এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kabya | ০৬ আগস্ট ২০১৪ ১১:২৯252030
  • ঠিক আজ রবি ঠাকুর এর ও মৃত্যুদিন।
    তাই রবি ঠাকুর কেই স্মরণ করে,

    "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
    জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
    আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
    বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
    যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
    উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
    দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
    অজস্র সহস্রবিধ চরিতার্থতায় — "
  • তাপস | ০৬ আগস্ট ২০১৪ ১১:২৮252029
  • সক্কালবেলা পরনিন্দে, দিনটা কেমন যাবে কে জানে?
  • তাপস | ০৬ আগস্ট ২০১৪ ১১:২৬252028
  • আর কইয়েন না কুমুদি, শেখাতে গেলে বলে - আমি আব্বৃতি (মা ক্কালী এরম করে বলে) ক্লাস থেকে উচ্ছারন (এটাও) শিখে এসেছি।
    বলতে ইচ্ছে করে তোর ক্যাঁতায় আগুন।
  • dd | ০৬ আগস্ট ২০১৪ ১১:২৪252027
  • বানানও এক চলমান অবস্থা। কতো বানান চেঞ্জ হয়ে যায়।
    কবি তো সেই কবেই গেয়ে রেখেছেন "কালক্রমে সবই যায়,বানান,অক্ষর,উচ্চারন"।

    এই কিছুদিন আগেও (শ খানেক বছর) দীর্ঘ ঋ ছিলো, দীর্ঘ ৯কারো ছিলো। তন্ত্রের বহু মন্ত্র ও যন্ত্র এই পঞ্চাশ অক্ষর এর উপর নির্মান ছিলো। এখন ধাঁ করে দুটো বাদ্দিয়ে দিলেন। তো সনাতন ধর্মের কি হবে ভাবলেন একবারো?
  • kumu | ০৬ আগস্ট ২০১৪ ১১:১৭252026
  • তাপস অজস্র উদা দেয়া যায় -অথিথি,প্রোস্নো ইঃ
  • kumu | ০৬ আগস্ট ২০১৪ ১১:১৫252025
  • ঈ কার তুলে দিলে অভ্যু?তবে আমার নামটার কী হবে?
    বানানের কথা আর কইও না আনন্দ গ্রুপের ম্যাগাজিনগুলো এককালে আদর্শ ছিল।আর এখন ?
    আমি ঠিক্করেছি শারদীয় আনন্দবাজারের সব ভুল গুলো রেড মার্কিং করে বইটা ওদের পাঠিয়ে দেব।
  • তাপস | ০৬ আগস্ট ২০১৪ ১১:১১252024
  • যথেষ্ঠ -বাংলা টেলিভশন চ্যানেলের সংবাদ পাঠিকা ও পাঠকরা যথেচ্ছ প্রয়োগ করে থাকেন।
  • Arpan | ০৬ আগস্ট ২০১৪ ১১:০৮252023
  • আজকাল কলকাতায় বিচিত্র সব বুনাম দেখছি।

    হল্দীরাম, যথেষ্ঠ ইঃ।।
  • তাপস | ০৬ আগস্ট ২০১৪ ১১:০৫252022
  • সরস্বতী পুজোর অঞ্জলি না দাও, মিঠুকে কি এক অঞ্জলি ভালবাসা দিলে না? তাতে কি একটুও জল মেশানো ছিল না? তাইলে হয়ে গেল জলাঞ্জলি।

    কুল ছোটবেলা থেকে এখনও বদলায় নি। খাওয়ার কুল আর বংশ কুল, দুইই হ্রস্ব ই। ব্যতিক্রম শুধু নদীর, সাগরের, এমনকী উপ-র কূলও।
    লুণ্ঠনের ক্ষেত্রেও তাই। বাংলায় যখন কেবল লেটার প্রেস ছিল তখন ন্ট ছিল না। লণ্ডন বানানও এরকম করেই লেখা হত। পরে ঠিক হয়, বিদেশি শব্দের ক্ষেত্রে ন্ট বা ন্ড লেখা হবে। অন্য সব ক্ষেত্রেই ণ্ড বা ণ্ঠ।

    ভূল চিরকালই ভুল। আজও।

    কত্ত পয়সা দিলাম !
  • | ০৬ আগস্ট ২০১৪ ১১:০১252021
  • রবি ঠাকুরের মৃত্যুদিন ও বটে।
  • - | ০৬ আগস্ট ২০১৪ ১০:৫৩252020
  • এল্সিএম, ৯টা ৪৭, ওখানে বেদান্ত সোসাইটি বলে না? এনিওয়ে, ফ্রি খাবার নেই মানে কি? কিনতে হয়?
  • kabya | ০৬ আগস্ট ২০১৪ ১০:৪৭252019
  • আজ হিরোশিমা ডে।
  • cb | ০৬ আগস্ট ২০১৪ ১০:১০252018
  • ইনফ্যাক্ট সামনা সামনি আলাপ না থাকলেও ফেবুতে রি ইউনিয়ন নিয়ে উদ্যোগ নিতে দেখেছি, তাই চেনা।
  • cb | ০৬ আগস্ট ২০১৪ ১০:০৩252017
  • পন্চম বর্ষ আবার কোথা থেকে এল, চার বছরের কোর্স। আমাদের ই তো জুনিয়র। মনটা ভেঙ্গে গেছে কালকে থেকে। দিব্যি হাসি খুশি ছেলে, যতদূর মনে পড়ছে ওদের ফ্রেশার্স টায় গেছিলাম, ওটাই লাস্ট কলেজে।
  • lcm | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৫০252016
  • হ্যাঁ, হ্যাঁ, অরোরা টেম্প্‌ল, মনে পড়েছে।
  • | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৪৯252015
  • নেপারভিলে মন্দির কোনটা এলসিএম? অরোরার হিন্দু মন্দির কি?
  • lcm | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৪৭252014
  • রামকৃষ্ণ মিশনে গেছিলাম, শৌনকের সঙ্গে। ফ্রি খাবার নাই।
  • | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৪৪252013
  • আরো আছে। মিঠুও দময়ন্তীর দোতলা ট্রেন চড়ে মিউজিয়াম যাত্রা। সপরিবারে মিতাদি ও মিঠুর অনেক চিন্তাভাবনার পর ট্রেনের বদলে গাড়িতে যাত্রা। আর্ট মিউজিয়াম ফেরত দিব্যেন্দুদার রাস্তা হারিয়ে ঘেটোয় ঢুকে পড়া। ঘোতনের জন্যে বাবার গালফোলা মুখ উপেক্ষা করে দোতলাট্রেনে চড়া, নেভিপিয়ারে নাচানাচি, দৌড়োদোড়ি। ডেভনে হপ্তান্তে বাজার ও বিরিয়ানি ভক্ষণ। গরমে প্রায়শই বন্ধুদের আসাযাওয়া ও হাহাহিহি। আর সর্বোপরি লেক মিশিগান এবং তার অসম্ভব নীল জলঃ)
  • lcm | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৪২252012
  • হিন্দি পপুলার কার্টুন কমিক্‌স চাচা চৌধুরী-র স্রষ্টা কার্টুনিস্ট প্রান শর্মা মারা গেলেন।
  • lcm | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৩৮252011
  • পিকাসো, মোনে, মানে, রেনোয়া, ভারমিয়র, মিকেলেঞ্জেলো, দ্য ভিঞ্চি ... ...--- এখানে দেখসি, যা যা হেইখানে আছে। নিউইয়র্কে কিসু। শিকাগোতে আর্ট ইন্স্টিটিউতে ভেতরে যাই নাই, তবে ঐ একটা ভালো সায়েন্স এন্ড ইন্ডাস্ট্রি মিউজিয়াম আছে ওটাতে গেছি, ফিল্ড মিউজিয়মেও গেছি মনে হচ্ছে। আর ব্রুকফিল্ড জু। শিকাগো বুল্‌স বাস্কেটবল হত ইউনাইটেড সেন্টারে।
  • lcm | ০৬ আগস্ট ২০১৪ ০৯:৩০252010
  • তাই তো! পঞ্চম বর্ষ-টা কি ব্যাপার? এমটেকে তো ফার্স্ট আর সেকেন্ড ইয়ার। তাকে তো পঞ্চম আর ষষ্ঠ বর্ষ বলে না। নাকি বদলে গেছে এখন।
  • Abhyu | ০৬ আগস্ট ২০১৪ ০৯:২৯252009
  • আর আর্ট ইন্সটিটিউটে গেলে পিকাসোর সেই কুড়ি বছর বয়সের আঁকা ছবি
  • শ্রী সদা | ০৬ আগস্ট ২০১৪ ০৯:২৭252008
  • পঞ্চম বর্ষ ? এম টেক বোধয়।
    যদুপুরের এম টেক থেকে চাগ্রীবাগ্রী তেমন হয়না। আমার যে কটা বন্ধু করেছিল সব ঐ টিসিএস/কগনি/আইবিয়েম পেয়েছে, তাও অনেক কাঠখড় পুড়িয়ে।
  • Abhyu | ০৬ আগস্ট ২০১৪ ০৯:২৪252007
  • শিকাগোর স্বামীনারায়ণ মন্দির, রামকৃষ্ণ মিশন, আর্ট ইন্সটিটিউট (আর ব্ল্যাঙ্কির ভ্রমণ, মোবাইল ফোন ভেবে টিভির রিমোট)।
  • Abhyu | ০৬ আগস্ট ২০১৪ ০৯:২১252006
  • ABP আনন্দেও বার বার বলছে যে ইঞ্জিনিয়ারিঙের দিন গিয়াছে
  • lcm | ০৬ আগস্ট ২০১৪ ০৯:১৮252005
  • নিউজ বোল রাহা হ্যায় কে, ইঞ্জিনিয়ারিং কে আচ্ছে দিন গ্যয়া।
  • lcm | ০৬ আগস্ট ২০১৪ ০৯:১৭252004
  • ওহ, শিকাগো নিয়ে গপ্পো হচ্ছে বুঝি, অনেক স্মৃতি, নব্বুই-এর দশক। গড়ে দুমাসে একবার হত যাওয়া। ডেভন, একই রাস্তার কয়েকটা ব্লক নামকরন হল গান্ধী অ্যাভিনিউ, কয়েকটা ব্লক জিন্না অ্যাভিনিউ - হলুদ গুঁড়োর প্যাকেট, বাংলাদেশী দোকানে ইলেকট্রিক করাত দিয়ে কাটা ইলিশ, হিন্দি সিনেমার ভিএইচএস টেপ, গাঁতিয়ে ইন্ডিয়ান বুফে। লেক শোর অ্যাভিনিউ দিয়ে ড্রাইভ, লেক মিশিগানে নৌকা বিহার - সামারে নীল, শীতে সাদা। চারতলা দেওয়াল জুড়ে মাইকেল জর্ডন, স্কটি পিপেন-এর ছবি। ডাউনটাউনে পার্কিং পেতে তেমন সমস্যা হত না। ভাস্করের বাড়িতে কিছু খাওয়া দাওয়া, সে কি বাঙালী রান্না রে ভাই। ইউনি-অফ-শিকাগোতে ছিল শৌনক, ওর অ্যাপার্টমেন্টটা ছিল রেল ট্র্যাকের ধারে, ট্রেন গেলেই কেমন আড়াই স্কেলের ভূমিকম্প। ওহেয়ার এয়ারপোর্ট, কতবার যাতায়াত, কতজনকে তুলতে যাওয়া, ছাড়তে যাওয়া। ৯৪-তেই বোধহয় বঙ্গোসম্মেলন হল শিকাগোতে - মুনমুন সেন। তবে কোনোদিন শিকাগোর দুগ্গাপুজোয় যাই নি। নেপারভিলে হিন্দু মন্দিরে গেছি যাবার পথেই, ফ্রি খাওয়া হত, আর একটা মন্দিরে একবার গেছিলাম তাতে আরো ভালো খাওয়া ছিল। ... সামারে শিকাগো সুস্বাদু। শীতে তত না।
  • - | ০৬ আগস্ট ২০১৪ ০৯:১৫252003
  • সে কি! ইনকনসিস্টেনসি কি অবৈজ্ঞানিক নাকি?
  • a x | ০৬ আগস্ট ২০১৪ ০৯:১৪252002
  • হেলো? হ্যালো? ওলা! আ-হা?
  • a x | ০৬ আগস্ট ২০১৪ ০৯:০৪252001
  • কেন ইঞ্জিনিয়ারিংএর দিন কেন গিয়াছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত