এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ০২ আগস্ট ২০১৪ ২৩:৩৮251698
  • সিংহ ডাল আমাদের ঝালপ্রিয় বাড়ীতে বেশ ফেভারিট।কিন্তু গেস্ট থাকলে করা যায় না,লোকে এত ঝাল মুসুর ডাল আশা করে না।
  • Ekak | ০২ আগস্ট ২০১৪ ২৩:৩৮251699
  • তাহলে সেই যে ইকো মানে তিন নং সুষেন সে কী কাওরে চেনে ?
  • lcm | ০২ আগস্ট ২০১৪ ২৩:৩৮251700
  • কেনো, চমৎকার প্রস্তাব।
    ক্লাস ওয়ানে গীতা, ক্লাস টুতে সীতা, .... তারপর ক্লাস থ্রিতে - সীতা আউর গীতা - ও সাথী চল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌ল্‌, মুঝে লেকে সাথ চল তু
  • lcm | ০২ আগস্ট ২০১৪ ২৩:৩০251695
  • না, না, এ অনেক স্টেপ। ডালের জন্য এত কিছু করলে লোকে বলবে ডালমে কুছ কালা হ্যায়।

    ডাল মশালার প্যাকেট চাই। তারপর তেলে ডাল মশালা ভেজে তাতে সেদ্ধ ডাল ঢেলে নাড়তে থাকুন। ব্যস। সিম্প্‌ল।
  • সিকি | ০২ আগস্ট ২০১৪ ২৩:৩০251696
  • নাহ, মরেও সুখ নেই। তাই চিন্তা করাই কাটিয়ে দিয়েছি।

    সারাদিনে চার ঘন্টা কারেন্ট ছিল।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৪ ২৩:২৬251694
  • মরেই কি আর সুখ পাবি?
  • সিকি | ০২ আগস্ট ২০১৪ ২৩:১৮251693
  • আর বেঁচে সুখ নেই।
  • I | ০২ আগস্ট ২০১৪ ২৩:০২251692
  • এদিকে কালই সুষেনের যমজ দিদি আমার কাছে ইকো করাতে এলো। সে কিন্তু আমারে চেনে না। সুষেনকেও সম্ভবতঃ চেনে না, তবে ভয়ে আর জিগ্গেস করি নাই।
  • Abhyu | ০২ আগস্ট ২০১৪ ২২:৫৮251691
  • দমুবাবু, ভালো লোকেদের শ্রদ্ধা করতে শিখুন।

    এক সিংহ হৃদয় মুসুরীর ডাল।

    ঐ ট্যালটেলে ছ্যারছ্যারে পাৎলার হদ্দ মুসুরীর ডাল খে খে বিরক্তি ধরে গ্যালে এটা খান।

    ১. আস্তো জিরা সেঁকে গুড়ো করুন।
    ২. তেল গরোম করে উক্ত জিরে দ্যান
    ৩. প্যাঁজ দ্যান। কুচিয়ে বা বেটে।
    ৪. আদা + রসুন দ্যান। ১০-১৫ সেকেন নাড়ুন
    ৫. লাল লংকার গুঁড়ো দিন। কাঁচা লংকাও। এবারে আমার কবিত্ব দেখুন। আমি ষন্ডাগুন্ডা দুটো কাঁচা লংকা নিয়ে পুরো deseed করে শুধু চামড়াটা দি ফ্লেবারের জন্যি। এক চামোচ কাশ্মিরী লাল লংকা দি ঝোলে লালত্বের জন্য। আর আদ চামোচ আসলি লাল লংকা দি ঝালের জন্য।
    ৬. গরোম মসল্লা দিন আর হিং।
    ৭. সেদ্দো ডাল টা এতে ঢালুন, অল্পো আঁচে দিন।
    ৮. নামাবার সময় কসুরী মেথী আদ মুঠো দিন, হাতে ঘষে।
    ৯. সাহোসে কুলালে যথেচ্চ ঘি দিতি পারেন।

    এবারে ডালের গর্জন শুনুন আর খান।
  • m | ০২ আগস্ট ২০১৪ ২২:৪৩251690
  • এদিকে আমি মাটির তলায় এক ঘরে বসে চুম্বি,কিয়া ইত্যাদি গর্জন শুনছিঃ( সামনে হুদো২ বিচারক!
  • dd | ০২ আগস্ট ২০১৪ ২১:৫৫251689
  • রেসিপির অ্যাতো টই।

    প্রায় কিসুই আর খুঁজে পাওয়া যায় না।

    রে সিংগুল ডি, আজ ঐ সিংহ হৃদয় মুসুড্ডাল বাদ্দাও। বরোম এক মোলায়েম স্বচ্ছ নির্মল শুদ্ধ মুগীর ডাল খাও।
  • | ০২ আগস্ট ২০১৪ ২০:১৬251688
  • আচ্ছা ডিডির সেই সিংহ গর্জনকারী মুসুরডালের রেসিপিটা কোন টইতে ছিল?
  • Bhagidaar | ০২ আগস্ট ২০১৪ ১৮:৪৬251687
  • আম্মো এই উঠলাম। চা হচ্ছে।
  • | ০২ আগস্ট ২০১৪ ১৭:৫৭251686
  • হা আ আ আ ই( ঘুম থেকে উঠলাম)।
    পোটলাপুটলি নিয়ে যাচ্ছো?
  • Arpan | ০২ আগস্ট ২০১৪ ১৭:২৮251685
  • বেঙ্গালুরু এয়ারপোর্টের ওয়াই-ফাই থেকে

    ঘ্রিআআঅও!!
  • T | ০২ আগস্ট ২০১৪ ১৫:৪০251684
  • না না, বেড়াতে :)। বউ মেয়ের কাছে। ২০ তারিখ রিটার্ন।
  • kumu | ০২ আগস্ট ২০১৪ ১৫:০৬251683
  • টি ওখানে চাগরির কারণে?
  • T | ০২ আগস্ট ২০১৪ ১৪:৩৮251682
  • সে থাকে উপকূলের কাছে। তার বোনের বিয়ে। আমাকে আসতে বলল। আরো বলল, এলে সে তার গ্রাম ঘুরিয়ে দেখাবে। এবং বিভিন্ন ধরণের চিজ সহযোগে ওয়াইন খাওয়াবে। আমি ওয়াইন খাইনা শুনে খুবই অবাক হয়ে গেল, এবং এইরকম আরো বিবিধ গল্প গুজব করতে করতে আমরা পৌঁছে গেলাম।

    স্টেশন থেকে ট্রাম। শেষ স্টপ থেকে বাস। বাসে করে দুতিন মিনিট। রাত্তির সাড়ে বারোটা বাজে। কে আর বাসের জন্য ওয়েট করে। ব্যাগ পত্তর নিয়ে হন্টন। এইটা একটু নির্জন রাস্তা। কিছুক্ষণ পরেই এক মঁ মঁ পঁ পঁ। হাতে বোতল। বাবু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গুলিয়েছেন।
    -- ফ্রঁসে?
    কচু। ইনলে।
    -- পঁ পঁ ফ্যাঁ...ইত্যাদি।

    বাকি রাস্তা আরেট্টু পা চালিয়ে এলাম।
  • byaang | ০২ আগস্ট ২০১৪ ১৩:৪০251681
  • সবচেয়ে স্ট্রং! মেন্টালি স্ট্রং হলেন গিয়ে শনি ঠাকুর। একবার আপনার দিকে দৃষ্টি দিলেন কি ব্যাস চিত্তির!

    আগে ও ছোকরাকে শুধোন সে ফিজিক্যালি স্ট্রং গড খুঁজছে নাকি মেন্টালি স্ট্রং?
  • kumu | ০২ আগস্ট ২০১৪ ১৩:০৮251680
  • শ্রীকৃষ্ণ।
    এক আঙুলে গিরি গোবর্ধন তুলে রেখেচেন আর কী চান আপনারা?
  • cm | ০২ আগস্ট ২০১৪ ১২:৫৪251679
  • তিনি গড নন গডেস।
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১৪ ১২:৫৩251678
  • সোসেনদি প্লেনের দরজা খুলে আনে কেন ? জাতি জানতে চায়।
  • cm | ০২ আগস্ট ২০১৪ ১২:৫২251677
  • আপনাদের জ্বালায় একটু শান্তিতে দরজা ভাঙ্গার যো নাই।
  • T | ০২ আগস্ট ২০১৪ ১২:৪৭251676
  • অবশ্যই হয়। একটু পরেই হয়।

    আচ্ছা শুনুন। চাদ্দিকে মঁ মঁ পঁ পঁ শুনছি। কাল ট্রেনে আসতে আস্তে এক ফ্রেঞ্চ ছোকরার সাথে আলাপ হল। নিউ ক্যালিডোনিয়ায় থাকে। সে ভারি কঠিন প্রশ্ন করল।
    -- তুমি কি প্র্যাকটিসিং হিন্দু?
    --অ্যাঁ, না না ওরকম কিছু না।
    -- ও, আমারও তাই বুঝলে। এদিকে আমাকে আমার বৌ প্রতি রইবার সকালে চার্চে নিয়ে যায়। হে হে, আমি প্রিটেন্ড করি যেন কত মন দিয়ে চোখ বুঝে সব শুনছি, আসলে ঘুমাই। আচ্ছা তোমাদের তো প্রচুর গড। কোনটা সবচেয়ে স্ট্রং?

    ভারী মুশকিল। সবচেয়ে স্ট্রং কোন গড?
  • kumu | ০২ আগস্ট ২০১৪ ১০:৫৩251675
  • ভাগী হাসি হাসি মুখে দাঁইড়ে আচে,গভীর প্রেম দুই চক্ষু বেয়ে ঝরে ৩ পড়ছে,একহাতে ফুল,পকেটে চকোলেট অন্য হাতের ব্যাগে আরো কত কী আছে।

    সোসেন এগিয়ে আসছে দৃঢ় আত্মবিশ্বাসী পদক্ষেপে,বাঁ হাতে প্লেনের দরজা।

    এই ছবি টি হয় না?হুতো?
  • byaang | ০২ আগস্ট ২০১৪ ০৮:৩১251674
  • কী হয়েছে রে সিকি? কী হয়েছে? আমাকে বল তো?
  • siki | ০২ আগস্ট ২০১৪ ০৭:২৯251673
  • শান্তশিষ্ট ভালো মেয়েটার নামে সবাই কেমন কুচ্ছো গাইছে আর ভাগী তাতে ধুনো দিচ্ছে।
  • Atoz | ০২ আগস্ট ২০১৪ ০৫:৪০251672
  • হাঁসও হয়! ঃ-)
  • - | ০২ আগস্ট ২০১৪ ০৫:০২251671
  • সেতো হামেশাই হয়, ছিল রুমাল হয়ে গেল একটা গোলগাল বেড়াল ঃ-) শিশিবোতোল ছাড়াই হয় তো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত