এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৭ আগস্ট ২০১৪ ০৯:৩৭252180
  • সুখী দাম্পত্য টিকিয়ে রাখতে গেলে ভালো করে শুক্তো খান।

    আজ দেরি হয়ে গেলে কাল থেকে শুরু করবেন।
  • byaang | ০৭ আগস্ট ২০১৪ ০৯:৩১252179
  • আকার দেওয়া ভিডিওটা টুউউউ গুউউড। সক্কাল সক্কাল খুব হাসলাম।
  • ... | ০৭ আগস্ট ২০১৪ ০৯:০৩252178
  • আর বাকি সবাই, চেষ্টা করার জন্য।
  • ... | ০৭ আগস্ট ২০১৪ ০৯:০২252177
  • ইয়েস! শিল্পান্তর। ধন্যবাদ phutki।
  • aka | ০৭ আগস্ট ২০১৪ ০৪:১২252176
  • #t=722


    আইটি গাইজদের জন্য।
  • phutki | ০৭ আগস্ট ২০১৪ ০৪:০২252175
  • ঐ সিনেমাটা হল শিল্পান্তর। খুব সম্ভবত শেখর দাসের ছবি।
  • T | ০৭ আগস্ট ২০১৪ ০৩:১৯252174
  • হ্যাঃ, আজব গাঁয়ের আজব কথা তো শীর্ষেন্দুর নবীগঞ্জের দৈত্য অবলম্বনে। ওখানে দেবশ্রী ছিল। কিন্তু সাপ টাপ ওসব ছিল না।
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ০৩:০১252173
  • রাইট!
  • + | ০৭ আগস্ট ২০১৪ ০৩:০০252172
  • আজব গাঁয়ের আজব কথা
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ০২:৪৯252171
  • তাহলে মনে পড়ছে না এখন
  • ... | ০৭ আগস্ট ২০১৪ ০২:৪৭252170
  • হ্যা ডেসক্রিপশন তা ঠিক্ঠাক কিন্তু নাম ট এটা নয়। এক যে আছে কন্যা তো কন্কনার প্রথম ফিল্ম।
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ০২:৪৩252169
  • সম্ভবত এক যে আছে কন্যা। দেবশ্রী গ্রামে গ্রামে সার্কাসে খেলা দেখাতো, খুব দরিদ্র জীবন, শুধু ভাত খেতো। অথচ খেলা দেখানোর সময় সে সাপ নয়, জ্যান্ত মুর্গী ছিঁড়ে রাক্ষসের মতো রক্ত খেতো। এই সিনেমাটা?
  • ... | ০৭ আগস্ট ২০১৪ ০২:৪০252168
  • দিননা প্লীজ।
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ০২:৩০252167
  • পারি
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ০২:২৯252165
  • আর শোকসভা তো ওইরকমই হবে। কেউ কাঁদবে, কেউ বাইট দেবে, কেউ বাইরে বসে সিঙ্গাড়া খাবে, বদ ছোঁড়রা এক কোনে গিয়ে ফিকফিক করে হাসবে। আপনারা কি ভাবেন, সবাই ব্রাহ্মমতে শোকসভা পালন করবে? ওরকম হয়না।
  • ... | ০৭ আগস্ট ২০১৪ ০২:২৯252166
  • একটা সিনেমা দেখেছিলাম অনেকদিন আগে, নাম টা এখন আর মনে পড়ছেনা। শুভাশীষ ছিলেন, পুরুলিয়া বা ওরকম কোনো জায়্গায় শুট করা। আর খুব সম্ভব দেবশ্রী রায় ছিলেন। জ্যান্ত সাপ টাপ খেয়ে নেওয়ার খেলা দেখানো টাইপ কিছু ছিলো ছবি তে। কিছুতেই খুজে পচ্ছি না, কেউ প্লীজ কোনো হিন্ট দিতে পারেন?
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ০২:২৬252164
  • লিং দিন লিং। নইলে কী পড়ে ফিডব্যাক দেব বুঝতে পারছিন।
  • a x | ০৭ আগস্ট ২০১৪ ০২:০২252163
  • চতুরঙ্গ দেখেছিলাম। অতি বাজে। সিরিয়াসলি বাজে। আর এমনিতেই এই ঋতুপর্ণাকে পোষায়না। যে সিনেমাতেই দেখি, একই চরিত্র যেন!
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ০১:৪৯252162
  • প্রথম যৌবনে আমি একটা শোকসভায় গেছলাম। অ্যাকাডেমিতে। বাইরে নয়, অডিটোরিয়ামেই - প্রবেশ অবাধ। সেই প্রথম, সেই শেষ।
    মনে অনেক দুঃখ ছিলো। গুরুদশা তখন। প্রথম থেকে শেষ অবধি সেখানে বসে চোখের জল ফেলেছি। স্টেজের ওপরে এক এক করে স্মৃতিচারণা চলছিলো, পরিষ্কার বোঝা যায় কতটা আসল কতটা কৃত্রিম। মৃতের একটা বড়ো ফোটো ফ্রেমে, সম্ভবত মালা পরানো। একেকজনের একেক্রকম পারফর্ম্যান্স - এক্জন ফোটোর সামনে অবধি এগিয়ে গিয়ে হাতজোড় করে নমস্কার করেই হাঁউহাঁউ করে কেঁদে উঠলেন। আমরা দর্শকাসনে - একটু সামনের দিকের সীট পেয়েছি। আরেকজন সাষ্টাঙ্গ প্রণাম- যে যেমন পারছে একে অন্যকে টপকে যাচ্ছে। একসাথে অত বুদ্ধিজীবি দেখবে বলে কিছু পুঁচকে ছোঁড়াছুঁড়িও জড়ো হয়েছে সেখানে। কে কত তীব্রভাবে দুঃখের প্রকাশ জানাবে তারই হুড়োহুড়ি। মৃতব্যক্তি তখনো মালা পরে পেছনে ফোটোয় মুচকি হাসছেন। এদের অভিনয়ের ফাঁক ধরে ফেলেছেন মনে হচ্ছিলো। খুব আফশোস হয়েছিলো সেদিন। কেন গেলাম ঐ শোকসভায়? এর চেয়ে বামুন ডেকে ওং নমো করে শ্রাদ্ধ করা ঢের ঢের ভালো।
  • Ekak | ০৭ আগস্ট ২০১৪ ০১:৪৩252161
  • ওই কাঁচের মধ্যে দিয়ে ম্যানেকিন দের দিকে তাকিয়ে আছে হার্বার্ট ওই শট টা স্টিল পাওয়া যাবে কারো কাছে ? অনেকদিন ধরে খুঁজছি !! প্রিন্ট করাবো।
  • herbert | ০৭ আগস্ট ২০১৪ ০১:৩৯252160
  • হার্বাট আমার দেখা লাস্ট কুড়ি বছরের বেস্ট বাংলা সিনেমা। সুমন বইটাকে নিয়ে যা-তা বানিয়েছে। সিনেমাটা আগে দেখেছি, পরে বইটা অত ভাল লাগেনি। হার্বাট-প্রেম অনেকটাই সুমনের অবদান।
  • Ekak | ০৭ আগস্ট ২০১৪ ০১:৩২252159
  • আমার হার্বার্ট ভালো লেগেছিল। খুব খুব কম সিনেমার ফ্রেম ধরে মনে থাকে। হার্বার্ট এর কিছু ফ্রেম তার মধ্যে পরে। কিন্তু বাকি সিনেমাগুলো ট্রেইলার দেখেই সন্দেহবশতঃ আর দেখিনি।
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ০১:৩১252158
  • হারবার্ট এর একটা ইংরিজি অনুবাদ আছে অরুণাভ সিন্‌হার করা। তার কভার পেজে সিনেমার হারবার্টের ফোটো। ইংরিজিটা পড়া হয় নি ভয়ে। বইটা অমনি পড়ে থাকে তাকে।
  • Atoz | ০৭ আগস্ট ২০১৪ ০১:৩০252155
  • সে, এইসব মোমবাতি প্রতিবাদ ইত্যা ইত্যা এগুলো তো আমার একধরনের স্পোর্টস বলে মনে হয় আজকাল। ঃ-)
  • T | ০৭ আগস্ট ২০১৪ ০১:৩০252156
  • হারবার্ট খারাপ লাগেনি। কাঙাল মালসাট দেখা হয় নি। নেটে পাওয়া যায়?
  • /\ | ০৭ আগস্ট ২০১৪ ০১:৩০252157
  • মামুর জন্যে
    DLI.gov.in থেকে Lokekathar Satkahan। পড়ে ফীডব্যাক দিয়েন।
  • সে | ০৭ আগস্ট ২০১৪ ০১:২৫252154
  • শোকসভা বলুন কি মোমবাতি সভা কি প্রতিবাদ সভা কেমন যেন বুদ্ধিজীবিদের প্রোপাগ্যান্ডা প্ল্যাটফর্ম মনে হয়। দিল্লীর সেই মেয়েটা গ্যাংরেপ হয়ে ১৬ই ডিসেম্বর ২০১২ না কবে যেন মারা গেল তারপরে তাকে নিয়ে কলকাতায় অমনি এক শোকসভায় গেসলাম। অ্যাকাডেমির সামনের চত্তরটায় ২০১৩র জানুয়ারী, ২ কি ৩ তারিখ হবে। একে একে বুদ্ধিজীবিরা সব কবিতা আবৃত্তি করছেন তো কেউ জীবনমুখি গান হেঁকে উঠলেন। নবারুণ স্টেজে উঠে মৃদুস্বরে কিছু বলেছিলেন - শোনা গেল না, সকলেই টিভি চ্যানেলকে নির্ভয়ার জন্যে বাইট দিতে ব্যস্ত। চ্যানেলগুলো সব ছেঁকে ধরেছে। এক শ্রুতিনাটক শিল্পী আরেট্টু হলে পুরো নাটকই নামিয়ে ফ্যালেন আরকি। পোষাচ্ছিলো না। পাশে একজন ছিলেন তাঁকে বল্লাম - একটু পরেই আরো অন্ধকার হবে মনে হচ্ছে তখন ফ্যাতাড়ুরা হয়ত আকাশ থেকে নেমে আসবে, ওপর থেকে নোংরা ফেলতে পারে - তাই এইবেলা পালাই।
  • Ishan | ০৭ আগস্ট ২০১৪ ০১:২৪252153
  • কেন, হারবার্ট তো দিব্য। তবে আমার খুব বাজে লেগেছিল সুমনের সুবিখ্যাত নাটক তিস্তাপারের বৃত্তান্ত। এমনিতে নাটক কমই দেখা হয়, কিন্তু কে যেন মহাকাব্য-টাব্য লিখলেন বলে লাফাতে লাফাতে দেখতে যাওয়া হল। প্রথম দৃশ্যটা খুবই ভালো লেগেছিল। কিন্তু বাকিটায় তিস্তাপারের বৃত্তান্তর কোনো এফেক্টই এলনা। আমার এমনকি আর মনেও নেই, দৃশ্যগুলো কী ছিল।

    তিস্তাপারের বৃত্তান্ত নাটক করা খুব শক্ত জানি। কিন্তু সেটা দারুন উৎরেছে শুনেই তো দেখতে গিয়েছিলাম। কী জানি এক্সপেক্টেশনের সমস্যা ছিল হয়তো।
  • Atoz | ০৭ আগস্ট ২০১৪ ০১:২১252151
  • আর শুনলে হয়তো আপনারা খুব অবাক হয়ে যাবেন বাদল সরকার সম্পর্কে প্রায় কিছুই জানতাম না, এখনও তেমন কিছুই জানি না।
    কিন্তু নারায়ণ সান্যালের বই, "এক . দুই.. তিন..." নামিয়েই আমার কাল হলো। সেখানে বাদল আর উনি কার্ফুর মধ্য দিয়ে যাচ্ছেন স্বাধীনতাপূর্ব দাঙ্গার আমলে, এইসব পড়েই আমার মহা ইয়ে অবস্থা হলো এই বাদল সরকার সম্বন্ধে জানার জন্য। কেউ যদি লেখেন এই যারা নাটক ইত্যাদির সঙ্গে প্রত্যক্ষ যুক্ত, তবে খুব ভালো হয়। কেঠো কেঠো উইকিপিসি থেকে কিছুই পাচ্ছি না। ঃ-( মনে যা চাইছি তা পাচ্ছি না। ঃ-)
    প্লীজ টই খুলে লিখুন কেউ।
  • T | ০৭ আগস্ট ২০১৪ ০১:২১252152
  • একদম। আমারো নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত