এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:১৪25229
  • মনে হয় দিদির ঐসব কথার পরে লোকজন হিনী দিচ্ছিল, আর দিদি ভাবলেন খিদে পেয়েছে বলে গলায় জোর নেই, কিছু শোনা যাচ্ছে না। এরপর থেকে মিটিং এ 'হিনী' লেখা প্ল্যাকার্ড নিয়ে যাওয়া উচিত। তেমনি তেমনি জায়গাতে ওটা তুলে ধরলেই হবে।

    দিদি কিকিদিকেও শেষ্মেশ ছাড়িয়ে গেলেন।
  • aka | ২২ জুলাই ২০১২ ০২:১৪25230
  • ঈশান, আমার বন্ধু ধরা যাক তার নাম উতু। উতুদের ক্ষেত ছিল। উতু ওদের বংশের প্রথম ছেলে স্কুলে এসেছিল। টেনেটুনে ক্লাস ফোর অবধি পড়েছিল। এখন বাজারে দোকান দিয়েছে। আমার সাথে দেখা হলে বিড়ি আর চা খাওয়ায়।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:১৩25228
  • নাঃ, আমাদের স্কুলে তার বোধহয় সুযোগ ছিল না। অ্যাডমিশন টেস্ট ছিল। সেই টেস্টের একটা কোচ্চেন এখনো মানে আছে। মধুকরের অপর নাম লিখ। আমি পাশের ছেলের থেকে টুকে লিখে দিলাম মৌমাছি।

    ক্ষী আশ্চর্য, সেই ছেলেটাকে কিন্তু ভর্তি হতে দেখিনি পরে।

    মোটের উপর খুব শক্ত অ্যাডমিশন টেস্ট ছিল। সমাজের সর্বস্তরের মানুষের জন্য মোটেও উন্মুক্ত নয়। এদিকে মাইনে ছিল বছরে মাত্র সতেরো টাকা!
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:১০25227
  • তাইলে আজ্জো বুঝবে। যদিও ওইটা ঠিক গাঁ নয়। গপ্পোটা আমি লিখছি। একটু ধৈর্য্য ধরুন।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:০৯25226
  • দ্সিঙ্গুর মহামায়া হাইস্কুল হল পাড়ার ইশকুল। কিংবা ধরুন আনন্দনগর উচ্চ বিদ্যালয়। কিংবা ধরুন মহিষগোট প্রাথমিক বিদ্যালয়। যেখানে সত্যিই সমাজের সর্বস্তরের লোকজন ভর্তি হত বা হয়।
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:০৮25223
  • ঃ))
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:০৮25224
  • ল্লে, পাড়ার স্কুল ভালো স্কুল হতে পারে না?
  • aka | ২২ জুলাই ২০১২ ০২:০৮25225
  • ধ্যাত আমি কস্মিনকালেও রহড়াতে পড়ি নি। আমার স্কুলের নাম মূলাজোড় সীতানাথ পাঠশালা মাধ্যমিক অবধি তারপরে কান্তিচন্দ্র হাইস্কুল। ব্যানার্জীদের বাড়ির সীতানাথ বিগ্রহের নামে রাখা হয় স্কুলের নাম।
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০২:০৭25222
  • একবার মা সালোয়ার পরেছিল বলে হেবি ঝেরেছিলাম 'তুমি না মা' ইত্যাদি বলে, 'সালোয়ার তো সালোয়ার তার ওপোর সান্গ্লাস'। ক্লাস ৪-৫ হবে সেই শুনে আমাকে পিসি আমাকে হেবি ঝারল। কিন্তু তারপর আর মাকে সলোয়ার পরতে দেখিনি।
  • পাই | ২২ জুলাই ২০১২ ০২:০৬25219
  • পাড়ার স্কুলে প্রথমে বছর পাঁচেক পড়েছি। তারপ্র আবার উঃমা তেও।
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:০৬25220
  • নাঃ। হলনা। আজ্জো তো মনে হয় রহড়া। আর অপ্পন বিডি। দুটোই "ভালো" ইশকুল।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:০৬25221
  • কমরেড আগে পাড়া ডিফাইন করুন।

    চাকরিতে ঢোকার পরে জানলাম কুইন্স বা বে এরিয়া কারো কারো পাড়া। এদিকে তাদের পাসপোর্টের পাতায় তখন কোনো ছাপ পড়েনি।
  • পাই | ২২ জুলাই ২০১২ ০২:০৫25217
  • "এই যে বৃষ্টি পড়েছে, তারপর রোদ উঠছে- এটাই পরিবর্তন"
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:০৫25218
  • আমি পাড়ার স্কুলেই তো পড়েছি দশ বছর। তার আগে নার্সারি দু'বছর।
  • aka | ২২ জুলাই ২০১২ ০২:০৪25213
  • আমি পড়েছি গ্রামের স্কুলের, তবে পাড়ার না, পরের পাড়ার। সাইকেল করে যেতে হত।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০২:০৪25214
  • ওফ, এইসব হয়েছে নাকি। ঃ)))
  • পাই | ২২ জুলাই ২০১২ ০২:০৪25215
  • এটাও পেলাম।

    শহীদ দিবসে মুখ্যমন্ত্রী দীপ্ত-দৃপ্ত ভাষণে আহবান জানালেন জনগণকেঃ-
    “ সবাই একসঙ্গে বলুন, আমরা সোনার বাংলা গড়ব, কৃষি করব, শিল্প করব, মানুষকে সাথে নিয়ে চলব, মাকে ভালবাসব, মাটিকে ভালবাসবো।।।।।।।।।।।।।।।, বলুন সবাই জোরে জোরে।।।।।।”
    দুঃখের বিষয় আওয়াজ হোল, কিন্তু তেমন জোরদার হল না।
    বিচক্ষণ মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, “ বুঝেছি, বুঝেছি, কেন আওয়াজ জোর হচ্ছে না। আপনাদের সবার খিদে পেয়েছে।“
  • Ishan | ২২ জুলাই ২০১২ ০২:০৪25216
  • দেখে শুনে মনে হচ্ছে, আপনারা সক্কলেই "ভালো" ইশকুলে পড়েছেন। পাড়ার ইশকুলে কে পড়েছেন আগে হাত তুলুন। তাপ্পরে সাক্ষী মানব।
    গাঁয়ের পাড়ার ইশকুলের গপ্পো পরে লিখব।
  • পাই | ২২ জুলাই ২০১২ ০২:০৩25211
  • বলেছিলুম না, দিদি হিনীর জন্য প্রচুর মাল মশলা দিয়েছেন আজ ঃ)
  • aka | ২২ জুলাই ২০১২ ০২:০৩25212
  • কমরেড কথায় কথায় অমন বিজ্জো বের করবেন না, ধারণ করুন, ধারণ করুন। বাবার কথা খেয়াল করুন। ঃ)

    স্কুলের কথা শুনে টুনে মনে হল, জেনারেশন গ্যাপ হয়ে গেছে।
  • pi | ২২ জুলাই ২০১২ ০২:০২25210
  • সালোয়ার পরে গেলে আমরা স্কুলেই ক্যাল খেতাম। মানে, ঝাড়। স্কুলের দিন বাদে অন্য কোন সময় গেলে নিয়ম ছিল শাড়ি পরা। ঐ আদর্শ ভারতীয় নারী ইত্যাদি কনসেপ্টও একটু ছিল টিল। আমাদের সময় থেকেই অবশ্য সেটা একটু একটু করে শিথিল হতে শুরু করে। এখন আর নেই। মানে কয়েকবার গিয়ে যা দেখেছি।
  • aka | ২২ জুলাই ২০১২ ০২:০১25209
  • আমার এক বন্ধুর থেকে ঝাড়লাম।

    নানান্‌ সূত্রে পাওয়া ২১শে জুলাই ২০১২ উবাচ -
    "এখন আমরা সবাই মিলে জনগণমন গাইব - এই, সিটি কে মারল? কে সিটি মারল?"
    "আমরা সরকারের কাছ থেকে সিঙ্গুরের জমি নিয়ে নিয়েছি।"
    "যাঁরা পরে এসেছেন পেছনে থাকুন, পেছন থেকে কাউকে ঢোকাবেন না।।।"
    "সামনেটা যেন প্রব্লেম্যাটিক না হয়।।।"
    ।।। "পেছনদিকটা সমুদ্রের ঢেউয়ের মত হয়ে আছে।।।"
    "বাঁদিকে চাপছেন কেন? ডানদিকে চাপুন, ভেতরে ঢুকিয়ে গণ্ডগোল করলেন।।।"
    "ত্রিপুরা থেকে যাঁরা এসেছেন, তাঁরা ভাল করে করুন।।।"
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০১:৫৯25208
  • দু' পেজ বিজ্জো মারল আজ্জো?
  • aka | ২২ জুলাই ২০১২ ০১:৫৮25207
  • ব্যাং রিভুকে একটা থ্যাংকু দিস। ক্যালিপ্সো টা দারুণ লাগল।
  • aka | ২২ জুলাই ২০১২ ০১:৫১25206
  • বললাম না রান্না করছিলাম, নাওয়া, বসার সময়ই হয় নি। এখন একটু জিরিয়ে নিয়ে দোকানে যেতে হবে।
  • a x | ২২ জুলাই ২০১২ ০১:৪৯25205
  • এইরে আকা আবার এসেছে। ঠান্ডা জলে নেয়ে এয়েচ তো বাবা?
  • Qy | ২২ জুলাই ২০১২ ০১:৪৬25203
  • কী জানি পাই, রিটায়ার করা দিদিমণিরাই এসব বলেন শুনলাম, নিজের ডাইরেক্ট তো এক্ষপি নাই। আমাদের সময়েও হাওড়া থেকে কলকাতা থেকে জনাই থেকে বেশ কিছু দিদিমণি আসতেন, কিন্তু বেশীরভাগই ছিলেন লোকাল, নানা এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটির সময় লোকাল দিদিমণিরা খুব কাজে লাগতেন, অনেকেই এক্স্ট্রা আওয়ার থাকতেন স্কুলে।
    সেকালের অনেকে যারা আজও রিটায়ার করেন নি, তারা আজও কাজ করছেন, তাদের একজনের গলাতেই হতাশা শুনলাম, ভালো গ্রুপ অব স্টুডেন্টস আর নাকি পান না, যাদের মনের মতন করে তৈরী করতে পারবেন। কেবলি পুরানো, আগের সময়ের ছাত্রীদের কথা বলেন, তাদের নাকি মনের মতন তৈরী করতে আনন্দ পেয়েছিলেন।
    কীজানি কী কারণ!
  • aka | ২২ জুলাই ২০১২ ০১:৪৬25204
  • সামান্য বিজ্জোর ভার্চুয়াল ধাক্কায় কেঁপে গেল আসমুদ্র হিমাচল। ঃ)) সাধে বাবা বলেছিল ধারণ করতে, কি শক্তিশালী টুল। ঃ)

    সারাদিনে গোলবাড়ির কষা মাংস, মিষ্টি পোলাও, অক্ষর চিকেন চাঁপ, ছোলার ডাল, ফুচকার আলু, আমের চাটনি করে উঠলাম। বাড়িতে আজ ২০ জন নিমন্ত্রিত। সামান্য বিয়ার আর হুস্কি আমাকে টলাবে? ফুঃ। খ্যাকখ্যাকখ্যাক (দাশু স্টাইলে)। ঃD সকালে একটু মাথা ধরেছিল, তাই সকালে আবার দুই পেগ মেরে দিলাম। ব্যাস। ;)
  • aka | ২২ জুলাই ২০১২ ০১:৪২25201
  • আমার স্কুলের বন্ধুদের কার বাবা কি করত জানতামই না, যদ্দিন না বাড়িতে যাওয়া আসা শুরু হল। আর পয়সা কড়ি, বইপড়া, কোনকিছু দিয়েই গ্রুপ তৈরি হত না। আজ এক গ্রুপ তো পরের দিন অন্য গ্রুপ। সব মিলিয়ে সবাই সবার বন্ধু ছিল এখনও আছে। এখন কেমন হয় জানি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত