেন কেন? আমি রত্নহার নিয়ে কী করতাম? আপনি বরং পুজোর সময়ে পরবেন। নাটক তো হচ্ছে না বললেন। তা একটা কিছু দিয়ে তো জনমোহন ব্যাপার আনতে হবে !
  • kumu | ১০ আগস্ট ২০১৪ ১৪:১৮252479
  • কিন্তু লামার জন্মদিন ১৮ তারিখে না?অন্তত আমার ফোনে তো তাই লেখা আচে।

    এই লও রত্নহার।ও আমি চাই না।আমি চাই মহাস্থবির জাতকের সফট কপি।
  • তাপস | ১০ আগস্ট ২০১৪ ১৪:১৩252478
  • পায়স - ২ পাত্র
    সান স্ক্রিন লোশন - ১
    সানগ্লাস - ১
    রত্নহার - ১
    আইস ব্যাগ - ১
    আসরফি - বেশ কিছু
    শুভেচ্ছা ইত্যাদি আকামের জিনিস - বেশ কিছু

    এর মধ্যে কুমুদি রত্নহার দেখতে নিয়ে আর ফেরৎ দেননি। ওটা রিটার্ন গিফট হয়ে গেল আর কী !
    ...........................................................................
    যাউক গিয়া - thank you দিতেই হয়। ন্যান তাহলে।
  • kumu | ১০ আগস্ট ২০১৪ ১৪:০৭252477
  • লামার জন্মদিনে অনেক তুলি আর কলম আর ছুটির ঘন্টা।ভালবাসা ও শুভেচ্ছা সহ।
  • pi | ১০ আগস্ট ২০১৪ ১০:৪৩252476
  • কুমুদি আর কলিদি, মেইল দেখো একটু।
  • সিকি | ১০ আগস্ট ২০১৪ ১০:২৩252475
  • ভবানীপুর বা তার আশেপাশের এলাকায় সবচেয়ে বেসিক কনফিগারেশনের বাড়ি কী রকম দামে ভাড়া পাওয়া যেতে পারে? একটা বেডরুম, একটা রান্নাঘর বাথরুম হলেই হবে।

    খুব খুব আর্জেন্টলি দরকার।
  • E না C | ১০ আগস্ট ২০১৪ ০৯:৪৬252474
  • আমোদপুর - কাটোয়া লাইনে চৌহট্টা এবং লাভপুরের মধ্যে একটা হল্ট স্টেশন ছিল। পাঁচ মাইল পথ পেরিয়ে তের নম্বর টেলিগ্রাফের খুঁটি এই ছিল তার কো-অর্ডিনেট। নাম five-thirteen halt. অনেক অনেক দিন পরে নাম বদলে রাখা হল গোপালপুর, কিন্তু পুর্ব রেল এই রেলপথকে অধিগ্রহণ করলে আবারো গোল বাধে, কেন না গোপালপুর নামে অন্য একটা স্টেশন আছে। তখন নাম দেওয়া হল সেখমপুর। সেখমপুরের মানুষেরা মূলত চাষি, তাদের তদবিরের জোর নেই। এদিকে গোপালপুর কায়স্থ প্রধান গ্রাম, অনেকে আবার রেলে চাকরি করেন। চলল জোর তদবির। ফলত আবারো নাম পরিবর্তন। এবার নাম হল গোপালপুর গ্রাম। আমার গ্রামের বয়স্ক মানুষেরা অবশ্য ফাইভ-থার্টিন হল্ট-ই বলতেন।

    আমি যখন বেশ ছোট, লাভপুরে থাকি, সম্ভবত ক্লাস ফাইভে পড়ি, এক বন্ধুর সাথে তার মামাবাড়ি কাঁদরা যাবো বলে বেরিয়েছি। প্রত্যেক স্টেশনে উঁকি মেরে স্টেশনের নাম পড়ে নিচ্ছি। কাঁদরা সহজ বানান, পড়তে অসুবিধা নেই। মাঝে মাঝে দু একজন কে জিজ্ঞেস-ও করছি 'কাকু কাঁদরা কখন আসবে?' একটা স্টেশন এল 'জ্ঞা' দিয়ে বানান, পুরোটা আর পড়লাম না। আবার এক কাকু কে জিজ্ঞাসা। শুনি কাঁদরা তো পেরিয়ে গেল। বিপত্তির কারন স্টেশনের নাম 'জ্ঞানদাস কাঁদরা'।
  • byaang | ১০ আগস্ট ২০১৪ ০৯:২৬252473
  • আমার একটা গোলাপী রাখী চাই। মধ্যেখানে চোখ পিট পিট করা প্রজাপতি।
  • kumu | ১০ আগস্ট ২০১৪ ০৯:১৫252472
  • এটুজেড, থাংকু থাংকু।
    চা নিমকি খেয়ে নিয়েছি।সিঙারা একটু পরে।আর সন্দেশ ফিরিজে রেখে দিইচি।
  • kumu | ১০ আগস্ট ২০১৪ ০৯:০৯252471
  • গুরুবোনদেরো সবাইকে অনেক আদর করেলালনীলহলুদসবুজকমলাবেগনী রাখি দিলাম।মাঝখনে পুঁচি মিকি বা ডোনালড।
  • aranya | ১০ আগস্ট ২০১৪ ০৯:০৭252470
  • 'ভারতের এক নম্বর ব্যাটসম্যান কে?
    এই মুহূর্তে উত্তরটা নিঃসন্দেহে রবিচন্দ্রন অশ্বিন!
    ..
    প্রমাণ হয়ে গেল, ভারতের নতুন প্রজন্ম পেস খেলতে পারে না। সুইং খেলতে পারে না। স্পিনটাও আর পারছে না! '

    - আবাপ-তে অশোক মালহোত্রা
  • pi | ১০ আগস্ট ২০১৪ ০৮:৪৬252469
  • আমাদের সব দিদিমণিরা এবং আমরাও দু'হাত ভর্তি রাখী নিয়ে ফিরতুম। এখনো কি ইস্কুলগুলোতে অমনি চল আছে ? কে জানে !
  • Atoz | ১০ আগস্ট ২০১৪ ০৭:৫৫252468
  • আমিও দিলাম কুমুদি তোমায়, একটা লালনীলসোনালিরুপোলি চিকমিকে কাগজ দিয়ে বানানো রাখি, রেশমী সুতো দিয়ে বেঁধে দিলাম। আর দিলাম এক কাপ চা, কুচো নিমকি, বৃন্দাবনের সন্দেশ আর গরম সিঙারা। ঃ-)
  • Abhyu | ১০ আগস্ট ২০১৪ ০৭:৫৪252467
  • কুমুদি আমাদের স্কুলে তপতী মিস ছিলেন। আমরা ছেলে মেয়ে নির্বিশেষে ওনার হাতে রাখী বাঁধতাম। দিনের শেষে এক ব্যাগ রাখী নিয়ে উনি বাড়ি ফিরতেন।
  • kumu | ১০ আগস্ট ২০১৪ ০৭:৫১252466
  • সকল গুরুদাদা ও ভাইদের মণিবন্ধে রাখী বেঁধে দিলাম।
    অজস্র ভালোবাসা ও শুভেচ্ছা সহ।
  • Abhyu | ১০ আগস্ট ২০১৪ ০৪:১৫252465
  • পুরো সাক্ষাৎকারটা শুনতে পারেন, আগেকার দিনে কি ভাবে রেকর্ড হত -
  • Abhyu | ১০ আগস্ট ২০১৪ ০৪:০৮252464
  • গান শুনুন। পরিণত বয়সেও গলা কত মিষ্টি।
  • Abhyu | ১০ আগস্ট ২০১৪ ০২:৫৪252463
  • হবে না কেন? এই ছবিটা দিয়ে একটা কার্ড বানিয়ে নাও। যা যা লেখার বাংলা ফন্টে লেখো।
  • pi | ০৯ আগস্ট ২০১৪ ২৩:১৮252462
  • বাংলায় রাখির ই-কার্ড পাওয়া যায়না ?
  • cm | ০৯ আগস্ট ২০১৪ ২২:৩৯252461
  • বুঝেছি, দারুণ কাজের লিঙ্ক দিলেন, + কে অশেষ ধন্যবাদ।
  • Bhagidaar | ০৯ আগস্ট ২০১৪ ২২:১৩252459
  • এই উঠলাম ঘুম থেকে। এখন বাড়ি পরিষ্কার করতে হবে, গাড়ি পরিস্কার করতে হবে, ফ্রিজ পরিস্কার করতে হবে। একস্পায়ার্দ মালপত্র ফেলে নতুন জিনিস কিনতে হবে।
  • Abhyu | ০৯ আগস্ট ২০১৪ ২২:০৯252458
  • ভাগী আজ কি রান্নাবান্না? কালকের প্রস্তুতি সম্পূর্ণ?
  • সিকি | ০৯ আগস্ট ২০১৪ ২২:০৩252456
  • আমার জ্ঞানমতে ইব। IB।
  • + | ০৯ আগস্ট ২০১৪ ২২:০৩252457
  • http://erail.in/

    লোকাল-এক্সপ্রেস সব পাবেন
  • cm | ০৯ আগস্ট ২০১৪ ২১:৫১252455
  • লোকাল ট্রেনের টাইম টেবল মেলে ইন্টারনেটে? আমি একদা বহু খুঁজেও পাই নাই এদিকে টিকিট কাউন্টারেও মেলে না।
  • + | ০৯ আগস্ট ২০১৪ ২১:৩৭252454
  • Od অছে অরেকটা
  • + | ০৯ আগস্ট ২০১৪ ২১:৩৬252452
  • যাহ! লেট
  • + | ০৯ আগস্ট ২০১৪ ২১:৩৬252453
  • ছোট ইব Ib
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত