এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৭ আগস্ট ২০১৪ ২০:২৬252210
  • বুঁচির আর টিনটিনের গল্প :)
  • lcm | ০৭ আগস্ট ২০১৪ ২০:২২252209
  • রুবিক কিউবের কথা উঠলে মনে পড়ে, হনলুলু-তে কালাকাউয়া অ্যাভিনিউতে দেখেছিলাম একজন দুটো রুবিক কিউব নিয়ে জাগল করছে, আর জাগল করতে করতে সল্‌ভ করছে।
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ২০:১৫252208
  • ওদিকে আমাচ্ছেলের এখন রুবিক কিউবের উৎপাত দূর হয়েছে। সময় কমানোর প্র্যাকটিস নাকি আর্বার কদিন পরে শুরু হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আগ্রহও গেছে। সব শেষ। এখন লেটেস্ট চলছে বাংলা সিরিয়াল। সকালে উঠে টিভি চালিয়ে দেখতে বসছে। কেউ কোনো শব্দ করলে আবার বিরক্তও হচ্ছে।
  • aka | ০৭ আগস্ট ২০১৪ ২০:০৮252207
  • মানকড় টেস্টে পঙ্কজ রায় সেঞ্চুরি করেছিল। অভিষেক থাকলে বাকি স্ট্যাট গুলো বলে দিতে পারে।
  • | ০৭ আগস্ট ২০১৪ ১৮:২৮252206
  • এ তোমার ভারী অন্যায় বাপু!! রাগের কি হলো?বলতে আর তো মেকাপ করা যাবে না এতই সুন্দর দেখতে যে কোনো মেকাপের দরকারই হত না,আর কেন সুন্দর জানো- এই 'জানো' দিয়ে বাক্য শেষ করলে টোপ গিলবেই। তখন যে বিরিক্ষের ফল খাওয়াতে চাও,খাইয়ে দিতে;)
  • Ekak | ০৭ আগস্ট ২০১৪ ১৮:১০252205
  • খিইই খান্ড ! একটা মানুষ কেমন দেখতে না জেনে তাকে নিয়ে ভাবা মুশকিল তো ! :)
  • de | ০৭ আগস্ট ২০১৪ ১৭:৫৬252204
  • ঃ))))) @ বুঁচিবেত্তান্তো!
  • a x | ০৭ আগস্ট ২০১৪ ১৭:৪৬252203
  • (ওখানে আর লিখ্লাম না)
    ডিডি, না না দাদু তো ঘোর কংগ্রেসী ছিল। তারপর আমার বড়মামা একদিন "কমুনিস্টের বাড়িতে জলও খেতে নেই" বলে দুম করে আমাদের বাড়ি থেকে বেড়িয়ে গেছিল ঃ-) - যদিও সে প্রতিজ্ঞা খুব বেশিদিন টেঁকে নি। আর এখনের কাজিন টাজিন সবাই মনে হয় বিজেপি। জিগাই না ভয়ে।

    আর বুঁচিরে নিয়া চিন্তা নাই। টেক্সাসই তাকে বড় করবে। তাকে মায়া অ্যাঞ্জেলুর কথা বলছি কাল, একটাই প্রশ্ন করল, মায়া অ্যাঞ্জেলু কেমন দেখতে ছিল। রাগের চোটে পুরো রাস্তা আর কথাই বলিনি। তার জীবনে একটাই অ্যাম্বিশন, বড় হয়ে মেকাপ আর্টিস্ট হবে। তবে সেটা হতে হলেও যে স্কুল পাশ করতে হবে শুনে খুব মুষড়ে পড়েছে।
  • Kaju | ০৭ আগস্ট ২০১৪ ১৭:২১252201
  • তখন থেকে কীসব শক্ত শক্ত জিনিস পড়ে চলেছি। আপনারা পারেনও বটে ! এমনি পড়াশুনো ঢের সোজা লাগে এসব ঘাট ঘুরে এসে। ভালো একদিক থেকে সেটা।
  • সিকি | ০৭ আগস্ট ২০১৪ ১৭:২১252202
  • ছব্বোনাছ কোয়েছে। তিনি কি এখনও টেস্ট খ্যালেন নাকি?
  • b | ০৭ আগস্ট ২০১৪ ১৭:০৬252200
  • মানক্ড়'স টেস্ট নিয়ে সিকি-র কি মত?
  • সিকি | ০৭ আগস্ট ২০১৪ ১৭:০২252199
  • কী নিয়ে মতামত দিতে হবে?
  • b | ০৭ আগস্ট ২০১৪ ১৬:৫৬252198
  • উদিকে ইন্ডিয়ার আট রানে চার উইকেট গেছে, টপ চারজনের স্কোর ০-০-৪-০, আরেকটু হলে ১৯৫২ হতে যাচ্ছিলো,
  • Kaju | ০৭ আগস্ট ২০১৪ ১৪:২৬252197
  • হুম, সবই তো ব্যালেন্সের খেলা।
  • Ekak | ০৭ আগস্ট ২০১৪ ১৪:১৫252196
  • সেটা তোমার ফিলোসফি তোমার রাজনীতি তোমাকে বলে দেবে। আর কেও বলতে পারেনা। ধরো ক বাবুদের লিটল ম্যাগ পলিটিক্স অফ রেসিসটান্স নিয়ে বক্তৃতা দিয়ে আকাশ অন্ধকার করে। এদিকে তাদের লেখায় বাক্যগঠন হচ্ছে বাজারী বিজ্ঞাপনের বাংলা। হতেই পারে সব বানান ঠিকঠাক কিন্তু গঠন টাই এসেছে ইংরিজি থেকে এবং প্রয়োগ বেখাপ্পা। এরকম উদাহরণ ভুরি ভুরি দেখবে। এনারা যে জেনেশুনে এটা করছেন তা আদৌ না। আমাদের জগাখিচুড়ি শিক্ষাব্যবস্থা ও বাজারী আগ্রাসনের ফল। এনারা সেটা নিয়ে কনশাস নন লেখার সময়। এদিকে মুখে পলিটিক্স অফ রেসিস্তানস এর বাণী। এসব করলে লেখক হিসেবে কোনো জায়গা দেওয়া যায়না এই আরকি। এখন তোমার রাজনীতি যদি এনাদের সঙ্গে মেলে তাহলে তোমাকেও ভাঙ্গার সময় জেনে ভাঙ্গতে হবে। কাকে ভাঙ্গছ কেন ভাঙ্গছ। আমার যেমন এনাদের সঙ্গে মেলে না। আমার পথ ও তাই আলাদা। লিখতে থাকো আর প্রতিটি প্রশংসা কে প্রশ্ন কর। রাস্তা পেয়ে যাবে :)
  • de | ০৭ আগস্ট ২০১৪ ১৪:০৫252195
  • দম্বন্ধ করা অবস্থা যাচ্ছে কদ্দিন! অল্প এট্টুস পাতা উল্টে খালি তাপসকেই কনগ্রা দিয়ে গেলাম - ঃ)
  • Kaju | ০৭ আগস্ট ২০১৪ ১৩:৪২252194
  • না না একুবাউ, আমি ওই প্রসঙ্গ নিয়ে বলি নি। ওটায় সহমত আপনার সাথে একদম। এটা কথার সূত্রে অন্য একটা দিক। এটা নিয়ে ওখানে কথা ছিল না। মনে হল হঠাৎ তাই। আসলে আমার নিজের জানা দরকার। আমিও তো ওই গোয়ালেরই...
  • Ekak | ০৭ আগস্ট ২০১৪ ১৩:৩৮252193
  • কাজু, এটা তো ফেসবুকের ঘটনা সুত্র। এখানে আনা কি ঠিক হবে ? এক সম্পাদক এর ভাষার নিন্দা করায় অলরেডি কুরুক্ষেত্র বেধেছে :)

    যাই হোক। আমি এইটুকুই বলতে পারি : ভাষা একটা রাজনীতি। একজন লেখকের রাজনীতি। ভাষায় দেশী শব্দ বিদেশী শব্দ আনবে না টেরডাকটিল এসে ডিম পেরে যাবে এটা লেখকের স্বাধীনতা। এর মধ্যে দিয়ে যে রাজনীতি ফুটে উঠবে তার ইন্টিগ্রিটি র দায় ও লেখকের। ব্যাকরণ ও রাজনীতির বাইরে না। কাজেই গড়ব তো কী গড়ব আর ভাঙ্গলেই বা কোনটা ভাংবো সেটা ভাবার বিষয়। ব্যাপারটা ঠিক এলোমেলো করে দে মা লুটেপুটে খাই নয়। এইটুকুই। তুমি যেখানে আমার বক্তব্য দেখেছ সেখানে একটা স্পেসিফিক লস অফ পলিটিকাল ইন্টিগ্রিটির কারণে নিন্দা করেছিলুম। যথারীতি ভদ্রজন দের মাথায় ঢোকেনি। এবং দুটো শিবির বানিয়ে ব্যাকরণ নাকি ব্যা -করণ তাই নিয়ে কাজিয়া কচ্ছেন। ওটা আমার বিষয় ই নয় :)
  • Kaju | ০৭ আগস্ট ২০১৪ ১৩:৩৭252192
  • ওটা ইচ্ছে করেই অ্যানিমিয়া লিখেছি। আমরা সচরাচর অ্যানিমিয়া-ই বলি, রক্তাল্পতা বলি কি? কেউ বলতেই পারে, ক্লাম্সি শোনাচ্ছে। লেখার সময় এত বিশুদ্ধবাদী হব কেন?
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ১৩:৩০252191
  • মূল বক্তব্যে ছিলো "বাংলা শব্দভান্ডারের অ্যানিমিয়া" - সেখানেও রক্তাল্পতা দেখতে পাচ্ছি।
  • তাপস | ০৭ আগস্ট ২০১৪ ১৩:২৪252190
  • সংস্কৃত আর প্রাকৃতের লাইনে নিয়ে ফেললে খেলাটা জমে যাবে l
  • b | ০৭ আগস্ট ২০১৪ ১৩:১৩252189
  • সংস্কৃতটাও তো বিদেশী ভাষা হতে পারে। মানে, এক শব্দটাও বিদেশী। (পালাই, এরা পেটালো বলে)
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ১৩:০৩252188
  • আমি বলব? আমি বলব?
    বিদেশি শব্দ বাংলা শব্দভান্ডারে ঢুকলে তো ভালোই। এতে ভাষায় শব্দভান্ডার বেড়ে ওঠে। ভাষা সমৃদ্ধ হয়। বেঁচে থাকে।
    সেদিন আমার এক দিদির সঙ্গে কথা হচ্ছিলো ফোনে, তিনি ১৯৮২ থেকে দেশের বায়রে। তিনি বললেন দেশে গিয়ে কাজের মেয়ের কাছে "এক পেয়ালা চা" চাইলে সে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে, কী বলবে বুঝতে পারে না। এতে দিদির খুব কষ্ট হয়েছে, পেয়ালা কী জিনিস তা বোঝেনি কাজের মেয়ে।
    কিন্তু কথা হলো যে, "এক পেয়ালা চা" এর মধ্যে দুটো বিদেশী শব্দ, চা এবং পেয়ালা। এদের একটিও সমোস্কিতো থেকে আসেনি। সেইটা কিন্তু দিদি জানে না। পেয়ালা- এই বিদেশী শব্দটুকু আমরা ভাষায় জুড়ে নিয়েছি, তবে এক কাপ চা কেন বলতে পারব না?
    কাপ ইংরিজি থেকে এসেছে, পেয়ালা ফার্সী থেকে। আপত্তিটা কোথায়?
    অথচ ঐ দিদিই গুরু ইঃ তৎসম শব্দে যে ইংরিজি শব্দভান্ডার সমৃদ্ধ হচ্ছে, সেটায় খুশি।
  • kumu | ০৭ আগস্ট ২০১৪ ১২:৫৩252187
  • আমি চশমা নিয়ে কী জানিএকটা
  • kumu | ০৭ আগস্ট ২০১৪ ১২:৫২252186
  • এদিকে অস্মি চশমা নিয়ে কী জস্নি একটা জিগালাম কেউ তার জবাব দেয়া দূরে থাক ভালো করে শুনল না।
  • Kaju | ০৭ আগস্ট ২০১৪ ১২:৪৮252185
  • একুবাউ আছেন নাকি? এক জায়গায় আপনার মন্তব্য থেকে একটা কথা মনে হল, সেরকম আলোচনার যোগ্য নয় ঠিক, তবু কী মত জানতে চাই।

    এই যে আজকাল অনেকেই আইটি ফাইটিতে একটু থিতু হয়ে ইন্টেলেকচুয়াল স্ট্যাটাস পাবার জন্যে পদ্যলেখক হয়ে উঠছে, শুধু পদ্য না, তবে শুরু তো এই ফাঁকিবাজি আগড়ুম বাগড়ুম দিয়েই, তাদের অনেকের বাংলা জ্ঞান সীমিত এটা দেখা যাচ্ছে। কোনো দ্বিমত নেই।

    কথা হল, তাদের অনেকেই পদ্যের মধ্যে ইঞ্জিরি ওয়ার্ড গুঁজে দেন, যার বাংলা প্রতিশব্দ হয়ত আছে, বা ঠিক যুতসই কিছু নেই। আবার কোনো ক্ষেত্রে বাংলা প্রতিশব্দটা একটু ভজকট যুক্তাক্ষর নিয়ে ভারী খুব, তার চেয়ে তার ইঞ্জিরিটাই আমরা কথ্য ভাষায় আকছার বলে থাকি, হালকা ফুলকা উশ্চারণ, কমিউনিকেট করতেও সহায়ক, সেরকম কেসে যদি ইঞ্জিরি ওয়ার্ডটাই বসাই, সেটা কি তার বাংলা শব্দভান্ডারের অ্যানিমিয়া প্রকাশ করবে না গ্রাহ্য হবে?

    অন্য কেউও বলতে চাইলে বলতে পারেন।
  • তাপস | ০৭ আগস্ট ২০১৪ ১২:১৪252184
  • ফেবুতে রোদ্দুর রায় আমার ফ্রেন্ড রিকো অনুমোদন করেছেন। জানানোর মত খবর নয়?
  • phutki | ০৭ আগস্ট ২০১৪ ১১:৩২252183
  • ভুল বলেছি।শেখর দাস নয়। ওটা বাপ্পাদিত্য বন্দোপাধ্যায়ের ছবি।
  • sch | ০৭ আগস্ট ২০১৪ ১১:২০252182
  • আজ কলকাতায় ট্যাক্সি স্ট্রাইক। অফিস আসার পথে অনেক ক্ষণ ট্যাক্সি না পেয়ে - নাস্তানুবুদ হয়ে জানলাম - তাই জানিয়ে গেলাম যদি কারো কাজে লাগে
  • kumu | ০৭ আগস্ট ২০১৪ ১০:২৮252181
  • মিঠি গো ও ও
    এই কারণেই আমাদের দাম্পত্য এদ্দিন টিঁকে আছে,আমা হেন অকর্মণ্য অগোছালো উদাসীন আরো কত কিছু -মানুষের জীবনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত