এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Qy | ২২ জুলাই ২০১২ ০১:৪০25199
  • গোটা ছোটোবেলাটা আমার আইসক্রীম খাওয়া হয় নি, কাঠিও না কাপও না, অ্যাজমার জন্য। প্রথম কাপ আইসক্রীম খেলাম কালেজে উঠে, কাঠি আজও খাইনি, একবার কামড় দিয়েছিলাম ডগায়, ভালো লাগে নি, তাই আর খাই নি।
    আইসক্রীমের চেয়ে চকোলেট বেশি ভালো লাগে, পসন্দ আপনা আপনা। ঃ-)
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০১:৪০25200
  • সালোয়ার পরে গেলে অনেক জায়গায় ক্যাল খাচ্ছেন আজকাল। ;-)
  • pi | ২২ জুলাই ২০১২ ০১:৩৬25196
  • খোয়াই, তার মানে এই ssc র ফলে এই মুশকিলটা হচ্ছে ? এই দূরদূরান্তের লোকজন ? তবে, ভেবে দেখলাম, আমাদের অনেক দিদিমণিই তো অনেক দূর দূর থেকে আসতেন। আমরা ছাত্রীরাও। এই লোকাল বণ্ডিং না থাকলেও খুব অসুবিধে হবার কথা কি ?
  • Blank | ২২ জুলাই ২০১২ ০১:৩৬25197
  • আমাদের ইস্কুল এখনো খারাপ না। ভালো ই আছে। আমার খুরতুতো ভাই, ভাইপো, চেনা পরিচিত অনেকেই পড়ে ওখানে।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০১:৩৬25198
  • দল বেঁধে ফুচকা খাওয়ার এক অন্যরকম ডাইনামিক্স আছে, শালপাতা শঙ্কু আকারের করে হাতে নিয়ে ঝুড়ি ঘিরে দাঁড়ানো পাঁচজন, ফুচকাওয়ালা পুর আর তেঁতুলজল ভরে একেকজনকে একেকটা করে ফুচকা দিচ্ছে, টপ করে মুখে পুরে ঝালে হুশহাশ--করতে করতেই পরের রোটেশন এসে যাচ্ছে, এ একধরনের অনুভব, পুরোটা শুধু খাওয়া না, একটা অ্যাকটিভিটি, সেই টক ঝালের সঙ্গে কুড়মুড়ে ফুচকা মিশে যাবার এক অদ্ভুত অনুভূতি মস্তিষ্কের প্লেজার সেন্টারে গিয়ে যেটা ধাক্কা মারে। ঃ-)
    আর সবচেয়ে বড় পুরস্কার হলো শেষের ফাউ রাউন্ড। ঃ-)
  • siki | ২২ জুলাই ২০১২ ০১:৩৪25195
  • hnu, jodi kal laptop peye jaai to bhatabo. emnite ekhon ramjan upolokkhe roj bela 2toy office chhuti. agami ek maas. Joy allah baba. ranara.
  • pi | ২২ জুলাই ২০১২ ০১:৩৩25194
  • সিকি, কেমন লাগছে, লিখো কাল।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০১:৩২25193
  • বেশ তো, সিকি, কাল ভাটিও প্রাণ ভরে।
  • siki | ২২ জুলাই ২০১২ ০১:৩১25191
  • ammo ghumote jaai ... jibone prothom robbar office korte jabo ...
  • পাই | ২২ জুলাই ২০১২ ০১:৩১25192
  • *বোরোলীন হাউসের সামনে সবাই থাকতো। ফুচকারা, কাহি আইসক্রিমেরা, ঝালমুড়িরা, আচারেরা, ঘুগনিরা।
  • pi | ২২ জুলাই ২০১২ ০১:২৯25190
  • সবাই থাকতো। খালি আমি তাদের কোনোদিনও খাইনি। মা সেই যে বারণ করেছিল আর আমি মায়ের কোন কথাই প্রায় না শুনে এইটা যে কেন শুনেছিলাম ! বন্ধুদের থেকে একটু অধটু টেস্ট করতুম। কিন্তু সে সামান্যই। এদিকে ড্যাবডেবিয়ে এসব দেখেও যেতুম। ঝালমুড়িওয়ালা, কাঠি আইসক্রিমপুআলা। ওরা কী করে তাই দেখতুম। না, না, খাবারে তেমন নজর দিতুম না। কারণ, একটু বাদেই তো বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরে ডাল আর ডিমের ওমলেট খেতে খেতে, আমি অবশ্য সেই সবই খেতুম। এক টাকার ঝালমুড়ি, পঁচাশ পয়সার চুরমুর, একটাকার ফুচকা, একটা সবুজ কাঠি আইসক্রিম। সব ই ঐরকম করে বানানো, ঐরকম করে দেওয়া। অ্যাকচুয়ালি, আমিই আইসক্রিমওয়ালা, মুড়িওয়ালা হতুম। আমি খেতুম।
    একদিকে ভালোই ছিল, টাকাপয়সাও লাগতো না। যত খুশি খাই পেট খারপেরো ভয় ছিল না। সব আইটেমই খেতে পারতুম, পেট ভরে যাবার ভয় ও ছিল না।

    তবে মাধ্যমিক দেবার পর যেদিন দাদাকে জানালুম আমি এগুলো কখনো খাইনি, দাদা দেন অ্যান্ড দেয়ার আমাকে নিয়ে বেরিয়ে গেছিল। বাড়ির কাছেই একটা মেলা চলছিল। কাঠি আইসক্রিম খাইয়েছিল। চুরমুর। ঘুগনি।
    আর বলেছিল, খবর্দার যদি আর কাউকে, বিশেষ করে দাদার বলি, যে সারাস্কুলজীবনে আমি এসব কিনে খাইনি ! দাদার নাকি প্রেস্টিজ বলে আর কিছু থাকবে না।

    এখন, যখন প্রায় রোজ মুড়ি মাখি, সেই স্কুলের মুড়ি, বন্ধুদের কাছ থেকে টুকঠাক খেয়ে যেমনটি লেগেছিল, ঠিক অমনটি মাখার চেহ্হ্টা করি। ঠিক অমনটি, সেমি ন্যাতানো, হু হা ঝাল ঝাল ! তবে ঠিক অমনটি ... হয় না। এখনো চেষ্টায় আছি।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০১:২৭25189
  • তবে হ্যারিরা অফিসে বংদের সিগারেট ঝেড়ে ফাঁক করে দিত এইটা দেখেছি ও অনুভব করেছি।

    (তোমাকে খচাবার জন্য বললাম ঃ))
  • nina | ২২ জুলাই ২০১২ ০১:২৫25188
  • আম্মো তাই প্পন--গুন্নাইটঃ-)
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০১:২৪25187
  • নাহ নীনাদি, এইবার আমি ঘুমুতে যাবো।

    তাছাড়া আমি কোন লিস্টে কখন বিলং করতাম সেই নিয়ে প্রবল ঘেঁটে আছি। ঃ)
  • Blank | ২২ জুলাই ২০১২ ০১:২১25186
  • ঘটি গরম, ইস্কুলের পাশের করমচা গাছ, ফলসা গাছ এক খানা।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০১:২০25184
  • পাই, অন্যসব কথা জানি না, আমাদের স্কুলটার অবস্থা খুবই নাকি খারাপ হয়ে গেছে আগের থেকে, পুরানো দিদিমণিরা বেশিরভাগই রিটায়ার করেছেন বা ছেড়ে দিয়েছেন, নতুন যারা এসেছেন পড়াতে তারা অনেক দূর থেকে আসেন ও যান, চারপাশের লোকালিটির সঙ্গে তাদের সেভাবে অ্যাটাচমেন্ট হয়নি, তাদের ওখানে থেকে কাজ করারও সুযোগ নেই, থাকার জায়্গা নেই বা ব্যবস্থা নেই, তারফলে ব্যাপার খুব দায়সারা গোছের হয়ে গেছে। পড়ানোর কোয়ালিটি নেমে গেছে আর অন্যন্য এক্স্ট্রা কারিকুলার অ্যাকটিভিটি প্রায় বন্ধই হয়ে গেছে, আগে যারা পড়াতেন তাদের একটা ব্যক্তিগত বন্ডিং ছিলো স্কুলের সঙ্গে আর আন্তরিকতা ও ছিলো, লিমিটেড রিসোর্সেই অনেক কাজ তারা করেছেন, বহু ছাত্রী আসতো বলে ছাত্রীদের মধ্যেও ভালো পাওয়া যেতো---এখন দুদিক দিয়েই জিনিসটা ক্ষইতে শুরু করেছে, ভালো ছাত্রী আসেই না বা কম আসে, ভালো পড়ানোর দায়ও শিক্ষিকাদের নেই, তারা যন্ত্রের মতন কাজ সেরে দিয়ে ট্রেন ধরে ফিরে যান।
    সমাধান করতে গেলে দুইদিকেরই সমাধান দরকার।
  • nina | ২২ জুলাই ২০১২ ০১:২০25185
  • একটা কথা বা আমার একটা ইচ্ছে আছে----সবাই একটা লিস্ট করুক--ওদের ( তাদের মতে যারা দোষ করে) কি কি ভাল আছে---
    যেমন ট্যাঁশেরা --লিখুক গাঁইয়াদের ভাল গুণগুলো--ভাইসিভার্সা---তাহলে বোধহয় কিছু ভালর চাষ হলেও হতে পারে-----
    (ডিঃ এটাও আমার ক্লান্ত মনের ভ্রান্ত ধারণা--হয়তবা)
    প্পন--ঃ-) শুরু করবানাকি লিস্টি ?!
  • san | ২২ জুলাই ২০১২ ০১:১৭25182
  • টিফিনে না। ছুটির পরে। বোরোলিন হাউসের সামনে যেখানে স্কুলবাসেরা অপেক্ষা করত। কতরকম আচার থাকত, আর চানাচুরমাখা ঝালমুড়ি ফুচকা ....
  • siki | ২২ জুলাই ২০১২ ০১:১৭25183
  • fuchka jhalmuri alukabli electric nun ar kathi aaiskrim khabar jonyei to ishkul jetam ekta somoye. sathe skuler pasher baarir gachh theke peyara, kul ...
  • riddhi | ২২ জুলাই ২০১২ ০১:১৬25181
  • আমাদের বাবা মা নিয়ে কিছু জানতেই হত, কার্ন বাপ মা তুলে খিস্তি দেবার সময় পুরোটই কল্প্নার ওপোর ছেড়ে দেয়া ঠিক না। একজ্নের জানতাম বাবা র-এ চাকরি করে। তাকে কি খিস্তি দেয়া হত কল্পনার বাইরে। মানে র-এর পলিসি ফলিসি নিয়ে নয়, পুরো আর্বিট। র এর লোক্জন খুব গান্ডু মত হয়, এক্কেবারে ক্যালানে, ছেলেটাও ভাল ভাল রিটর্ট মারত। এগুলো সবাই খুব স্পোর্টিংলি নিত।
    আর নিনা যেটা বল্লেন, এই ইন্তার্ক্লিক স্টিরিওটাইপ গুলো সবাই বিশ্বাস করত। আই সি এস ই র আমারা নিজেরাই বলা বলি কর্তাম এইচ এসের অনক হল তুখোর। (এখনো মনে করি বেটার) আমার এক বন্ধু বলেছিল, দেখ আমরা ফর্মুলা দিয়ে এই সব কারেন্ট ইলেক্ত্রিসিতির অন্ক নমাই, ওরা ইলেক্ট্রান টাকে যাস্ট দেখে, তারের ভেতর দিয়ে ইলেক্ট্রন চলছে এগুলো ফিল করতে পারে। কনসেপ্ট।
  • Blank | ২২ জুলাই ২০১২ ০১:১৫25179
  • আমার দুই টাকা ফান্ডের টিফিন খুব মজার ছিলো। খালি আচার টা লুকিয়ে খেতে হতো। নইলে হাতছারার চান্স। আগে নিজের টা খেয়ে নিয়ে তারপরে অন্যের আচারের দিকে নজর দেওয়া যেত।
  • প্পন | ২২ জুলাই ২০১২ ০১:১৫25180
  • না, নীনাদির কথাটা ঠিকই।

    অক্ষদা, দেবারতিরা সল্লেকে মুভ করেছিল। তারপরে আমাদের স্কুলে ভর্তি হয়।
  • Qy | ২২ জুলাই ২০১২ ০১:১৩25177
  • ব্ল্যাংক, আমরা ছুটির পরে দল বেঁধে ফুচকা খেতাম কিছু পয়সা জমলে, হপ্তায় হয়তো একদিন বা দু হপ্তায় একদিন। কারণ প্রত্যেকদিন ২০ কি ২৫ কি কোনোদিন হয়তো ৫০ পয়সা করে জমিয়ে জমিয়ে তবে তো ফান্ড উঠতো, ফুচকার উপরে কিছু রেস্ট্রিক্শনও ছিলো।
  • nina | ২২ জুলাই ২০১২ ০১:১৩25178
  • হে হে অক্ষ--সহি বোলা----ঠেলে ঝগ্গা করেছি বরের সঙ্গে---মেজাজ তেতো ---মেয়ের বিয়ে--সব কিছু নিয়েই ধুন্দুমারি লাগছে --ধ্যুস! বরং একটু ঘুমিয়ে নি ই --এখন যা বলব বকবাস বেরোবে---ভাষাটাও ঠিকঠাক বেরোচ্ছে না ঃ-((((
  • pi | ২২ জুলাই ২০১২ ০১:১২25175
  • ব্ল্যাংক, এই নিয়ে আমার এক অতি দুঃখের কাহিনী আছে। ঐ ঝালমুড়ি, আইসক্রিম নিয়ে। পরে কখনো বলবো খনে।
  • siki | ২২ জুলাই ২০১২ ০১:১২25176
  • koto ki je likhte monchaichhe, kintu mobile theke type kora bedom chaap. laptop aani ni, office theke pele bose lekha jabe. apatoto eituku janiye jaai, school college miliye mot 8ta institution-e porechhi, oga graamer khoga iskul theke IIT porjonto. ei sob bishoye amaar pochur kichhu bolar achhe.

    Kintu allahtala jotodin na laptop dichhen ... :-(
  • pi | ২২ জুলাই ২০১২ ০১:১০25173
  • এইসব নতুন কেতের স্কুলগুলোতে কি আমাদের স্কুল টুলের চেয়ে ভাল পড়ানো হয় ? বুঝতে পারিনা।
    ওখানে দেবার ক্রেজ টা কেন ? স্ট্যাটাস রাখতে ? পাড়ার কাশীশ্বরীরেতে দিলে মুখ দেখানো যাবেনা বলে, নাকি পাড়ার কাশীশ্বরীও আগের থেকে খারাপ হয়ে গেছে, বা দুটৈ ? বড় সরকারি স্কুলগুলো তো বোধহয় খারাপ হয়েছেই।
  • a x | ২২ জুলাই ২০১২ ০১:১০25174
  • নীনার কি মন খারাপ কোনো কারণে?
  • Blank | ২২ জুলাই ২০১২ ০১:০৯25171
  • কিন্তু টিফিনে ফুচকা আলুকাবলি ঝালমুড়ি পাঁপড় কি কেউ খেতো না !!! কেউ না !!!
  • Qy | ২২ জুলাই ২০১২ ০১:০৯25172
  • আঃ, স্যান, সেই কালো পাথরের ছাঁচ সন্দেশ বানানোর, আমাদের ওগুলো পুজোর সময় নামতো, নারকেলের সন্দেশ বানানোর জন্য, একটা ছিলো গোলাপ ছাঁচ, একটা শংখ, একটা স্পাইরাল (এইটাতেই সবচেয়ে ভালো উঠতো নকশাটা), একটা এমনি বুটি বুটি।
    বাড়ীতে ছানার সন্দেশ বানাতে দেখিনি, ছানা এমনি চিনি দিয়ে মেখে গোল্লা গোল্লা করে দিতো, চিনি কটকট করতো মুখে পড়লে। এইসব দেখে অকজন মতামত দিয়েছিলো এইভাবে ছানা না বানিয়ে সরাসরি দুধটা খেয়ে নিলেই ঝামেলা খতম হয়। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত