এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ৩০ জুলাই ২০১৪ ০৯:৩৮251429
  • শিবাংশুদাকে জন্মদিনের প্রচুর প্রচুর শুভেচ্ছা।
  • sosen | ৩০ জুলাই ২০১৪ ০৯:১১251428
  • শিবাংশুদাকে শুভ জন্মদিন। খুব ভালো থাকুন। খুব ভালো কাটুক দিনটা!!
  • kumu | ৩০ জুলাই ২০১৪ ০৬:৫৪251427
  • কিকি কারো সঙ্গে কথা বলে নিজেকে হালকা করো।
  • a x | ৩০ জুলাই ২০১৪ ০২:২৩251426
  • বাওয়া! ঢং! ;-)
  • Blank | ৩০ জুলাই ২০১৪ ০১:৫৬251425
  • ৯৯ দিনের জন্য ফেবু থেকে ছুটি নিয়েছি। কাল আপিসে কাউকে ধরে কয়ে সিনে আঁতেলদের কনট্যাক্ট করবো।
  • a x | ৩০ জুলাই ২০১৪ ০১:৫২251424
  • ব্ল্যাংক, ফেবুর সিনে আঁতেলদের জিগাও নাই?
  • Blank | ৩০ জুলাই ২০১৪ ০১:৫১251423
  • অক্ষদাকে থ্যাংকু, রতি চক্রব্যুহের ট্রেলারের জন্য। এবারে খুজতে হবে কোথায় খুজে পাই
  • Blank | ৩০ জুলাই ২০১৪ ০১:৫০251422
  • শুভ জন্মদিন ইন্দো দা। অনেক পাখী তোলো। ৪০০ মিমি 2.8 হোক একটা।
  • Atoz | ৩০ জুলাই ২০১৪ ০১:০৯251421
  • বড়াই শুভ জন্মদিন। এই নাও হংসপালকের কলম আর একতোড়া ফুলের স্তবক, অনেক ফুল, গোলাপ, বকুল, জুঁই, গন্ধরাজ, রজনীগন্ধা, সুবর্ণচম্পা, দোলনচম্পা, শিউলি, কাশ, ইন্দীবর, পুন্ডরীক-সবই আছে তোড়ায়। ঃ-)
  • I | ৩০ জুলাই ২০১৪ ০১:০০251420
  • থ্যাংকু থ্যাংকু ! সকলকেই।
  • byaang | ৩০ জুলাই ২০১৪ ০০:৫৭251419
  • হ্যাপ্পি বাড্ডে ডাক্তার। অনেক দেরি করে ফেললাম শুভেচ্ছা জানাতে ঃ(। ভালো থেকো।
  • lcm | ৩০ জুলাই ২০১৪ ০০:৫৫251418
  • আমেরিকান বিড়ালদের কিছু পার্সোনালিটি! কারো বাড়িতে ঢুকলে ঘাড় ঘুরিয়ে দেখারও প্রোয়োজন বোধ করে না।
  • Ishan | ৩০ জুলাই ২০১৪ ০০:৫৩251417
  • আমি পরিষ্কার বুঝেছি। একবারেই। হা হা হা। :-)
  • I | ৩০ জুলাই ২০১৪ ০০:৫১251416
  • কিকি কী কঠিন গদ্য লেখে! কিচ্ছু বুঝতে পারলাম না। কিকির নাম দেওয়া হোক কমলকুমারী (ককু)
  • | ৩০ জুলাই ২০১৪ ০০:০৫251415
  • আমি আবার কয়েকবার কিকির পোস্ট পড়ে মর্মোদ্ধার করতে পারলাম!
    খুবই দুঃসহ অবস্থাঃ(
    সত্যিই কোনো বন্ধুকে ফোন করে কথা বল্লে হালকা লাগবে।
  • a x | ৩০ জুলাই ২০১৪ ০০:০০251414
  • ও কিকি, তোমার ফোন করে কথা বলার মত কোনো কাছের বন্দুক আছে?
  • a x | ২৯ জুলাই ২০১৪ ২৩:৫৯251412
  • :-O
  • সিকি | ২৯ জুলাই ২০১৪ ২৩:৫৯251413
  • হিনী দেব? নাঃ থাক। কিকি বডডো বাচ্চা।
  • kiki | ২৯ জুলাই ২০১৪ ২৩:৫৮251411
  • ইবাবা!! একেতো আমার মাথা আর বেশিদিন বসে থাকবে না,যেকোনদিন বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে খুন্তি দিয়ে থালা পেটাবো, তারপর আজ আবার নতুন কন্ফুসন, রূপকথা আর উপকথা আলাদা কিসে? অ্যাঁ? ভাল্লাগেনা!!!

    আপনেরা কখন ও এমন দেখেছেন সবার সামনে কেউ কোঁ কোঁ করছে আর ভুলে যাচ্ছে এমন একটা ব্যাপার খাঁড়া করতে চাইছে কিন্তু খুব সুন্দর ভাবে বদমাইশি করে চলেছে, এমনিতে এটা ধরে, বসে পরে এগুচ্ছে কিন্তু ধারে কাছে লোক নেই দেখলেই সোজা গট গট করে হেঁটে চলে যাচ্ছে। আমি কি অলরেডি পাগল হয়ে গেছি!ঃ(

    আজ শালা ওষুধ ছাড়া ঘুমোবোই ঘুমোবো, নইলে ঠিক রাত্তিরে জেমসলঙে হেঁটে বেরাবো, কেউ আটকাতে পারবেনা।ধুর!
  • a x | ২৯ জুলাই ২০১৪ ২৩:৪০251410
  • একটু আগে নর্মান ফিংকেলস্টাইন অ্যারেস্টেড হয়েছেন। নিউ ইয়র্কে ইজরায়েল মিশনের সামনে প্রতিবাদী অবস্থান চলাকালীন।
  • Abhyu | ২৯ জুলাই ২০১৪ ২২:৫১251409
  • কুকুর আর বিড়ালের মধ্যে পার্থক্য
    কুকুরঃ এরা আমার এতো যত্ন নেয়, এরা নিশ্চয়ই ভগবান।
    বিড়ালঃ এরা আমার এতো যত্ন নেয়, আমি নিশ্চয়ই ভগবান।
  • pipi | ২৯ জুলাই ২০১৪ ২২:৪৩251408
  • আমাদের বাড়ীতে দশ প্রজন্ম (বিড়ালের) ধরে বিড়ালের চাষ চলছে। এই মুহূর্তে কত নম্বর প্রজন্ম সেটা ঠিক খেয়াল নেই অবশ্য। তো তারা ভীষনই প্রগতিশীল - সামনে দিয়ে ইঁদুর বাঁদর কিছু গেলেও তারা নড়ে না, বিছানার আরাম আর লেপের ওম ছাড়া তাঁদের ঘুম হয় না। গরমকালে ঠিক পাখার নীচটিতে হাত পা এলিয়ে পড়ে থাকতে পছন্দ করেন। বেজায় ক্লান্ত হয়ে পথে কিনা শুয়ে বসে!
  • | ২৯ জুলাই ২০১৪ ২২:৪২251407
  • ঐ রান্নাবাড়ি ঘরে এইটা নাকি ইলিশ সপ্তাহ! আরো কদিনে না জানি আরো কি কি জানতে পাবোঃ(
  • sosen | ২৯ জুলাই ২০১৪ ২২:৩৭251406
  • অক্ষদা ঃ)
  • cm | ২৯ জুলাই ২০১৪ ২২:৩৬251404
  • পেঁয়াজ, আদা রসুন দিয়ে ইলিশ! পচা নাকি? বঙ্কু বাবুর মতে তাতেও কি ওসব লাগার কথা।
  • a x | ২৯ জুলাই ২০১৪ ২২:৩৬251405
  • ব্র্যাকেটে বাবাটা ঃ-)
  • pipi | ২৯ জুলাই ২০১৪ ২২:৩৫251403
  • বাড়ি বদলাতে গিয়ে কাল ফ্রীজারের গর্ভ থেকে তিন বছরের পুরনো ইলিশের মাথা পেলাম। এমনিতে তো ফেলেই দিতাম, এখন ভাবছি পুদিনা আর ধনেপাতা দিয়ে ইলিশের কালজয়ী রান্নাটা নামিয়েই ফেলি।
  • | ২৯ জুলাই ২০১৪ ২২:৩০251401
  • ওরে বাবা! এ তো গুণোত্তর প্রগতিতে সংখ্যায় বাড়ছে! ``
  • kumu | ২৯ জুলাই ২০১৪ ২২:৩০251402
  • ওদের নাম ডেয়ারী/মিল্কি।হাঁচি হবে না বোধ্হয়।তবে দুদিন বাদে সোসেন আম্রিগা গেলে এরা কষ্ট পাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত