এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৫৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ০৯:১৮659885
  • ক্ষী মুষ্কিল। এতে আর গোল হবে কি? আমাকে জিজ্ঞেশ কল্লেই আমি নিমেষে পরিষ্কার ব্যাখ্যা করে দিতেম।

    শুনুন, ট্রেড ইউনিয়ন এর কথা ঊঠলেই কিছু কিছু ""বামপন্থী ""(হা হা হা।একটু হেসে নি' তারপর লিখছি) একেবারে রে রে করে ওঠেন। লিং দ্যাখান। "দ্যাখেন কতোগুলি স্ট্রাইক আর কতোগুলি লকাউট" ইঃ।

    এরা জানেন না যে শুদ্ধ বাংলায় আরেকটি কথা আচে যাকে বলে "ওয়ার্ক কালচার"। সেটি পঃ বঃতে একেবারে নেগেটিভ জিরো। এনেক্ডট দিয়ে লাভ নেই - দক্ষিনের যে কোনো সরকরী আপিস/ব্যাংক ইঃ ঘুড়ে গেলেই তফাৎ টা বুঝবেন। বেসরকরী ইউনিটের তো কথাই নেই।

    আমাদের কোং যখন তাদের সেকেন ফেকটরীটা গুজরাতে খুললো তখনই আমরা লেবার প্রডাক্টিভিটি ইঃ ইঃ কম্পেয়ার করে দেখে টের পে' গ্যালাম পঃ বঃএর দিন গিয়াছে। চা বা জুট - যাদেরকে পঃবঃতে থাকতেই হবে তারা ছাড়া অন্য ইন্ডাস্ট্রী আর কেউ নতুন ইন্ভেস্টমেন্টে রাজী নয়। এখোনো নয়।

    লাস' পেরেকটা অবশ্য সিংগুরের। ওর পর আর কথা হবে না।
  • quark | 122.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:০৪659886
  • বাম আমলে NH 34 সম্প্রসারণ করার সময়ে আমডাঙায় কারা বিক্ষোভ আন্দোলন করেছিল একটু খবর নিয়ে দেখবেন নাকি?
  • ন্যাড়া | 172.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:০৮659887
  • পিটিবাবু চ্যাম্পিয়ন মাহুত। যেভাবে হাতি দেখাবেন, দেখুন। বেশি প্রশ্ন করবেন না।
  • সিকি | 166.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:৩৯659888
  • ন্যাড়াদা, এইবারে এখানে দুটো একটা প্রশ্ন ছেড়ে ওপিনিয়ন পোল নিলে কেমন হয়? পুউরো জমজমাট সোপ অপেরা হয়ে যাবে কিন্তু। 56789 নাম্বারে হীরাভ Y কিংবা হীরাভ N লিখে জবাব পাঠাতে হবে।
  • sm | 233.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:৪২659889
  • যারাই বিক্ষোভ দেখাক কাজ এগোচ্ছে।ভালো গতিতেই এগোচ্ছে। পিটি বাবু এর মধ্যে গলার স্বর উঁচু করে কইবেন, আরে জমি তো বাম আমলে অধিগ্রহণ হয়েছিল। তা, আমি যদি প্রশ্ন করি, তাহলে ৩৪ বছর সময় কাল কি যথেষ্ঠ ছিল না, জমি অধিগ্রহণ করে কাজ সম্পন্ন করা?তখন হয়ত বলবেন, আরে শিলান্যাস তো বাম আমলে হয়েছিল। তারপরে আগ বাড়িয়ে বলবেন, এ সমস্তই বাম আমলে ভাবা হয়েছিল। এগুলো সবই ভাবনার ফসল!
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:৪৮659890
  • @PT - আপনাকে একটা প্রশ্নও ছিল - আপনার "base hypothesis" কি একবার জানতে পারি কি -- কল্লোল / ranjan roy দের সাথে আপনি নন্দীগ্রাম বা সিঙ্গুর নিয়ে যা বাদানুবাদ করেন, তার নয় - পশ্চিম বঙ্গের industrialization decay নিয়ে আপনার "hypothesis" কিছুতেই বুঝতে পারছি না

    আপনি কি বলছেন যে -

    a) কোনো industrialization decay হয় নি, naturally সময়ের সাথে যেমন হওয়ার ছিল তাই হয়েছে, "OR"

    b) অনেক industrialization decay হয়েছে, কিন্তু তা জ্যোতি বাবু বা বুদ্ধবাবুর কিছু করার ছিল না এবং তাই তাদের মুখ্যমান্ত্রিত্বের দোষ নয়, একপারে 50s, 60s থেকে আর্লি 70s এ কেন্দ্র এবং রাজ্যের কংগ্রেস সরকার ও অন্য পারে 2011 এর পরের তৃনমূল সরকার এই দুই এর দোষ

    যদি বুঝতে একটু সাহায্য করেন ?
  • lcm | 118.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:৫১659891
  • এটা রেডিওঅ্যাকটিভ/এক্সপোনেনশিয়াল ডিকে-র মতন, ক্ষয়ে যেতে যেতে কখনই শূণ্য হবে না, আগের দশকের হাফ হবে পরের দশক
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:৫৪659892
  • Oops - দোষ নয়, গাফিলতি
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১০:৫৭659893
  • সেটা ভেবেই a) লিখলাম :) - industrialization যদি radioactive টাইপের কোনো কিছু হয় - নিজে থেকেই যা কমে যাওয়ার কথা, তা নিয়ে এত চিল্লাচিল্লি কেন আবার ?
  • ranjan roy | 24.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:০৯659897
  • পিটি,
    আমিও আপনার বা আমার বা অন্য কারও বিশ্বাস/অবিশ্বাস নিয়ে কোন প্রশ্ন করছি না। কারণ কারও বিশ্বাসের (ধর্মীয় বা রাজনৈতিক)ভাবাবেগে আঘাত দিতে চাই না।ঃ))
    শুধু বিনীত নিবেদন এই যে,
    ১) বিতর্কের সময় কোন তথ্য আপনার পছন্দ না হলে পাল্টা তথ্য দিন, এবং সেটি কেন আগের তথ্যের চেয়ে বেশি গ্রহণযোগ্য তার যুক্তি দিন।
    তথ্য/যুক্তিতে না কুলোলে অপরপক্ষকে " অন্ধের হস্তিদর্শন" জাতীয় ট্যাগিং না করেও বিতর্ক চালানো যায়।
    ২) আর আপনার এবং অপরের জন্যে একই মাপদন্ড প্রয়োগ করুন। নিজে অন্যের কাছে লিং/তথ্য চাইবেন আর আপনার বক্তব্যের সমর্থনে সেটি চাইলে বলবেন-- নিজে খুঁজে নিন, এটুকুও পারেন না? এটা অনুচিত।
    ৩) সবার কাছ তার স্ট্যান্ড জানতে চাইবেন, তথ্য চাইবেন কিন্তু নিজের সেই বিষয়ে হাইপোথিসিসটি কী তা অস্পষ্ট রাখবেন--কেন?
    --- বঙ্গের শিল্পে পিছিয়ে পড়ার কারণ নিয়ে আপনার হাইপোথিসিসটি কী, জানতে আগ্রহী।
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:০৯659896
  • " ৩৪ বছর সময় কাল কি যথেষ্ঠ ছিল না, জমি অধিগ্রহণ করে কাজ সম্পন্ন করা?"

    NH কারা বানায় সেটা sm জানেন তো? রাজ্য সরকারের কাজ জমি অধিগ্রহণ করে ঐ কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া।

    আবার বলি এব্যাপারে আমার কোন এক্স্পার্টিস নেই। কোন রাস্তাটা কখন তৈরি শুরু হয়েছে তাও জানিনা। কিন্তু Golden Quadrilateral বলতে যা বোঝায় সেটা শুরু হয় বাজপেয়ীর আমলে ১৯৯৯ সালে। এর সঙ্গে ৩৪ বছরের যোগাযোগ স্থাপন করার চেষ্টা অতি কষ্ট-কল্পনা।
  • দেব | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:১৭659898
  • "এরা জানেন না যে শুদ্ধ বাংলায় আরেকটি কথা আচে যাকে বলে "ওয়ার্ক কালচার"। সেটি পঃ বঃতে একেবারে নেগেটিভ জিরো। "

    মোদ্দা কথা। আর এইটাতে সিপিএমের রোল অনেকটাই। মানে এমন নয় যে অন্য সব স্টেট খুব ভালো। বিহার, ইউপি গেলেই টের পাবেন। সেখানে এর চেয়েও উন্নততর ব্যবস্থা। কিন্তু বাস এই রাজ্যে। তাই কথাও সেটা নিয়ে।

    NH ৩৪ নিয়ে আবার টানাটানি কেন? ওটাতো কেন্দ্রীয় সরকারের জিম্মা (ভুল বললাম কি)। তারাই এখন চওড়া করছে।
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:২৫659899
  • ডিডিদা আর দেবের সাথে একমত। আমরা এতো বেশী মিটিং মিছিল আন্দোলন আর প্রতিবাদ করেছি যে কাজ করার অভ্যাস চলে গেছে। আর সেই অমর স্লোগান তো ছিলই, "চলছে না চলবে না"! এর থেকে ভয়াবহ স্লোগান সারা দেশেই বোধায় খুব বেশী কয়েন করা হয়নি।

    সিকির আইডিয়াটা বেশ ভালো কিন্তু, এই টইটা তো দেখি গুরুতে সবথেকে অ্যাক্টিভ টই। এটা নিয়ে মাঝেমাঝে পোলিং করা যেতে পারে :d
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:২৬659900
  • "অন্ধের হস্তিদর্শন" মানে ওটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কেননা একটা বিরাট মাপের সমস্যা সম্পর্কে এক লাইনের অভিমত দেওয়া যায়্না। এটাতে ট্যাগিং-এর কোন ব্যাপার নেই। ঐ মন্তব্যের সঙ্গে সঙ্গেই যে উদাহরণটা দিয়েছি সেই তুলনামূলক কাজের গভীরতা মাপ করতে পারছেন আশা করি।

    "নিজে খুঁজে নিন, এটুকুও পারেন না?"
    ওটা specifically আপনাকে বলেছি অম্বিকেশ প্রসঙ্গে। আপনি অম্বিকেশের কার্টুন ফরওয়ার্ড করা ছ্ড়া অন্য কোন সামাজিক কাজ সম্পর্কে অবহিত না হয়েই তাঁর সম্পর্কে যেভাবে মন্তব্য করছিলেন সেটা আমার কাছে অতি বিস্ময়কর লেগেছিল।

    আর আমার "হাইপোথিসিস"-এ পৌঁছেছি প্রণব বর্ধনের মত সম্মানীয় ব্যক্তিদের গবেষনামূলক লেখা পড়ে। তাঁদের চাইতে বেশী বুঝি এমন দাবী আমি করিনা। তাই আবার তাঁদের লেখা থেকেই কোট করিঃ
    But it is clear that the evidence currently available does not provide unambiguous support to the hypothesis that labour troubles constitute the only (or main) source of the state’s industrial decline. And that we should seriously look for alternative causes of declined industrial profitability.
  • sm | 233.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:৩০659901
  • আপনার ক্ষেত্রে আলাদা। ওটা অন্ধের হস্তি দর্শন নয়; হস্তির অন্ধ দর্শন হবে।অন্ধ কথাটির উপর জোর দিতে হবে।
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:৪২659902
  • PT বাবু বড্ডো সিলেক্টিভলি কোট করছেন বলে ইন্টারপ্রেটেশন কিছুটা বদলে যাচ্ছে। পুরো প্যারাটা কোট করুন প্লিজ, যেখানে লেবার প্রব্লেম, প্রোডাক্টিভিটি আর লক আউটের কথাও বলা হয়েছেঃ

    The data on lockouts and strikes could be interpreted in a variety of ways. One is that anticipating labour troubles, employers were preemptively declaring lockouts, in order to put workers in a poor bargaining position. The other is that the intrinsic profitability of industry in West Bengal has declined for other reasons, and the increased incidence of lockouts is a response to that. Without a more detailed analysis it is hard to say which hypothesis is more believable, or whether both were relevant to some degree. But it is clear that the evidence currently available does not provide unambiguous support to the hypothesis that labor troubles constitute the only (or main) source of
    the state’s industrial decline. And that we should seriously look for alternative causes of declined
    industrial profitability.

    আরেকটা প্রশ্ন, যেহেতু আপনি এই রিপোর্ট থেকেয় বারবার কোট করছেন (সেটা খারাপ না!)। এই রিপোর্টে পবর লেবার মিলিট্যান্সিকে কেরল আর ইউপির মতো poor investment climate রাজ্যের সাথে তুলনা করা হয়েছে। আপনি কি এইটুকু তুলনাতেই সন্তুষ্ট? আমরা কিন্তু অনেকেই চাইতাম যে পব সারা ভারতেই ইনভেস্টর ডেস্টিনেশন হিসেবে প্রথমদিকে থাকুক, কেরল বা ইউপির মতো কয়েকটা রাজ্যের মধ্যে শুধু না! পরের দিকে বুদ্ধবাবু বা লেফ্ট ফ্রন্টও নিজেদের ভুল বুঝতে পেরে এটাই চেয়েছিল। সব রাজ্যের সাথে কম্পিটিশন করেই পবতে ইনভেস্টর আনতে চেয়েছিল।
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১১:৫২659903
  • এটা তো বোঝা গেল প্রনব বর্ধন বাবুর কথা যে শুধুমাত্র (এটা bold, underline করতে পারলে ভালো হত) labour trouble "industrial decline"এর কারণ নয় - "only (or main ) source", এবং additional "alternative causes" খোঁজা উচিত - additional কথাটি [only (or main) থেকে করে লিখলাম, কারন খুব নিশ্চিতভাবেই একাধিক কারণ থাকতে পারে]

    তো সেই (additional ) alternative causes সম্বন্ধে আপনার লিস্টি হলো আমার চাওয়া আপনার "hypothesis" -

    একবার এটাও দেখ্বেন -উদ্ধৃতিতে লেখক কিন্তু labour troubles কে definite cause হিসেবে রাখছেন, শুধু বলছেন যে এটি একমাত্র বা প্রধান (আবার bold, underline করতে পারলে ভালো হত) কারণ ভাবার "unambiguous, currently available" evidential সাপোর্ট নেই
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১২:০৯659904
  • একটা রিপোর্টের মানে এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিতে হয়!
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১২:৪৭659905
  • "তো সেই (additional ) alternative causes সম্বন্ধে আপনার লিস্টি হলো আমার চাওয়া আপনার "hypothesis" "

    আমি এই নিয়ে কোন আলোচ্না শুরু করিনি। dc-একটি মাত্র কারণ দেখানোর কারণেই এই আলোচনার সূত্রপাত।
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:০২659907
  • তাহলে কি এইটা বলা যায় যে এই নিয়ে আপনাত কোনো নিজস্ব মতামত নেই একেবারেই, আপনি শুধু dc'র (ও অন্যান্যদের) রিপোর্ট টি পড়ে বোঝার ভুল বা interpretation mistake ঠিক করে দিচ্ছিলেন মাত্র ?
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:০৭659908
  • oops, আপনার
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:১৬659909
  • DKG
    যদি আদৌ তা হয়েও থাকে তাহলে আপনার সমস্যা কোথায়?
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:২৭659910
  • বুঝেছি, এবার থেকে PT বাবু কোন ব্যাপারে বিস্তারিত লিখতে বললে আগে জেনে নিতে হবে সেই নিয়ে ওনার নিজের কোন মতামত আদৌ আছে কিনা। নাহলে একগাদা লিংক দিয়ে বেশ কয়েক পাতা তর্ক করার পর উনি বলে দেবেন আদৌ যদি মতামত না থাকে তো সমস্যা কোথায়? :d ভালো মুর্গি বানালেন কিন্তু, আজকের তারিখটাও মনে করলাম।

    আর আপনি পোস্ট করার আগেই বলে দি, আপনার লাস্ট পোস্টে "যদি" কথাটা বোল্ড অ্যান্ড আন্ডারলাইন্ড সেটা বুঝেছি। ওটা আপনার এসকেপ ক্লস :d
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৩৪659911
  • dc
    আপনার যেকোন ব্যাপারে এক লাইনে এক্ষপার্ট মন্তব্য করার যোগ্যতা আছে সেটা মেনে নিচ্ছি। সে যোগ্যতা যে আমার নেই তা তো অনেক অনেক বারই স্বীকার করেছি।

    কিন্তু আপনার মন্তব্যের বিরোধীতা করেছি মানেই তো আমার একটা মতামত/অবস্থান আছে-সেটা কি এখনো বোঝা গেল না?

    sm
    ব্যক্তি বা হস্তি যেই অন্ধ হোক না কেন NH কে তৈরি করে সেটা কি জানাবেন আমাদের?
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৩৭659912
  • একেবারে-ই কোথাও কোনো সমস্যা কিছুই নেই - শুধু যা আপনার লেখা পড়ে বুঝতে পারছিলাম না আপনার নিজের এই বিষয়ে বক্তব্য কি - industrial decline হয়েছে না হয়নি, হলে কার গাফিলতিতে - ইত্যাদি।

    তাই জিজ্ঞাসা করেছিলাম

    এবার আপনার কথায় বুঝছি যে হয়ত আপনি নিতান্তই সুশিক্ষকের মত অন্যের লেখা বই / থীয়রি / নোট ক্লাস কে বোঝাচ্ছিলেন, তাতে আপনার নিজের কোনো ধারনা না জুড়ে-ই - পারফেক্ট
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৪৩659913
  • @PT - এই রে - এই মাত্র যে আপনি বললেন আপনার কোনো মতামত নেই ? আবার বলছেন যে dc'র বিরোধিতা করছেন মানে মতামত আছে

    আছে না নেই - "industrial decline in West Bengal" নিয়ে মতামত ?

    আর না, জবাবদিহি নয়, জাস্ট কৌতুহল - নিতান্তই টইটায় যা গল্প হচ্ছে তা বুঝতে সুবিধা হত আমার, আর কিছু নয় :)
  • DKG | 135.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৪৬659914
  • ওহ, লিখে আবার আপনার লেখা লাইন আবার পড়লাম - আমার ভুল হয়েছে, আপনি hypothetical প্রশ্ন করেছিলেন আমার সমস্যা নিয়ে, এটা লেখেন নি যে আপনার মতামত নেই

    Cool :)
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৪৭659915
  • PT, আপনার আলোচন লিড করার যোগ্যতার নখেরও যোগ্যতা আমার নেই ঃ-) এক হাজার বার স্বীকার করে নিলাম। এবার থেকে আপনার কোন পোস্ট পড়লেই আমার এই অযোগ্যতার কথা আগে লিখে নেব।

    আশি আর নব্বুইয়ের দশকে পব তে যে ইন্ডাস্ট্রিয়াল ডিক্লাইন হয়েছিল সেই ব্যাপারে আপনার মত কি? কি কি কারনে হয়েছিল? একটু ডিটেল দেবেন? আর DKG ১ঃ৩৭ যে প্রশ্নটা করলেন সেই ব্যাপারেও আপনার উত্তর লিখলে ভাল্লাগবে। কোন অথরের একটা লাইন আউট অফ কনটেক্সট কোট করে সেটাই আপনার মত লিখে না দিলে তো আরো ভাল্লাগবে।
  • dc | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৫০659916
  • "sm
    ব্যক্তি বা হস্তি যেই অন্ধ হোক না কেন NH কে তৈরি করে সেটা কি জানাবেন আমাদের?"

    PT বাবু, এই নিয়ে আপনার কি ধারনা সেটা আমাদের একটু জানাবেন? একটু ডিটেলে জানালে সুবিধে হয়, জাস্ট অনুরোধ আর কি ঃ-)
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৫ ১৩:৫৩659918
  • @DKG
    "এবার আপনার কথায় বুঝছি যে হয়ত আপনি নিতান্তই সুশিক্ষকের মত অন্যের লেখা বই / থীয়রি / নোট ক্লাস কে বোঝাচ্ছিলেন, তাতে আপনার নিজের কোনো ধারনা না জুড়ে-ই - পারফেক্ট"
    আমার ব্যক্তিজীবন সম্বন্ধে আপনার এই অমূল্য উক্তির জন্য ধন্যবাদ। নীচে কয়েকটা অপশন দিলাম। এর মধ্যে কোথায় আপনি ফিট করেন নিজেই বেছে নিন।

    He that knows not,
    and knows not that he knows not
    is a fool.
    Shun him

    He that knows not,
    and knows that he knows not
    is a pupil.
    Teach him.

    He that knows,
    and knows not that he knows
    is asleep
    Wake him.

    He that knows,
    and knows that he knows
    is a teacher.
    Follow him.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন